somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*|*_*~* ঈদের বাজারে বিড়ম্বনা *~*_*|*

২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাজার করাটাই আমার কাছে একটা যন্ত্রনাদায়ক কাজ , তার উপরে যদি হয় ভিড় তাইলে তো কথাই নাই ... তবুও প্রয়োজনের তাগিদে মন না চাইলেও ঘুরে ফিরে বার বার বাজারে যেতেই হয় ... তেমন ভাবেই গেলাম সুপারমার্কেটে বাজার করতে যেখানে ঢুকলেই প্রয়োজনীয় সবকিছু নিয়ে বের হওয়া যায় ... এ কারনেই এমন বড় মার্কেট আমার পছন্দ ... দরদাম করার ঝামেলা নাই, যা দরকার সেই সেকশনে গিয়ে নিজের প্রয়োজন মত জিনিস নিয়ে সোজা কাউন্টারে দাম দিয়ে বের হয়ে আসতে আমার বেশী ভাল্লাগে ...

দু দিন পরে ঈদ, কিছু জিনিস কিনে রাখা দরকার, এমনিতেও বাসায় তেমন কোন বাজার নেই ... অগত্যা বাজার করতে বের হতেই হলো ... পার্কিং এ যেতে না যেতেই বুঝলাম আজকে কপালে দুঃখ আছে ... এত্ত গাড়ি সাধারনত এখানে থাকার কথা না , আর যে হারে মানুষ ঢুকছে আর বের হচ্ছে তাতে করে হঠাৎ করেই এটাকে বাংলাদেশের গাউছিয়া মার্কেট মনে হতে লাগলো ... এমন সময় আবার খেয়াল হলো - আরে দু দিন পরে না ঈদ, এখন তো এমনটা হবেই ... কি আর করা, এর মাঝেই আজ বাজার করতে হবে ঠিক করে একটা খালি জায়গাতে গাড়ি রাখতে যাব এমন সময় পাশ থেকে চিৎকার দিয়ে উঠলো আরেকটি গাড়ি --- "প্যাএএএএ" , ঘাড় ঘুরিয়ে দেখি এক মাঝবয়সী আরব লোক, পাশে এক মহিলা আর পিছনে আরেকজন তরুনী বসে আছে ... লোকটার মাথায় টুপি পরা আর মেয়ে দুজনের হিজাব পরা দেখে বুঝলাম এরা মুসলমান ... ভদ্রতার খাতিরেই ওদের জন্য পার্কিং এর জায়গাটা ছেড়ে দিয়ে অপেক্ষা করছি এমন সময় দেখি পাশের পার্কিং প্লেস খালি হয়ে গেল ... আমরা দুটো গাড়ি একসাথে রাখার পরে নেমে আসছি এমন সময় ভদ্রলোক বললেন -- আসসালামুআলাইকুম .... শুকরান
শুকরানের উত্তরে আরবীতে কি বলতে না জানার কারনে আমি এক টুকরো হাসি দিয়ে মাথা ঝাকিয়ে তার স্টাইলেই বললাম -- ওয়ালাইকুম আসসালাম ....
উনি আবার আমাকে জিজ্ঞেস করলেন -- মুসলিম ?
আবারো ঘাড় ঝাকিয়ে সম্মতি জানানোর পরে তিনি আরবীতে যা বললেন মনে হলো এর মানে হবে -- আমরাও মুসলিম বা এই জাতীয় কিছু...
এর পরে আরো কি কি জানি বললেন তার অর্থ না বুঝার কারনে খালি মাথা নাড়িয়ে গাড়ির চাবি খুটখাট করছি দেখে তিনি হাত নাড়িয়ে চলে গেলেন, আমিও হাত নাড়িয়ে বিদায় দিচ্ছি এমন সময় পিছনে বসা মেয়েটি এ দেশী ভাষায় বললো - আব্বা বলেছেন, আবার দেখা হবে ...
এতক্ষনে ওদের একটা কথার মানে বুঝতে পেরে উত্তর দিলাম -- জ্বি, আবার দেখা হবে ...

ট্রলি নিয়ে ভিতরে ঢুকে প্রথমে গেলাম টাটকা সব্জির সেকশনে ... সালাদ হিসেবে শসা আর টমেটোর চেয়ে ক্যাপসিকাম আর লেটুস পাতা আমার বেশী পছন্দ তাই প্রথমেই এ দুটো ব্যাগ ভর্তি করে নিয়ে ট্রলিতে রাখছি এমন সময় আবার সে আরবী ভদ্রলোক হাজির , এসেই কি কি জানি বললেন নাকি জিজ্ঞেস করলেন তা বুঝলাম না বলেই একমুখ হাসি দিয়ে কাধ ঝাকিয়ে হ্যা আর না এর মাঝামাঝি কিছু একটা বুঝিয়ে সামনে এগিয়ে চললাম ....

একটু পরে অন্যান্য জিনিসপত্র নিয়ে মাংসের সেকশনে গিয়ে বড় একটা কাবাবের প্যাকেট নিয়েছি এমন সময় দেখি আবার সেই লোক পুরা ফ্যামিলি নিয়ে হাজির ... কাবাব কাবাব বলে সাথে আরো এমন কিছু বলে উঠলো যেন মনে হলো এ জিনিসটি তার বেশ প্রিয় খাবার ... তাই হাতের প্যাকেট টা উনাকে দিয়ে নিজের জন্য আরেকটা কাবাবের প্যাকেট নিতেই তিনি বললেন --শুকরান
এবার তো উত্তরে কিছু বলতেই হয় তাই উনাকে বললাম - ইউ ওয়েলকাম
এই প্রথম আমার উত্তর পেয়ে সেখান থেকে কাউন্টারে আসা পর্যন্ত তিনি কম করে হলেও আমাকে হাজার খানেক প্রশ্নবানে জর্জরিত করতে লাগলেন ... আর আমি তার আরবী ভাষার কথার ফুলঝুরির আগামাথা না বুঝেই ডানে বামে উপর নীচে মাথা ঝাকিয়ে চললাম ...

কিছুক্ষন পরে, আমরা দুজনেই বাজার শেষ করে ট্রলি থেকে বাজার গাড়িতে রাখছি, এমন সময় দেখি আরবী ভদ্রলোকের মেয়ে পাশে দাড়িয়েছে ... এরপর এ দেশী ভাষায় বললো - তোমাকে, আমার আব্বা বড়ই পছন্দ করসে, খালি তার বড় একটা আক্ষেপ, চেহারা সুরতে তুমি আরব দেশের মত থেকে গেলেও এইখানে বড় হইসো বলে তুমি আরবী একেবারেই ভুলে গেছ ...





সবাইকে (অগ্রিম) **** ঈদ মোবারক **** ...
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×