অণু কবিতা - ৩
১
প্রেমের সমতল ভূমিতে
ভালবাসা ঘুমিয়ে থাকে নিভৃতে,
অবিশ্বাসী পিঁপড়ের দল
ঘুম ভাঙ্গাতে মরিয়া ওয়ে ওঠে।
২
ভালবাসার দেয়ালে প্রেমের চুন
ততক্ষণই টেকসই- যতক্ষণ না
মনের ফাটলে নোনা জল জমে।
৩
প্রেমকাতর চোখে ভালবাসার স্বপ্ন
ততক্ষণই মধুর- যতক্ষণ না
বাস্তবতা এসে ঘুম ভাঙ্গায়।
৪
সরল মুগ্ধতায় রমণীর সৌন্দর্য
ঝর্ণার মতই বহমান তৃষ্ণার্ত চোখে;
আর তাকে না পাওয়ার দুঃখ
ধূলিকণা হয়েই বিঁধে পোড়া চোখে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



