একটা বউ দরকার :#>
১৪ ই আগস্ট, ২০১১ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ উঠতে উঠতে ৯টা বেজে গেল। হিসেব করে দেখলাম ৬ ঘন্টা কাছাকাছি ঘুমিয়েছি । শরীরটা ফ্রেস লাগার কথা। তা না হয়ে উল্টা মনে হচ্ছে। জলহস্তির মত বিশাল কয়েকটা হাই উঠল। এখন চাপা ব্যথা করছে। চোখ বেচারা বিনা নুটিশে পানি ছেড়ে দিয়েছে । মনে হচ্ছে বন্যার পানি চোখের অদৃশ্য কোন নালা দিয়ে বেরিয়ে আসছে।
চোখের চটচটে পানি নিয়ে শুয়ে থাকা যায় না। বাধ্য হয়ে উঠে পড়লাম। একঘন্টা পর এই ব্লগ ঘাটাঘাটি করে মেজাজটা চরম খারাপ হয়ে গেল। কোন কমেন্ট নাই, কোন নতুন স্ট্যাটাস পর্যন্ত নাই। কাল এত সময় নিয়ে বানিয়ে বানিয়ে একটা লেখা লিখলাম, তেমন কেউ পড়লই না। আশ্চর্য! ব্লগে পাঠকের সহমরন হল কবে বুঝলাম না।
যাক গে, আজ শনিবার। কাপড় ধুতে হবে, সেগুলো আয়রন করতে হবে। মার্কেটে গিয়ে একটা গিফট কিনতে হবে। গিফটটা কুরিয়ার করতে হবে। এদিকে ঈদ এসে গেল, এখনও কিছুই কেনা হয়নি। বিকেলে আবার ইফতার মাহফিলের দাওয়াত। সেখানে না গেলেই না। কাঁচা বাজারও করতে হবে। না হলে কাল বিপদ। না হলে উপস। উফ আজ তো আমার মরার উপর খাড়ার ঘা।
আর পারি না। মনে হচ্ছে একটা বউ দরকার। যদিও ঝামেলা একটু বাড়বে। কিন্তু মনে হয় ওভার অল কাজ কমবে। যদি সেকরেফাইসের সুর না বেজে কমপ্রোমাইজের সুর বাজে তাহলেই সময়টা মোটামুটি ভাল কাটার কথা।
বিশেষজ্ঞ ভাই ও বোনেরা, দাদা ও দিদিরা, সু এবং কু পরামর্শ দানে এ ব্যচেলর বান্দাকে বাধিত করুন। বিষয়: বিয়ে করব কি না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন