( পোষ্ট টা আমাদের অনেক প্রিয় শামসীর আর অদ্রিতা ভাবী কে উৎসর্গ করা হলো ... আনন্দময় হোক তোমাদের পথচলা, ... অনন্ত শুভকামনা )
সুর্যটা আজ ডুবি ডুবি করেও কিসের অপেক্ষায় যেন ডুবছে না , শামসীরের আজ সুর্যাস্ত দেখতে দেখতে আনন্দমিশ্রিত বেদনাদায়ক অন্যরকম অনুভূতি হচ্ছে ... বাংলাদেশের আনাচে কানাচে ছুটোছুটি করে ঘুরে বেড়ানো শামসীর আজ ঘরের কোনে ছুটোছুটি করার সন্ধি করতে যাচ্ছে ... এ জন্যই মনের মাঝে আনন্দের বন্যা বইলেও তার মাঝেই কেউ একজন উকি দিয়ে হালকা সুরে গান গেয়ে যায় -- আগে কি সুন্দর দিন কাটাইতাম ...
হঠাৎ পিছন থেকে মায়ের তাড়ায় যেন ঘোর কাটে শামসীরের , সময় হয়ে গিয়েছে রেডি হতে হবে ... দোকান থেকে কড়া করে ইস্ত্রী করে আনা সাদা শার্ট পরতেই ঘেমে নেয়ে উঠলে মনে মনে বলে , এখনই এই অবস্হা তাইলে স্যুট , টাই পরুম ক্যামনে ? ... কিন্তু কি আর করা ইচ্ছা অনিচ্ছার দোলাচালে দুলতে দুলতে পরিপাটি সেজে গুজে ফিট হয়ে আয়নার সামনে দাড়াতেই খেয়াল হলো... আরে, আমি কি এতক্ষন ধরে সাজুগুজু করলাম নাকি শাওয়ার নিলাম রে বাবা ? ... মনে মনে শামসীর বলে ওঠে -- বিয়ের আগেই আমারে তো পুরা ঘামায়া লাইলো রে ...
অনেক চড়াই উৎরাইয়ের পরে অবশেষে দেখা মিললো তার ... ( জ্বি পাঠক/ পাঠিকা, ইনি সেই জন যিনি আমাদের চিন চেনা বাউন্ডুলে শামসীরের "দিল মে চাক্কু" চালায়া দিসেন ) ... কিন্চিৎ হাসিমুখে যখন সে পাশে এসে বসলো, শামসীর মনে মনে আড়াইখান হাই জাম্প দিয়া একটি নিরাপদ অথবা অনিরাপদ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে উঠলো -- অবশেষে পাইলাম, আমি তাহাকে পাইলাম ...
অনুষ্ঠানের সবকিছুই কেমন জানি স্ম্যুথ ভাবেই এগিয়ে চলেছে, শামসীরের মনে আনন্দ আর ধরে না , অনেকক্ষন থেকেই নিশানা রেডি করে শেষমেষ সঠিক আঙ্গুলে আংটি টা পরানোর সময় বুকের সাথে হালকা ভাবে হাতটা কেপে উঠলেও শুভ কাজটা ঠিকঠাক ভাবে শেষ করতে পেরে মনে মনে নিজের কর্মে নিজের পিঠ চাপড়ে বলে উঠলো -- সাবাশ ব্যাটা বাঘের বাচ্চা ... তাকে নিজের করে পাওয়ার কাজটা অবশেষে সম্পন্ন করা গেল সুতরাং এখন সারা জীবন দৌড়ানীর উপর থাকতে ও রাজী আমি, নো টেনশন !!!
সুখ স্বপ্নে বিভোর শামসীর হঠাৎ করেই এপেক্স থেকে কেনা অনেক পছন্দের চকচকে জুতার উপর হিলের খোঁচা খেয়ে যেন সম্বিৎ ফিরে পেল, চোখের ইশারায় অন্যজনকে জিজ্ঞেস করে -- ঘটনা কি ? ... তার চোখের দৃষ্টি অনুসরন করে সে দেখলো সামনে রাখা হয়েছে দুজনের নাম লেখা সাদা কালো কেক, নামের জায়গাতেই তার নাম উপরে আর অন্যজনের নাম নীচে ... ঘটনা বুজতেই মনে মনে সে বলে উঠে -- এইরে সেরেছে , এই সাদা কালো কেক দেখে কি "ও" আমাদের লাইফটা সাদামাটা হয়ে উঠবে ভাবছে নাকি আমার নাম উপরে দেখে রাগ করছে ? ... বিষয়টা বুঝে উঠতে পারছেনা দেখে আরেকজন হিলের চাপ একটু বাড়াতেই শামসীর কাতর কন্ঠে ফিসফিসিয়ে বলে উঠলো -- আগে বিয়ে করার অভিজ্ঞতা নাই তো তাই ভুল হয়ে গেছে , পরের বার আর এমন হবে না , দেখে নিও তুমি ....
(শামসীরে এনজেগমেন্টের খবর আগে থেকে না পাওয়ার জন্যই এই পোষ্টের অবতারনা হলো ... বিয়ের দাওয়াত না পেলে যে কি হবে সেটা আপাতত নাই বা বললাম .... )
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


