কিন্তু পরক্ষনেই বুঝতে পারলাম এ কোন আশার সুবাতাস নয়ই বরং আমাদের সামুর প্রতিপক্ষ দার করাবার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়...
ব্লগের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আরো বড় বড় মিডিয়া হাউজগুলো সামুকে পিছনে ফেলবার ব্যর্থচেষ্টা করেছিলো....
তাদের মধ্যে প্রথম আলো ব্লগের কথা না বললেই নয়,বিপুল পরিমান অর্থ ব্যয়ের পরও সফলতার মুখ দেখেনাই সেই তথাকথিত ' প্রথম আলো ব্লগ",,,,কিন্তু বাস্তবতা অন্যরকম হলো,আমাদের প্রিয় সামুর জনপ্রিয়তার সূচকতো কমেইনি বরং বেড়ে চলেছে বহুগুনে...
তাইতো আমাদের দেখা হম্বিতম্বি করে চলে আসা "প্রথমআলো ব্লগে" এখন মশা-মাছিও পড়ে না !!!অথচ শুরুর দিকে কি হৈচৈটাই না হয়েছিল ওটিকে নিয়ে!!!
কিন্তু দুঃখের বিষয় এই যে অতীত পরিসংখ্যান আর তাদের পরিণতির কথা ভূলে গেলো আমাদের সামুর কিছু সুখ্যাত ব্লগার,তারা তাদের এই ইমেজকে বিকিয়ে দিলো অন্যদের হাতে??জানিনা এ কথা কতটা সত্য!!আশা করছি এব্যাপারে তাদের নিকট হতেই পরিষ্কার হওয়া যাবে
তবে আজ কিছু কথা না বললেই নয়...
এ সকল ব্লগারের এমন হতশ্রী আমাকে খুবই ব্যাথা দিচ্ছে,মতের মিল-অমিল,বিবাদ-আলোচনা-বিতর্ক ঝগড়া যাই হোক সামুতেই তো হচ্ছে,তবে কেন তাদের অন্য ব্লগের নামে এ প্রচারনা!!!
এখন সে সকল পোষ্ট প্রথম পেইজে আসছে তাদের অনেকটার হিট ১০০ ও হয়না...আর কমেন্ট যেন সোনার হরিন...
এখন সময় এসেছে আমাদের সবার প্রিয়
সামুর পুরোন দিনের সেই জমজমাট সময় কি করে ফিরিয়ে আনা যায় তা নিয়ে ভাববার
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


