আমার প্রিয় পোস্ট

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়।

খনা ও খনার বচন......

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪০

শেয়ারঃ
0 3 0

আমাকে যদি কেউ প্রশ্ন করে বাংলার সবচাইতে প্রাচীন কৃষিবিদ কে? অনায়াসে উত্তর দেব খনা। জানি না হয়তো অন্য কেউ ও থাকতে পারে। একজন বিখ্যাত জ্যোতিষী হয়েও বাংলার কৃষকদের সাহায্যার্থে তিনি অসংখ্য ছন্দবদ্ধ উপদেশমূলক উক্তি রেখে গেছেন যা আধুনিক কৃষিবিজ্ঞানের সাথে বহুলাংশে সামঞ্জস্যপূর্ণ।

কিছুদিন পূর্বে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ সংকলিত কিছু খনার বচন তুলে ধরলাম। আপনাদের জানা অন্য বচনগুলো উল্লেখ করার আবেদন রইলো।

১। চাষী আর চষা মাটি/
এ দু'য়ে হয় দেশ খাঁটি।

২। যদি বর্ষে মাঘের শেষ/
ধন্য রাজার পূণ্য দেশ।

৩। গাছে গাছে আগুন জ্বলে/
বৃষ্টি হবে খনায় বলে।

৪। জ্যৈষ্ঠে খরা, আষাঢ়ে ভরা/
শস্যের ভার সহে না ধরা।

৫। আষাঢ় মাসে বান্ধে আইল/
তবে খায় বহু শাইল।

৬। আষাঢ়ে পনের শ্রাবণে পুরো/
ধান লাগাও যত পারো।

৭। তিন শাওনে পান/
এক আশ্বিনে ধান।

৮। পটল বুনলে ফাগুনে/
ফলন বাড়ে দ্বিগুণে।

৯। ফাগুনে আগুন, চৈতে মাটি/
বাঁশ বলে শীঘ্র উঠি।

১০। ভাদ্রের চারি, আশ্বিনের চারি/
কলাই করি যত পারি।

১১। আখ আদা, পুঁই/
এ তিন চৈতে রুই।

১২। লাঙ্গলে না খুঁড়লে মাটি, মই না দিলে পরিপাটি/
ফসল হয় না কান্নাকাটি।

১৩। সবলা গরু সুজন পুত/
রাখতে পারে খেতের জুত।

১৪। গরু-জরু-ক্ষেত-পুতা/
চাষীর বেটার মূল সুতা।

১৫। সবল গরু, গভীর চাষ/
তাতে পুরে চাষার আশ।

১৬। গাই দিয়ে বয় হাল/
তার দুঃখ চিরকাল।

১৭। শোন শোন চাষি ভাই/
সার না দিলে ফসল নাই।

১৮। হালে নড়বড়, দুধে পানি/
লক্ষ্মী বলে চাড়লাম আমি।

১৯। রোদে ধান, ছায়ায় পান।

২০। আগে বাঁধবে আইল/
তবে রুবে শাইল।

২১। খনা বলে শুনে যাও/
নারিকেল মুলে চিটা দাও।

২২। গাছ-গাছালি ঘন রোবে না/
গাছ হবে তাতে ফল হবে না।

২৩। খরা ভুয়ে ঢালবি জল/
সারাবছর পাবি ফল।

২৪। ষোল চাষে মূলা, তার অর্ধেক তুলা/
তার অর্ধেক ধান, তার অর্ধেক পান।

২৫। ডাঙ্গা নিড়ান বান্ধন আলি/
তাতে দিও নানা শালি।

২৬। কাঁচা রোপা শুকায়/
ভুঁইয়ে ধান ভুঁইয়ে লুটায়।

২৭। বার পুত, তের নাতি/
তবে কর কুশার ক্ষেতি।

২৮। তাল বাড়ে ঝোপে/
খেজুর বাড়ে কোপে।

২৯। গাজর, গন্ধি, সুরী/
তিন বোধে দূরী।

৩০। কলা রুয়ে না কেট পাত/
তাতেই কাপড়, তাতে ভাত।

৩১। হলে ফুল কাট শনা/
পাট পাকিলে লাভ দ্বিগুণা।

৩২। খনা বলে শোনভাই/
তুলায় তুলা অধিক পাই।

৩৩। ঘন সরিষা পাতলা রাই/
নেংগে নেংগে কার্পাস পাই।

৩৪। দাতার নারিকেল, বখিলের বাঁশ/
কমে না বাড়ে বারো মাস।

৩৫। বারো মাসে বারো ফল/
না খেলে যায় রসাতল।

৩৬। ফল খেয়ে জল খায়/
জম বলে আয় আয়।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বচনবচন ;
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:০২
সাইলেন্সার বলেছেন:

বারো মাসের বারো ফল কি কি?

আপনার জানা থাকলে শেয়ার করুন।
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
আমার মনে হয় এখানে এটাই বোঝানো হয়েছে যে সারা বছরই আমাদের তাজা ফল খাওয়া উচিৎ।
আম, জামরুল, তাল, কতবেল, ?, বরই।
সব ঋতুর ফলই ভেবে পেলাম, কিন্তু শীতের ফল কোনটি?

৪. ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৯
এনটনি বলেছেন: "ফল খেয়ে জল খায়
জম বলে আয় আয়।"

এর মানে কি ফল খাওয়ার পরে পানি খেলে শরীর খারাপ হয়? কেন হয়?
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: আপনার ধারণা ঠিক। তবে সঠিক কারণটা ব্যাখ্যা করতে পারছি না বলে দুঃখিত।

৫. ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৪১
এনটনি বলেছেন: "ফল খেয়ে জল খায়, জম বলে আয় আয়।"

এর মানে কি ফল খাওয়ার পরে পানি খেলে শরীর খারাপ হয়? কেন হয়?

"কলা রুয়ে না কেট পাত, তাতেই কাপড়, তাতে ভাত।"

এখানে "কলা রুয়ে না কেট পাত" মানে কি?
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: কলা গাছের পাতা না কাটতে বলা হয়েছে।

আপনাকে ধন্যবাদ।

৬. ০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
হাসান মাহবুব বলেছেন: চমৎকার সংগ্রহ। সুন্দর পোস্টটার জন্যে অনেক ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৭. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৭
দীপান্বিতা বলেছেন: সত্যি! দুর্দান্ত!...প্রিয়তে...... :)
০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: দুর্দান্ত মন্তব্যের জন্য দুর্দান্ত ধন্যবাদ।

৮. ০৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০০
ম্যাভেরিক বলেছেন: খুব সুন্দর পোস্ট। খনার উপর একটি পোস্ট দিয়েছিলামঃ Click This Link

ভাবছি আপনার পোস্টের কিছু বচন নিয়ে সেটি আপডেট করব। ধন্যবাদ।
০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: আমি আশা করছিলাম আপনার পদার্পণ। ধন্যবাদ। আমিও নেব আপনার পোস্ট থেকে।
ভাল থাকুন, শান্তিতে থাকুন।

৯. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০২
তাসনীম বলেছেন: অসাধারণ। অনেক দিন ধরে খুঁজছিলাম।
ধন্যবাদ।
২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। তবে মূল কৃতিত্ব কিন্তু কৃষিবিদ ফরহাদ আহম্মেদ এর।

১০. ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪০
'লেনিন' বলেছেন:
যদি বর্ষে আগনে
রাজা নামে মাগনে।

অগ্রহায়নে ক্ষেতের পাকা ফসল তোলার সময় বৃষ্টি নামলে দুর্ভিক্ষ চরম হয়।
১১. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬
রণদীপম বসু বলেছেন: আপনার সংগ্রহকে অভিনন্দিত করি। ধন্যবাদ আপনাকে।
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ৩:০০

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫. ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৩১
ঢাকাইয়া টোকাই বলেছেন:
৩৫। বারো মাসে বারো ফল/
না খেলে যায় রসাতল।




এখানে রসাতল বলতে কি বুঝাইসে কেইকি যানেন?

যে বুঝার সে বুঝছে
না বুঝলে গেছে....।

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি চাই দুনিয়া ও আখিরাতের সাফল্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই