গণঅনশন
৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইতালীর রাজধানী রোমে গত কাল থেকে প্রায় দুই হাজারেরও বেশী বাংলাদেশী অবৈধ অভিবাসী বৈধতার দাবীতে গণঅনশন কর্মসূচি পালন করছে। প্রচন্ড ঠান্ডায় তারা খোলা অাকাশের নিচে কম্বল জড়িয়ে পড়ে অাছে। বিভিন্ন সাহায্য্ সংস্থা এগিয়ে এসেছে কর্মসূচি পালনকারীদের সাহায্যে। শেষ খবর পর্যন্ত প্রচন্ড ঠান্ডা ও ক্ষুধায় ৩০ জনের মতো বাংলাদেশীকে অসুস্থতার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
প্রশাসনিক, রাজনৈতিক ও সরকারী বেশ ক'জন হোমরা চোমরা ইতমধ্যেই ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং সরকারের উচ্চপর্যায়ে অালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করার কথা বলেছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসকেও একই কথা বলা হয়েছে।
উল্লেখ্য গেল বছর বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যরা ইতালীতে বৈধতার অভাবে মানবেতর জীবন যাপন করছে বলে স্থানীয় বাংলাদেশ এসোসিয়েশন সরকারের কাছে অবৈধদের বৈধতার দাবী জানিয়ে এর অাগেও অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তখন সরকার পক্ষ থেকে বলা হয়েছিল বিষয়টি বিবেচনাধীন।
এদিকে মাত্র চার দিন অাগে ইতালীর মধ্যবামপন্থি কোয়ালিশন সরকার প্রধান সিনোর রোমান প্রোদি সংসদের উচ্চ কক্ষের অাস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন