আমার প্রিয় পোস্ট

"যুদ্ধপাপীদের শাস্তি চাই"

ভাড়া কত হওয়া উচিৎ??? ( মাথা ঘুরালে পড়বেন না ;) )

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১২

শেয়ারঃ
0 2 0

ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া :: ভাড়া ::

________________________________________________

আজ অফিসের কাজে গিয়েছিলাম সাভার। কাজের মধ্য বিরতিতে খাবার খাওয়ার ধান্দায় ছিলাম। পর্যটনের হোটেলে যাবার স্পর্ধা হলো না :| দেখলাম বাস ষ্ট্যান্ড-এ পাবলিক টয়লেটের (!) :P পাশে একখানা অতি ছোট্ট হোটেল।

সেখানে খাওয়ার ইচ্ছা হলো না। গেলাম টিনশেড মার্কেটে। একটি ফাস্ট ফুডের দোকানে ৪৫ টাকা দামের চিকেন বার্গার খেতে খেতে দোকানীকে জিঙ্গাসা করলাম, "আপনাদের দোকানের ভাড়া কত দেন?" দোকানী আমতা আমতা করে বললো, "ক্যান্টমেন্ট-এর অনুযায়ি ৭০০ টাকা মাসে। কিন্তু অন্য কারো কাছে ভাড়া দিয়ে মাসে নূন্যতম ৫০০০ টাকা।"

এরপর জানতে চাইলাম, বাস স্ট্যান্ডের হোটেলের ভাড়া কত? প্রশ্ন শুনে তিনি বললেন, "জানতে চান??" :-< আমি বললাম হ্যাঁ! কেন? তারপর তিনি যা বললেন, তা হজম যোগ্য নয় :-& B:-)

মোট ৮ ফুট বাই ১৮ ফুট আয়তনের একটি হোটেল ও দোকান মিলে মাসে ১, ৩১,০০০/- টাকা দিতে হয়!!! :| :-& :|| #:-S :-/

একটি সিনেমা হল আছে, যার মাসিক ভাড়া ৭,১৪,০০০/- টাকা। কুলি স্ট্যান্ডের বাৎসরিক ভাড়া ২৩,০০,০০০/- টাকা। টয়লেট ভাড়া বাৎসরিক ৪,৩০,০০০/- টাকা। আর এই টাকা পান সাভার ক্যান্টমেন্টের স্টেশন কমান্ডার। এই সব টাকা লেনদেন হয় সোনালী ব্যাংকের মাধ্যমে। আর এই টাকার পুরো অংশটাই অবৈধ।

হোটেলেটির কর্মচারীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করলাম। হোটেলটিতে দৈনিক নূন্যতম ২৫,০০০/- টাকা বেচা-কেনা হয়। সে হোটেলে পাবেন, সিংগারা, সমুচা (৫টা করে) ভাত, ডাল, মাছ, গোস্তো, ভর্তা.......:P

 

প্রকাশ করা হয়েছে: রম্য  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভাই কালকে রাইফেল স্কয়ার থেকে শাহবাগ গেছি ৫০ টাকা রিকশা ভাড়ায় :(
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: আজ এক রিক্সাওয়ালা বলল, "ভাড়া মিনিট / ২টাকা"

২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
ভেংচুক বলেছেন: ৫ টেকার ভাড়া ১০ টেকা দেই

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: টাকা বেশি হইছে??? ফাজিলের ফাজিল

৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
ভেংচুক বলেছেন: আগে গার্লফ্রেন্ড এর পিছে ডেইলী ৫০/৬০ যাইতো , এহন ১০০/১২০ যায়,






এর লাইজ্ঞা ,ছাইড়া দিছি
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: তুমি ছাড়ছো নাকী তোমার গাফ তোমারে ছাড়ছে ?? ;)

৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
রকিব১ বলেছেন: ভাই কি আর বলবো ফকিরাপুলে আর বেশি দাম
বড় কষ্টে আছি উপায় থাকলে বলবেন কিন্তু.........
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: ভাই উপরের ভাড়ার তালিকা দেইখখা কেমুন লাগলো??? ;)

৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
নেক্সাস বলেছেন: মঈন কাকু আর মসউদ কাকু ঐ স্টেশন সাহেবরে কিছু জিগাইবেন?
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: কি জিগাইবো??

৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
ভেংচুক বলেছেন: আপ্নের গার্লফ্রেন্ড আচে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: আছেন, তবে বহু বচন ;)

৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
তায়েফ আহমাদ বলেছেন: আর্মিওয়ালারা তো মনে হয় গোটা দেশটারেই কিন্যা লইছে!
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: পাওয়ার অফ সুপ্রিম :(

৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
এরশাদ বাদশা বলেছেন: দেশ এগিয়ে যাইতেছে....ভাবতেই ভালো লাগে। :P
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: :P

৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৯
মুক্ত বয়ান বলেছেন: আজ এক রিক্সাওয়ালা বলল, "ভাড়া মিনিট / ২টাকা"
মজা পাইলাম!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: আবার জিগায় ;)

১০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৩
প্রগতিশীল বলেছেন: এরশাদ বাদশা বলেছেন: দেশ এগিয়ে যাইতেছে....ভাবতেই ভালো লাগে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: আগাইতাছে মানে, দৌড়াইতাছে :P

১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
জান্‌নাতী বলেছেন: আর্মি দেশটাকে কেবল খাচ্ছে না, প্রতিদিনই কপকপ করে খাচ্ছে। আর দেশটাও এগুচ্ছে ভালোই- ধ্বংসের দিকে। আফসোস!
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: ভাই যাদের মধ্যে দুর্নীতি আছে তারা যেকানেই যাকনা কেন, দুর্নীতি করবেই। ঢেকি স্বর্গে গেলেও নাকী ধান ভানে....

১২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৭
মেঘবালক অর্ভনীড় বলেছেন: "বাসা ভাড়া হবে"
১৮.৯৩ বর্গফুট = ৯৬,০০০/- ;)
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: আরো বেশি হইতে পারে

১৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০
খেজুর কাঁটা বলেছেন: ঐ মিয়া, আফ্নের না সামাজিক সমস্যা নিয়া সিরিজ শুরু করার কতা? কই?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: জ্বী ভাই লিখবো, তবে বর্তমান সমস্যা (ব্যস্ততা) শেষ হোক আগে, তার পর

১৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৪
আরএন বলেছেন: আর্মির তখন বলেছিল রাজনীতিকরা দেশটাকে ধংস করেছে। সেজন্যই দেখা যায় অফিসার পদবীর আর্মির অবসর গ্রহণ করার পর পর ই ঢাকার অভিজাত এলাকাতে কমপক্ষে ০৫ তলা বাড়ী তৈরী করে এবং ৫০ লক্ষ টাকা দামের গাড়ী ব্যবহার করে................
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: ভাই আর্মিদের বেতন-ভাতা সম্পর্কে কী আপনার ধারনা আছে???

১৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৩
গুরু ভাই বলেছেন: ভাইডি, আমারে এক্কান রিশকা কিন্না দেও...আমি অহন থেইক্কা রিশকা চালামু
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: যাত্রিনী চাই নাকী যাত্রী?? ;)

১৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৬
যীশূ বলেছেন: নিলক্ষেতের মোড়ের হোটেলের মাসে ভাড়া ২০০৪- এ ছিলো ৭০,০০০। এখন নিশ্চয়ই আরও বেশি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: তবে ১,৩০,৫০০/- টাকা-র হোটেলটি মানের দিক থেকে নীলক্ষেতের চেয়ে অনেক নিচে

১৭. ০১ লা মার্চ, ২০০৯ রাত ১২:০৮
শূন্য আরণ্যক বলেছেন: জয় আর্মি বাবার জয় , জয় ক্যাডেট বাবার জয় , জয় এলিট বাবার জয়
১৮. ০১ লা মার্চ, ২০০৯ রাত ১২:১৫
ব্রাইট বলেছেন: ছি ছি ছি .. ইতা খিতা খইতান......

উনারা সাক্ষাৎ সাধূ....উনাদের কতা কৈতে নাই....
১৯. ০১ লা মার্চ, ২০০৯ রাত ১২:২৩
বিবর্তনবাদী বলেছেন: জয় আর্মি বাবার জয় , জয় ক্যাডেট বাবার জয় , জয় এলিট বাবার জয়
২০. ০১ লা মার্চ, ২০০৯ রাত ১২:৩২
রবিনহুড বলেছেন: ভেংচুক বলেছেন: আগে গার্লফ্রেন্ড এর পিছে ডেইলী ৫০/৬০ যাইতো , এহন ১০০/১২০ যায়,
এর লাইজ্ঞা ,ছাইড়া দিছি @@@@

শাস্তি স্বরুপ প্রত্যেকটা বিডিআরকে একটা করে গার্লফ্রেন্ড দেওয়া হোক। ;)
২১. ০১ লা মার্চ, ২০০৯ রাত ১:১৫
পথিক!!!!!!! বলেছেন: কিন্তু এই খবর আর তথ্য কোন দৈনিক ছাপাতে রাজী হবে না।
২২. ০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ১:৪৩
নীল-দর্পণ বলেছেন: বুঝতে হবে ডিজিটাল বাংলাদেশ না;)

 

মোট সময় লেগেছে ১.০০৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ভুত
আমি প্রেত
আমি দালাল
আমি হালাল
আমি রাগি
আমি ভাগি
আমি খুনি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ