আমার প্রিয় পোস্ট

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত

* আমার বন্ধু বিয়ে করবে বলে ডায়েট শুরু করেছে B-)... কেমনে ? :P শুনেন তাইলে ;)

০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০২

শেয়ারঃ
0 2 0




প্রায় ১ বছর পরে গত কাল এক বন্ধুর মেইল পেলাম, দোস্ত রাতে মেসেন্জারে আসিস কথা আছে ... কথামতো অনলাইন হলাম সেও সময় মতো আসলো ... একখান মিসটিরিয়াস হাসি দিয়া কইলো দোস্ত সামনের বছর বিয়া করুম ঠিক করছি ... আমার বাড়ী ওদের বাড়ী সবাই রাজি ... আমি কইলাম -- ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ... আমার আরেক দোস্ত শহীদ হইতে যাইতেছে ... কিন্তু দুঃখে আমি চক্ষু চাইপ্যা এক ফোটা পানিও বের করতে না পেরে হ্যাপি হ্যাপি ভাব নিয়ে উইশাইলাম -- "সুখী হও বৎস "
এর পরে আসকাইলাম -- সবাই যখন রাজী তখন বিয়ে ১ বছর দেরী ক্যান ? ...
দোস্ত কইলো -- আমার হবু বউ কইছে আমারে একটু শুকাইতে হবে নাইলে নাকি আমারে ইসমাট লাগবে না ...
আমি আবার আসকাইলাম -- তাইলে উপায় :|
ও এনসারাইলো -- আইজকাল ব্রেকফাস্টে শুধু দুই স্লাইস ব্রেড আর এক মগ কফি খাই, লান্চে শুধু ফ্রুট খাই আর ডিনারে এক প্লেট ভাত।
আমি কইলাম -- বাহ ! তুই তো আগে ঠিকমতো ব্রেকফাস্ট করতি না এখন করিস, ভাল কথা ... ডিনারে নরমালী কতটুকু ভাত খাস সে ব্যাপারে আমি নিজে একজন সাক্ষী ... তবে লান্চে ফ্রুট খাওয়াটা তোর জন্য নতুন একটা টার্নিং পয়েন্ট ... আচ্ছা, একটু বলতো কালকের জন্য তুই কি কি ফ্রুট রেডি করেছিস ?

এইবার বন্ধু আমার তার অলরেডি পরের দিনের লান্চের জন্য রেডি করা বক্স দেখে দেখে শুরু করলো বর্ননা ---


১০ - ১২ টা চেরি টমাটো




২ টা কলা




১ মিনি বক্স blackberrie




৩ টা গাজর


এক মিনি বক্স সবুজ আংগুর




৩টা kiwi




২টা Passion fruit




৩টা plum



১ মিনি বক্স raspberries




১ মিনি বক্স লাল আংগুর




১ মিনি বক্স strawberrie




এর পরে এক তৃপ্তির হাসি দিয়ে দোস্ত কইলো ... আর কিছু নাই

আমি কইলাম -- তুই এই সব কখন খাস আর কখন কাজ করিস ?:|

বন্ধু কইলো -- বেশী সময় নেই না দোস্ত, আস্তে আস্তে খাই তো, তাই ১২টায় লান্চ শুরু করলে ২টা নাগাদ শেষ হয়ে যায় ....B-)


 

প্রকাশ করা হয়েছে: মনের কিছু এলোমেলো কথা...  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৫
জটিল বলেছেন: সাবাস , আমিও খাইতে যাই ...
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: শহীদ হইতে মন্চায় নাকি ? :|

০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: মুন্না হাসে ক্যান ? ঝাতি ঝানতে চায় .....

৩. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৬
ইউনুস খান বলেছেন: হা হা হা হা।

আশা করি ভালো আছেন। ভালো থাকুন।
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: ইনু ভাই হাসেন ক্যান ? কাহিনী কি ? /:)

৪. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৬
ইউনুস খান বলেছেন: হা হা হা হা।

আশা করি ভালো আছেন। ভালো থাকুন।
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: আমি ভাল আছি, আপনি কেমন আছেন ?

৫. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৫
অতৃপ্ত আত্মা বলেছেন: এইটা দেইখা আমার লান্চ টাইম শেষ হইয়া যাইতাছে.....। সুন্দর খুব ভালো লাগলো......
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: আর কতক্ষন মনিটরে তাকায়া থাকবেন, লান্চ আওয়ার শেষ হয়ে যাবে তো ... জলদি লান্চ প্যাকেট বের করেন :P

৬. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩০
ইউনুস খান বলেছেন: চইলা যাইতেছে দৌড়াইতে দৌড়াইতে
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: দৌড়ের উপরে থাকা ভাল ভাই ... স্বাস্হ্য ভালো থাকে, আর এমন ডায়েট না করলেও কন্যা বিয়ে করতে রাজি হয়ে যায় ;)

৭. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩০
অন্যরকম বলেছেন: গাজর হইলে ঠিকাছে..... অতি পুষ্টিকর খাদ্য...... তাড়াতাড়ি শুকাইয় যাইব! ;)
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: আর বাকিগুলোর গুনাগুনের কথাও একটু বলে যান তাইলে :P

৮. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ডায়াট কন্ট্রোলের যে দশা! তাতে দেশে দূর্ভিক্ষ হবো।।।।।।। ;)
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: পরে আমি বলেছিলাম ওকে যে - গ্রোসারীতে কি আর কেনার মতো কোন ফল বাকি ছিল না ? /:)


যাক মুন্না তাইলে দুর্ভিক্ষের কথা চিন্তা করে হাসতেছিলো , আমি তো ভাবছিলাম পুরান কারো কথা মনে পড়ে গেছে ... :P

৯. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৩
তৃষ্ণার্ত বলেছেন: খাইছে আমারে!!!
এইটা তো সেই ছোটবেলায় পড়া "Luncheon" গল্পের মত হইয়া গেল।

I never eat more than one thing...
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: আমার বন্ধুটাও কিন্তু সেই লেডি-গেষ্টের চেয়ে কম না ...কি বুঝলেন ? ;)

১০. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৭
তায়েফ আহমাদ বলেছেন: জিহ্‌বার আগায় তো পানি চইলা আইলো!


আমি বিয়া করুম!
এই জইন্য স্লীম হইতে আমার পাঁচ বছর লাগবো!
আমার জইন্য স্লীম ডায়েটের ব্যবস্থা কর্‌।
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: আপনিও দেখি আমার বন্ধুর মতোই একজন ... আপনি আর ডায়েট দু-মেরুর দুই জিনিস বলেই মনে হচ্ছে :P

১১. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৪
জরিণা বলেছেন: ডিজিটাল ডায়েট কন্টোল মনে হচ্ছে।
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: তাই নাকি, কি কন ? বৃটিশরা ডিজিটাল ডায়েট করে জানতাম না তো :|

০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: কান্দে না ভাইয়া ..... আমি কিন্তু কারো নাম বলিনি :P

১৩. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৯
কঁাকন বলেছেন: কলা খাইতে না করেন কলায় ফ্যাট আছে :)
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: তাই নাকি কঁাকন ভাইয়া .... ঐটা তো আমাদের গ্রুপের সবার মোষ্ট ফেভারেট ফল, এখন কি হবে আমাদের :((

১৪. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৩
পজিটিভ২৯ বলেছেন: কি সব দেহাইয়া হুদাই মনডা খারাপ কইরা দিলেন
০২ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: আপনি কি অন্যরকম ডায়েটে আছেন নাকি ? :|

০২ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: জেলিপু এমন করে হাসে কেন, ঝাতি ঝানতে চায় /:)

০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৭. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
হাসতেই আছি............

ভালো থেকো অনন্ত.......
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: আরে সাজিপু, আপনার কথাই মনে করছিলাম এখনই ... আপনার দেয়া সেই রেসিপি দিয়ে রান্না করে কেবল মাত্র খেয়ে আসলাম ... ফাটাফাটি রকম মজার হয়েছে :)

আপনিও সবসময় অনেক অনেক ভাল থাকুন আপি ....

১৮. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:১৯
ফ্রুলিংক্স বলেছেন:
এতো কিছু খায় কিভাবে?? আমিতো একটা কলা অর্ধেক খেয়েই কাইত।

আপনার বন্ধুতো ফ্রুট খেয়েই মটকু হয়ে যাবে।

বন্ধুকে আফেল, কাটোল, আম, বেল, তাল খাইতে কন।
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: তাহলে তো ভাই আপনাকে দিয়ে ডায়েট করানো যাবে না :|


এখানে আম, আপেল পাওয়া যাবে কিন্তু কাটোল, বেল, তাল পাওয়া মুষ্কিল ... বন্ধু আমার কি তবে চিরকুমার থেকে যাবে ? :(

১৯. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:২৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ডায়েট করার নমুনা দেখে মজা পেলাম।

ফ্রুলিংক্স বলেছেন:
এতো কিছু খায় কিভাবে?? আমিতো একটা কলা অর্ধেক খেয়েই কাইত।

আমিও
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: এ আসলেও এক নমুনা ... তবে স্মরনীয় হলেও বরনীর নয় ... :P

আপনার ও সেইম কেস ? খাইসে কখনো ডায়েট করতে যেয়েন না কিন্তু , পরে তাহলে আপনাকেও খুজে পাওয়া যাবে না :(

০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: শুধু এই হাসির রহস্য ঝাতি ঝানতে চায় ...... :)

২১. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমি অলরেডি ডায়েট হয়ে আছি, ডায়েট করার দরকার নেই। :P
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: যা গেস করেছিলাম তাই দেখি ঠিক হয়ে গেছে ... আপনি অলরেডি ডায়েট হয়ে আছেন ... তবে আশাকরি এমন ডায়েটে নাই যে, আপনাকে "লিভিং স্কেলেট" নাম দিয়ে ল্যাবে ঝুলায়ে রাখা যাবে ... :P

২২. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:০১
অক্ষর বলেছেন: এইগুলি হেয় খাওয়ার আগে খায়, নাকি পরে খায়?
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: সত্যই তো ...... এইটা তো ওরে আসকাইতে ভুলেই গেছিলাম :|

২৩. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৩
এন এইচ আর বলেছেন: ইতা কিতা কইলো অক্ষরে আই তো হা হা প গে



আমি তো আপনার বন্ধুর জন্য চিন্তায় অস্থির হইলাম। বেচারা সাদি করবার আগেই তো শহীদ হবার উপক্রম হইবো
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: ওর ভবিষ্যত তো আসলেই অন্ধকার বলে মনে হচ্ছে :|

২৪. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: লিভিং স্কেলেট!!!!!!!!!
পচানোর জন্য মাইনাচ X(
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: আমি পচাইনিঈঈঈঈঈঈঈঈঈ ... আপনি মাইনাস ফেরত নেন, নাইলে সমগ্র ঝাতি ডায়েট শুরু করে দিবে কিন্তু :(

২৫. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৩
শূন্য আরণ্যক বলেছেন: ভালো .. ব্যাটার জন্য শুভেচ্ছা রইলো ~
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ, তবে শুভেচ্ছা টা কোন বিষয়ের জন্য একটু খুলে বলুন ... ঝাতি ঝানতে চায় !!

২৬. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৫
অক্ষর বলেছেন: আর বিয়া করার লেইগা যদি সত্যিই করে, তাইলে মানা কৈরেন। বৌ এর পাল্লায় পর্লে এম্নিতেই শুকাইয়া যাইবো
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: অক্ষর ভাই, কাহিনী ফানি মনে হলেও ঘটনা ১০০% সত্যি ... তবে আপনার কথা ফেলে দেয়ার মতো না ... যে বউ বিয়ের আগে ওর ওজন কমাচ্ছে,সে বিয়ের পরে আমার বন্ধুরে আকাশে উড়াল দেওয়ায় কিনা সেইটাই বুঝে উঠতে পারতেছিনা :(

২৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: খাইছেরে!!! নামও জানেন? আপনি কই থাকেন ভাই????
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: খেক খেক !! ...... মুন্না ধরা :P

২৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৭
সহেলী বলেছেন: ইস এমন করে যদি ডায়েট ইন করাতে পারতাম -- এসব দিয়ে !
০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন: কাকে ডায়েট করানোর কথা বলছেন, ঝাতি তার সম্পর্কে ঝানতে চায় :P

০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: ভয় পায়না মুন্না ... আমি অনেক দুর দেশে থাকি :P

৩০. ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ডায়েট করতে ইচ্ছা করছে:)
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: ডায়েট করতে নাকি করাতে ইচ্ছা করছে আপু ? ভাইয়াকে আগে ভাগে সাবধান করে দিতে হবে নাকি :P

৩১. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১:২০
আশরাফ মাহমুদ বলেছেন: আমি-ও এরকম খাইতে চাই। ;)
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:০১

লেখক বলেছেন: লক্ষন সুবিধার মনে হচ্ছে না ... বিয়ে করতে মন্চায় নাকি ... এ্যড দিবো নাকি ব্লগে ? ;)

৩২. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:০৩
আশরাফ মাহমুদ বলেছেন: ইয়ে মানে------ না বুঝলে কী করা। ;)
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:১৬

লেখক বলেছেন: পাত্রীর বর্ননা দেন .... কালকেই প্রথম পাতায় স্ক্রীন শটসহ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে ;)

৩৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৭
মেঘাচ্ছন্ন বলেছেন: হা হা হা....মজার....হাসতে হাসতে শেষ....!

কি অবস্থা ভাইয়া ?? জ্বর ভালো হয়েছে একদম ??
০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০১

লেখক বলেছেন: হ্যা মেঘুপি জ্বর ভালো হয়েছে :) ...

কেমন আছ ? ...... এমন ডায়েট করবে ? :P

৩৪. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: তাইলেতো কোন ডর নাইক্কা........;)
০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: তাই ? ... শিওর তো ? :P

৩৫. ০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমার নিজের ই ইচ্ছে করছে। তাহলে এত মজা করে এত্ত গুলো ফল খেতে পারবো।
০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: হে হে হে ... এক্কেবারে মনের কথা বলেছেন আপি :P

৩৬. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩১
হ্যামিলিনের বাঁশিওয়ালা বলেছেন: আমিও বিয়া করতাম......ওজন কমাইতাম ঃড
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: বিয়া করলে ওজন কমে নাকি ? /:)

৩৭. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ওরে খাইছে! ঝাতি যদি ডায়েট ধরা শুরু করে তাইলে বাংলাদেশে দূর্ভিক্ষ শুরু হয়ে যাবে!
আচ্ছা যান, বিশ্বাস করলাম যে আপনি আমারে পচান-নি
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: সমগ্র ঝাতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ :)

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: এমন হাসির রহস্য কি ? ভাবী কি আপনাকে ও ........ আহেম আহেম ;) ?????

০৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: আগে এস.এস.সি টা পাশ করো ভাইয়া, এরপরে .......... বুঝতে পারছ ? ;)

৪০. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৩
বৈকুনঠ বলেছেন: আপনের বন্ধু এক্টা আস্তা ছাঘল। বিয়া কর্লে পরে অইব খচ্চর। আর অই খচ্চরের পিঠে চরব তার বৌ। যেই মাইয়া বিয়ার এক বছর আগে থিকা হবু জামাইরে টাইট দিয়া চিপা বানাইবার চায় হেই মাইয়ার কপালে লাত্তি মাইরা ভাগতে কন আপ্নের দোস্তরে।
হালার বাংগালি পুরুষ একসময় বিয়ার রাইতে বিলাই মারত এহন বাংগালী মাইয়ামানুষ বিয়ার দিন দুফুরবেলাই বাঘ মাইরা জামাইরে ডর দেহায়। আপ্নের দুস্তুরে কন সেইদিন দুরে না যেই দিন এক পোলার পিছে দশ মাইয়া ঘুরবো। কাজেই ডাইটিং বাদ দিয়া ওয়েটিং শুরু করতে কন
০২ রা মে, ২০০৯ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: হালার বাংগালি পুরুষ একসময় বিয়ার রাইতে বিলাই মারত এহন বাংগালী মাইয়ামানুষ বিয়ার দিন দুফুরবেলাই বাঘ মাইরা জামাইরে ডর দেহায়।


খেক খেক ... এই ডায়লগটা জটিল হইছে .... আমার বন্ধুরে এইডা কমুনে ... কিন্তু ও এখন একটা নিয়েই সামলাইতে পারতেছে না, এর পরে যদি ওর পিছনে ১০টা ঘুরে তাইলে তো বেচারা শহীদ না হয়ে আত্মহত্যা করতে পারে :(

৪১. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩১
আকাশ_পাগলা বলেছেন: ডায়েটিং বাদ দিয়ে এক্সারসাইজ শুরু করতে বলেন।
গ্রীক দেবতাদের মূর্তি দেখছেন???
ফুলা বডিতে মাসল ডেভেলপ হয় ভাল।
এক টাইমে খুব জিম করতাম।
আমার স্যার ছিল রনি মিয়া।
৮ বার মি বিডি হইছিল।
ওর হাতের শিরা শিরায় শক্তি।

যাক, আপনার বন্ধু এত কষ্ট করতে রাজি নাও হতে পারে। কিন্তু, এই বউ কপালে জুটলে সারা জীবন আরও কষ্ট করতে হবে।

দেখতে স্মার্ট না হলে ১ বছর পরেও বিয়ে করবে না???
আল্লাহ না করুক, যদি কোনভাবে এক্সিডেন্ট হয় আপনার বন্ধুর, কোন ক্ষতি হয়, তাহলে ত বিয়ের পরে এই মেয়েআপনার বন্ধুকে ফেলে রেখে চলে যাবে। ঠিক না??? যেহেতু, বন্ধু স্মার্ট না বলে ১ বছর বিয়ে আটকে রাখছে।


কথা গুলা বন্ধুকে বইলেন না। চেইতা যাইব।
কথাগুলা এমনি আপনাকে বললাম। যেন সবার চোখ খোলে। বিওয়ের সময় সবাই সৌন্দর্য খুঁজবে এটাই স্বাভাবিক। তাই বলে স্মার্ট না হলে ১ বছর অপেক্ষায় রাখবে, এটা ভাল লাগল না আমার।
০২ রা মে, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: নারে ভাই, ঘটনা হলো, ওদের ফ্যামিলির সবাই মিলে ঠিক করেছে যে সামনের বছর ওরা দেশে গেলে পরে বিয়ে হবে ... আর এই সময়ের মধ্যে ওকে বলা হয়েছে ডায়েট করতে ...

এক্সারসাইজ করা খুবই ভাল, তবে এ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গী একটু অন্যরকম ... আমার কাছে যোগব্যায়াম টা বেশী পছন্দ হয় ... এতে মাসল তৈরী হয়না , কিন্তু শরীরের প্রতিটি কোষকে সচল এবং দুর্দান্ত এ্যাকটিভ করে ....

(মাসল দেখায়ে কাম কি, সময়মতো শক্তির কারুকাজ দেখানোই তো আসল ... তাই না ?)

৪২. ৩০ শে জুন, ২০০৯ রাত ৯:১৫
বড় বিলাই বলেছেন: ফল আমার এত প্রিয় অথচ কতদিন যে ফল খাওয়া হয়না।
৩০ শে জুন, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: কেন আপি , দেশে থেকেও ফল খাওনা এটা তো মেনে নেয়া যায় না ... তুমি প্রতিদিন অবশ্যই অবশ্যই একটা ফল খাবা আজকে থেকে ... নো কম্প্রোমাইজ !

 

মোট সময় লেগেছে ১.০৫১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন এক মৃত্যু পথযাত্রীর আর্তনাদের সাথে ভেসে আসে তীব্র বারুদের গন্ধ....

--------------------------------------

ononto.digonto@ জিমেইল[ডট]কম

-------------------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ