নীল প্রজাপিত.......পাঁচ
০৬ ই জুন, ২০০৮ ভোর ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেফালীর কোমর পেঁচিয়ে ধরল শাওন। আস্তে আস্তে নিজের বুকের সাথে লেপটে নিল তাকে। সেফালী কিছু বল্ল না। অদ্ভুত চোখে তাকাল শাওনের দিকে। তার চোখ দুটি মরা মাছের মতো পলকহীন। অসস্থি বোধ করল শাওন।
আচমকা নিজেকে ছাড়িয়ে নিল সেফালী। শাওন মরিয়া হয়ে আবার ধরতে গেল। রাগে বিকৃত হয়ে গেল সেফালীর মুখ। চোখের পাতা তির তির করে কেঁপে উঠল। নাকের দু'পাশ ফুলে উঠল। তার ঠোট দুটো সামান্য ফাঁকা। হিংস্য বাঘিনীর মতো মনে হলো তাকে। শাওনের ডান গালে কষে এক চড় বসাল।
নিস্তব্ধ হয়ে দাড়িয়ে রইল শাওন। সেফালী হেটে যাচ্ছে বড় রাস্তার দিকে। শাওনের মনে পড়ল, ছেলে বেলায় বর বউ খেলার সময় ঠিক এখানেই একটা চড় মেরেছিল সেফালী। সে ডান গালে আলতো করে হাত ছোঁয়াল।
এখন কড়া রোদ। যেন পুড়ে যাচ্ছে চরাচর। রোদে শাওনের চোখ জ্বালা করছে। কালো পিচঢালা পথ আর রুপালী রোদ্দুর মিলে মিশে তৈরী হয়েছে মরিচিকা। মরিচিকার নীল প্রজাপতিগুলো একটা একটা করে ঢুকে যাচ্ছে শাওনের হৃৎপিন্ডের ভিতর। তার ভেতর ধিরে ধিরে হারিয়ে যাচ্ছে সেফালী। নীড়হারা পাখির মতো শাওন একা দাড়িয়ে। সে একা। ভীষন একা। শাওন মনে মনে প্রতিজ্ঞা করল, সে একটা বোমা বানাবে। পাওয়ার ফুল বোমা। যা দিয়ে ধ্বংস করা যায় এই নচ্ছার জনপদ। যেন বাঁচার জন্য মানুষকে প্রতি নিয়ত পলে পলে মরতে না হয়। তার মতো। সেফালীর মতো। অথবা অসংখ্য তাদের মতো।।
শেষ।
মে মাসের স্বদেশ বিদেশ দেখতে এখানে ক্লিক করুন....
http://www.bangla.it/shodesbidesh/default.asp
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৮ ভোর ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন