একটা লোক
সবসময় আমার পিছন পিছন ঘুর ঘুর করে
আমি যেখানে যাই , ও সঙ্গে আছে
বাসে উঠি তো বাসে
ট্রামে উঠি তো ট্রামে
হাটি , তো ও হাটে
অথচ লোকটা ঠিক আমার বিপরীত
লোকটা ঠিক আমার বিপরীত
আমার নাক থ্যাদা, ওর নাক লম্বা
আমার চোখ ছোট, ওর চোখ টানা টানা বড়
আমার রং ময়লা
ওর রং উজ্বল ফর্সা
আমার মাথায় টাক
ওর মাথা ভর্তি কালো কালো কোকড়ানো চুল
আমি বেটে .....ও লম্বা
আমার ধারের কাছে কোন মেয়ে আসেনা কখনো
আর ওকে দেখলে মেয়েরা ১৮০° ঘাড় ফিরিয়ে তাকায়
আমার কান্না পেলে ও হাসে
আমি হাসলে তার চোখ ছলছল করে
আমার গলায় সুর নেই
ও দারুন গান গায়
ঠিক আমার বিপরীত
অথচ লোকটা আমার পিছু ছাড়ে না
বাসে উঠি তো বাসে
ট্রামে উঠি তো ট্রামে
হাটি , তো ও হাটে
লোকটার উপরে আমার ভীষন রাগ
দেখলে গা জ্বলে হিংসায়
কেন আমার যা কিছু নেই সব ওর আছে ?
দুর দুর করে তাড়িয়ে দিতে চাই
কিন্তু লোকটা কেবল তাকিয়ে থাকে আর হাসে
একদিন ঠিক করলুম লোকটাকে খুন করবো
একদিন ঠিক করলুম লোকটাকে খুন ই করে ফেলবো
একটা ছুরি শানিয়ে নিলুম
কোমরে লুকিয়ে রাখলুম.... তারপর
যেই না লোকটা পাশে এলো
পুরোপুরি ঢুকিয়ে দিলুম বুকে
ও কিন্তু হাসতে লাগলো
আর বললো- তাকিয়ে দেখ তোমার নিজের বুকে
তাকিয়ে দেখি - রক্ত পড়ছে , আমার ই বুক থেকে
আমি কিন্তু মারা গেলাম
সেই সেদিন থেকেই....
ডাউনলোড লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



