
একুশ তুমি
ফাল্গুনের শিশির সিক্ত সকাল
শোভিত পতাকা
উষ্ণ নিরবতা।
একুশ তুমি
শহীদ মিনারে উজ্জ্বল পদচারনা
পুস্প অর্পন
আবেগ চঞ্চলতা।
একুশ তুমি
ছালাম, বরকত, রফিক, জব্বার
মায়ের অশ্রুমালা
নীরব শান্তনা।
একুশ তুমি
আলোচনায় উৎসবমুখর অনুষ্ঠান
পুঞ্জীভূত নীহারিকা
গুঞ্জনধ্বনি, পদধ্বনি।
একুশ তুমি
হৃদয়াকাশে একছত্র ডালিয়া
দেব তোমায় ঢেলে
স্বর্গের দ্বার প্রান্তে।
একুশ তুমি
দিয়ে যাব ডাক স্মৃতির মিনারে
ফিরাবো তোমায়
একুশের এই দিন।
১৫ ফেব্রুঃ ১৯৮৯খ্রীঃ
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




