পালোয়ান এবং ইদুর বিড়াল... (ছোটবেলার ছড়া - ১)
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ব্লগার কে দেখছি ছোটবেলার বিভিন্ন ঘটনা স্মরন করছেন, আমাদের সাথে শেয়ার করছেন ... ওগুলো পড়তেও যেমন ভালো লাগে ... তেমনি কল্পনাতে বার বার ফিরে যাই ছোটবেলার সুখ স্মৃতিগুলোর মাঝে .... আজকে হঠাৎ ২টি ছোটবেলার কবিতা মনে পড়ে গেল .... অনেক আগের কবিতা, সব তো ঠিক মনে ও নেই, তাই মাঝ থেকে কয়েকটি লাইন বাদ পড়তে পারে .... কেউ যদি পুরোটা মনে করতে পারেন তবে অনুরোধ থাকবে .... অনুগ্রহ করে বাদ পড়া লাইন গুলো লিখে দিবেন ...........
ছড়া - ১
----------------------
আগ্রা হতে নাগরা পায়ে
আসলো পালোয়ান
মাথাতে তার পাগড়ী বিরাট
বিশাল দেহ খান
ইয়া বড় তার গোফের বাহার
দেয় চাড়া বার বার
সকাল দুপুর মুগুর ভাজে
কাজ নাই কো আর
....
কলার খোসায় পা হড়কে
পড়লো বেকায়দায়
পাগড়ী তাহার ছিটকে পলো
কোমর ভেন্গে যায়
সোজা হয়ে চলতে নারি
টুটলো হাটু খান
হাসপাতালে খুড়িয়ে চলে
বীর সে পালোয়ান ।
ছড়া - ২
---------------------
ক্রিং ক্রিং টেলিফোন
হ্যালো হ্যালো হ্যালো
তুমি কে কাকে চাও
বলো বলো বলো
আমি ম্যাও হুলো ক্যাট
ইদুর কে চাই
জরুরী আলাপ আছে
তুমি কে হে ভাই ?
আমি ইদুর,
তবে কথা হলো এই
আমি গেছি মার্কেটে
বাড়িতেই নেই ।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন