somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

১৮ ঘন্টায় ৭৪০কিমি, সিলেট থেকে দিনাজপুর

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মা তখন খুব অসু্স্হ্য। মনটা খুত খুত করছিল। আমি থাকি সিলেটে। সিলেট থেকে বগুড়ায় যাবার কোন বাস দিনের বেলায় ছাড়ে না। পরের দিন অবরোধ। রাতে কোন বাস ছাড়বে কিনা ঠিক নেই। মন খারাপ করে অফিসে বসে ছিলাম। তখন ৯.৩৫।

হঠাৎ মাথার ভেতরে পোকা কামড়াল। সিদ্ধান্ত নিলাম আমার ভাঙ্গা চোড়া বাইক নিয়েই যাব। অফিসকে কোন রকম ম্যানেজ করে বের হলাম। তখন বেলা ঠিক ১১টা। সে সময় কি যে শান্তি লাগছিল বলে বোঝান যাবে না। বাড়ি যাচ্ছি, মা কে দেখতে পাব, মনের মধ্যে তখন এসব ঘুর পাক খাচ্ছে।

যা হোক অনেক কষ্টে ১১ ঘন্টা পরে সিলেট থেকে বগুড়ায় পৌঁছালাম। একটানা চালিয়ে হাত আর পা ঝিমঝিম করছিল। জোরে চালালে এত সময় লাগত না। কিন্তু উপায় ছিল না, আমার ওয়ালটন বাইকের অবস্থা বারটা হয়ে ছিল। ভাল মেকার পাচ্ছিলাম না, তাই ঠিক করা হয়নি।

যা হোক, গড়ে ৬০-৭০কিমি স্পিডে চালিয়েছি। মাঝে তিনবারে মোট দেড় ঘন্টা রেস্ট নিয়েছি। তারপরেও রাত ১০ টায় পৌছেছি। আমার ভাগ্য ভাল কোন দূর্ঘটনা ঘটেনি।

আমি খুব চিন্তায় ছিলাম। কারণ ইঞ্জিনের ভেতর অন্যরকম সাউন্ড হচ্ছিল। অচেনা রাস্তায় আটকে পড়লে সব শেষ। বাসায় ঢুকে মা কে দেখে সব ক্লান্তি মুছে গেল।

এখন হয়ত ভাবছেন, আমার লেখার হেডিং এর সাথে মিল কই? ঘটনা হল, পরের দিন আমি আবার বগুড়া থেকে দিনাজপুর যাই। সেখান থেকে আবার ব্যাক করি কাজ শেষ করে। রাতের বেলায় যাওয়াই আর কুয়াশা থাকায় খুব একটা জোরে চালাতে পারিনি। সময় অনেক বেশি লেগেছে। যেতেই প্রায় ৪ ঘন্টা।

তারপরেও অবাক করার কথা হল, আমার ওয়ালটনের ফিউশান ১২৫ সিসি বাইকটা আমাকে যে ভাবে সাপর্ট দিল, তা আমার ধারনাও ছিল না। একেতো ইঞ্জিন দিয়ে মোবেল পড়ত। এর আগে ওয়ালটন সার্ভিস সেন্টারে দিয়েছিলাম। এরা আসলে কোন কাজই করেনি। তার উপর ব্যাটারির লাইন সর্টসার্কিট করে ফেলেছিল।

ইঞ্জিনের প্রেসার ছিল না। এত সব প্রবলেম নিয়া আমি যে একটানা এত জার্নি করলাম, আমার নিজেরিই এখন অবাক লাগে।

যা হোক পরে হিসেব করে দেখলাম ১৮ঘন্টায় আমি মাত্র ৭৪০কিমি রান করেছি। এর ভেতর জামে আটকে থাকা + নাস্তা করা + টয়লেট সারা সবই আছে।

শেষে বগুড়ার আমার পরিচিত মেকারের কাছে সার্ভিসিং করালাম। এখন সব ফিট।

একটা ইনফরমেশান হল, ওয়ালটনের এখনকার ইঞ্জিনগুলো চায়না। যে কারনে অনেক ব্যাড রিপোর্ট শুনি। তবে প্রথম দিককার গুলো সম্ভবত কোরিয়ান ছিল। আমি একেবারে শুরুতেই কিনেছিলাম। আমি মানে আমার বাবা কিনেছিল। তাই হয়ত আমার অনেক অনেক রাফ ইউজের পরেও ভাল সার্ভিস দিচ্ছে।


সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×