অণু কবিতা - ৪
১
তুমি আমি স্বভাবে চুম্বকের দুই মেরু
অথচ মুখোমুখী দাঁড়ালে বিকর্ষণ নেই;
বুঝলাম, চুম্বনের আকর্ষণ শক্তি প্রবল।
২
প্রেমের জ্যামিতি বক্সে হৃদয় কাঁটাকম্পাস,
ভালবাসার বৃত্ত আঁকতে যেয়ে বুঝলাম-
পেন্সিল নয়, একটা সচল মন দরকার।
৩
কোণ আইসক্রীমের মতো ভালবাসা,
থাকে হৃদয় মোড়কে;
হাতে নাও, ঠোঁটে ছোঁয়াও-
আনন্দে সে শুধু গলতেই থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



