somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানিজ আল্‌মাসের পার্লারে হিডেন ক্যাম,প্রথম আলোর রহস্যময় নীরবতা এবং আমাদের ভাবনা....

০১ লা অক্টোবর, ২০১১ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিডিয়ার এক প্রকার কল্যানেই আজ টক অফ দ্যা টাউন,
বর্তমান সময়ের ফ্যাশন ক্রেইজ এবং বিজনেস আইকন কানিজ আল্‌মাস খানের পার্লার ব্যান্ড "পারসোনা"


ঘটনা আর কারোরই অজানা নেই মনে হয়....তারপরও বলছি...
বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত পারসোনায় বারডেম হাসপাতালের এক নারী চিকিৎসক স্পা করাতে যান। ওই ভদ্রমহিলা একটি বিশেষ কক্ষে স্পা করাতে চাইলে তাকে আলাদা একটি কক্ষে নেওয়া হয়। সেখানে তাকে প্রথমে পোশাক পরিবর্তন করে নির্ধারিত পোশাক পড়তে বলা হয়। পোশাক পরিবর্তন শেষে তিনি ওই কক্ষে একটি গোপন ক্যামেরা আবিষ্কার করেন এবং তার স্বামীকে খবর দেন... তার ডাক্তার স্বামী এসে ভিডিও করা দৃশ্য মুছে ফেলার জন্য চাপ দিলেও পার্সোনার কর্মীরা তা পেনড্রাইভে সেভ করার চেষ্টা করেন।ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে গুলশান থানা পুলিশ পার্সোনায় অভিযান চালিয়ে একটি ক্লোজ সার্কিট ক্যামেরা ও কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করেন।পারসোনার মালকিন কানিজ আলমাস খান মিডিয়াকে জানান,‘একজন ইলেক্ট্রিশিয়ানের ভুলের কারনে সিসি ক্যামেরাটি সামান্য ঘুরে যায় ফলে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে’ অনিচ্ছাকৃত এই ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

যতটা সাবলীলভাবে কানিজ ম্যাম এটাকে অনিচ্ছাকৃত ভূল হিসেবে চালিয়ে দিতে চাইলেও সাধারন মানুষের কমনসেন্স কি এখনও সেই লেভেলে আছে যে আপনি শাক দিয়ে মাছ ঢেকে দিলেন আর মানুষও তা মেনে নিলো!!!
বিক্ষুব্ধ নাগরিক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়তে সময় নেয়নি। ফেসবুকের ওয়াল পারসোনার নিন্দায় ভরে গেছে। পারসোনার ফেসবুক পাতায় অনলাইন ব্যবহারকারীরা নিন্দা জ্ঞাপন ও জবাবদিহিমূলক মন্তব্য করতে শুরু করে সংবাদ প্রচারের পর থেকেই। কিন্তু সকলেই জানান, প্রত্যেকের মন্তব্য মুছে দেয়া হচ্ছে। এর কিছুক্ষণের মধ্যে পারসোনার ফেসবুক [https://www.facebook.com/yourpersona] পাতাটি আর খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ পারসোনা কর্তৃপক্ষ ঘটনা ও ঘটনার প্রতিক্রিয়া ধামাচাপা দিয়ে তাদের ব্যবসায়িক নামডাক রক্ষায় ’ওভার নাইট’ তৎপর হয়ে উঠেছেন!



এইতো সেই কানিজ আলমাস খান যাকে দেখ যায় পতিতা বানাবার অন্যতম আকর্ষনীয় প্রতিযোগীতা লাক্স-চ্যানেল আই এবং ভিট টপ মডেল হান্টের মতো প্রতোযোগিতার জাজ প্যানেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে,যারা কিনা এ তরুনসমাজে কোমলমতী যুবতীদের অশ্লীতাপূর্ণ গ্রুমিং করায়,শীতের রাতেও স্লিভলেস পোশাক আর ফিনফিনে পাতলা শাড়ীতে অভ্যস্ত করে তোলে,বিত্তবানদের ভোগ্য পণ্য হিসেবে কোন বিদেশী হেয়ের রিমুভার কোম্পানীর ব্যান্ড এম্বাসেডর বানিয়ে আন্তর্জাতিকভাবে ভোগ্যপণের তালিকায়ও নাম ঢুকিয়ে দেয়ার নামান্তর ছাড়া কিছু নয়....

এদিকে আমাদের সমাজ বদলে(!!) অঙ্গীকারাবদ্ধ দৈনিক প্রথম আলোর এমন একটি খবর যেনো গোচরই হয়নি,তারা অনেকটা দেখেও না দেখার ভাল করে এ খবরকি বেমালুম ছাপতেই পারলো না,অথচ এদেরহলেই মুখেই সমাজ বদলেই নিয়ম বদলের মুখ ফেনা তোলা বানী শুনতে শুনতে দিন রাত আমরা অস্থির হয়ে থাকি,এই প্রথম আলোকে ইদানিং এই স্পর্শকাতর ইস্যু গুলোতে নীরব এবং রহস্যময় ভূমিকা পালন করতে দেখা যায়,
যেমন দেখিয়েছিলো তেল-গ্যাস রক্ষায় একটি প্রতিবাদি তরুনসমাজের উপর অত্যাচারের খবর চেপে যেতে তেমনি পরিমল-অরুন চৌধুরীদের বিচারের দাবিতেও তারা যেন নির্বাক আর বোবা হয়ে রইলো....তবে কি বুঝে নিবো প্রথম আলো আর মতিউর রহমান গং কোন মহলের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে তৎপর!!!
বাংলাদেশটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, তার শেষ হওয়ার মূলে যারা আছে তাদের রুপটা একটু একটু করে বের হচ্ছে। সামুতে হাজার হাজার ব্লগার আছেন, আর কেউ কোন শাস্তি না দিক সব ব্লগার মিলে কি এর বিরুদ্ধে দাড়াঁলে বিফলে যাবে? মনে হয় না। কিছু একটা করা দরকার।
শুধু পারসোনা নয় সকল বিউটি পার্লারে ব্যবসার আরালে কি ঘটে তার রহস্য উৎঘাটন করতে হবে,যথাযথ তদন্ত করে শাস্তি নিশ্চিৎ না করা পর্যন্ত আমাদের সস্তি নাই....


এভাবেই কি আমাদের সমাজে মুখশধারী পরিমল,অরুন আর কানিজদের মতো কীটরা বিচারের উর্ধ্বে থেকে তাদের বিষবাষ্প ছড়িয়ে যাবে আর মিডিয়া এক শ্রেনীর হলুদ সাংবাদিকটার রজ্জুধারীরা আমাদের সমাজকে ঘুনো পোকার মতও শেষ করে দেবে

এখনই সময় আমাদের সচেতন হবার,প্রতিবাদে ফেটে পড়ার
আর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিৎ করা...
না-হলে আঘাতটা যখন আমদের ঘরের চালেই এসে পড়বে এখন বিলোপ ছাড়া কোন উপায় থাকবে না

একটি টিভি রিপোর্ট শেয়ার করলাম
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১১ দুপুর ১:০৫
৫৫টি মন্তব্য ২২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×