somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী মার্চ থেকে ১৭ লাখ গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক

১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী মার্চ থেকে ১৭ লাখ গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক।

এ তথ্য জানিয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, থ্রি-জি সেবা দিতে গ্রাহকদের আলাদা সিম সরবরাহ করা হবে।

বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ জানিয়ে তিনি বলেন, মার্চের আগেই টেলিটকের গ্রাহক সংখ্যা আরো ১৮ লাখ বাড়বে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্রগ্রাম ও সিলেটসহ বড় বড় শহরের গ্রাহকরা থ্রি-জি সেবা পাবেন বলে জানান তিনি।

অন্যান্য অপারেটররা বাজারে আসার আগেই রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে টেলিটক আগামী মার্চ থেকে ছয় মাস পরীক্ষামূলক থ্রি-জি সেবা দেওয়ার অনুমতি ইতিমধ্যে পেয়েছে।

এদিকে গত বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ জানিয়েছেন, আগামী জুন মাসে থ্রি-জি লাইসেন্সের উন্মুক্ত নিলাম হবে।

এতে বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল ও রবির পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানও অংশ নিতে পারবে।

থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব।

এ সেবা দ্রুত চালু করতে গত ৯ অগাস্ট সংশ্লি¬ষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘থ্রি-জির ঘোষণায় গ্রাহক বাড়ছে’

টেলিটক এমডি মুজিবর বলেন, আগামী ২৬ মার্চ থেকে গ্রাহকদের থ্রিজি সেবা দিতে টেলিটক পুরোদমে কাজ করে যাচ্ছে।

থ্রি-জি সেবা বিষয়ক ঘোষণার পর থেকে এর গ্রাহক সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

প্রতি মাসে টেলিটকের ৫০ হাজারের বেশি সিম বিক্রি হচ্ছে জানিয়ে মুজিবর বলেন, “আগামী ফেব্র“য়ারি নাগাদ গ্রাহক সংখ্যা ৩০ লাখে নিয়ে যেতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে।”

শুরুতে টেলিটকের সর্বোচ্চ ১৭ লাখ গ্রাহক থ্রি-জি সুবিধা পাবেন বলে জানান টেলিটক এমডি।

তিনি বলেন, ফেব্র“য়ারি নাগাদ ৩০ লাখ গ্রাহক হলে তাদের মধ্যে থেকে বিভিন্ন অফারের মাধ্যমে থ্রি-জি সেবা দেওয়া হবে।

“এ জন্য টেলিটকের মাকের্টিং বিভাগ বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে।”- যোগ করেন তিনি।

থ্রি-জি সেবা দিতে আলাদা সিম সরবরাহ করা হবে জানিয়ে মুজিবর রহমান বলেন, “এই সিমে একইসঙ্গে টু-জি ও থ্রি-জি সেবা পাবেন গ্রাহকরা।”

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক আগামী বছরের ২৬ মার্চে পরীক্ষামূলকভাবে থ্রিজি মোবাইল সেবা চালু করবে বলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজীউদ্দিন আহমেদ রাজু গত ৭ সেপ্টেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছিলেন।

প্রথমে বড় শহরে

প্রাথমিকভাবে ঢাকা, চট্রগ্রাম ও সিলেটসহ বড় বড় শহরের গ্রাহকরা থ্রি-জি সেবা পাবেন বলে জানান মুজিবর।

তিনি বলেন, মার্চের পর নেটওয়ার্ক আরো স¤প্রসারণ করে সারা দেশে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

টেলিটকের নেটওয়ার্ক পরিকল্পনা সম্পন্ন হয়েছে জানিয়ে মুজিবর রহমান বলেন, সারা দেশে টেলিটকের আরো আড়াই হাজার বিটিএস (বেইজ ট্রান্সিভার স্টেশন) স্থাপন করা হচ্ছে।

বর্তমানে টেলিটকের ১৭৩০টি বিটিএস রয়েছে।

এছাড়া শুধু থ্রি-জি’র জন্য সারা দেশে ৭০০টি বিশেষ বিটিএস স্থাপন করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন, এর পাশাপাশি ৫০০টি নতুন ট্রান্সমিশন রিসিভার ইকুইপমেন্ট স্থাপন করা হবে।

থ্রিজি প্রযুক্তি চালু করতে অচিরেই মূল যন্ত্রপাতি দেশে পৌঁছাবে বলেও জানান তিনি। সুত্র- http://ns.bdnews24.com/bangla/details.p … amp;hb=top
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৮
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×