জানালা দিয়ে চোখ পড়তেই স্হির দৃষ্টিতে কিছুক্ষন তাকিয়ে থাকতেই হলো.... আরে ওটা কে রে ? ...
সেল ফোনটা হাতে নিয়ে ওর দিকে তাকাতেই দেখি দুষ্টুটা মেঘের চাদরের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলেছে
আমিও কি ছাড়ার পাত্র ? ... যেই না মেঘের আড়াল থেকে মুখ তুলে তাকিয়েছে অমনি সেল ফোনে .... ক্লিক !!!
সে ও কম যায় না ... ওর ছবি তুলছি দেখে আবার কাছের ই আরেকটা মেঘের আড়ালে লুকোতে অস্হির হয়ে উঠলো ...
আমিও এত সহযে দমে যাওয়ার পাত্র নই ... ওকে ধরতেই হবে, লুকিয়ে যাওয়ার আগেই ... সুতরাং তড়িঘড়ি করে আবার ক্লিক !!!
এই যাহ ! শেষ পর্যন্ত আবার লুকোলো দুষ্টু টা ?
এবার জুম করে আরো কাছে যাই, মেঘের ভিতর থেকে বের হতেই ওকে বন্দি করবো আমার মুঠোফোনে .... আরিব্বাস, ও এত বড় আর উজ্জ্বল হল কেমনে করে ? ...
আরি আরি, দুরে ঐটা কে ? ...চাঁদের সাথে ছোট্ট মতো ঐটা কাকে দেখা যায় ?
এবার ত্রি রত্ন একসাথে ধরে ফেললাম সেলফোনের ক্যামেরায় ...
সন্ধ্যাতারার নির্দেশিত পথে পরিভ্রমনরত চাঁদের পানে মুগ্দ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একটি ল্যাম্প পোষ্ট....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

