somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*~*_* বাসর রাতের গল্প : ঘটনার পিছনের ঘটনা *_*~*

০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গ্রামের বাড়ির বিয়ে গুলোতে আসলেই অন্যরকম মজা হয় ... একবার মনে আছে একজনের গায়ে হলুদে তার গায়ে কি পরিমান কাদা মাখানো হয়েছিল, সেই সাথে দু বাড়ীর মানুষ একে অপরকে কাদা মাখিয়ে একসাথে পুকুরে গোসল করতে নেমেছিলো ... আমি তখন অনেক ছোট তাই সে দুরে দাড়ায়ে এ সব দেখেছিলাম ... তবে বড় হয়ে একটু আধটু মজা যে করেছিলাম ... তবে খুব বেশী কিন্তু না :P বিয়ে অনুষ্ঠানের অনেক কাহানী আগেও বলেছি আজকে বরং বাসর ঘরের একটা কাহানী বলি ...

শীতকালের কোন এক সময়ে আমার দুর সম্পর্কের এক চাচাতো ভাই এর বিয়েতে গিয়েছি, এমনিতে গ্রামে শীত বেশী তার উপরে এতটা পরিচিত না সবার সাথে , আর বয়স ও খুব একটা বেশী না ... ক্লাস ৬ - ৭ এ পড়ি , সুতরাং কেউ সেই টাইপ পাত্তা দেয় না , কি আর করা সারা দিন খাওয়া দাওয়া আর পরিচিতদের সাথে ঘুরে ফিরে সময় কাটিয়ে দেয়ার পরে যখন জানলাম আজকে তাদের বাসর রাত, আর বড়দের অনেক কে দেখালম কি করা হবে আজকের রাতে তাই নিয়ে নিজেদের মাঝে ফিসফিস করছে, তাই দেখে নিজেরও ইচ্ছে হলো ওদের সাথে মজা করতে, কিন্তু অন্তুরে কেউ নিজেদের দলে নিলো না, বিশেষ করে একটা বড় আপু আর ওর বোনেরা (যার বাসর রাতে এইটার শোধ নিয়েছিলাম সেই রকম ভাবে ;) ) ... ওরাই কে কি করবে তাই ঠিক করছিলো বাগানে বসে বসে ...

এর পরে কি আর করা, বন্ধুদের সাথে নিয়ে স্কুলের মাঠে চলে গেলাম বিকেলের দিকে অন্যদের খেলা দেখতে দেখতে মুড়ি চানাচুর মাখা খাচ্ছিলাম একটা দোকানে বসে ... হঠাৎ দোকানদার বলে -- আপনারা নতুন আসছেন এইখানে, পটকা লাগবে ?
আমি বলি -- পটকা কি জিনিস ?
আমার সাথে একজন বলে -- আতশবাজী ...
সাথে সাথে মাথার মধ্যে একখান হিটলারী বুদ্ধি এসে গেল ... নগদে এক প্যাকেট চকলেট বাজী কিনে সন্ধ্যার সময় রওনা হলাম বিয়ে বাড়ীর দিকে ....

রাতের বেলা, সবাই ঘুমুতে যাবে ... এমন সময় আপুরা দেখি বর-বৌ এর বাসর ঘরে বসে বসে ওদের সাথে দুষ্টুমি করছে, আমাদের ছোট্ট দলটাও ওদের সাথে যোগ দিতে ও ঘরে সুন্দর করে সাজানো বেডটার চারপাশে দাড়াতেই ওরা আবার ক্যাচাল শুরু করে দিলো , ছোটরা এখানে কি করে রে , যাও ঘুমুতে যাও ... আবার এমনভাবে অপমানিত হয়ে ফেরত আসছি এমন সময় একজন বললো , আজকে দেখি অনেক মশা.... তোদের কেউ একজন দুটো মশার কয়েল নিয়ে আসিস তো এই ঘরে ... আচ্ছা আনছি বলে বের হতেই দুজন কে পাঠিয়ে দিলাম আন্টিদের কাছ থেকে কয়েল আনতে আর আমরা অপেক্ষা করতে লাগলাম ঘরের বাইরে ...

কিছুক্ষন পরের দৃশ্য .... বাসর ঘরে দুটো কয়েল হাতে অন্তু আর তার এক কাজিনের প্রবেশ, একটা কয়েল ঘরের এক অন্ধকার কোনায় আরেকটা কয়েল বেডের নীচে রেখে দুজনের প্রস্হানপূর্বে আরেকবার আপুদের খিকখিকানী হাসির সাথে টিপ্পুনি খাওয়া -- আজকে আমরা ওদের সাথে সারা রাত গল্প করবো, তোমরা যাও ঘুমাও ...এ কথা শুনে নিরব হাসি দিয়ে ওদের দুজনের প্রস্হান .... ঘন্টা খানিক পরে, বাসর ঘর থেকে মেয়েগুলোর খিক খিক হাসি আর হট্টোগোলের আওয়াজ ছাপিয়ে একটু অন্যরকমের আওয়াজ পাওয়া গেল ... বুম !!!! :P :P






৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×