
ডাগর কালো চোখে স্বপ্নে বিভোর ছিলো মেয়েটা
জোছনা রাত্রিতে ছাদটা মাতিয়ে গেত গান
আজ তার চারিধারে শুধুই নিঃসীম শূণ্যতা,
এখন চারপাশে চলছে গ্রহণের কাল।
বাসা থেকে কলেজ,এইটুকু ছিল তার গন্ডি
ছেলেটা জানতোনা এছাড়া অন্যকিছু
তবু মৃত্যুর সাথে কেন অকালে হল তার সন্ধি?
ঘাতকের দল আজ আমাদের নিয়েছে পিছু।
সবুজ গ্রাম থেকে এখানে এসেছিলো সেই কিশোর,
নাগরিক প্রভুরা বানিয়ে দিল তাকে ক্রীতদাস
এরপরে চালাল অত্যাচারের যত আড়ম্বর
মানুষের পাশাপাশি পৃথিবীতে আজ দানবের আবাস।
মধ্যবিত্ত চোখে সেই ছিলো এক স্বপ্নবিলাস
আনন্দে ভাসে সব, ছেলেটাযে পড়বে ভার্সিটি
একদিন দেখা যায় গুলিবিদ্ধ ছেলেটার লাশ
সময়ের কৃষ্ণ গহবরে আজ আমরা হাঁটি..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

