আমার প্রিয় পোস্ট

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত

*| |*_* তুষার শুভ্র ছবি ব্লগ *_*| |*

২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

শেয়ারঃ
0 0 0



গত কয়েকদিন কখনো থেমে থেমে কখনো একটানা তুষার পড়ছে তো পড়ছেই ... বেশ ক'বার ছোট কাজিনদের নিয়ে খেলে আসলাম "স্নো-ফাইট" হঠাৎ মনে হলো আরে আমার ব্লগের বন্ধুদেরকে তো নিয়ে আসা হলো না ... যেমন চিন্তা তেমন কাজ ... পকেট থেকে সেলফোনে ধরে বেধে তুষারশুভ্র কয়েকটি মুহুর্ত নিয়ে আসলাম সবার জন্য ....



এটা ৬ ফুটের চেয়ে বড় একটা তুষার মানব ... ব্যাটাকে বানাতে বেশী একটা সময় লাগে নি ... আধ-ঘন্টার মতো লেগেছিল ... ছোট কাজিনটার ঠান্ডা লাগছিলো তাই জলদি জলদি বানিয়ে ফিরতে হয়েছিল, নাইলে ইচ্ছে ছিল আরো বড় বানাবো .... এর নাক বানানোর জন্য গাজর আর চোখের আর বোতামের জন্য ছোট ছোট টমেটো নিয়ে গিয়েছিলাম কিন্তু এর আগেই স্নো-ফাইটের ফাকে কোন সময় যে পিচ্চি কাজিনগুলো পকেট থেকে বের করে ওগুলোও ছুড়ে মেরেছে অন্য বন্ধুদের দিকে খবরই ছিলো না ... বানানোর সময় খেয়াল করলাম ওগুলোর একটাও নাই ... সুতরাং গাছের পাতা আর ডাল দিয়েই ওসব বানাতে হলো .... তবে এটা ওখানে অন্যদের বানানো যে কোন তুষার মানবের চেয়ে বড় ছিল... B-)




তুষার পথে নিজের পায়ের ছাপ দিতে একটা গান মনে পড়ছিল -- যখন পড়বেনা মোর পায়ের চিহ্ন এই বাটে ..... ছবিতে তেমন একটা বুঝা না গেলেও এটা প্রায় সাড়ে ৩ - ৪ ইন্চি গভীর ছিল ....:|






কেউ কি বলবে এখানে একটা গভীর পুকুর আছে ? ... পুকুরটির উপরে তুষারে ভরে একেবারে সাদায় একাকার হয়ে আছে .... এক ইংলিশ ট্যুরিষ্টকে বললাম এখান থেকে এক দৌড়ে ঐ পাশের গাছটা ধরতে আপনার কত সময় লাগবে ? সে বললো মাত্র ১ মিনিট ... আমি বললাম আমি তো আধ-ঘন্টায় ও পারবো না, আপনি কেমনে পারবেন ? দেখান তো .... বেচারা সত্যি সত্যি নামছে দেখে এলাকার লোকজন হাসতে হাসতে শেষ ... এই দেখে উনি তো আরো দুরন্ত গতিতে নেমে যাচ্ছিলেন দেখে হাত ধরে টেনে থামিয়ে বললাম আসল কাহিনি .... :P




শুধু পুকুর ই না ... এই নদী সাগরের সাথে সংযুক্ত, তবুও সেগুলো বরফে জমে ছিলো ... ছোট ছোট জাহাজ গুলো বেরুবে কিভাবে এখন ? ... সে চিন্তা করতে করতে আমার ছোট কাজিন গুলোর বেশ কিছু সময় কেটে গিয়েছিল, শেষ পর্যন্ত কুল কিনারা না করার আগেই অবশ্য শুরু হয়েছিল স্নো-ফাইট ;)





এই চেহারা এখন এখানকার জন্য খুবই সাধারন একটা ব্যাপার .... যা আমার খুব খুব খুব পছন্দের...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বরফতুষার ;
প্রকাশ করা হয়েছে: মনের কিছু এলোমেলো কথা...  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: :)

২. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
সহেলী বলেছেন: যেমন বরফ বোঝা যায় ঠান্ডা কেমন !
ভাগ্যিস তুষার মানবের গলায় মাফলার প‌্যাচানো আছে , ঠান্ডায় টনসিলের অসুখ বাধিয়ে বসলে কি অবস্থা হত !

কোথায় পুকুর থাকে গভীর , সে কি সব সময় বোঝা যায় ?
বরফে কত কিছু ঢেকে যায় ।

দেশে আসবার সময় বরফ নিয়ে এসো এক ব্যাগ , ফিরে যাবার সময় আইসক্রিম বানিয়ে দেব ।
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: খিক খিক, তোমার এ কমেন্টের কথা জানতে পারলে তুষারমানব তোমাকে অবশ্যই ধন্যবাদ দিবে ... দেখি আজকেও যেতে পারি ... গেলে তোমার কমেন্ট টা ওকে শুনিয়ে আসবো নে ঠিকাছে ? ....

তাহলে তোমার কাছে আইসক্রীম পাওনা রইলো কিন্তু ... দেশে আসলে নিজের হাতে বানিয়ে খাওয়াবে ... ঠিকাছে ?

৩. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
ইউনুস খান বলেছেন: মিস্করি এইগুলা :( আহারে।
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: যাতে মিস না করেন সে জন্যই তো ছবি-ব্লগ দেয়া ...

৪. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
আধারে অপ্সরী বলেছেন: হু হু হু....ঠান্ডায় জমে গেলাম তো...। :-&
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: শিগগিরী গরম কাপড় পরো পিচ্চি ... ঠান্ডা লাগলে আইসক্রীম খাওয়া যাবে না কিন্তু ...

৫. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
বড় বিলাই বলেছেন: অন্তুর রেপ্লিকা টা অতীব সৌন্দর্য হয়েছে।:)
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: আহেম আহেম :`> :``>> থ্যাংক্যু আপ্পি ...

৬. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২১
বিষন্ন নীল বলেছেন: দেখেই কেমন শীত শীত লাগছে। সুন্দর ছবি।
২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ...

৭. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৩
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া! ছবিগুলো ক্যামেরাতে তোলা হলে দারুন হতো!
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৭

লেখক বলেছেন: তা ঠিক ... তবে ছবি তোলার ইচ্ছে যখন হয়েছিল তখন হাতের কাছে শুধু সেল ফোনটাই দিল যে :(

৮. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০
হাসান মাহবুব বলেছেন: আমার খুব ইচ্ছা এ দৃশ্য সামনাসামনি দেখা :(
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: চলে আসেন এদিকে ... এ দৃশ্য দেখা যাবে, আবার সামনা সামনি স্নো-ফাইট ও করা যাবে

৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:০৩
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: এইগুলা কবের ছবি ,আমাদের এখানে আজকে ভাল তুষার পরছে ।

আপনি থাকেন কোথায় ?
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: এগলো দু দিন আগের ছবি ... আমি আপনার আশেপাশে ই থাকি মনে হয় :)

১০. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৫
সোনালীডানা বলেছেন: জেডা সাপঢানে ঠাকো ঠান্টা লাগ্পে B:-/
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: সমস্যা নেই জেডা এখানে গ্রমের ব্যাবস্হাও আছে ;)

১১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
পুরাতন বলেছেন: দারুন মজা করছেন নিশ্চয়ই :)
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: সেই রকম :)

১২. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৬
এন এইচ আর বলেছেন: এখানে আসার পর তুষার নিয়ে অনেক মজা করেছি এখন ভালো লাগে না। আর আপনি নাকি তুষার মানব বানান বুড়া বয়েসে??????

উহ কিযে তুষার পাত হলো তিন দিন বলে বোঝাতে পারবো না।

আর শীত -১৫ ছিল গত কাল......।
২৩ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৮

লেখক বলেছেন: হু এখানেও গত তিনদিন সেই রকম বরফ পড়েছে ... - ১৭° সে পর্যন্ত নেমে গিয়েছে তাপমাত্রা ... খিক খিক, বাচ্চাদের সাথে ওদের মত খেলতে বেশ লাগে ... প্রতিটা ক্ষন তো বড়দের এই ক্যাচক্যাচানীর মধ্যে থাকি , তাই একটু বিশ্রাম নিলাম এইভাবে ....

১৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৫৬
আশরাফ মাহমুদ বলেছেন: মুখোশখাতায় দেখেছিলাম। ছবিগুলোতে আলো কম।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: আকাশ দেখলেই বুঝতে পারবেন সে সময়ে কেমন আলো ছিলো, তার উপরে ছবিগুলো সব সেলফোনে তোলা ... এ জন্য এমন অল্প আলো

১৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২০
মুক্ত বয়ান বলেছেন: আহারে.. আম্রা এইবার গ্যাংটক গেছলাম বরফ দেখার জন্যে। কিন্তু, তখনও তেমন ঠান্ডা পড়ে নাই। অল্প অল্প বরফ দেখেই দুধের স্বাদ ঘোলে মিটাইতে হইছে। :( :(
এমন দৃশ্য দেখার খায়েশ আমার বহুত দিনের। :( :(
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: আমার ও দেশে থাকতে এমন মনে হতো ... :)
ছবি আছে তোমার ট্যুর এর ?

১৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
দীপান্বিতা বলেছেন: বাব্বা! এত্তো বরফ! :-* ....সত্যিই বানিয়ে ফেললেন snowman!!! :D

আমিও ভাবছি একদিন বানাবো...:>

...................

শুভ জন্মদিন... :)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: ফেললাম তো :) .... আপনার ওখানে ও তুষার পড়ে ? জলদি বানিয়ে ফেলেন আর ছবি শেয়ার করেন আমাদের সাথে :)

১৬. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩৪
kisuna বলেছেন: সুইডেনে কিছুদিন ছিলাম, বরফের কথা ভাব্লে বিরক্ত লাগে।
১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: কি বলেন ... বরফে বিরক্ত লাগে ? :|

১৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০১
নাহিন বলেছেন: খিক খিক
স্নোম্যান... খিক খিক
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: খিক খিক ... ;)

 

মোট সময় লেগেছে ০.৯৯৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন এক মৃত্যু পথযাত্রীর আর্তনাদের সাথে ভেসে আসে তীব্র বারুদের গন্ধ....

--------------------------------------

ononto.digonto@ জিমেইল[ডট]কম

-------------------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ