গতকাল রাতে হঠাৎ করে আমি ফেসবুক-এ লগ-ইন করতে পারছিলাম না। ভাবলাম নেট-এ সমস্যা। আজ সারা দিন নেট ছিল না। রাতে নেট আসতেই বিদ্যুৎ চলে গেল। যখন আসলো, তখন ব্লগ-এ ঢুকলাম, পিকনিক নিয়ে একটা পোষ্ট দিলাম।
তারপর আবার নেট নেই। আবার আসলো। এবার ঢুকলাম ফেসবুকে। লগ-ইন করতে গিয়ে দেখি একটা মেসেজ আসছে। আমার একাউন্ট নাকী বাতিল করা হয়েছে। কারণ কি???
কারণ, আমি নাকী ফেসবুকে "অন্যায়" কাজ করেছি। মাহমুদকে জিঙ্গাসা করলাম, ও বললো- আমি যদি কাউকে কোন গ্রুপ থেকে মেইল পাঠাই, কেউ যদি "স্পেম" হিসেবে আমার নামে "রিপোর্ট" করে, তাহলে এমনটি হবে। আমি বললাম, আমি তো গণস্বাক্ষর নিয়ে মেইল পাঠিয়েছি গ্রুপ মেমবারদের আর বিভিন্ন গ্রুপ ওয়ালে তা লিখেছি।
তাহলে কী শেষ পর্যন্ত "নব্য রাজাকারদের" রিপোর্ট এর জন্য আমি ব্যান খাইলাম???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


