
আজ কাজের চাপ ছিল অনেক.... সারাদিন একফোটাও বিশ্রামের সুজোগ মেলেনি .... বিকেলবেলা আবার এক বড় ভাই এর সাথে এ্যাপয়েন্টমেন্ট করা ছিল তাকে নিয়ে কিছু প্রয়োজনীয় শপিং করিয়ে দিতে হবে..... বেচারা নতুন বাংলাদেশ থেকে এসেছেন ..... এখানকার সব কিছু নতুন তার জন্য ... সেই সাথে এদেশের ভাষাও জানেন না ...... সুতরাং তাকে আজকে না নিয়ে গিয়ে উপায় ও নেই ..... কালকে শুনেছি উনি নাকি কোথায় ছোটখাটো একটা কাজের ব্যাবস্হা করে নিয়েছেন ..... তার কাজ বিকেল বেলা থেকে সেখানে কাজ শুরু করতে হবে ..... আমি কাজ থেকে বের হবো ৫টায়, শপিং মল গুলো খোলা থাকে ৬টা পর্যন্ত আর উনার কাজ শুরু হবে ৫:৩০ এ ... শপিং এর টাইম আছে মাত্র ৩০ মিনিট ... সুতরাং খুবই টাইট শিডিউল .....
৫টার কাছাকাছি সময়ে দেখি আমার হাতে যে পরিমান কাজ আছে তা শেষ করতে আরো কমপক্ষে ঘন্টাখানেক লেগে যাবে ..... তবুও, কথা যখন দিয়েছি সেটা রাখাটাই জরুরি ... সুতরাং ঘন্টাখানেকের কাজ পরবর্তি দিনের জন্য পেন্ডিং রেখে ৫টার আগেই বের হয়ে উনাকে ফোন দিলাম কোথায় আপনি ..... উনি বললেন, সিটি সেন্টারের কাছেই আছেন ..... বললাম আমার কাজের এখানে আসেন আপনার সব জিনিস এখানের কাছেই পাওয়া যাবে .... উনি বললেন - আমি " গি-ফি " এর সামনে দাড়িয়ে আছি, একানকার জিনিস গুলো বেশ সুন্দর লাগছে ...... আমি বললাম.. ঠিক আছে আমি ৫ - ৭ মিনিটের মধ্যে আসছি ......
কাজ থেকে বের হয়েই দেখি রাস্তায় চরম জ্যাম .... ৫ - ৭ মিনিটের কথা বলেছি... মনে হয়না সময়মত পৌছুতে পারবো ...... তাই আবার ঐ ভাইকে ফোন করে বললাম আপনি এক কাজ করেন, গি-ফির ভিতরে যান, কি কি পছন্দ হয় দেখতে থাকেন, আমি আসছি .....
শেষ পর্যন্ত মিনিট ১০ এর মধ্যে ওখানে পৌছে দেখি কিছু জিনিসপত্র পছন্দের কাজটি তিনি অলরেডি শেষ করেছেন ..... আর সে সাথে এটাও ঠিক করেছেন যে, অন্য কোথাও যাবেন না ..... এ গুলোই কিনবেন .... মনে মনে বললাম, যাক - শপিং এর ঝামেলা শেষ হলো ..... তখনই উনি বললেন -- ভাই আরো কিছু জিনিস দরকার, সেগুলো পাচ্ছি না ..... বললাম -- আন্ডারগ্রাউন্ডে চলেন ( গি - ফি শপিং মলটি উপরে ২ তলা আর আন্ডারগ্রাউন্ডে ২ তলা ... আর মাত্র করেকদিন আগে উদ্বোধন হয়েছিল শপিং মলটি ) ..... সেখানে যাওয়ার আগেই তার কাজের বস ফোন দিলেন -- প্রথম দিনে ১০ মিনিট আগে যেতে বললেন, ....... এখন কি করি ? ..... শপিং আরেকদিন করবো ঠিক করে, জলদি জলদি কাউন্টারে গিয়ে পেমেন্ট করলাম ..... ভাগ্য ভালই বলতে হবে, কাউন্টারে কোন ভীড় ছিলনা ....
হাতে আছে আর মাত্র ৫ মিনিটের মত ..... ওভার স্পিড জরিমানার টিকেটের চিন্তা না করেই মাত্র সাড়ে ৩ মিনিটে পৌছে দিলাম উনাকে কাজের জায়গাতে ... উনি নেমেছেন গাড়ি থেকে আর সাথে সাথে শুনতে পেলাম সাইরেনের আওয়াজ .... চারপাশ দিয়ে হু হু করে পুলিশের গাড়ি, এ্যামবুলেন্স আর ফায়ারব্রিগেডের গাড়ি উল্কার গতিতে ছুটে চলেছে .... ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরতেই দেখি সম্পূর্ন আকাশ কালো ধোয়ায় অন্ধকার হয়ে আছে .... সামনের পিছনের সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ, সুতরাং গাড়ি থেকে নামার ও উপায় নেই ..... কি হলো কিছুই জানতে পারছিলাম না .... কিছুক্ষন পরে রেডিও ছেড়ে দিলাম, দেখি ওরা কোন খবর দিতে পারে কিনা ...... নাহ , ওরাও কিছু বলছে না ..... প্রায় ২০ - ৩০ মিনিট এমন রুদ্ধশ্বাস বসে থাকার পরে রেডিওতে ব্রেকিং নিউজ দিলো ---->
মাত্র কয়েকদিন আগে উদ্বোধন করা শপিং মল গি-ফি তে খুব সম্ভব বৈদ্যুতিক শটসার্কিটের কারনে এর আন্ডারগ্রাউন্ডে আগুন লেগেছে ( সেখানে সব জিনিস ছিল প্লাষ্টিকের তৈরী ) ..... শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জনের মৃতদেহ এবং ১১ জনকে মূমুর্ষ অবস্হায় পাওয়া গিয়েছে........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

