somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শামসুদ্দিন আবুল কালাম: আর কতকাল থাকবেন পরবাসি!

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ ১২ বছর, অর্থাৎ একযুগ সময় ধরে রোমের প্রিমাপর্তা কবরস্থানে শায়িত আছেন বাংলাদেশের লোকজ কথাসাহিত্যিক শামসুদ্দিন আবুল কালাম। ক্যাথলিকদের ধর্মীয় রীতি অনুযায়ী ঘুমিয়ে আছেন ক্রশ মাথায় নিয়ে। চরম অবহেলা আর অনাদরে পড়ে আছেন সেখানে। দেখার কেউ নেই। মনে করার কেউ নেই। অথচ তিনি বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত দেশজ কথাসাহিত্যের প্রবাদ পুরুষ। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন প্রবাসী সংগঠক। তিনি বিখ্যাত উপন্যাস ''কাশবনের কন্যা''র লেখক।
১৯২৬ সালের আগষ্ট মাসে বরিশাল জেলার নলছিটি থানার কামদেবপুর গ্রামে জন্মগ্রহন করেন শামসুদ্দিন আবুল কালাম। বরিশাল জেলা স্কুল থেকে মেট্রিক ও ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি যখন বিএ ক্লাসের ছাত্র তখন ''শাহেরবানু'' নামের একটি গল্প লিখে সাড়া ফেলে দিয়েছিলেন।
১৯৫৯ সালে শামসুদ্দিন আবুল কালাম ফটোগ্রাফি, সেট ডিজাইন সঙ্গীত ও চলচিত্র সম্পাদনা বিষয়ে বিশেষ ডিগ্রী নিতে ইতালীর রাজধানী রোমে আসেন এবং এখানের সরকারী প্রতিষ্ঠান সিনেসিত্তায় যোগ দেন। ষাটের দশকে তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রী লাভ করেন।
আবুল কালাম রোমে নি:সঙ্গ জীবনযাপন করতেন। কথিত পারিবারিক এক অভিমান থেকে তিনি আর দেশে ফেরেননি। শুধু দেশ স্বাধীনের পরে একবার ঢাকায় গিয়েছিলেন বঙ্গবন্ধুর সাথে দেখা করতে। তাকে দেশে ফেরাতে কেউ চেষ্টা করেনি। কেউ দায়িত্ব পালন করেনি এই অভিমানী মানুষটার প্রতি।
১৯৯৭ সালের ১০ জানুয়ারী আবুল কালামের মৃতদেহ উদ্ধার করা হয় রোমে তার এপার্টমেন্টের সোফার উপর থেকে। ডাক্তারী রিপোর্ট অনুযায়ী ৫ থেকে ৬ দিন আগে শামসুদ্দিন এর মৃত্যু হয় হৃদপিন্ডে পর্যাপ্ত রক্ত সরবরাহ না হওয়ায়।
শামসুদ্দিন আবুল কালামের মৃত্যুর বয়স একযুগ পেরিয়ে গেছে। অথচ বাংলাদেশ সরকার বা দায়িত্বশীল কেউ তার খোঁজ নেয়নি। তার কবর ঢাকায় নেয়ার ব্যবস্থা করা হয়নি। কেউ উদ্যোগ নেয়নি এই অভিমানী লেখককে নিজ দেশে ফিরিয়ে নেয়ার। এমনকি স্থানীয় দূতাবাসও খোঁজ রাখেনি। আর কতকাল থাকবেন পরবাসি এই খ্যাতিমান লেখক???
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×