আমার প্রিয় পোস্ট
- মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ - ~স্বপ্নজয়~
- নোংরা মেয়ে - মুনমুন
- "ম্যাজিক সফটওয়্যার"-৩#CD/DVD ROM এর Plate কথা শুনবে এক ক্লিকে... - অতিথি_পথিক_মানুষ
- সামহয়ারইন ডিকশনারী Version 3.0 - the bible of somewhereinblog.net - নোবেলজয়ী
- "ম্যাজিক সফটওয়্যার"-২#ছবির Dimension Resize করুন/DiGitaL Camera ব্যবহারকারীরা আরামসে হাজারো ছবি Save করুন... - অতিথি_পথিক_মানুষ
- "ম্যাজিক সফটওয়্যার"-১#ওয়েবসাইটের স্ক্রিনশট ছবি আকারে সেইভ করুন এক ক্লিকে... - অতিথি_পথিক_মানুষ
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- নারী ব্লগারদের সম্পর্কে আমার একটা ধারনা (তাদের খাটো করার জন্য নয়)... - অতিথি_পথিক_মানুষ
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি ... - আমি_একজন.মানুষ
- মা তুমি এত খারাপ কেন? - অতিথি_পথিক_মানুষ
মা তুমি এত খারাপ কেন?
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:৪১
তোমার শরীরের রক্ত গায়ে মেখেছি মা গো,তোমার শরীর থেকে রক্ত খেয়েছি,
আমাকে ঘিরে শুরু হয়েছিলো তোমার নতুন পৃথিবী,
তখনও আমি দুনিয়ার নকল আলো দেখিনি
যখন ১০ মাস ১০ দিন ছিলাম তোমার ভেতর,
তারপর তুমি দেখালে নকল ভালবাসার পৃথিবী,
তোমার চোখ দিয়ে দেখলাম নতুন মিথ্যা পৃথিবী,
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বললে এখানে এই আলোয় আমি ভালো থাকবো;
কেন মা মিথ্যা প্রতিশ্রুতি দিলে?
এই নকল আলোর মিথ্যা ভালোবাসার পৃথিবীর চেয়ে যে তোমার ভেতরের অন্ধকারের আলোয় ডুবে থেকে ভালো ছিলাম,
কেন আমাকে তোমার শরীরের বাইরে আনলে?
মা তুমি এত খারাপ কেন?
মনে আছে মা আমার সাথে তুমি একলা একলা কথা বলতে যখন আমি তোমার ভেতর ছিলাম?
আমি তখন ও জানি না কথা কিভাবে বলতে হয়,তাই তুমি একাই বকবক করতে,
সবাই ভাবতো তুমি বুঝি পাগল হয়ে গেছো;
তারপর জীবনের প্রথম শব্দ মুখ দিয়ে উচ্চারন করলাম “মা” বলে,
আজ যখন তোমাকে তুলে অন্যকে গালি দেই তুমি কি মনে কষ্ট পাও না মা?
মা তুমি এত নির্লিপ্ত কেন?
ছোটকালে তুমিই শিখিয়েছিলে অ,আ,ক,খ,
আজ তোমাকে আমি অ,আ,ক,খ শিখিয়ে নেশার টাকা আদায় করি,
মা তুমি এত অশিক্ষিত কেন?
মনে আছে একদিন স্কুল থেকে দেরী করে ফিরেছিলাম?
তুমি খুব চিন্তিত ছিলে পাছে আমার কোনো অঘটন না ঘটে,
আমার মনে আছে সেদিন তুমি আমাকে বেদম মার মারলে,
খুব একটা ব্যাথা পাইনি,
কিন্তু আজ যখন তোমাকে নেশার টাকা না পেলে মার দেই,চুল টেনে ছিড়িঁ,তোমাকে রক্তাক্ত করি তখন কি তোমার ব্যাথা লাগে না মা?
মা তুমি এত অনুভূতিহীন কেন?
তোমার মনে আছে যখন স্কুলে যেতাম তখন আমার পা ব্যাথা হয়ে যাবে বলে তুমি আমাকে অতদূর পথ কোলে করে নিয়ে যেতে?
আজ যখন বাসে-গাড়িতে তোমার জন্য বরাদ্দ করে রাখা সিটে আমি পায়ের উপর পা তুলে বসে থাকি আর তুমি আমার পাশেই দাড়িয়ে অন্যলোকের গা থেকে তোমার শরীর বাচাঁতে ব্যস্ত,তখন কি তোমার পা ব্যাথা হয় না?
মা তুমি এত বেখেয়ালী কেন?
মনে আছে মা তোমার কাছে যা চাইতাম তুমি আমার সব আব্দার মেটাতে,
ঈদে আমার শার্ট,প্যান্ট,জুতা সব-ই হতো,
আর তোমার পরনে সেই ছেড়াঁ ব্লাউজ আর রংচটা শাড়ি,
আজ যখন তোমাকে নতুন একটা শাড়ি কিনে না দিয়ে বউয়ের জন্য,শালির জন্য,শাশুরির জন্য কাপড় কিনি,
তখন কি তুমি মুখ ফুটে চাইতে পারো না একটা শাড়ি?
মা তুমি এত আনস্মার্ট কেন?
আর যখন নেশার টাকা জোগাড় করতে গিয়ে সব বিক্রী করে শেষে তোমার সেই ছেড়াঁ রংচটা শাড়ি খুলে নেবার জন্য তোমার শরীরে হাত দেই,
তখন কি তোমার কোনো লজ্জা হয় না?
মা তুমি এত নির্লজ্জ কেন?
যখন তোমার সাথে দুর্ব্যবহার করে খারাপ ভাষায় তোমার মাকে তুলে তোমাকে গালি দেই,
তার পর মুহূর্তেই আবার ভাত বেড়ে মুখে তুলে খাইয়ে দাও কেন?
মা তুমি এত বেহায়া কেন?
মা তোমার মনে আছে আমাকে ছোটবেলায় যখন সাবান দিয়ে গোসল করাতে তখন সাবানে আমার চোখের চামড়া খুব জ্বলতো?তারপর আমাকে সুন্দর কাপড় পরিয়ে বাবুদের মত সাজিয়ে রাখতে,
আজ আমি তার প্রতিদান হিসেবে যখন এসিড দিয়ে তোমার মায়াবী মুখখানি ঝলসিয়ে দেই তখন কি তোমার শরীরের চামড়া খুব বেশী জ্বলে?
মা তুমি এত কুৎসিত কেন?
তোমার শরীরের যে রক্ত জন্মের আগে গায়ে মেখেছিলাম,আজ নেশার টাকার জন্য তোমাকে মেরে যখন আমার হাত সেই রক্ত মেখে রাঙ্গাই,তখন আমাকে কেন তোমার পেটের ভেতরের অন্ধকারের মত অন্ধকার জায়গা কবরে ফেরত পাঠাবার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করো না?
কেন আমার দীর্ঘায়ুর জন্য জায়নামাজে বসে কান্নাকাটি করো?
মা তুমি এত খারাপ কেন?
কেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বললে এখানে এই মরীচিকা আলোয় আমি ভালো থাকবো;
কেন মা মিথ্যা প্রতিশ্রুতি দিলে?
এই নকল আলোর মিথ্যা ভালোবাসার পৃথিবীর চেয়ে যে তোমার ভেতরের অন্ধকারের আলোয় ডুবে থেকে ভালো ছিলাম,
কেন আমাকে তোমার শরীরের বাইরে আনলে?
মা তুমি এত খারাপ কেন?
মা তুমি এত খারাপ কেন?
মা তুমি এত খারাপ কেন?
~উৎসর্গ~ সকল খারাপ মা কে....
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: দইন নো ভাত খানা ভাভা ৷
ইমরান হাসান বলেছেন:
আপনার লেখাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম, ভেতরে কেমন যেন তোলপাড় হয়ে গেল । ধন্যবাদ এভাবে ফুটিয়ে তোলার জন্য ।
লেখক বলেছেন: ৪ জনের ভালা লাগছে, ১ জনের ভালা লাগে নাইক্কা...
রুদ্র নীল বলেছেন:
+
রোকসানা রশীদ বলেছেন:
অদ্ভুত সুন্দর কবিতা!!! খুব ভালো লাগলো!!! খুউব ভালো লাগলো!!!!
সোনালীডানা বলেছেন:
হুমম....
রোমি খান বলেছেন:
লেখাটা ভাল বললে মিথ্যা বলা হবে,আমি সত্য বলতে চাই.....লেখাটা খুব ভাল হয়েছে.খুব..খুব..খুব..।
সাদা মনের মানুষ বলেছেন:
মায়েরা এমনই হয়, ওরা সন্তানদের জন্য নির্লজ্জ, বেহায়া, মিথ্যুক ++++++++++++
ভোরের তারা বলেছেন:
কি লিখলেনরে ভাই। বড় কষ্ট লাগল। প্রিয়তে রাখলাম
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















+