স্মেলোগ্রাফি কি সম্ভব?
ফটোগ্রাফি শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। ভালো লাগা যে কোন মুহুর্ত সামান্য একটা যন্ত্রের ক্ষুদ্র একটা বাটনে আলতো চাপে যে কেউ আজ বন্দী করছেন নিজের হাতের মুঠোয়। শেয়ার করছেন তা প্রিয়জনদের সাথে। অথবা অবসরে সেসব দেখে নিজেই স্মৃতির সাগরে অবগাহন করে আনন্দ পাচ্ছেন। কিন্তু স্মেলোগ্রাফি! এধরনের কোন শব্দ আদতে আছে কিনা আমি জানি না। কিন্তু সেই তরুণ বয়স যখন বসন্তের বাতাস এসে হৃদয়কে দোলা দিতে শুরু করেছিল, দখিনা হাওয়ায় ভেসে আসা বাতাবিলেবু ফুলের মন কাড়া সুবাস আমাকে মোহিত করত তখন মনে হত- আহা! তার জন্য যদি এ সুবাসটা বন্দি করে নিয়ে যেতে পারতাম।
তখন থেকেই এধরণের একটা প্রযুক্তির অভাব আমাকে তাড়া করে ফিরতো যার সাহায্যে যে কোন ঘ্রাণকে ফটোগ্রাফি স্টাইলে সংরক্ষণ করা যাবে। অনেক সময়েই মনের কোনে উঁকি মারে চিন্তাটা। আজ হঠাৎ নিজের গ্রিল বাগানে (বারান্দার গ্রিলের সাথে ঝোলানো ৫লিটার তেলের কন্টেইনারে গড়ে তোলা বাগান) ফোটা গাঁদা ফুলের ঘ্রাণ যেইনা নাকে এসে লাগলো তেমনি পুরানো এই ধারনাটি আবারও মাথাছাড়া দিয়ে উঠলো। স্মেলোগ্রাফি নামটিও আজই মাথায় এসেছে। ফটোগ্রাফির সাহায্যে ফুলগুলোর ছবি ধারণ করেছি কিন্তু স্মেল বা ঘ্রাণ কিভাবে ধারণ করি? জানি অনেকে হাসবেন। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র না তাই বুঝতে পারছি না পদার্থ বিদ্যার আলোকে এধরনের প্রযুক্তি সম্ভব কিনা। আমি শুধু আমার অতৃপ্তিটুকুই তুলে ধরার চেষ্টা করেছি।
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন
একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন
ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন
নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা
নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।