somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি দুঃখিত আজকের মানব-বন্ধন-টি করতে পারলাম না অথবা আমাকে করতে দেয়া হলো না

১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যে মানব-বন্ধনটি করার কথা ছিল, তা ভেস্তে গেছে কয়েকজন সাংবাদিকের আপত্তির কারণে। আর যাদের আসার কথা ছিল তারা বিভিন্ন কারণে আসতে পারবে না বলে জানিয়েছে। আর অনেকের ফোন নাম্বার বন্ধ পেয়েছি যারা আসবে বলে সরাসরি কথা দিয়েছিল।

আমি সত্যিই অভিভূত আজকের ঘটনায়। কী চমৎকার দৃশ্য! আমি আর ব্লগার চটপটি দাঁড়িয়ে আছি আর কয়েকজন সাংবাদিক আমাকে "রাজাকার-শিবির" বলে গালাগাল দিচ্ছে! অসাধারণ একটি বিশেষণে বিশেষায়িত হলাম আমি। বাবাকে বলতে খুব ইচ্ছা করছিল। কিন্তু বলতে পারিনি বন্ধুদের আপত্তির কারণে। তারা আমার কাছ থেকে মোবাইল কেরে নিয়েছিল তাই।

আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আর এই মানব-বন্ধন আয়োজনের সাথে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানের প্রত্যক্ষ অংশ গ্রহণ আছে বলে লিখেছিলাম "আমরা মুক্তিযোদ্ধার সন্তান"। আর সেখানেই কয়েকজন "উদিয়মান" (!)সাংবাদিকদের ঘোর আপত্তি। কারণ, এই নামে নাকী একটা সংঘঠন আছে।

আমি মুক্তিযোদ্ধার সন্তান কীনা, আমার বাবা মুক্তিযোদ্ধা নাকী রাজাকার, আমি কোথায় থাকি, কী করি সব এদের জানা দরকার। কিন্তু একটি বারও তারা জিঙ্গাসা করেনি আমার বাবার কি হয়েছিল। অতঃপর বাধ্য হয়ে তাদের আমি নিজ থেকে জানিয়েছি। কিন্তু তাতে তাদের কান জ্বালা হয়েছে।

মনজুরুল ভাই এসে পরিস্থিতি সামাল দিয়েছেন। সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে কেন আমি প্রেস ক্লাবে এসেছি। এটা কি কোন প্রতিবাদ জানানোর স্থঅন নাকী! আসলেই, আমার কোন অধিকার নেই। আমি একজন পাপী, কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আর আমার বাবা একজন বড় পাপী, কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা।

বাবাকে বলতে ইচ্ছা করছে, কেন যুদ্ধ করেছিলে? আর যুদ্ধ যখন করেছিলে তবে কেন বেঁচে আছো? মরে গেলেই তো ভাল হতো। তা হলে তো আর কারো কাছে মার খেতে হতো না। এতো অপমানিত হতে হতো না। তাই প্রথম পোষ্টে আমি আমার বাবার মৃত্যুদন্ড চেয়েছিলাম। এখন ভাবছি কোন ভুল চাওয়া চাইনি।

আজ বিকালে "আমরা মুক্তিযোদ্ধার সন্তান" এর সভাপতির সাথে আমাকে দেখা করতে বলা হয়েছে। ঐ সাংবাদিকরা পরে "স্যরি" বলে কর্তব্য শেষ করলেন। যাই গিয়ে শুনি ওনারা কী বলে। তারা নাকী মুক্তিযোদ্ধার জন্য অনেক কিছু করে......!!!!
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৬
২৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×