আমার প্রিয় পোস্ট

বিকট

পোস্টার(গল্প)

২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০১

শেয়ারঃ
0 2 0


১(প্রারম্ভিকা)
আমার এক নিকটসম্পর্কের বয়স্কা আত্নীয়া সম্প্রতি শক্ত অসুখে পরেছিলেন। নিঃসঙ্গতাকে সঙ্গী করে যিনি ধূসর দিন অতিবাহিত করেন এই শহরের কোন এক আয়েশী ফ্ল্যাটবাড়ীতে। অন্য সব নগর অভিজাতিনীদের মতই তার আছে একটা সুখময় সমৃদ্ধ অতীত। তবে অনেকের মতই তার জীবনটাও এখন বস্তুবাদিতার কর্কশ আচ্ছাদনে আবৃত। সুখ দুঃখের ব্যাপারগুলো নিয়ন্ত্রন করছে টেলিভিশন,সেলফোন অথবা ড্রয়িংরুমকে আরও আকর্ষণীয় করে তোলার অভিপ্রায়। কাছের মানুষরা অনেক দূরে,অথবা প্রাযুক্তিক উৎকর্ষতার সেই জনপ্রিয় শ্লোগান"ছোট হয়ে আসছে পৃথিবী" মানলে খুব বেশি দূরে নয়। কখনও অস্ট্রেলিয়া কখনও কানাডা থেকে তার খবরতো প্রতিনিয়তই নিচ্ছে ছেলে মেয়েরা,তাদের ছেলেমেয়েরা। শুধু বেচারী স্বামী ভদ্রলোক পারছেননা আরেকটু বেশি দূরে থাকার কারণে। ভদ্রমহিলার ধূসর জীবন আরও ধূসরিত হয় গহীন অন্ধকারে শুয়ে থাকা মানুষটির কথা মনে করলে।তারপরেও নিঃসঙ্গ নারী বেঁচে থাকে....

২(উপলদ্ধি)
আমি তার খোঁজ রাখিনি অনেকদিন। কখনও মনেও আসেনি খোঁজ নেয়ার কথা। ছোটবেলায় তার স্নেহের স্নিগ্ধ পরশে সিক্ত হয়েছি বারবার। কিশোর বয়স পর্যন্ত তার বাসায় যাওয়া আমার জন্যে ছিল এক আনন্দময় অভিজ্ঞতা। কে জানে হয়তোবা প্রাচ্যদেশীয় ঐতিহ্যবাহী "নারীনীতি" অনুসারে এখনও সবার জন্যে মমতার সমুদ্র জমা করে রেখেছেন তার বুকে। সেই মমতার সমুদ্রে স্নান করা আর হয়ে ওঠেনা আমার ইদানিং। প্রয়োজন মনে করিনা।
আমার উক্ত নিঃসঙ্গ,প্রৌঢ়া নিকটাত্নীয়া সম্প্রতি শক্ত অসুখে পরেছিলেন। হাসপাতালে দেখতে যেতে পারিনি ঐ সময়টায় শহরের বাইরে থাকার কারনে। ফিরে এসে সব শুনে প্রয়োজন মনে করলাম তাকে একবার দেখতে যাবার। এতটুকু সময় করে নিতে পারব।তার সাজানো শখের প্রাণহীন চৌকো বাড়ীতে হয়তোবা কিছুটা প্রাণের বিস্তার হবে,পারস্পরিক অতীত স্মৃতি বিনিময়ে হয়ত তিনি উৎফুল্ল হয়ে উঠবেন। না হলেও,তার নিঃসঙ্গতা,দূর্বিষহ রোগযন্ত্রনার কথা বলে হয়তোবা স্বস্তি অনুভব করবেন।

৩(নস্টালজিয়া)
অনেকদিন আসা হয়নি শহরের এই অংশটায়। সেই খেলার মাঠটি আর নেই। ঝিলের ধারের বস্তি উধাও। কিছুই কি নেই আর আগের মত? স্মৃতিকাতরতায় পেয়ে বসেছে আমাকে। অতীত অভিযাত্রায় নেমে আমি সবকিছু খুঁটিয়ে দেখতে শুরু করি। একটি পরিচিত মুদী দোকান এখনও সেই অবস্থায় আছে দেখে ভাল লাগল। সেই সিনেমাহলটিও টিকে আছে কোনমতে। কি ছবি চলছে সেটাও খেয়াল করলাম। নাহ,কোন উদ্ভট নামের অদ্ভুত ছবি নয়। ইদানীং শুনছি সুস্থ্য ছবির জোয়ার চলছে নাকি। ভালই!অসংখ্য নির্বাচনী পোস্টার চোখে পড়ল সর্বত্র।কি যেন সংস্থার সভাপতি পদে অমুক ভাই,তমুক ভাই....আমিও মনে মনে এক ভাইকে সমর্থন করা শুরু করলাম। সবকিছুই ভাল লাগে কখনও কখনও। এইসব মুহুর্তগুলো জীবন থেকে কিভাবে হারিয়ে গিয়েছিল!স্মৃতির দমকা বাতাস আর শ্রদ্ধার বৃষ্টিতে খুলে যায় হ্দয়ের বন্ধ দরজা,সিক্ত হয় মন.....

৪(অনুভুতির জটিল আবর্তন)
"তোমরা তো আমাকে ভুলেই গিয়েছ।"-তার কন্ঠে অভিমানের বাস্প।
"নিজের ছেলেমেয়েরাই মনে রাখেনা!"-আদ্র্রতা ভরা কন্ঠ তার।
এরপরের পর্যায়ে আমি আশা করছিলাম তার অসুস্থ্যতার পূর্ণ,পুঙ্খানুপুঙ্খ বিবরণ,কিন্তু তার পরিবর্তে তাকে তার সুদুর পাশ্চাত্যে বসবাসকারী নাতী-নাতনীদের ঘুষঘুষে জ্বর অথবা সর্দি নিয়ে চিন্তিত মনে হল,পূর্ববর্তী সুখময় স্মৃতি রোমন্থন পর্ব যখন আসল,তখন অবাক হয়ে লক্ষ্য করলাম আমার সম্বন্ধে কত ছোটখাট তথ্যই না তিনি মনে রেখেছেন!
"তোমার সেই খেলনাটা সেবার ভেঙে গিয়েছিল দেখে কত্ত কেঁদেছিলে!"
আমি ভুলেই গিয়েছিলাম সেই খেলনাটার কথা।
"ঈদে সেলামি নেয়ার জন্যে কত জোরাজুরিই না করতে!তোমাকে সবচে বেশি না দিয়ে পারা যেতনা"।
এভাবে স্মৃতির সমুদ্রের অতল থেকে তিনি তুলে আনলেন কত মনি-মুক্তা। আমি ক্রমশঃ আবেগাপ্লুত হয়ে পড়ছি। কত অনাদর,অবহেলা,উপেক্ষাকে কি অবলীলায় ক্ষমা করে দিয়ে বসে আছেন মহিয়সী এক মহিলা। ইনি যেন আমার আরেক মা,না শুধু আমার কেন,সবার মা,সব সময়ের মা।একজন চিরকালীন মায়ের প্রতিচ্ছবি। আমার হঠাৎ আজ বিকেলে দেখা সেই সিনেমার পোস্টারটার কথা মনে পড়ল। অশ্রুসজল চোখে তাকিয়ে থাকা এক মায়ের করুণ মুখছবি ছিল সেখানে। তখন হাসি এসেছিল বাংলা সিনেমায় আবেগের আতিশায্য আর কান্নার জলোচ্ছাসের কথা ভেবে। কিন্তু এখন মনে হচ্ছে যতই মোটা দাগের হোক ছবিটা আমার দেখতে হবে!আজকে ফেরার সময় দেখব নাকি? যাই হোক,আজকে খুব বেশি সময় নেই।উঠতে হবে।
"খুব ভাল লাগল আপনার এখানে এসে "। বললাম আমি। "অনেক পুরোনো কথা মনে পড়ল। আর আপনি যা ভাবছেন,তা কিন্তু না,আপনাকে আমরা মোটেই ভুলিনি।আসলে সময় পাইনাতো,তাই আসা হয়না......"আমার আবেগাপ্লুত ভাষণ বাধা পড়ল একটা মিষ্টি কন্ঠের ঝংকারে...

৫(বিবর্তন প্রক্রিয়া-১)
"চা দিমু?
জানতে এসেছে বাসার তরুনী গৃহপরিচারিকা।
"ওহ,ভূলেই গিয়েছি,তোমাকে কিছুই খেতে দেয়া হয়নি। গল্পে গল্পে কিভাবে যে সময় কেটে যায়!" ব্যাস্ত হয়ে উঠলেন তিনি আমার আপ্যায়নের জন্যে।
"না না,ব্যস্ত হবেন না আপনি,কিছু দিতে হবেনা। আমার একটু তাড়া আছে"
"তুমি একটু বস,আজান দিয়ে দিয়েছে,আমি নামাজটা পরে আসি। এই ফাঁকে তুমি অল্প কিছু খেয়ে নাও। কিছু না খেয়ে গেলে কিন্তু আমি...."ইত্যাদি।
কিন্তু আমার সময় ছিলনা।
"ভাইয়া,বইসা যান না,কিছু না খায়া গেলে কেমন দেহায়!"
মিষ্টি রিনরিনে কন্ঠ।
আমার মনে হল আমার আসলে তেমন একটা ব্যস্ততা নেই। বসা যেতে পারে আরও কিছুক্ষণ।

৬( বিবর্তন প্রক্রিয়া-২)
খালাম্মা নামাজ পড়বেন।
আমি বসে থাকব। তরুণী গৃহপরিচারিকা নাস্তা দেবে। আমি অপেক্ষা করে বসে থাকব ড্রইংরুমে।
একা।
খালাম্মা নামাজ পড়ছেন।
মেয়েটি এখনও নাস্তা নিয়ে আসছেনা কেন?
বেশ দেখতে মেয়েটি।
সান্ধ্যকালিন প্রার্থনার সময়কাল বেশি হয়না।
মেয়েটির তাড়াতাড়ি করা উচিত।
আমি তো বসে না থেকে বাসাটা একটু ঘুরে দেখতে পারি,নাকি? সেটা কি খারাপ দেখাবে? আশ্চর্য!খারাপ দেখানর কি আছে! আমি তো বলতে গেলে এই বাড়ীরই ছেলে।
রান্নাঘরে টুংটাং আওয়াজ। শরীর ভরা শরীর নিয়ে গৌরবর্ণা তরুণী খাদ্য ও পানীয় প্রস্তুত করছে আমার জন্যে। আমি সন্তর্পনে রান্নাঘরের দরজার পাশে এসে দাঁড়ালাম।
শরীর জুড়ে শরীর আমার,মন জুড়ে শরীর।
আমি কি রান্নাঘরের ভেতরে ঢুকে জিগ্গেস করতে পারি টুকটাক,সাধারন কথাবার্তা? সেটা কি খারাপ দেখাবে? ধরা যাক,আমি ঢুকে গেলাম। ঐ মুহূর্তে লোডশেডিং হল।নিকষ অন্ধকারে ভয় পেয়ে মেয়েটি আমাকে জড়িয়ে ধরল,আর আমি....
নাহ,নেহায়েৎ ছেলেমানুষি চিন্তা।
খুঁট করে একটা শব্দ হল যেন? আমার বিরক্তিকর বয়স্কা আত্নীয়ার ধর্মীয় আরাধনা কি শেষ?নাহ,করিডর ধরে একটু এগিয়ে বেডরুমে উকি মেরে দেখলাম উনি এখনও প্রার্থনারত। পাশে একটা তসবি। উনি কি তসবি জপবেন?অবশ্যই এটা করা উচিৎ। প্রৌঢ়ার উচিৎ অনেক সময় নিয়ে ধর্মীয় আচার পালন করা।
কিন্তু আমার হাতে যে সময় নেই! আমি দ্রুত পায়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখি সেখানে সে নেই। ড্রইংরুমে ঢোকার সময় দেখলাম তাকে,নাস্তা পরিবেশনে ব্যস্ত। ইস!বসে থাকলেই পারতাম! চা দেবার সময় তার হাতটা ধরে ফেলতাম যদি খপ করে! নাহ,সেটা একটু বিপদজনক হয়ে যেতনা?
কি এসে যায়! আমি কিচ্ছুর পরোয়া করিনা।
আমি তরুণীর দিকে এগুচ্ছি।
তরুণী স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।
তরুণীরা চোখের ভাষা পড়তে পারে।
সে রক্তে আগুন ধরিয়ে দেয়া একটা হাসি হাসল।
তরুণীরা অগ্নুৎপাত ঘটাতে জানে।
হঠাৎ সে তার মদির মুখভঙ্গি পাল্টে নারীদূর্লভ কঠোরতা এনে বলল,
"খালাম্মা আসতাছে"।
তরূণীদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হয়।
আমার হাতে সময় ছিলনা।
আমি নাস্তা না খেয়েই চলে আসতে চেয়েছিলাম।কিন্তু প্রৌঢ়ার অনুরো্ধে আমাকে এক পেয়ালা চা পান করতে হল।
চলে আসার সময় তিনি আমাকে বললেন,"আবার এস বাবা"
আমি বললাম আসব।
চলে আসার সময় তরুণী আমাকে বলল,"আবার আইসেন ভাইজান"।
আমার শরীর বলল যে সে আবার আসবে।

৭( পরিশিষ্ট)
বাসা থেকে বেড়িয়ে বেশ কিছুদূর হাঁটতে হল যানবাহনের জন্যে। সিনেমা হলটির সামনে দাঁড়িয়ে দেখি ছবির পোস্টার পাল্টানো হয়েছে।
সেখানে কোন অশ্রুসজল মায়ের মুখনেই। সল্পবসনা,যৌনাবেদনময়ী নায়িকার উত্তেজক ছবি।




 

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: ভালো লিখেছেন। এ এক অদ্ভূত স্বভাব মানুষের। নাকি সময়ের দোষ। কি বলেন।
২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ।মানুষেরই দোষ।আদিম প্রবৃত্তি কখনই আমাদের পিছু ছাড়েনা।

২. ২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
সুবিদ্ বলেছেন: ভাল হয়েছে।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: থ্যাংকস!

৩. ২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
খেজুর কাঁটা বলেছেন: আপনার জন্য আমার ঐতিহাসিক পোস্টখানা মুইছা দিতে হইলো :(
২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: ঐটা সাময়িক পোস্ট হিসেবেই থাকা উচিৎ ছিল।কিছু মনে করেননা!

২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: থ্যাংকস!

৫. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
বিকুল চক্রবর্ত্তী বলেছেন: ভাল লাগল। তবে ছবিটাও চমৎকার

লিখে যান অদম পাঠক ব্লগে বসলে আপনার পোষ্ঠ পড়বে
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: থ্যাংকস!

৬. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৭
তনুজা বলেছেন: অসাধারণ! Great!!
চালিয়ে যান
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: থ্যাংকস!

৭. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৩
মেঘাচ্ছন্ন বলেছেন: দারুণ লেখার হাত আপনার...!
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: অনেকদিন পর আমার ব্লগবাড়ীতে আসলেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে।ভাল থাকবেন।

৮. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩২
এস মাহবুব বলেছেন: শিরোনাম আলাদা করে দেয়ার ভঙ্গিটা চমৎকার হয়েছে।
গল্পও ভালো হয়েছে।
ধন্যবাদ।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।ভাল থাকবেন।

৯. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩
আশরাফ মাহমুদ বলেছেন: ব্লগে অনেকে অন্যের লেখা পড়ে বলেন- "এখানটায় এরকম হওয়া উচিত ছিল, ঐ শব্দটা বাদ দাও।" এরকম অনেক কিছু, বলা চলে ছোটখাট সমালোচনা। আমি বিষয়টাকে খারাপ বলব না। তবে একজন লেখক/কবি মাত্রই তার রচনার উপর পূর্ণ দখল রাখেন। একেক জন পাঠক একেক দিক থেকে ছুঁয়ে যায় মাত্র।

যাই হোক। গল্পটা পড়ে আমার অনুভূতির কথা বলি। আমার মনে হল আমাকে একটি গোলকধাঁধার ভিতর প্রবেশ করিয়ে দেয়া হল। আমি দিশেহারা বোধ করলাম কিছুটা, কিন্তু সুকৌশলে গোলকধাঁধা'র দেয়ালে চিহ্ন দেয়া। আমি সেইসব চিহ্ন ধরে বের হয়ে এলাম।

লেখাটা ভাল লেগেছে এটা বলা কম হবে, হয়ত সঠিক হবে না। লেখাটা তৃপ্তিকর। আমার তৃপ্তি লেগেছে।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ এ্যাশ।অনেকদিন পরে কিছু একটা লিখে দোটানার মধ্যে ছিলাম,কেমন হল,পাঠক কিভাবে নেবে..আপনাদের,বিশেষ করে আপনার মন্তব্যটা পড়ে অত্যন্ত অনুপ্রানিত বোধ করছি।ভাল থাকবেন।

১০. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
নাজনীন খলিল বলেছেন:
অনেক ভাল লিখেছো। এক কথায় চমৎকার।+++++++++++

অনেক অনেক শুভকামনা ।
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।ভাল থাকবেন।

১১. ২৮ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১০
তামিম ইরফান বলেছেন: চমৎকার একটা লেখা পড়লাম++++++++


কেমন আছেন?
২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: থ্যাংকস।ভাল আছি।আপনি কি নিরাপদ হয়েছেন?

২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: থ্যাংকস।কেমন আছেন?

২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: থ্যাংকস।হ্যাপি ব্লগিং।

১৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭
শামীম হাদী বলেছেন: দারুণ লেখার হাত আপনার...!
তা............কোন হাত দিয়ে লেখেন আপনি?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: যে হাত দিয়ে বোলিং করতাম সেই হাত দিয়েই লিখি।

১৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০১
কঁাকন বলেছেন: কি অবস্থা ডিমোসন হইছে নাকি এখনো জেনারেল?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২০

লেখক বলেছেন: কি বলেন জেনারেল!আমি ফিল্ড মার্শাল এখন!নিরাপদ ব্লগার হুঁহুঁ!

১৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২১
ইরতেজা বলেছেন: ভালো হয়েছে ভাই। প্লাস
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৮

লেখক বলেছেন: থ্যাংকস ইরতেজা ভাই।ভাল থাকুন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৩১

লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম!

১৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৬
মোস্তাফিজ রিপন বলেছেন: দুইবার পড়লাম। ভাল্লাগছে। গল্প লেখার একটা সমস্যা হলো, এটিকে 'সত্য' বানাতে হয় পাঠকের কাছে; যদিও পাঠক জানে তারা একটা গল্পই পড়ছে। একজন ভাল লেখক পাঠককে 'সত্য পাঠের' আয়েশ দেন। আপনার লেখায় আমি সত্যকে পাঠ করেছি। কাজটি কঠিন; কিন্তু আমি জানিনা আপনি অবগত কি-না, এই কঠিন কাজটিই আপনি করেছেন।

সোনার দোয়াত-কলম হোক আপনার। সাফল্য আসুক।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ রিপন ভাই।অনেক উৎসাহ পেলাম আপনার মন্তব্য পড়ে।আপনার গল্প গুলো ধীরে ধীরে পড়ছি একে একে।সোনার দোয়াত কলমতো আপনার!অনেক ভাল থাকুন।

১৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৩
যীশূ বলেছেন: শেষের মোড়টা দারুন লেগেছে। ভালো লিখেছেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:০৪

লেখক বলেছেন: আপনি পড়েছেন এতেই আমি ধন্য!

২১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ফাটিয়ে ফেলেছেন ভাইজান ! এই না হলে একবিংশ শতকের গল্প !
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: থ্যাংকস!!!!!

২২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫২
জ্বিনের বাদশা বলেছেন: অনেকদূর পর্যন্ত বুঝতেই পারিনি এটা গল্প না নিজের কথা!
আপনার লেখার হাত দারূণ!!

আরো আরো গল্প চাই
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।আমার এই গল্পটি পড়ে দেখতে পারেন।http://www.somewhereinblog.net/blog/Paranoid/28906441
আমি চেষ্টা করব আরো গল্প দেয়ার।

২৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৮
সন্দীপন বসু মুন্না বলেছেন: অসাধারণ হইছে হাসান মাহবুব।
একবারে পড়ে ফেললাম।
+
১১ ই মার্চ, ২০০৯ ভোর ৪:০১

লেখক বলেছেন: থ্যাংকস সন্দীপন।তোমার মৌলিক রম্যগুলো চমৎকার হচ্ছে,চালিয়ে যাও।

১১ ই মার্চ, ২০০৯ ভোর ৪:০৯

লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম এন্ড থ্যাংকস!!

২৫. ১১ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১৭
মনজুরুল হক বলেছেন:

মিস করেছিলাম!
অন্যরকম একটা ভাল লাগা।
এই ফর্মেশনে আজকাল খুব একটা লেখে না কেউ।
আপনি খুব সাহসী কাজ করেছেন।
কথকে সারাটা গল্প টেনে এনে পরিশিষ্টে পাঠককে আছাড় মারলেন! শেষের এই ব্যাঞ্জনাটুকু পুরো গল্পটাকে অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছে। গ্রেট!
নিজেকে এবং পাঠককে একশ আশী ডিগ্রী ঘুরিয়ে পেরেকগাঁথা করতে পারার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়! ঈর্শান্বিত হচ্ছি......
১১ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২৭

লেখক বলেছেন: এই ফর্মেশনটা আমার খুব পছন্দের।এরকম আরও কিছু প্লট মাথার মধ্যে ঘুরছে,আপনার মন্তব্য পড়ে ওগুলো লিখে ফেলার সাহসটা আসছে।অনেক ধন্যবাদ আপনাকে।

২৬. ১১ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
আকাশ_পাগলা বলেছেন: তরুনী গৃহপরিচারিকা ?? মানে কী ?? কাজের মেয়ে?
দারুণের উপর দারুণ লেখা। বিশেষ করে পোস্টার পরিবর্তনটা যে এতো দারুন একটা পজিশনে দিয়েছেন, আমি আসলেই মুগ্ধ ভাই।আর টাইটেল দেয়ার স্টাইলটা মারাত্মক হইছে। শুধু মেয়েটার পরিছয় নিয়ে কনফিউশনে আছি।

একটা টিস্যু পেপার চেয়ে ওটার উপর নিজের নাম্বার লিখে দিয়ে আসলেও পারতেন। অথবা, ওকে বলে আসতেন যে, খালাম্মার কোন কিছু লাগ্লেই সবার আগে আমাকে খবর দিবা। আর এই নাও আমার নাম্বার। হে হে হে ।
১১ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: তরুনী গৃহপরিচারিকা মানে কাজের মেয়েই।কনফিউশন দূর হয়েছে এবার?

আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো।থ্যাংকস!

আরে ভাই আমাকে নাম্বার দিয়ে আসার কথা বলছেন কেন?আমি তো আর ঐ গল্পের নায়ক না!!!! :) /:)

১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৮. ১২ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৩
মোহাম্মদ মঈন উদ্দিন রেজা নাদিম বলেছেন: একটু সময় নিয়ে মনযোগ দিয়ে পড়তে হবে। এক ঘন্টা পড়ে একটা পরীক্ষা আছে। আগামীকাল পড়বো। আপাতত প্রিয়তে।

ভাল থাকবেন।
১৩ ই মার্চ, ২০০৯ ভোর ৬:০১

লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন।

২৯. ১৪ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২০
প্রাকৃত বলেছেন: খুব মনযোগ সহকারে............নাহ গল্পটাই আমাকে মনযোগী হতে বাধ্য করলো।অসাধরণ.....!!!
আপনার এ গল্প থেকে কয়েকটা বিষয় সম্পর্কে অজ্ঞতা দূর হলো।

ধন্যবাদ।

ভাল থাকা হোক!
১৪ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।আপনিও ভাল থাকবেন।

৩০. ১৪ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৩৭
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: হাসান ভাই, এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। বিশেষ করে শেষদিকে যে চাবুকটি মেরেছেন, সাহিত্যের এই স্টাইলটা আমার খুব পছন্দের। পড়ে মনে হল অনেকটা ফ্রয়েডীয় বিশ্লেষণ করেছেন লিখাটিতে। আরো লিখুন। আপনার জন্যে আমার শুভকামনা রইল।
১৪ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪৮

লেখক বলেছেন: মানুষের জটিল মনস্তত্ত্ব নিয়ে লিখতে আমার বরাবরই ভাল লাগে।এরকম আরো কিছু প্লট মাথায় ঘুরছে,কিন্তু লেখা হয়ে উঠছেনা।লিখলে আপনাকে যথাসময়ে লিংক দিয়ে অবগত করা হবে :)

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩১. ১৪ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০৫
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: তাড়াতাড়ি লিখে ফেলুন হাসান ভাই। নইলে মানব মন যা! খুবই বিচিত্র। আপনাকে আগাম ধন্যবাদ।
১৪ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৪

লেখক বলেছেন: আমার আরেকটা গল্প আছে।ওটা অবশ্য তেমন ভালোনা।তারপরেও পড়ে দেখতে পারেন।
Click This Link

আপনার কথা রাখার সাধ্যমত চেষ্টা করব।

আর আপনার লেখা আমার ভাল লেগেছে ওটা কিন্তু বিনয়বশত বলিনি।

৩২. ১৪ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৩৬
বৈকুনঠ বলেছেন: লেখা চমৎকার, কালোপযুগিও বটেক। কাজের মাইয়াগো দেকলে বাংলাদেশের অনেক আবালক সাবালক যে খুব তৎপর হৈয়া উঠে সেই চিত্রটা উইঠা আসচে খুব নান্দনিক ভাবে।
একটা কাপুরুষিত কাজের বা উদ্যোগের অসুন্দরদিকটা লুকানো বা প্রকট কইরা তোলাটা যে কজন সুলেখকের বাঁ হাতের খেলা সেই বিষয়ে আবারো নিশ্চিত হৈলাম।

** নায়কটা আবার আপনে নিজে নাতো !!?? দেইখেন খুব কিয়াল কৈরা। নরম মাটিতে বিষ্ঠা ত্যাগ কিন্তু বিলাইয়ে করে**
১৪ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৫১

লেখক বলেছেন: এই গল্পের নায়ক সবাই।সকল পুরুষ অথবা অপরুষ অথবা কাপুরুষ।

১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৭:১৯

লেখক বলেছেন: হয়তোবা ওটা আমাদের নিজেদের মনের পোস্টার!

৩৪. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৪৭
নুশেরা বলেছেন: ফরম্যাটটা খুব ভাল লেগেছে। গল্প বলার ভঙ্গিটাও চমৎকার।
সবমিলে দারুণ একটা গল্প।

তবে বানান ভুল বা টাইপোগুলো চোখে লাগছে (এব্যাপারে আমি বরাবরই একটু বেশী অ্যালার্জিক)। ঠিক করার অনুরোধ রেখে গেলাম।
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: আমিও খেয়াল করেছি ব্যাপারটা।আলসেমি করে আর ঠিক করা হয়নি।তবে এবার নিশ্চয়ই ঠিক করে নেব সময় করে।

২৩ শে মে, ২০০৯ সকাল ৮:৪১

লেখক বলেছেন: টাইপোগুলো ঠিক করলাম অবশেষে! :)

৩৫. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩২
আগলিআগলি বলেছেন: ভালো ভালো সবাই ভালো ভালো সব কথা বলে ফেলেছে। আমারো ভালো লেগেছে।
আরো লিখেন।
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: লিখলামতো আজকে একটা।খাইলামতো একগাদা মাইনাস! :(

৩৬. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩৮
রেজওয়ান শুভ বলেছেন: অনেক আগেই পড়সিলাম , প্লাসাইসিলাম ও , তয় কমেন্ট করি নাইক্কা

এক কথায় অসাধারন।
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: হ,এইডা আমারও প্রিয় লেখা।তয় নতুন গল্পডার অবষ্থা খারাপ।৫ ডা মাইনাচ খাইসি :(

৩৭. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫০
মুক্ত বয়ান বলেছেন: নতুনডাও খারাপ হয় নাই। তয়, ছবি যেইটা দিছলেন ঐটায় সমস্যা আছিল।
এইটা তো ফাটাফাটি গল্প হইছে। এইটা মিস হইল ক্যামনে। সোজা প্রিয়তে।
+ দিমু না!! ;)
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: হইল্দা তারুকার উপ্রে কতা আচে নি!নতুনটায় কেন যে ঐ ছবিটা দিসিলাম!পাব্লিক না পৈরাই মাইনাস দিসে।ছবি চেন্জ করার পড়ে পিলাছ আইছে।

৩৮. ১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫৭
রেজওয়ান শুভ বলেছেন: মাইনাচ তো আমাগো কপালে বাই-ডিফল্ট ২-৪টা থাকবোই। আমি আমার মেয়েরে নিয়া লেখার পোস্টে ১টা মাইনাচ খাইসি : Click This Link

আর মায়রে নিয়া লেখা পোস্টে খাইসি ৫টা : Click This Link
১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: ব্যাপার্না।

৩৯. ১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১:২০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ছোট কমেন্ট করতে পারি না, এটাও আমার কমেন্ট-স্বল্পতার একটা কারণ!

গল্পটা সম্বন্ধে বলি : আপনার প্রেজেন্টেশন এবং চরিত্রগুলোর মানস-বিবর্তন নিয়ে সূক্ষ কাজগুলো ভালো লেগেছে। কিন্তু যে কোনো গল্পকে অধিকতর বিশ্বাসযোগ্য করে তুলতে হলে কিছু কৌশলের আশ্রয় নিতে হয়! [জানেনই তো 'বিশ্বাসযোগ্যতা' একটা গল্পের প্রধানতম গুণ!] যেমন, এই ক্ষেত্রে যে আত্নীয়কে প্রেজেন্টে করা হয়েছে, তাকে 'বয়স্কা আত্নীয়' বা 'প্রৌঢ়া' ইত্যাদি বিশেষণে জর্জরিত না করে সরাসরি খালা/ফুপু/চাচী/মামী/দাদু/নানু কিছু একটা নামে ডাকলে গল্পটি আরো আকর্ষণীয় হয়ে উঠতো! (এক জায়গায় ডেকেছেনও, পুরো গল্পে সেটা হলে ভালো হতো, এই আর কী!)

আরেকটা কথা, যতিচিহ্নের ব্যাপারে একটু সচেতন হবার অনুরোধ করছি। কমা (,) বা দাড়ির (।) পরে একটা স্পেস দেন না কেন? ওটাই ব্যকরণসম্মত নিয়ম!
১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ।আপনার উপদেশগুলো কাজে লাগবে।

২৩ শে মে, ২০০৯ সকাল ৮:৪০

লেখক বলেছেন: যে জায়গায় খালাম্মা ডাকা হয়েছিলো,ওটা পরিবর্তন করলাম।

৪০. ১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩০
বাহারুল ইসলাম বাহার বলেছেন: ভাল হয়েছে ভাইজান চালিয়ে জান।
১৫ ই মার্চ, ২০০৯ ভোর ৬:০০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪১. ১৭ ই মার্চ, ২০০৯ ভোর ৬:৪৯
সুদীপ চৌধুরী বলেছেন:
হাসান মাহবুব,
চমৎকার লিখছেন।হাসিমুখের আড়ালে যে এতো গুরু গম্ভীর একটা লোক থাকে ভাবি নাই আগে।
১৭ ই মার্চ, ২০০৯ সকাল ৭:০০

লেখক বলেছেন: হাসিমুখের আড়ালটা আছে বলেই হয়তোবা আমাদের মুখটা দর্শনযোগ্য হয়!

৪২. ১৭ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৩২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

গল্পটা ভালো লেগেছে । শুধু ভালো না,বেশ ভালো।
যে সাধারণ ভঙ্গিতে আপনি গল্প বলতে শুরু করেছেন,
সেটিই অসাধারণ সূর হয়ে উঠেছে শেষে ।

আমি শুধু একটা কথাই বলতে পারি, লেখিলেখি থেকে আপনার কখনই নির্বাসন নেয়া উচিত হবেনা ।

ধন্যবাদ,চমৎকার গল্পটির জন্য । এরকম মুগ্ধতা ছড়ানো আরো গল্প চাই ।
১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সময় নিয়ে গল্পটি পড়ার জন্যে। আপনার মন্তব্যে যথেষ্ঠ অনুপ্রানিত বোধ করছি। লিখে যেতে চাই এভাবেই। দোয়া করবেন।

৪৩. ২৩ শে মে, ২০০৯ সকাল ১১:৪০
পারভেজ বলেছেন:
চমৎকার গল্প। অনেক উপভোগ করলাম বদলে যাওয়ার পটভূমিটুকু।
আমাদের মৌলিক অনুভুতিগুলি সবসময়ই পাশাপাশি থেকে- একটা আরেকটার উপর প্রভাব ফেলতে চায়। গল্পের ভেতরে তার স্বরূপটুকু চমৎকার উঠে এসেছে। বলার ভঙ্গীটা নিরুত্তাপ হওয়ায় ভালো লেগেছে বেশী।
২৩ শে মে, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পারভেজ। এটা আমার খুব প্রিয় একটা লেখা।

২৩ শে মে, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

৪৫. ০৫ ই জুন, ২০০৯ রাত ৩:২৪
সোহানা মাহবুব বলেছেন: "শরীর জুড়ে শরীর আমার,মন জুড়ে শরীর।"
--- মানুষের আদিম প্রবৃত্তির প্ররোচণা সত্যিই কুটিল, রহস্যময়।
"তরুণীরা অগ্নুৎপাত ঘটাতে জানে।"
"তরুণীদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হয়।"
--- গল্পটিতে সত্যিই রূঢ় বাস্তবতার প্রকাশ ঘটেছে দ্বিধাহীনভাবে। চমৎকার লাগলো।++
০৫ ই জুন, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: ছোটগল্পের প্রতি আমার প্রবল আকর্ষণ। একসময় লিখতাম। এখন আর লেখা হয়ে ওঠেনা। পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ!

৪৬. ১২ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
সাদা কালো এবং ধূসর বলেছেন: মারাত্মক তো!!!






প্রিয়তে থাকুক।
১২ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: এরকম আরো কিছু লিখতে পারলে আমি নিজেও শান্তি পাইতামরে আপু! কোথায় গেলাম সেই আমি! :(
প্রিয়তে নিলেন দেইখা খুবই খুশী হৈলাম।:)

৪৭. ১৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:০৫
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
এন্ডিংটা অসাধারণ বলা যায় রীতিমতো।
তয় বুড়িটারে নিয়া বেশি কথা ল্যাখছেন। তার কথা চারলাইনে শেষ করলে আমার মনে হয় গল্পটা পুরোপুরি সার্থক হইতো।
নাম্বারিং ঠিক আছে। তবে অনুচ্ছেদের নাম দেয়াটা আমার কাছে বাহুল্য মনে হয়।
সবাই ভালা কইছে। আমি একটু সমালোচনা দিলাম। মাইন্ড খাইয়েন না, বস্। এটা একান্তই আমার অভিমত। দোস্ত ভাইবা দিলাম।

আরেকটা কথা- আমি হইলে আপনার মতো প্রথমবারেই মাইয়াটার দিকে যাইতাম না। পরের বার যাইতাম। প্রথমবার রাস্তা বানাইতাম, পরের বার দরজা কাটতাম।
আশা রাখি বুঝবার পারছেন।


পুনশ্চ:
আমার লেখা সম্পর্কে বলি, আমি সবসময় পাঠকের জন্য একটা শূন্যস্থান রাখি। এইটা আমার কাছে ভালা লাগে।
১৮ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২৪

লেখক বলেছেন: বুড়িটার কথা বেশি লেখসি, কারণ গল্পের ট্রান্সফর্মেশনের জন্যে মনে হয় ঐটা দরকার ছিলো। প্রথমে বুড়ি সম্বন্ধে কঠিন উথাল পাথাল মানবিক বোধ, তারপর হঠাৎ কৈরা মানবিক বোধের গালে থাপ্পর। এন্ডিংটা যে ভালো কৈলেন, বুড়ি সম্বন্ধে ক্যাচক্যাচ না করলে মনে হয় শেষেরটা ওরকম লাগতোনা। একান্তই ব্যক্তিগত মতামত বস, পড়া বা লেখার ক্ষেত্রে তো একেকজনের দৃষ্টিভঙ্গি আর স্টাইল দুরকম হৈতেই পারে :)

আপনার দ্বিতীয় প্রসঙ্গে এইখানে আর কিছু না বলি! :P

শূণ্যস্থান রাখার ব্যাপারটা আমারো ভালো লাগে। একসময় বেশ কিছু গল্প লেখসি ঐ স্টাইলে। তয়, গল্প লেখা আর আমার দ্বারা হৈবোনা, এইটা বুইঝা গেসি।

১৮ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ মুক্তি মন্ডল।

৪৯. ১৮ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৪৮
শূন্য আরণ্যক বলেছেন: চমৎকার লেখা দোস্ত ।

একটানে পড়া যায় -- আবার পেয়াজের খোসা ছাড়ানো মতো একটা ব্যাপার আছে ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

অট : একটা প্রতিগল্প লিখ্খা ফেলামু নাকি চিন্তা করতাসি :P
১৮ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫২

লেখক বলেছেন: অধীর আগ্রহে অপেক্ষা কৈরা থাকুম। চিন্তাটাকে কাজে রুপান্তরিত করা হৌক!

৫০. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৩
টোনা বলেছেন: আবার পড়লাম , আবার হারিয়ে গেলাম ( একটা সুশীল কমেন্ট ;) )
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ








মঙ্গলার্থে /:)

৫১. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:০২
মমমম১২ বলেছেন: হু মেলা দেরীতে পড়লাম
শেষটা করেছেন খুব সুন্দর ,আরো এমন লেখা আসুক
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ। এরকম লেখার পেছনে সময় দিতে হয়, কিন্তু সে সময়টা দিতে পারছিনা। এইজন্যে নিজেও অখুশী।

৫২. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৬
শান্তির দেবদূত বলেছেন: অনেক দেরিতে হলেও পড়া হলো এই শান্তনা.....
অন্য রকম একটা গল্প পড়লাম, এক কথায় চমৎকার.....
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ, শান্তির দেবদূত। এটা আমার খুব প্রিয় একটা লেখা।

৫৩. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৮
আকাশচুরি বলেছেন: ভাগ্যিস আরন্যক আপনার পোস্টের লিংকটা দিয়েছিলেন!!

ভালো লাগলো:)
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: আরন্যকের কাছে আমি কৃতজ্ঞ! আপনারা কবর খুঁড়ে এই লেখাটা বের করছেন, খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ!!

৫৪. ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৮
আগলিআগলি বলেছেন: আগেও পড়ছিলাম , আবার একবার পড়লাম আরণ্যক ভাইয়ের সুবাদে । মেলা হিংসা হইল মিয়া আরেকবার পড়তে পড়তে ।
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: আরে ম্যান! ম্যালাদিন পর আইলেন। আমারও আফসুস হয় এডি পৈড়া। গল্প লেখা দরকার আরো........

৫৫. ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৩
শাওন৩৫০৪ বলেছেন: ইঁয়াও....মনে হয় তুমার কোনো পোষ্ট আমার প্রিয়তে ছিলোনা....কি কাঁকতাল হইলো...
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: তোমার চয়েজ ভালো! বাইচ্ছা বুইছ্যা সবচে ভালোডিরেই লৈসো :)

৫৬. ২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:০৮
প্রিয়া বলেছেন:
কাজের মেয়েদে'র নিয়ে উত্তেজক ভায়াগ্রা ভেরী ওল্ড আর যদি কেউ গোল্ড ভাবে তো অয়েল!

তবে কি করে অনেক ভদ্র ব্লগার গণ খুব উৎসাহিত হলেন ও নিজেকে প্রকাশ করলেন সত্যি অবাক না হয়ে পারলাম না কারন রুচি বোধ বলে একটা বিষয় থেকেই যায়, !

চটি বই হয়তো অনেকে পড়ে কিন্তু সেটা প্রকাশ না করাই উৎকৃষ্ট রুচিবোধের পরিচায়ক। হয়তো এ আমাদের গাঁ'সয়া হয়ে গেছে, হুমায়ুন আজাদের "কাজের মেয়ের বেগুনে'র মতো!!! কিন্তু ওনার যে হাজারো গুন সেটা বেমালুম ভুলেই যায়, স্বাভাবিক ভাবে যেমন একটা মুভি'র ভালোর চেয়ে খারাপ বিষয়'টা দর্শক আয়ত্ব করে।

আপনার লেখার ষ্টাইল ভালো তবে আমরা কেন মৌলিক ধ্যান পোষন করিনা?!!! কপি পেষ্ট বা কিছু এধার ওধার করে ডিজিটালের হাওয়া। এ আমরা বড্ড অভ্যস্ত হয়ে গেছি, !!!!!!!!!! সুরকার পর্যন্ত "অস্কার" পায়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!পৃথিবী ই তো চলছে এমন আমি আবার কে!!!!!!!
২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২০

লেখক বলেছেন: আপনি লেখাটা ধরতে পারেননি। এটা কোন যৌন সুড়সুড়িমূলক গল্প না। না বুঝে এত বড় মন্তব্য করে ফেললেন! বাহ বাহ!আর কোথা থেকে কপি পেস্ট করলাম জানালে বাধিত হতাম।

আরেকটা কথা, লেখাতে অসুন্দর,সুন্দর সব জিনিসই আসবে, কলম কাউকে কেয়ার করেনা। লেখককেও না।

৫৭. ২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৪৮
প্রিয়া বলেছেন:
১।দয়া করে ধরিয়ে দিন আই মিন বুঝিয়ে দিন এক কথায় এর মুল থিম কি?

২। ডিজিটাল কপি পেষ্ট! সুরকারের অস্কার নিয়ে মন্তব্য করুন ।

৩।আপনি বলেছেনঃ- "লেখাতে অসুন্দর,সুন্দর সব জিনিসই আসবে, কলম কাউকে কেয়ার করেনা। লেখককেও না।"!!!!!!!!!!!

লিখে কে? তবে আত্না? যা বিশ্বাস করেনা তা লিখে? আর যদি বিশ্বাস করে তবে রুচি বোধ নিয়ে আর বলার কিছু নেই!!!! যারা উৎফুল্ল হয়ে মন্তব্য করে তাদের ও!!!!
কলমের বিবেক কোথায় থাকে? !!! আর যারা পড়ে তাদের বিবেক- রুচি? নাকি শুধু নিজেই পড়ার জন্য লিখে "কলম"? কলম ও পড়তে পারে !!!!!!!!!! লিখতে পারে বটে!!!!!!

তবে ইনসেক্ট যৌনতা বেশ উপভোগ্য!!!!


২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:০৭

লেখক বলেছেন: এই লেখার থিম হল, মানুষের মানবিক বোধ কিভাবে রিপুর কাছে পরাজিত হয়। তবে থিমটাই মুখ্য না, লেখার ফরম্যাটটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছি। আপনার কাছে হয়তো ভালো লাগেনি।
সুরকার এখানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল ঠিক বুঝলমনা। তবে আপনার অবগতির জন্যে জানাই, অস্কারে অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে বেস্ট মিউজিকের জন্যেও পুরস্কার রয়েছে। সেই শাখায় কেউ অস্কার তো পাবেই, এতে আপনার সমস্যা কোথায়, আর কেনই বা এই প্রসঙ্গ টানছেন অযথা, বুঝতে পারছিনা।


তিন নং এর উত্তরে বলি, সাহিত্য রচনা কোন রাজনীতিক আদর্শের বুলি কপচানো না, যে সেখানে বিশ্বাস অবিশ্বাসের প্রসঙ্গ আসবে, অন্তত এই গল্পের ক্ষেত্রে না। আপনি কখনও শোনেননি কাজের মেয়ের সাথে যুবকের ঘনিষ্ঠ মেলামেশার কথা? সমাজের এইসব অন্ধকার দিক তুলে ধরলেই দোষ? আর আপনি এক জায়গায় ভুল করছেন বারবার, এই গল্পে আপনি শারিরীক আকর্ষণটাকেই মূল থিম হিসেবে ধরেছেন, অথচ এই গল্পে এইসব অন্ধকার শরীরপাঠ কে মানবিক সম্পর্কগুলোর সাথে তুলনা করে আমাদের সবার ভেতরের বোধটাকে ঝাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে। এই চেষ্টায় আমি ব্যর্থ,আপনার কাছে, মানলাম। সবার কাছে তো আর সব বার্তা পৌছোনো যায়না। চাইওনা অতটা।

৫৮. ২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৩৪
প্রিয়া বলেছেন:
১।
চটি বই'য়ে যা লিখে তার সবি ই কি মিথ্যে এমন কিছু কি বাস্তব জীবনে ঘটেনা? ওখানে ও "মানুষের মানবিক বোধ কিভাবে রিপুর কাছে পরাজিত হয়" আরো সুন্দর করে লিখা থাকে আপনি বিজ্ঞ আরো ভালো জানার কথা !!!
ও তবে ওটা কে মানুষ উপন্যাস- সাহিত্য- ভালো লিখা- বাহ্‌ বাহ্‌ বলে কিনা আমার জানা নেই । জানা থাকলে দয়া করে নাম'টা জানাবেন।
আপনি বলেছেন ঃ"সাহিত্য রাজনীতিক আদর্শের বুলি কপচানো নয়"

তবে কি চটি বই?!!! এ দুটো বিষয় ছাড়া সাহিত্যে আর কিছু নেই?!!!!

২। আপনি বলেছেনঃ "সুরকার এখানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল ঠিক বুঝলমনা।"

আপনি ডিজিটাল কপি পেষ্ট কি জানতে চেয়েছেন বলেই এটা মূলে গিয়েছে। ওখানে রবীন্দ্রনাথ কে ডিজিটাল ভাবে অনাথ করা হয়েছে।
আপনি তো জানার কথা অবাক হওয়ার তো কথা না!!!!!!!

২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৪১

লেখক বলেছেন: আপনার যুক্তিগুলো এতই ঠুনকো যে কি কমু উত্তরে ভাষা খুঁইজা পাইতেসিনা। চটি গল্প আর এইটা এক হৈলো? মিয়া! যে যেইভাবে পড়ে আর কি।

৫৯. ২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫২
প্রিয়া বলেছেন:
আপনি বলেছেনঃ-
সুরকার এখানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল ঠিক বুঝলমনা। তবে আপনার অবগতির জন্যে জানাই, অস্কারে অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে বেস্ট মিউজিকের জন্যেও পুরস্কার রয়েছে। সেই শাখায় কেউ অস্কার তো পাবেই, এতে আপনার সমস্যা কোথায়, আর কেনই বা এই প্রসঙ্গ টানছেন অযথা, বুঝতে পারছিনা।

এ কথা প্রথমেই বলেছি যে কারন ঐ সুরকার রবীন্দ্রনাথ'কে নকল করে
অস্কারে'র চোখে ধুলো দিয়ে অস্কার জিতেছে ।

তেমনি আমাদের অনেক বিজ্ঞ স্বনাম খ্যাত সন্মানীত আমার শ্রদ্ধাভাজন ব্লগার'রা মন্তব্য করেছেন এবং হয়তো বিষয়'টা ঊনারা ওভাবে উপলদ্ধি করেন নি বলেই অস্কারে'র বিষয়'টা মূখ্য হয়েছে।

নিশ্চয় কতৃপক্ষ সুরকারের বিষয়'টা ঠিক উপলদ্ধি করতে পারেন নি বলেই এমন ভুল হয়েছে।
আপনাকে ধন্যবাদ।


২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬০. ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:০০
প্রিয়া বলেছেন:
আপনি আমাকে ৫৮ নং জবাবে বলেছেনঃ চটি গল্প আর এইটা এক হৈলো? মিয়া! যে যেইভাবে পড়ে আর কি।

তবে ঠুনকোই প্রশ্ন করিঃ- গৃহস্থের ঘরে চোর ডুকলে গৃহস্থ নিজেই চোর বলেই চোর কে সনাক্ত করে?!!!!!!!!!!!
২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১১

লেখক বলেছেন: আপনি অধিকমাত্রায় "ই" প্রত্যয় যুক্ত কৈরা আপ্নের প্রশ্নের বারোটা বাজাইসেন। বানান ভুল কোন ব্যাপার না, তয় বাক্য গঠনও জানতে হয়। নাইলে প্রশ্ন করা উচিত না।

৬১. ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:২২
প্রিয়া বলেছেন:
আপনি বিজ্ঞ নিজ গুনে বুঝে'ই (আবার "ই" প্রত্যয় যুক্ত হইয়্যা গেল!!!) যদি একটু বুঝিয়ে দিতেন.........................................!!!
২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:২৩

লেখক বলেছেন: টাইম্নাই।

৬২. ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৩২
প্রিয়া বলেছেন:
দ্যাটস্‌ অল ইউর অনার!!!!!!!!!!!!!!!!!!আমার আর কিছু'ই ("ই" প্রত্যয়) বলার নেই!
২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: গুড ফর য়্যু।

৬৩. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৫
টোনা বলেছেন: ভাই ... ইহা একটা পুপা .. এবং কোন পুপা সেইটা আশা করি অলরেডি বুঝছেন ... যাই হোক .. কথা বাড়াইয়েন না ....

Click This Link এই পোস্টের তার কমেন্ট পইড়া আন্দাজ করেন তো কার কথা কইতাসি ;)
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: হুমম.... ;)

৬৪. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৯
বৃত্তবন্দী বলেছেন: ওরে এডি আমি কেম্নে মিস কৈরা গেস্লাম?
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: এইটা আসলে বেশি আগে লেখা হয়ে গেসিলো :)

৬৫. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৮
টোনা বলেছেন: না ভাই .. এই বেডির মাথা খারাপ ... Click This Link
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: :)

৬৬. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৮
আকাশ_পাগলা বলেছেন: বস, আপনি সহজ সরল মানুষ তাই ব্যাপারটা বুঝেন নাইক্কা।


আসলে সেয় আপনার অতি বড় ফ্যান। আপনার সাথে আরেকটু কথা কাটাকাটি হইলেই আপনি তারে একটা বড়সড় হুমকি দিবেন, আর সেও বলবে, " এত বড় সাহস? আপনার ফুন নাম্বার দ্যান, এক্ষন কথা কমু।"

এইটাই আসল উদ্দেশ্য বস, এত সুন্দর একটা গল্পের জন্য সবা সামনে আপনার নাম্বার চাইতে ভয় পাচ্ছে। তাই এসব উছিলা করতেছে। (চোখ টিপি দেয়ার ইমোটিকন)

ব্যাপার না। সাবধানে খেয়াল করে যান।আমরা(অন্তত আমি) আছি ত সাথে।
২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: প্রোফাইল পিকচারে যে বিখাইষ্টা ছবি লাগাইসে, তাইতে সে আমার যত বড় ফ্যানই হৌক না ক্যানো আমি শতহাত দূরে থাকুম :( আরেকবার কমেন্ট কর্লেই সোজা মীরপুর ২ নাম্বার ডি ব্লক!

৬৭. ২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
আকাশ_পাগলা বলেছেন: আপনি কী বুঝতেছেন না, সে-ই সেই তরুণী গৃহ পরিচারিকার কাজিন।

খেক খেক খেক
২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: :) :D =p~

৬৮. ২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০০
হাসান বায়েজীদ বলেছেন: বৃত্তবন্দী বলেছেন: ওরে এডি আমি কেম্নে মিস কৈরা গেস্লাম?

ভাগ ভাগ করে লেখার একটা মজা হলো যে কোনো একটিকে ষ্টোরির শুরু ধরে নিলেও চলে।
২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: এইটা ভালো কৈসেন। আর এটার আরেকটা সুবিধা হৈলো, গল্পের আকারে বড় হৈলেও পাঠক সহজে অধৈর্য হয়না।

৬৯. ২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
তামিম ইরফান বলেছেন: এই গল্পই তাহলে সব সমস্যার মূলে!!!.................হামা রে সুলাইমানী বান মারা হোক এই পোষ্টের জন্য.......।:P
২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: অশ্লীল চটি সাহিত্য রচনাকারী হাসান মাহবুবের তিন মাসের যাবজ্জীবন ফাঁসি চাই X( X((

৭০. ২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
তামিম ইরফান বলেছেন: হ! হামাররে উল্টা কইরা ঝুলায়া যাবজ্জীবন ফাঁসি দেওয়া হোকX((
২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: এইটা এক্টু বেশি হয়া গ্যালো :|

৭১. ২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
জেরী বলেছেন: প্লাস দিছি......
২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: খুশী হৈছি :)

৭২. ২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
শাওন৩৫০৪ বলেছেন: আমার মনে হয় হামা নতুন নিক খুলছে!!!!!!!!!:P:P:P:P:P
২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: আমিও ঠিক এই সন্দেহটাই কর্তেসিলাম! :) /:)

৭৩. ২৭ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
মুনিয়া বলেছেন: অসাধারণ। সিম্পলি অসাধারণ।
আর কোন শব্দ পাচ্ছি না...
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৩

লেখক বলেছেন: মরহুম কল্লোল ভাই বলেছেন জোস! :P
নতুন জীবন সুখময় হৌক....

৭৫. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৭
জাতি জানতে চায় বলেছেন: লেখার স্টাইল জটিল হইসে!
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই!

৭৬. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩৪
সাইলেন্সার বলেছেন:

অসংখ্য নির্বাচনী পোস্টার চোখে পড়ল সর্বত্র।কি যেন সংস্থার সভাপতি পদে অমুক ভাই,তমুক ভাই....আমিও মনে মনে এক ভাইকে সমর্থন করা শুরু করলাম।

----- এই অংশটুকু পড়ে হা হা প গে........... :)


অট: টোনা'র অভিযোগ মারাত্মক...........;)
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: যাক কমেডি এলিমেন্টও আছে গল্পে। আপনের চোখরে ধইন্যা!

৭৭. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩৬
সায়েম মুন বলেছেন: আপনার লেখার হাত সুন্দর।
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ সায়ম মুন।

৭৮. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: সবার সব প্রশ্নের উত্তর দিতে নাই...উত্তর পাইতেও যোগ্যতা থাকা উচিৎ।

উনি জীবনে সাধারণ গল্প পড়ছে কিনা সন্দেহ!
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: উত্তর না দিলে আবার চিল্লাইবো যে আমি সমালোচনা সহ্য করতে পারিনা, এই জন্যে দিসি। তয় আর কোন কমেন্ট করতে আইলে সোজা ব্লক।

৭৯. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: পাত্তা না দিলে যদি ঘেউ ঘেউ করে, বুঝবেন...আগে ল্যাঞ্জায় পাড়া দিছিলেন;)
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: হাহাহা (কাষ্ঠহাসি) /:)

৮০. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৫
ওমর হাসান আল জাহিদ বলেছেন: ছিমছাম ভাষায় চমৎকার গল্প! শেষটা খুবই সুন্দর হয়েছে। আরো গল্প চাই। শুভ কামনা রইল।
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার একটি পোস্ট আমার প্রিয় তালিকায় আছে :)

৮১. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৮
শামীম হাদী বলেছেন: আপনি করে বলতে হবে না। ও(ওমর হাসান আল জাহিদ) আমার একটা স্পেশাল ছোটভাই।
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: তাই নাকি! পরিচয় না করায়া দিলে কেম্নে চিনুম? :(

৮২. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৮
শামীম হাদী বলেছেন: সায়ম মুন বলেছেন: আপনার লেখার হাত সুন্দর। তুই কোন হাত দিয়া লিখলি একটু জানাবি?
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: দুই হাত দিয়াই।

৮৩. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৯
শামীম হাদী বলেছেন: পুনশ্চ: হাউ ডাজ ইট ফিল??????
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: ভালো না।

৮৪. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৫৪
মারুফ হোসেন বলেছেন: চরম...এতদিন চোখে পড়ল না কেন???
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:১৪

লেখক বলেছেন: এটাতো অনেক আগে লেখা, সেজন্যে হয়তোবা :) ভালো থাকুন।

২৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৮৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
সুবিদ্ বলেছেন: খাইছে......প্রিয়া ম্যাডামের প্রবলেমটা কি??? দৃষ্টিভঙ্গির পার্থক্য তো থাকবেই, তাই বলে গল্প না বুঝে বা বুঝতে না চেয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া কইরা লাভটা কি, তাই তো বুঝলাম না.........
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: এইটা বিড়াট এক হিস্টুরি। পরে বলবানি।

৮৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬
ভেবে ভেবে বলি বলেছেন: কিছু কিছু লেখা থাকে স্টেইনলেস স্টিলের ছুরির মত, শত বছর পুরনো হলেও তাতে মরচে পড়ে না, ধারও নষ্ট হয় না। :)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: কিছু কিছু লেখক থাকে তাদের ধারালো কলমছুরিতে খুব সহজেই মরচে পরে যায়।

৮৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২
ভেবে ভেবে বলি বলেছেন: আরও দু'একটা কথা বলার ছিলো লেখাটা নিয়ে... কিন্তু কমেন্টের এমন ঠান্ডা রেসপন্স পেলে সেই চিন্তা বাদ দেয়াই উত্তম।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: কথাগুলো শুনতে ইচ্ছে করছে। আর যাকে তুমি ঠান্ডা রেসপন্স ভাবছো....ব্যাপারটা তা নয়। অনেক হতাশা থেকেই কথাগুলো বলা। তোমার প্রশংসা পেয়ে আমার মিশ্র অনুভূতি হয়েছিলো। অনেক ভালো লেগেছিলো, সেখান থেকে হয়তো অনেক কিছু বলতে পারতাম...কিন্তু শেষপর্যন্ত অক্ষম বিষাদই জয়ী হল।

ক্ষমাপ্রার্থী।

৮৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪
ভেবে ভেবে বলি বলেছেন: :) কথাগুলো এমন জরুরী কিছু নয়, খুব সুন্দর একটা লেখাকে আর সামান্য একটু সুন্দর করার ইচ্ছে থেকে বলা আর কি, নাথিং এলস। ৩৯ নম্বর কমেন্টের শেষাংশ দেখুন, যতিচিহ্নের ব্যাপারে একটা সাজেশন দেয়া আছে, আমারও ওটাই মত। আর অতটা যদি করতে নাও পারেন, ক্ষতি নেই- তবু আমার মনে হয় প্রতিটা অনুচ্ছেদের মাঝখানে শুধু যদি একটা করে লাইন স্পেসিং বাড়িয়ে দেন, তাহলেই এই গল্পটা পড়ার মজাটুকু একটা অন্যরকম মাত্রা পাবে।

আপনাকে আগেই বলেছিলাম হামা, আমাকে এত লাই দিয়েন না, আমার আবদারগুলো দিনকে দিন একেবারে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। :)
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: মোস্তফা কামাল ভাইয়ের উপদেশটি আমি পরবর্তী পোস্টগুলোর লেখার সময় মনে রেখেছি। আর তোমাকে লাই দিয়ে তো আমার লাভই হচ্ছে! তুমি তো ভালো পরামর্শই দাও।

এখন দেখো তো একটু ঠিক আছে কিনা।

৯০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৫
ভেবে ভেবে বলি বলেছেন: একটু নয়, পুরোপুরিই ঠিক আছে। ;)

=============================
আড্ডা দিবেন হামা? সেই যে বিশ্ববিদ্যালয় জীবনের বিশাল গিয়ানী পোস্টে আপনি আর মাস্টার মশাই ভাই কমেন্ট-পাল্টা কমেন্টের আড্ডা দিতেন, মনে পড়ে? আমার আজ খুব ওরকম একটা আড্ডা দিতে ইচ্ছে করছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৪

লেখক বলেছেন: স্যরি ফর লেট। হোক না! ভেন্যু ঠিক কর। আমি রাজী।

৯১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৩
ভেবে ভেবে বলি বলেছেন: আরে, আপনি অনলাইন নাকি? আমি তো ভাবসি লম্বা ঘুম দিসেন একটা।... ... ... ভেন্যু নিয়েই আমি আসলে চিন্তায় ছিলাম। আমার তো পোস্ট বেশি নেই, আর আপনার এই পোস্টটা একটা সিরিয়াস পোস্ট, এখানে আড্ডা দিলে এর আমেজটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা। আপনি বরং আপনার পুরনো একটা ফানপোস্টের নাম প্রস্তাব করুন।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন: লাস্ট পোস্টেই হোক।

৯২. ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১১
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমি বহুত আফসুস খাইতাছি!!! এমন জটিল লেখা গুলা এত লেইটে পড়তেছি ক্যান!!! (চুল ছেড়ার ইমো )

জটিল । আপনার গতকালের পোস্ট আর এই গল্প দুইটার প্যাটার্ন দুই রকম। দুইটাই বস ।

ভাইয়া আপনের নিজের কয়েকটা প্রিয় পুষ্টের সাজেশন দেন ।
ভাল লেখা না পড়লে ভাল লিখতে পারব না । :(

আমি ও ভাল লেখা লেখতে চাই B-)
০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: তুমিতো আমারে লজ্জায় ফালায় দিলা। ব্লগে বেশিরভাগই হাবিজাবি লেখা, প্রিয় লেখাতো তেমন নাই। তবে এ গল্পটা আমার প্রিয় ছিলো।

তোমার যেহেতু গল্প পড়ার দিকে ঝোঁক, তো আমার আর মাত্র দুইটা গল্প আছে ব্লগে, পড়ে দেখতে পারো।

Click This Link


Click This Link

৯৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৫
রাজসোহান বলেছেন: খাইছে এত জটিল বিষয় মাথায় ধরান কেমনে???
আমি তো দেখি এইটাও মিছাইছি :-/ :-/ :-/
পিলাচ
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: তুমি আরো বেশ কয়েকটা মিছাইছো! তুমারে মাইনাচ!

৯৪. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৬
পাপতাড়ুয়া বলেছেন: পোস্টারের নাম অনেক শুনেছি।পড়ব পড়ি করে হয় নি।

জীবন্ত পোস্টার।সমান্তরালে অনেক গুলো লাইন।নচিকেতার বৃদ্ধাশ্রম-দায়বোধের নির্দয়রুপ আর অস্বীকার অসম্ভব কামনা-যা দায়বোধ কে পরাজিত করে শেষের পোস্টারে এসে থামে।


আপনার প্রধান সুফলা হলো গল্পের আঙুল গুলো।

আবার পড়ার জন্য বগলদাবা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৮

লেখক বলেছেন: পোস্টার লাগুক ঘরে ঘরে। দেয়ালে দেয়ালে। আমাদের পরাজয়ের বিবরণী..

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: কিতা? যাউক পর্সেন বৈলা ধন্যবাদ!

৯৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
অলস ছেলে বলেছেন: ধন্যবাদ 'প্রিয়া'কে :) সুযোগ সৃষ্টি করে দেবার জন্য।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়!

৯৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
পাপতাড়ুয়া বলেছেন: হামা ভাই,প্রিয়ার কাউন্টার পোস্ট দেখলাম।ভালোই বিনোদন।আফচুচু,ঝাতি বিনুদন বোঝে না।খালি মাইলাচ দ্যায়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: এরকম আরো কিছু কাউন্টার পোস্ট আসলে ভালোই হয় B-)

৯৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
মানুষ বলেছেন: ভাল লাগল।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ!

৯৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১০
ডঃ জেকিল বলেছেন: না, আসলে এসেছিলাম চটি গল্প পড়তে :-B । কিন্তু হতাশ হলাম। /:) তাই মন খারাপ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: :P

১০০. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৬
চতুষ্কোণ বলেছেন: পারানয়েড ডিফেন্স পর এই গল্পটা বেশী ভালো লাগল। আসলে এই গল্পটাই ঐটার চেয়ে বেশী ভাল লাগল। আপনি ইদানিং খুব বেশী এট্যাকিং খেলেন।:)

হামা ভাই কি শীর্ষেন্দুর যাও পাখি পড়সেন? দারুন বই।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: এ্যাটাক ইজ দ্যা বেস্ট ডিফেন্স!

যাও পাখি তো পড়সিই, খুবই প্রিয় বই। বিশেষ করে শেষের দিকে দারুন আবেগাক্রান্ত হতে হয়।

১০১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪
অমিত চক্রবর্তী বলেছেন: হোম ওয়ার্ক করতে আসছিলাম।তয় চ্যাপ্টার বহুত কঠিন। :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: হোম ওয়ার্ক? :-/

১০২. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৩
কাঠের খাঁচা বলেছেন: প্রিয়ার সৌজন্যে পোস্ট টা পড়া হল।

আসাধারন


প্রিয়ারে ছেলাম দিয়াইলাম। পাপীর মত আমিও ফুন্নাম্বার চাইসি। বড়ই সৌন্দর্য। দিকি দেয় নাকি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০২

লেখক বলেছেন: থ্যাংকস!

হে তো দেহি নয়া ফটুক লাগাইয়া পুলাপাইনের মাতা খাইলো /:)

১০৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২
নেক্সাস বলেছেন: সুন্দর লিখা।

খুব ভালো লেগেছে
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: নেক্সাস, থ্যাংকস!

১০৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৯
তীব্র রঙিন বলেছেন: "এই গল্পের নায়ক সবাই।সকল পুরুষ অথবা অপরুষ অথবা কাপুরুষ।" 8-| :-B

কিরে বাই, পুরুষগো সব ফাঁস কইরা দিবেন নাকি? নিয্যস বিয়া করেন নাই।

উত্তেজক গল্প পড়ার আশায় হতাশ হৈলাম। :(( এইবাবে কেউ চুলকানি তুইলা দিয়া নি পালায়!! X((

আর, প্রিয়ার কতায় মাইন্ড খাইয়েন না। হের পিকডা যদি নিজের হয়, তাইলে ক্ষমা কৈরা দিয়েন, কারণ, সুন্দরীগো ব্রেইন কৈ থাকে জানেন তো (সকল সুন্দরীর কাছে ক্ষমাপ্রার্থনাপূর্বক)। আর পিকডা নিজের না ওইলেও খ্যামা দিয়েন। হের পুস্টে কতডি মাইনাচ পড়সে জানেন?

ধন্যবাদ গল্পের জন্যে। চালিয়ে যান, ব্রো।



২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ পাঠের জন্যে।

১০৫. ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৩
হাম্বা বলেছেন: জ্বিনের বাদশা বলেছেন: অনেকদূর পর্যন্ত বুঝতেই পারিনি এটা গল্প না নিজের কথা!
আপনার লেখার হাত দারূণ!!

আরো আরো গল্প চাই
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৬

লেখক বলেছেন: চেষ্টা করব লেখার। ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৩২

লেখক বলেছেন: ধুরো প্রিয়া ফ্রিয়া! ছাইয়া নিক। এই গল্পডা দিয়া আমি পরথম জাতে উঠার চেষ্টা কর্সিলাম :-B

১০৭. ১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৩৫
রাজসোহান বলেছেন: এবং এমনই জাতে উঠসেন যে অখন আর নামন যায় না /:)
১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৪৭

লেখক বলেছেন: জাতে উঠলাম আর কই! আমি একজন কুশীল ব্লগার। দুইদিন পরপর জেনারেল হই /:)

১০৮. ২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৮
আদনান০৫০৫ বলেছেন: গল্পটা খুব ভালো লাগছে আমার।

কিছু পাব্লিক আছে, যারা সবকিছুতেই মন্দ দিকটা চিন্তা করে। এরা "রবীন্দ্রনাথ রচনাসমগ্র" আর "নজরুল রচনাসমগ্র" নামের মোটা মোটা বইগুলা শো'কেসে সাজাইয়া রাখে যাতে বাইরে থেকে কেঊ এসব দেখে বলে "বাহ! তুমিতো বেশ রুচিশীল মানুষ।" কিন্তু আসলে তারা এসবতো পড়েনা, পড়ে এসব মোটা মোটা বইয়ের পিছনে লুকিয়া রাখা চটি বইগুলা।(আপনার এই পোস্টে ৫৬-৬২ নং মন্তব্যকারীকে উদ্দেশ্য করে বললাম।)
আর তাইতো তারা সবকিছুতে চ... চ... গন্ধ পায়।
২৬ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪২

লেখক বলেছেন: থ্যাংকস! ঐ টাইপের পাব্লিকদের বেইল নাই। হুদাই /:)

১০৯. ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৮
মিরাজ is বলেছেন: অসাধারন বস ......... কি যেন বলতে চাইছিলাম ভুলে গেছি.........


আমরা বড়ই আজিব প্রাণি.........
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:০০

লেখক বলেছেন: থ্যাংকস মিরাজ!

১১০. ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:১০
সায়েম মুন বলেছেন: আগেই পর্ছি। অহন প্লাস B-)
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:২১

লেখক বলেছেন: ধইন্যা!

১১১. ০৮ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫২
আহাদিল বলেছেন: কী ভয়ংকর গল্প! মানুষ এমন ভয়ংকর ভাবেই ভাবে না কি!

তয়, গল্প লেখা আর আমার দ্বারা হৈবোনা, এইটা বুইঝা গেসি।
এই কাহিনী প্রত্যেকবার বুঝার পরেই মনে হয় আপ্নে একটা মারভেলাস গল্প লেখেন! :|
০৮ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৭

লেখক বলেছেন: লেখা যে কখন কিভাবে আসে, আর কখন যে মাথা কিভাবে ফাঁকা হয়ে যায়; এ বড় অদ্ভুত ব্যাপার!

১১২. ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৪
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
গল্পটাতো ফাইন!! খোঁজ পাইলাম এক জায়গাতে। এখন দেখতেছি ছোট্ট একটা উইন্ডোতে আপনে ম্যালা চেঞ্জ আনছেন লেখালিখির স্টাইলে।
১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন: থ্যাংকস রিজ। ভাবতেছি এই ফরম্যাটে আবারও লেখা শুরু করব।

১১৩. ০২ রা জানুয়ারি, ২০১১ ভোর ৫:৫২
স্বপ্ন ও সমুদ্র বলেছেন: হামা ভাই, আপনার লিখা যত পড়ি তত মুগ্ধ হই।
গ্রেট জব।
০২ রা জানুয়ারি, ২০১১ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: থ্যাংকস ভাই!

১১৪. ২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:১৭
মাহী ফ্লোরা বলেছেন: খুব সুন্দর একটা গল্প।আমার ভাল লেগেছে। কেমন যেন যত শেষ দিকে আসছিল,তত টান টান উত্তেজনা। অবশেষ শেষ হইলে একটা নিঃশ্বাস!
২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: প্রাণ ভরে শ্বাস নাও
এসবই তোমার...

(তখন ভোরবেলা-বাপ্পা মজুমদার)

১১৫. ০১ লা আগস্ট, ২০১১ রাত ২:১১
সমুদ্র কন্যা বলেছেন: পোস্টারের বদল

অনুভূতির বদল

দৃষ্টির বদল

আর সব লেখার মতই, অনেকক্ষণ ধরে ভাবতে হয়।
০১ লা আগস্ট, ২০১১ সকাল ৭:১৫

লেখক বলেছেন: শুভসকাল

 

মোট সময় লেগেছে ১.২৬২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই