somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*_*~* এক ফোটা জল আর এক পশলা বৃষ্টি *~*_*

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সামনে পরীক্ষা, পড়ার চরম চাপ আশেপাশের কয়েকজনের কারো মুখে কথা নেই ... মুখ গুজে ওরা চারজন জান প্রান দিয়ে সবাই পড়ছে... শুধু সন্ধ্যার মন পড়ে আছে অন্যখানে ... দুরে, বহুদুরে ... সেলফোনটা আর নোট দুটোতেই একসাথে বুলিয়ে যাচ্ছে তার চোখের দৃষ্টি ... কিছু একটা চাইছে ওর মন ... তবু বুঝে উঠতে পারছে না, সেটা কি ...

এর মাঝে বেজে ওঠে ওদের মাঝে একজনের সেলফোনে নির্দিষ্ট একটি রিং ... কল টা পিক করেই সে উঠে চলে গেল ঘরের অন্য পাশে ... এর পরে শুরু হলো ফিসফিসিয়ে গল্প ... অল্পক্ষন পরেই সে হাসিমুখে ফিরে এসে বলে -- ও ফোন করেছিলো ... এরপরেই মহা আনন্দে শুরু করে দিলো পরীক্ষার প্রস্তুতি ... সন্ধ্যার মনটা যেন আরেকটু খারাপ হয়ে গেল ... তবুও আবার চেষ্টা করলো পড়ায় মন বসাতে ...

আবার কিছুক্ষন পরে আরেকজনের সেল ফোনে একটা টেক্সট আসার সাথে সাথে সে কলব্যাক করে দুমিনিটেরও কম সময়ের উজ্জ্বল মুখে পড়ায় বসতেই সন্ধ্যার বুকটায় যেন হাহাকার করে উঠলো ... অনেক দুরের সে মানুষটা ব্যাস্ত আছে ঠিকাছে , তাই বলে একটা কল না হোক তাকে একটা টেক্সট ও করতে পারে না ?

বাইরে মুষল ধারায় বৃষ্টি শুরু হয়েছে, আকাশ বাতাস কাপিয়ে ঝরঝর করে যেন ঝরে পড়ছে সন্ধ্যার জমাট বাধা কষ্টগুলো ... দুরের মানুষটাকে বেশীক্ষন কল করার মত ক্রেডিট নাই ... টেক্সড করা যায়, কিন্তু তার যে ওর কন্ঠ শুনতে খুব ইচ্ছে করছে ... কি করবে কি করবে চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো ওদের গোপন সংকেতের কথা ...সাথে সাথে সেল হাতে নিয়ে তিনটে মিসকলে পাঠিয়ে দিলো মনের গোপন ইচ্ছেটাকে দুর দেশের সেই মানুষটির কাছে ....

শেষ বান্ধবীটির সেলে কল আসতেই সে ছুটে গেল জানালার ধারে ... মুগ্ধ নয়নে দাকিয়ে রইলো পথের ধারে দাড়িয়ে থাকা একজনের দিকে ... হাত নেড়ে ইশারায় ওরা একে অপরকে জানিয়ে দিলো, আমি ভাল আছি, তুমি ভাল থেক ... ওর ছুটে যাওয়া দেখে সন্ধ্যার চোখে যেন জলের বান ডেকে উঠলো ... ঘাড় ঘুরিয়ে বারান্দায় ছুটে গিয়ে দাড়াতেই কষ্টের কান্না যেন গলা পেরিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইলো ... আনমনেই যেন সেলফোনের উপরে গড়িয়ে পড়লো দু ফোটা জল ... অমনি যেন প্রান ফিরে পেল সেলফোনটি ... বেজে উঠলো বহু প্রতিক্ষীত নির্দিষ্ট সেই রিং টোন টি ...
সে বললো -- কাঁদছ কেন ?
সন্ধ্যা চোখ মুছে বলে -- কৈ না তো ....
সে বললো -- তবে ?
শেষ কথাটি সন্ধ্যার কানে গেলেও ওপাশের কন্ঠস্বর ছাপিয়ে যাওয়া কিসের আওয়াজ শোনা যায় ... জিজ্ঞেস করতেই জানতে পারলো ... সে মানুষটিও বৃষ্টির মাঝে দাড়িয়ে ওর দিকে হাত বাড়িয়ে আছে আর বলছে --- সব অপেক্ষার অবসান ঘটিয়ে আসছি আমি তোমার জীবনে বৃষ্টি হব বলে ....



৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×