নিজেতে আবার ফিরে দেখি যখন
বাঁধ যত শোধরাবার ভেঁঙেছে যে কখন?
ক্লান্তির অবসাদে শাশ্বত নিশ্চুপ,
পড়ে সে ঢলে অবসরে নিস্তব্ধ অপরূপ।
এত চঞ্চলতা? একি
এ বুকে এত কেন অস্থিরতা!
অবুঝ আমি, শুনবে তুমি --
সে এক নতুন জগৎ
ভাবি, এ আমার স্বর্গ না নরক।
শিউরে উঠি; দেখি যা, না না অসম্ভব,
জোড় করে বুজি তাই আঁখি পল্লব।
আমাতে আমি নেই
ভার যেন হৃদয়ের অথৈ
নিশ্চয় এ রহস্য হবে সেই
অন্তত একটিবার জীবন যাকে খোঁজেই।
কেবলি মনে হয়, রবি গেয়েছেন ঠিক তাই
আনমনে হয়ত তাকে মিলাতে মিলিয়ে গাই-
”দেখি তুলে তাঁর বুকের আচ্ছাদন
সেখানে আছে কিনা তাঁর মন”।
জানি না, নাম কি তাঁর
এ হৃদয়ে গেঁথেছে যে মনিহার।
উত্তপ্ত লাভা, দিগন্ত গোধূলী, পূর্ণ চন্দ্রগ্রহন
মেরুর মরিচীকা, জানি না শেষ হবে কখন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




