আমার প্রিয় পোস্ট

বিকট

আজ আমি ইউ.কে যাবোনা!!(রম্য গল্প)

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:১৭

শেয়ারঃ
0 0 0


আমার এক বন্ধু থাকে ইউ.কে তে।বেশ ঘনিষ্ঠ বন্ধু।বন্ধুত্বের প্রগাঢ় টানে আমাকে মাসে বেশ কয়েকবার ইউ কে তে যাতায়াত করতেই হয়।সম্প্রতি শুনতে পেলাম,সে বেশ অসুস্থ্য।ওখানে প্রপার ট্রিটমেন্ট হচ্ছেনা।তাই আবারও আমাকে যেতে হল মানবিক কারণে।সামান্য সর্দি জ্বর,তাতেই কত সামাজিকতা,আনুষ্ঠানিকতা।যাই হোক,আমি লক্ষণ বিচার পূর্বক তৎক্ষনাৎ তাকে ইউ কে থেকে পিজিতে স্থানান্তরের ব্যবস্থ্যা করে ফেললাম।ওদের ওখানে আসলে চিকিৎসার অবস্থা খুব একটু ভাল নয়।উত্তর কাফরুলের মত যায়গায় আপনি আর কিই বা আশা করতে পারেন?(Uttar Kafrul=U.K ;) )

তবে আমার বন্ধুর কল্যাণে ইদানিং আমার সম্মান সাময়িকভাবে বেড়ে গ্যাছে।নিকট মানুষেরা আসল ব্যাপার জানে,তবে একটু লতায় পাতায় দূরের মানুষেদের সামনে সুযোগ পেলেই আমি আমার ঘনঘন ইউ কে যাবার ব্যাপারটা বেশ ভাব নিয়ে বলি।তারা প্রথমে বেশ সমীহের দৃষ্টিতে তাকায়।তারপর বিস্তারিত জানার প্রয়াস নিলে কৌশলে সটকে পড়ি।অবশ্য সাময়িকভাবে স্ট্যাটাস বৃদ্ধি পেলেও মাঝেমাঝে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।যেমন,এই তো সেদিন পাড়ার হার্ট থ্রব সুন্দরী সুস্মিতা(তার আসল নামটা দিলামনা,কারণ তার অপরূপ সৌন্দর্যের সাথে সেটা খাপ খায়না।আমার সামনে বন্দুক ধরলেও আমি স্বীকার করবনা যে তার আসল নাম ফরিদা) বললো,
"কি হাসান ভাই,ফরেন মিনিস্ট্রিতে চাকরি পেয়েছেন নাকি?" স্পষ্টতই খোঁচা,আমি যুৎসই একটা জবাব খুঁজছি প্রাণপনে।কিন্তু আমাকে কোনোরকম সুযোগ না দিয়েই সে দ্বিতীয় খোঁচাটা দিল।আমার ডিফেন্স মেকানিজম ঠিকমত কাজ না করায় বেশ রক্তও ঝরলো।
"এই সব ধান্দাবাজি বাদ দেন,বুঝলেন হাসান ভাই?ইউ কে মানে যে উত্তর কায়েতটুলি,এটা আমি খুব ভাল করেই জানি,হুঁহ!"
এই ঘটনার পরে আমি খোঁজ নিয়েছিলাম উত্তর কাফরুল আর উত্তর কায়েতটুলি এই দুই জায়গার মধ্যে কোনটার স্ট্যাটাস বেশি।পূর্ণাঙ্গ স্ট্যাটিসটিক্স এখনও আসেনি,গবেষনা চলছে।

যাই হোক,আমি সিদ্ধান্ত নিয়েছি ইউ কে নিয়ে আর লুকোছাপা নয়।আমি এবার সত্যিসত্যি ইউ কে তে যাবো।ফরিদা,থুক্কু সুস্মিতাকে দেখিয়ে দিব আমিও বিশাল এক চুনোপুঁটি।বাগধারার ব্যবহারটা কি ঠিক হল?এনিওয়েজ,হু কেয়ারস?বাংলা ব্যাকরণ আমার নখদর্পনে না থাকলেও চলবে।আমি আই.ই.এল.টি.এস করবো।এই কথাটা ওকে বলতে গিয়ে অবশ্য আরেকবার বিব্রত হতে হয়েছিল।
আই.ই.এল.টি.এস এর সঠিক বর্ণনাক্রমটা ভুলে গিয়ে বলে ফেলেছিলাম এল.ই.টি.আই.এস,অর্থাৎ "লেটিস"!এটা শুনে ও বলেছিলো "গেটিস দিয়ে আর কতদিন হাসান ভাই?"।চরম বিব্রতকর অবস্থা।
আপাতত আমি এখন পিজির ওয়ার্ডে আমার ইউ.কে নিবাসী বন্ধুর জন্যে কয়েকটা ডাব নিয়ে মুখে কৃত্রিম চিন্তার ভাব নিয়ে বসে আছি।আমার বন্ধু কিছুক্ষণ ডাবের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থেকে বললো,"তোকে ইউ.কে আসার ভিসা দিয়ে তোর স্ট্যাটাস এত বাড়িয়ে দিলাম,তার প্রতিদানে পেলাম ডাব?ডাব নিয়ে আসে কোন স্ট্যাটাসঅলা লোকে?এর চেয়ে একটা ইউরো কোলা আনলেও তো পারতি।যত্তসব ক্ষ্যাত....ইত্যাদি ইত্যাদি..।

এই সব ঘটনার পরে আমি বুঝেছি স্ট্যাটাস রক্ষা করা কত কঠিন।তাই ইদানিং উত্তর কাফরুলে যাবার সময় আর ইউ.কে বলিনা।সুস্মিতাও এখন আর আমাকে আগের মত বিব্রতকর পরিস্থিতিতে ফেলেনা।অবশ্য সে সুযোগই পায়না।কিছুদিন হল তার বিয়ে হয়ে গেছে।সে এখন শ্বশুরবাড়িতে থাকে।তাই আমি আদর্শ ভগ্নহৃদয় প্রেমিকের মত নিয়মিত বিরহের গান শুনে যাচ্ছি,আর জ্বালাময়ী সব এ্যান্টি প্রেমের এ্যান্টিক কবিতা লিখে যাচ্ছি।
এর মধ্যে একদিন শুনলাম,"সে" এসেছে।পথে দেখাও হল একদিন।এ কথা সে কথার পর জানলাম,তার ইউ.এস.এ যাওয়া ঠিকঠাক।আগামী মাসেই চলে যাবে।
"ওর ব্যবসাটার জন্যে ঐ জায়গাটাই স্যুটেবল হাসান ভাই" বললো সে।"উত্তর শনির আখরা জায়গাটা কিন্তু খারাপ না একেবারে,কি বলেন?" বলে ফিক করে হেসে দিল প্রাক্তন হার্টথ্রব।
হুমম Uttar shanir akhra=U.S.A বানিয়েছে।সেন্স অফ হিউমার বেশ বৃদ্ধি পেয়েছে বোঝা গেল।
ঠিক সেই মুহুর্তে তার নধরকান্তি স্বামী যেন কোথা থেকে আবির্ভুত হল হুড়মুড় করে "এখানে দাঁড়িয়ে কি করছো?বাসায় চল।সামু ব্লগে হাসান মাহবুব নাকি খুব মজার একটা পোস্ট দিয়েছে,পড়বানা?"
"তা কি আর মিস করা যায়!" বলে খিলখিলিয়ে হেসে চলে গেল নিষ্ঠুর নারী।

হায়রে সামু!কোথায় যামু!নাহ এই ভালবাসার দিনে আমি আজ কোথাও যাবনা।ইউ.কে তো দূরের কথা।এর চেয়ে সামু ব্লগেই বসে থাকি।দেখি "সুস্মিতা' এসে যদি কোনো কমেন্ট টমেন্ট করে!!

#আমার এই লেখাটি উন্মাদ অক্টোবর ২০০৮ এ ছাপা হয়েছিলো।শেষের অংশটুকু পরিবর্তন করেছি বলাই বাহুল্য!

 

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:২০
তামিম ইরফান বলেছেন: আগে পড়ছিলাম উন্মাদে
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৩

লেখক বলেছেন: :(

২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৯
যুগান্তকারী বলেছেন: আগে পড়ছিলাম উন্মা এবং অন্য কোন জায়গাতে।মিয়া কপি পেস্ট মারেন কেন?নিজের লেখা লিখেন।মনে রাখবেন নিজের বলই বাহু্বল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৪

লেখক বলেছেন: জনাব,উন্মাদে ঐ লেখাটা আমিই লিখেছিলাম।উন্মাদ অক্টোবর ২০০৮ সংখ্যাটা আরেকবার খুলে দেখেন।লেখকের নাম হাসান মাহবুব।ঠিকাছে?খামাখা মাইনাসটা দিলেন!

৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪১
শফিউল আলম ইমন বলেছেন: হা হা হা। মজাক পাইলাম। ইউকে আসলে জানায়েন।:)
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: একটা পিলাচ অতীব জরুরী দরকার মাইনাসের সাথে সমতায় আসার জন্যে!

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৯

লেখক বলেছেন: থ্যাংকস

৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৯
তামিম ইরফান বলেছেন: খিকজ!উনি মনে হয় চিনে নাই:)........আমি কিন্টু উন্মাদের পাংখা আছিলাম:)
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: আমি এখনও আছি।প্রতিমাসেই কিনি।

৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫০
তনুজা বলেছেন: ভারসাম্য নষ্ট করে +

(টাইপোতে ভরে আছে, একটু রিভাইজ দেন)
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: উরিব্বাস!বহুত ভুল ছিলো তো!অনেক অনেক থেন্কু। :)

৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৩
মমমম১২ বলেছেন: হুম....... অন্তত ইউরো কোলা নিতেন!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৫

লেখক বলেছেন: কিন্তু ডাবের পানিতে অনেক পুষ্টি!

৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১২
শূন্য আরণ্যক বলেছেন: দলে দলে মাইনাস দিন...........।ইনি নকল "হাসান মাহবুব" ;) ------- আমি আসল হাসান মাহবুবু --- খিক খিক খিক :D :D ........।
------------------

আপনারে আমরা HP তে নিয়োগ দিতে চাই --- হিউলেট প্যাকার্ড না ..
বলুন তো কি ?
ঠিক ধরেছেন ---
হেমায়েত ......

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫১

লেখক বলেছেন: শুনে অত্যন্ত প্রীত হবেন যে আমার দেশের বাড়ী পাবনা!

৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫১
শূন্য আরণ্যক বলেছেন: হা হা প গি মা ভা ..............:D
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: এনিওয়ে,নাউ টক এ্যাবাউট বিজনেস।প্লাস দিসেন? :(

১০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৯
নামহীন মানব বলেছেন: পুরান চাল ভাতে বাড়ে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৬

লেখক বলেছেন: ভাত খায়া মজা পাইসেন?

১১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৫
শূন্য আরণ্যক বলেছেন: + দিলাম ... মাজা এখনো ঠিক হয় নাই .. খিক খিক
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:২৪

লেখক বলেছেন: ইয়ে,আরেকটা কাজ করতে পারেন,একটা হলুদ তারকা সংযুক্ত করতে পারেন। :)

১২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩১
সাগর ঢাকা বলেছেন: ঊপাদেয় হয়েছে :P

ধন্যবাদ! +
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ,কিন্তু পিলাচটা দিতে ভোলেননাইতো?আগেও ৬ডা ছিলো এহনও দেহি ৬ডা! :(

১৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৬
ইসানুর বলেছেন: নেন একটা পিলাস নেন :)
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১২

লেখক বলেছেন: দেন্দেন্দেন! :)

১৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৬
এমআ০০৭ বলেছেন: মজার হয়েছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: আমিও মজা দিতে পেরে ধইন্যা হলাম! :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: চউখে পানি আয়া যায়! :(

১৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১২
চিলে কোঠার সেপাই বলেছেন: জমছে ।আপনি কি উম্মাদের বেতনভূগী? নাকি অনারারি (আমেচার) লেখক??

এই রকম আর কয়েকটা লিখলে কইলাম চরম হিট হয়া যাবেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: আগে অনিয়মিত লিখতাম।অনেকদিন আর লেখা হয়না।দোয়া রাইখেন!

১৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৫
মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস ::)
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: থ্যাংকসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস! :)

১৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৩
গোধূলীয়া বলেছেন: বেশ মজা পেলাম। ভাল থাকুন আর অন্যান্য দেশেও আপনার যাত্রা শুভ হোক পারলে জিওগ্রাফি থেকে একবার ঘুড়ে এসেন। দেশটা ছবির মতন সুন্দর!!!!!!!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: থ্যাংকস।তয় ভাল যে জিওগ্রাফির বদলে পর্নোগ্রাফিতে যাইতে কন্নাই!

২০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৪
টানিম বলেছেন: হা হা হা

মজা পালাম
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: :)

২১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৮
মুক্ত বয়ান বলেছেন: চোক্ষে পানি এসে গেল!!! :(

ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: আর ভালবাসা! :(

২২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩০
কৌশিক বলেছেন: অল ক্রেডিট গোজ টু ইউকে...
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: দ্যা রাইটার অলসো ওয়ার্কড হার্ড..

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: হি হি !

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: খ্যাক খ্যাক!

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: :>

২৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
যুগান্তকারী বলেছেন: তাইলে আরেক মাইনাস নেন মাইনাস মাইনাসে প্লাস :)
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: যে ক্ষতি করেছেন,তা পুরোবার নয়!! :((

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: খিকজ!

২৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: জাউগ্গা ! আগে পড়ি নাই । +
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: :((

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: :#)

৩২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০১
দি ওয়ান বলেছেন: ঊপাদেয় হয়েছে ;)

ধন্যবাদ! +
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।শুভ ব্লগিং।

৩৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০
চাঙ্কু বলেছেন: আপনি U.K এর মত জায়গায় যাইবেন না, এইডা কুন কথা হইল ?? ;)

U.K এর রাস্তা-ঘাটগুলা এখনও কি আগের মত ভাংগা-চুরা ??
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: যামুনা কেন,মাযেমইদ্যে দাওয়াত পাইলে তো আর না কর্তে পারিনা।আন্টির রান্না অতি সুস্বাদু!

হ,রাস্তার অবস্থা এখনও সেইম।খুবই অবহেলিত এ্যালাখা। :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০১

লেখক বলেছেন: পিলাছ না দিয়া হাইসা গ্যালেন,এইডা আপনের কিমুন বিচার! :-P

৩৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪০
ডিমওয়ালা বলেছেন: লিখাটা খুবি সুস্বাদু হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: দুইডা ডিম দিয়া যান ক্ষিদা লাগসে। :|

৩৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৮
নাহিন বলেছেন: UK তে ছিলাম, কিন্তু তখন এইটা মাথায় ছিলো না :(।থাকলে আমিও ভাব নিতে পারতাম।

বাই এনি চান্স, আপনি কি ফেসবুকের প্রথম-আলো স্পোর্টস ক্লাবের হাসান ভাই? নামটা এক দেখে জিগাইলাম :)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: আরে আপনের তো দেহি ঈগলস আই!হ ঠিকই ধর্সেন।আমি ওখানে খুব গুরুত্বপূর্ণ এক্টা পদে আছি।পদের নাম "উন্মাদক" :(

৩৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:১২
নাহিন বলেছেন: দেখসি। এই জন্যই নামটা মনে আছিলো।
যাউগ্গা আমি সাদ নাহিন।
মাঝে মইধ্যে লেখসিলাম, দুই চার লাইন।
না চিনলে মাইন্ড খামু না :)
ভালো আসেন?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৭

লেখক বলেছেন: মনে পর্সে মনে পর্সে!!!!আপ্নে তো ভাল লেখতেন।আমার ইদানিং ফেসবুকে বসা হয়না।ব্লগ নিয়াই পৈরা থাকি। /:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: :>

৩৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৯
নুশেরা বলেছেন: +
জনৈক ব্লগারের লেখার ইচ্ছাকৃত ছাপ আছে বলে মনে হচ্ছে :P
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: বলেছেন: অনেকদিন পর আমার ব্লগে আসলেন আপু।অসংখ্য ধন্যবাদ।
আর ঐ "জনৈক ব্লগারের লেখার ইচ্ছাকৃত ছাপ" ব্যাপারটা হল....না মানে ইয়ে.... :`>

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: কিন্তুক কোন সজারুরা আইসা যানি চাইর্ডা মাইনাছের কাঁটা বিঁধায় দিয়া গ্যাসে! :(

৪২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
ডিমওয়ালা বলেছেন: ভাই দুইটা ডিমের অর্ডার দিছিলেন। ডিম দিয়াও গেলাম। কিন্তু স্যার পয়সা তো দিলেন না :(
জয়া বেগুমরে খুজতে যায়া ডিমওয়ালা কে গুম করবেন নাকি :(
ঠা ঠা ঠা ঠা
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩২

লেখক বলেছেন: সামান্য গরীব ডিমওয়ালা হয়ে আমার সামনে ঠাঠা করে হাসো,বেয়াদব!জানোনা আমি ইউ.কে নিবাসী?কথাবার্তা খুব খিয়াল কৈরা..হুমম। X(

০৬ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৪. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৭
হিমালয়৭৭৭ বলেছেন: সুস্মিতা মনে হয অফলাইনে পইড়া আপনের জন্যে কার্ড কিনতে গেছে।। আর, নাইলে অন্য নিকে কমেণ্ট কইরা গেছ...আফসোস কইরেননা....নেন, আমার ২ কাপের যে কোন একটা নিয়া চা খাইতে থাকেন।।

আমিও অনেকগুলো রম্য গল্প পোস্ট করেছিলাম ব্লগের শুরুর দিনগুলোতে, একটর লিংক দিলাম
Click This Link
০৬ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৯

লেখক বলেছেন: যাউক,তাও ফরিদা কননাই!আপনিও দেহি আমার মত লিংকবাজি শুরু করসেন!হাহাহা।যাচ্ছি।

১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: মানি!কি কন? :|

৪৬. ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৫
সব্যসাচী প্রসূন বলেছেন: বড় আপন মনে হয় আপনারে... :-B.... আপনি এখনো বুঝলেন না হামা ভাই... বড়ই আফসুস... :(
১৩ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: এইবার বুঝছি!আমরা হৈলাম আফসুসতুতো ভাই।আহেন গলা মিলাই!

৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৮. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৮
ভেবে ভেবে বলি বলেছেন: না না হামা... আপনি আমাকে ভুল বুঝছেন, শকিং মুভির পোস্টের টপিক আমার ভালো না লাগলেও আমি ওটা পড়ে দেখেছি অনেকবার, ইন ফ্যাক্ট এখনো পড়ি, মাঝেমাঝেই। আমার এসব যেনতেন পোস্ট আপনার ভালো লাগতে হবে এতবড় দাবি আমি করি না, শুধু বলি একবার পড়ুন, আর কিছু নয়। দিস ইজ আ রিকোয়েস্ট হামা, জাস্ট আ ক্রায়িং রিকোয়েস্ট!
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৬

লেখক বলেছেন: এইভাবে বলতে হয়! নিজেকে অপরাধী লাগছে, সত্যি।

০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৪

লেখক বলেছেন: মোস্ট ওয়েলখাম! :D

৫০. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: এমুন ডজটা দিলেন!!! আমি তো সত্যি ই ভাবছিলাম UK !!! :P :P

জটিল ।
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: হাহাহা! থ্যাংকস পুরান লেখা পড়ার জন্যে।

০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ :) পুরান লেখায় কমেন্ট আসলে ম্যালা ভালা লাগে।

১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: সহমত

৫৩. ১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
ভেবে ভেবে বলি বলেছেন: গত ২দিন ২টা পোস্টে কমেন্ট করে একটায় রিপ্লাই পেলাম 'একমত', আরেকটায় পেলাম 'সহমত', কি যে অদ্ভুত লাগলো ভাষায় বোঝানোর মত না। ... এই ব্লগে বোধহয় কমেন্ট করা বাদ দেয়াই উত্তম।
১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: একমত না :)

৫৪. ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫০
নাজমুল আহমেদ বলেছেন: আইজকা কি মনে কইরা জানি এই পুষ্ট'টা সকালে পড়তে মনে চাইছিল কিন্তুক মিলে নাই। কেমনে মিলবো!!! হাসান বিপুলের পুড়া ব্লগ তন্ন তন্ন কইরা খুজ্জি। রং নাম্বারে ডায়াল হৈয়া গেছিল আর্কি :(
১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: :(

৫৫. ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪
নাজমুল আহমেদ বলেছেন: তাপ্ররে হাসান বায়েজীদের টা শেষ কইরা হাসান মাহাবুবেরটাতে আইসা পাইলাম আর্কি :(
১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: কষ্ট পাইলাম শুইনা।
১। আপনের কষ্ট করা দেইখা
২। আমার নাম ভুইলা গ্যাসেন দেইখা :(

৫৬. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:২৬
ত্রেয়া বলেছেন: হিহিহিহি.....হোহোহো
উত্তর কাফরুল=ইউ কে হিহিহি......
হোহোহো
১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: :)

৫৭. ১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:২২
অন্যরকম বলেছেন: তুমি তো দেখি পুরানা মাল! /:)
১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩১

লেখক বলেছেন: কেন, তুমি কি ভাবসিলা, সেইদিন ভূমিষ্ট হৈসি? /:)

৫৮. ১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৯
অন্যরকম বলেছেন: আমি তো ভাবছিলাম আমার মত সামুতেই জন্ম! /:)
১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৫

লেখক বলেছেন: আমার বয়স এক বচ্ছর হোতে চোলেচে সাম্নে :#)

৫৯. ১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৯
কঁাকন বলেছেন: নাজ্মুল আহমেদ্রে দিক্কার জান্লাম
১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫২

লেখক বলেছেন: সান্তনা পেলাম :)

২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২২

লেখক বলেছেন: থ্যাংকস :)

৬১. ২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২১
নীজর্ন বলেছেন: হাসান এতো মজার লেখা কামতে লেখেন রে ভাই। বাপোক মজা পাইলাম। ভাই হালকা কথা ছিল একটো কি চিপায় আইবেন মানে ই-মেইল টা ডিলে বিপোক খুসি হৈটাম।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫২

লেখক বলেছেন: একসময় মজার লেখা লিখতে পারতাম এখন আর পারিনা।

ইমেইল-

২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: :)

৬৩. ২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১০
নীল-দর্পণ বলেছেন: দারুনতো! :) ইউকে= উত্তর কাফরুল। ইউএসএ= উত্তর শনির আখড়া।
আমার এলাকা টা দিয়ে কিছু একটা বানাতে পারিকি না দেখি... :P
২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: বানায় ফেলো! তবে সবচে প্রভাবশালী দুইটা দেশ আমি দখল কৈরা নিসি B-)

৬৪. ২১ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৯
রুবাইয়্যাত বলেছেন: একবার ইউকেতে আসলে জানায়েন। B:-/ B:-/
২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: আচ্ছা!!

৬৫. ২১ শে জুন, ২০১০ সকাল ৮:৩৯
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: হা হা হা ।
U.K. = Uttar Kafrul
U.S.A.= Uttar shanir akhra

মজা পাইলাম । :D :D
২১ শে জুন, ২০১০ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: :#)

২১ শে জুন, ২০১০ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: :||

২১ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: এইটা একটা কমন সিন্ড্রোম। সবাই একবার না একবার ব্লগ ফাঁকা করে। আমিও একবার কর্সিলাম। ব্যাপার্না।

৬৮. ২১ শে জুন, ২০১০ রাত ১১:৫১
মিরাজ is বলেছেন: আপনাকে U. A. E. তে আমন্ত্রণ রইল ।
২২ শে জুন, ২০১০ রাত ১২:১৫

লেখক বলেছেন: এইটাও ঐরকম কোন জায়গা নাকি? :P

০৬ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: হাইস্যরসাত্মক পুস্ট =p~

৭০. ০৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৬
মিরাজ is বলেছেন: আবার জিগস ? তয় আমি কিন্তু জায়গাটা চিনিনা । ;) ;) :D
০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:১০

লেখক বলেছেন: তাইলে কেম্নে কি :-* :|

৭১. ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ২:৪৯
রাজসোহান বলেছেন: আমার লাস্ট পুস্ট কে জানি প্রিয়তে নিসে :| ভালো লাগতেসে না ঘুমাইতে গেলাম। ভালা থাকেন।

একসময় আপনার পোস্টে কত কমেন্ট করসি, সেই অবুঝ থাকা দিন গুলি মনে পড়তাসে।
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৪

লেখক বলেছেন: ভালো লেখা প্রিয়তে নিতেই পারে, তব্দা খাওনের কি হৈলো? গুডনাইট। ভালো থাইকো।

৭২. ০৩ রা ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৫৩
আহাদিল বলেছেন: খিক খিক!
মজা পাইলাম!
০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: :#)

৭৩. ০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩২
সপ্রতিভ বলেছেন: ভাল লাগল... মজার হইসে... আমিতো ইউ,কে -র প্রায় কাছেই থকি!!!
০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: হাহা তাই নাকি? হয়তোবা দেখা হবে রাস্তাঘাটে।

৭৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ২:১১
সায়েম মুন বলেছেন: মেইনরোডে উঠে ডান দিকে হাটলে UK আর বাম দিকে হাঁটলে USA । এত্ত কাছে তাও জানতাম না। আবসুস B-))
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩২

লেখক বলেছেন: বাচ্চা মানুষ তো, ধীরে ধীরে পথ ঘাট চিনবা!

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: /:) :#)

০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: এটা তোর খুব পছন্দের লেখা আমি জানি। সেইসময় আমার ভিতর রস ছিলো সেইরকম। অহন পুরা তিতা হয়ে গেছি /:)

৭৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আসলেই তিতা হয়া গেছোস। নাইলে কি আর অ্যাদ্দিন পর এত সুন্দর একখান কমেন্ট পায়া আভেগাফ্লুত হৈ? :(( /:)
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৫

লেখক বলেছেন: থাউক হাইস্যরসাত্মক পুস্টে কান্দনের কাম নাই। :(

৭৮. ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:০৭
কালীদাস বলেছেন: আমি আবার কইতাছি, আপনের পুরান লেখাগুলা সেরকম ছিল ভাই।
এরকম লেখা দেন না আরো।
২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: না দিমুনা অহুন আঁতেল হয়া গেছি :( :-B

৭৯. ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৩
রাইসুল জুহালা বলেছেন: যুগান্তকারী বলেছেন: আগে পড়ছিলাম উন্মা এবং অন্য কোন জায়গাতে।মিয়া কপি পেস্ট মারেন কেন?নিজের লেখা লিখেন।মনে রাখবেন নিজের বলই বাহু্বল।

হা হা হা। যুগান্তকারী কমেন্ট। =p~ =p~ মজা লাগল লেখাটা পড়ে।
২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: হাহা! :#) তারে এখন দেহিনা আর।

৮০. ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৩
চতুষ্কোণ বলেছেন: খুবি মজারু হৈছে :D কিন্তু সুস্মিতার কোন কমেন্ট দেখলাম না। আফসুস।:(
২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৩

লেখক বলেছেন: আফসুস।

৮১. ২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৮
আমি ছড়াকার বলেছেন:
বস কি আর কমু।আপনিতো আপনিই।
একটা + দিয়া গেলাম।
২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৩

লেখক বলেছেন: থ্যাংক্স

২৩ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: আপনি মনে হয় এই ইমোটা দিতে চেয়েছিলেন B-)) B-))

৮৩. ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৫
ইশিন বলেছেন: ঠিক ধরসেন ভাইয়া :`> নেট এর সমস্যার কারনে ইমো ঠিকমত দিতে পারতাসিলাম না, তাই টাইপ করসিলাম :P
B-)) B-)) B-))
২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: হাহা! শুভসকাল।

৮৪. ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:১৬
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: মন মেজাজ খারাপ ছিল,ভাল করে দিলেন!!!!!!এর জন্যই আমার ব্লগে থাকা পছন্দ!!
এরকম মজার লেখা দেননা কতদিন?
খুব খুব ভাল লাগছে ভাইয়া।আপনাকে প্রিয় চকলেট:) শুধু ধন্যবাদ দিলেও কম পড়বে:)

২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:১৯

লেখক বলেছেন: আহা চকলেট! দারুণ। তোমার মন ভালো হয়েছে জেনে ভালো লাগলো। ইদানীং আর মজার বা মন ভালো করে দেয়ার মত লেখা লিখতে পারিনা।

৮৫. ০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:২০
মাহী ফ্লোরা বলেছেন: হি হি নিজের লেখা কপি পেষ্ট! =p~ =p~
০৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৩৪

লেখক বলেছেন: :|

০৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৩০

লেখক বলেছেন: হায়! এটা কী আমার লেখা! I miss the old me!

৮৭. ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৬
রবিন মিলফোর্ড বলেছেন: মজাক পাইলাম ভাই । :) ভাল লাগা দিয়ে গেলাম ।
০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: এত পুরোনো একটা লেখা পড়ার জন্যে অনেক ধন্যবাদ 'নথি'! B:-/

৮৮. ০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৯
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন: আপনার পক্ষে এই লেখা সম্ভব আমার জন্য কিন্চিত ভাবনার অতীত ।

ভাল লেগেছে ।

তবে আজকাল কার বিটলা পোলাপাইন, অনেক দূর এগিয়ে গেছে ।

সীমাহীন বিটলামি পূর্ণ লেখা গুলি আরো রসাত্মক হয় ।

যাক ভাল লাগল ।

আপনি যখন লিখেছেন এবং সার্থক হয়েছেন, আমিও একখান ট্রাই মারুম ।

তয় অপর বাস্তব পিরিয়ড যাক
০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:২১

লেখক বলেছেন: লন একলগে শুরু করি! এই লেখাটা অনেকদিন পর পৈড়া আমি নিজেই টাশকি খায়া গেলাম :-/

৮৯. ০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:০৬
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন: এহন না । অপর বাস্তবের পাট্টি গাট্ট গোল কইরা ভাগুক ।

মাথায় একটা চরম আইডিয়া আসছে ।

মাস খানেক পর লিখুম । মনে থাকলে অয় ।
০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:০৯

লেখক বলেছেন: উক্কে!

৯০. ১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৫
অনাগত আর্তনাদ বলেছেন: গেই উন্মাদে পড়েছিলাম :)
১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: আহা! কতদিন উন্মাদ পড়া হয় না!

 

মোট সময় লেগেছে ১.১৪৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই