আমার প্রিয় পোস্ট

বিকট

আক্ষেপ

০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:১৩

শেয়ারঃ
0 0


আর হবেনা,তোমার সাথে
সুপ্রভাতে,গহীন রাতে
মনের পোষাক বুনন করা।
আর হবেনা,গিটার হাতে
একলা ছাদে,পূর্ণ চাঁদে
সুরের খেলা ছন্নছাড়া।
আর হবেনা,বৃষ্টিদুপুর
পদ্যলেখা,আবেগউপুড়
ছন্দ উধাও নিরুদ্দেশে।
আর হবেনা,কষ্টবিলাস
স্বপ্নসুখের বৃথা অভিলাষ
আবেগগুলো মৃতের দেশে....
.

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লিরিক ;
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:১৫
শাওন৩৫০৪ বলেছেন: কি হইছে?
আশা করতাছি, এইটা জীবন থেইকা নেয়া না...


আর হবেনা,বৃষ্টিদুপুর
পদ্যলেখা,আবেগউপুড়


আমার ফেভু লাইন হইছে এই দুইটা...
০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: হাহা! ডোন ওয়ারি। কিচু হয়নাই। পুরান একটা লেখা রিপোস্ট করলাম। গ্যাংবাজি বহুৎ হৈসে। এইবার একটু হাল্কা রুমান্টিকতা কপি পেস্ট করলাম আর কি!

২. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:২০
অপ্‌সরা বলেছেন: বাহ সুন্দর হয়েছে কবিতাটা।
০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: ধন্যবাদ আপু। আপনাকে + :)

৩. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:৪০
সোহানা মাহবুব বলেছেন: "আর হবেনা,বৃষ্টিদুপুর
পদ্যলেখা,আবেগউপুড়" -বেশ মনখারাপের সুধামাখা লাইনগুলোতে।


চমৎকার।+++

০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৪. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:৪২
কালপুরুষ বলেছেন: বাহ্ চমৎকার। আপনার ছড়া পড়ে মুগ্ধ হলাম।
০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ। তবে এটাকে আমি আসলে লিরিক বলতে চাই :)

৫. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:৫৮
সাদা কালো এবং ধূসর বলেছেন:
আর হবেনা,বৃষ্টিদুপুর
পদ্যলেখা,আবেগউপুড়
আবেগউপুড়


আর হবেনা, আর হবেনা,

পুরোটাই অনেক সুন্দর। :D



০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: একমত :D =p~

৬. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:০১
সাদা কালো এবং ধূসর বলেছেন: আপনিও ক্লদ মনের এই ছবিটা লাগালেন? :)
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:০৬

লেখক বলেছেন: হ! সোন্দর ছবি :)

৭. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:১৭
জেবুন বলেছেন: ভাল লাগল বেশ, পড়ে মনে হল ছন্দের আড়ালে দুঃখ।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: অনেক আগে লেখা। তখন হয়তোবা দুঃখের ব্যাপার স্যাপার ছিলো। এখন আর ওসব অনুভূতি কাজ করেনা। পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:০২

লেখক বলেছেন: এইটাই মনে হয় সামুতে আমার শেষ পুস্টো। (চোখ মুছার ইমো)।
আগের দিন হৈলে এইটা এতক্ষণে ২০০ বার পঠিত হৈতো। আমার দিন শ্যাষ :((

৯. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:০৬
শাওন৩৫০৪ বলেছেন: ধ্যাৎ, কি যে কন...যুদ্ধের বাজারে ব্যাপার সেপার ই আলাদা..এখন কৈ থেইকা যে কি হইতাছে..কিছু কইতে চাইনা, কিন্তু একটা পোষ্টাইছি, কেউ চাইয়াও দেখেনাই(এইখানে না..:()
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: যুদ্ধ তো একদিন থামবে, কিন্তু কত সৈনিক যে আম্রা হারামু :( সেই দুঃখে অগ্রীম :((

১০. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:০৯
শাওন৩৫০৪ বলেছেন: মাঝখান থেইকা সবচেয়ে করুন হইবো, ব্যাটল ও হারলাম, ওয়ার ও হারলে...সেই দু:খে..:(:(
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:১৩

লেখক বলেছেন: হেরে যাওয়ার চেয়ে হারায় যায়া ভালো :((

১১. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:১২
আগলিআগলি বলেছেন: বাহ ! ভালোই লিখছিলেন বস ।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: অনেক আগের লেখা। থ্যাংকস! অনেকদিন পরে আসলেন আমার ব্লগে।

১২. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:১৯
শাওন৩৫০৪ বলেছেন: এইডা কয়না ভাইডি....আমরা না থাকলে কারো কিছু যায় আসেনা, আমাগৈ যায় আসে খালি...আফসুস, নিজেগো টেনশন দিয়া লাভ কি??
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:২৪

লেখক বলেছেন: সাধে কি আর কই! মনের দুস্কে কই। তয় আমি ফিল্ড ছাড়ার পক্ষপাতী না :), অন্তত বিকল্প কিছু একটা তৈরী না হওয়া পর্যন্ত।

১৩. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:০০
হীরণ্ময় বলেছেন: দারুন পদ্য হয়েছে ।

তবে কবিতা বলতে পারলাম না !

অন্যগুলোতে মন্তব্য লিখিনি (দেখা যাবেনা বলে)।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: না না কবিতা আমিও বলিনা, এটাতে কি ওয়ার্ড/ ট্যাগ দেয়া আছে "লিরিক"।


"অন্যগুলোতে মন্তব্য লিখিনি (দেখা যাবেনা বলে)।"- কথাটা ঠিক বুঝলামনা :(

১৪. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৫
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: জটিল লিরিক! সেইসাথে আরো জটিল ক্লদের এই পেইন্টিং!

I Miss The Old Me!
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: এত সহজ একটা লিরিককে আপনি জটিল বললেন! হাহা

I Miss The Old Me!
ভীষণ :(

১৫. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:২০
সাদা কালো এবং ধূসর বলেছেন: পেইন্টিং এর জন্য আমারে কেউ ঠান্খ্যু কয় নাই, বুঝতেছিনা আপসুস খামু না নাকি অটো ঠান্খ্যু খামু।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন: আপসুস আর ঠ্যাংখু মিক্সচার কৈরা খান।

১৬. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:২২
সাদা কালো এবং ধূসর বলেছেন: কথা সত্য লিরিক জটিলরকমের সরল :D
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: হ :)

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:২১

লেখক বলেছেন: ছড়া না, লিরিক বলেন :(

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:৪৩

লেখক বলেছেন: অথবা কষ্টিত ছন্দ :)
ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: মন খারাপ হয়না আমার অনেকদিন..মন ভালোও হয়না..মন খারাপটাই মনে হয় এখন বেশি দরকার।

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২১. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:০৯
শূন্য আরণ্যক বলেছেন: ব্রাভো +++++

আই মিস আওয়ার ওল্ড হামা ।
০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: বাট হামা ইজ ওল্ড নাও :(

২২. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৩৬
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:

আর হবেনা,তোমার সাথে
সুপ্রভাতে,গহীন রাতে
মনের পোষাক বুনন করা।

কেমন আছেন।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: ভালো নাই শুভ্র ভাই। আর হবেনা....আর হবেনা... :(

২৩. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৪৩
অক্ষর বলেছেন: হা.মা এখনো কবিতা ল্যাখা ছাড়েন্নাই?
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: আর লিখবোনা, স্যরি :(

২৪. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০৫
সুবিদ্ বলেছেন: এই অভ্যাসটা ভালো তোমার......হাতে লেখা কষ্ট করে পড়ে মজাটা ঠিক পাইনা......তার চেয়ে এই ঢের ভালো.......
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: হ্যাঁ নেটে আমার হাতের লেখা বড়ই ঝকঝকে! :)

০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫০

লেখক বলেছেন: হ্যাভ আ নাইস ডে।

২৬. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪০
অদৃশ্য বলেছেন: হাসান ভাই.............. আর হবেনা ! আর হবেনা !

ভালো লাগছে।

শুভকামনা.....
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: সুন্দর কাটুক আপনার সারাটি দিন।

২৭. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৫
আহসান জামান বলেছেন: অপূর্ব; খুব ভালো লাগলো পড়ে; আরো লেখা চাই।
০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ আহসান ভাই। আরো লেখা চাইলেই তো আর হবেনা!

"আর হবেনা,বৃষ্টিদুপুর
পদ্যলেখা,আবেগউপুড়"

:(

২৮. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৫
সুবাইল বলেছেন: আহসান জামান বলেছেন: অপূর্ব; খুব ভালো লাগলো পড়ে; আরো লেখা চাই।
০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন: প্লাস না দিয়া বড় বড় কতা।

২৯. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৬
গিফার বলেছেন: বাহ বাহ সেইরাম হইসে....
০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১১

লেখক বলেছেন: দোস্ত আমার কবিতা পর্সে, এই খুশী কুথায় রাখি :D

৩০. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৬
প্রাকৃত বলেছেন: সত্যি কই? কছিড়া (কবিতা-ছড়া)টি দিল ছুঁইছে.......:)
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: আমার নিজেরও এইটা লিখার পর মজা লাগসিলো :)

৩১. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:২৩
সহেলী বলেছেন: আর হবে না হোচট খাওয়া,
পথ চলতে পিছন চাওয়া ,
চলতে চলতে থেমে যাওয়া,
মিথ্যে কোন অজুহাতে ।

ভাল লাগা রেখে গেলাম ।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩২

লেখক বলেছেন: তাই যেন হয়! অনেক ধন্যবাদ আপনাকে।

৩২. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৯
টোনা বলেছেন: কমেন্ট অ্যাক্সেস পাইলাম ... রেটিং অ্যাক্সেস এখনো পাই নাই :( :( :(

আমি ব্লগে কখনোই কবিতা পড়ি না ... আপনের এইটা পড়লাম ... অসাধারন লাগসে ... কবিতা জিনিসটা আসলে খুব একটা খারাপ না ... কি বলেন ?? ;) :)
০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: আমি আসলে ঠিক কবি টবি না, মাঝে মইদ্যে দুয়েকটা ছন্দ মেলানো লিরিক লেখি। তোমার ভালো লাগাতে খুশী হৈলাম। পেলাচ কিন্তুক পাওনা থাকলো :)

কমেন্ট এক্সেস পাইসো, অহন ধুমসে কমেন্টায়া যাও।

৩৩. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: বাহ সুন্দর হয়েছে কবিতাটা।
০৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: শুকরিয়া!

অ:ট- গানটার জন্যে ধন্যবাদ! ;) আমি ঐ ভার্শনটা শুনিনাই :)

৩৪. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪১
নুশেরা বলেছেন: এটা গান হিসেবে কী যে ভালো লাগবে... আছেন কোন সুরকার???
(ব্লগে মাজেদুল ইসলাম বোধহয় আছে। নাকি হামা নিজেই সুর বসাবে?)





অট- কোথাও যাবার কথা হচ্ছিলো... ক্লিয়ার করো
০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: মাজেদুল আপাতত আমার ঐ গ্যাংস্টা লিরিকটা হিপ-হপ ফরম্যাটে করায় ব্যস্ত :)। বরাবরের মতি আমার এও লিরিকটাতেও আমি একটু সুর দেয়ার চেষ্টা করেছি( লজ্জার ইমো)।


কোথাও যাওয়ার কথা..আমার ভার্চুয়াল বসতভিটার কথা বলছিলাম। কিন্তু শেষপর্যন্ত দেখলাম যে আমি সেইসব প্রাচীনপন্থী মানুষের মত, যারা মায়া ছাড়তে পারেনা.....

৩৫. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ছবিটা ভালা হইছে। লেখাটা গুগোল থিকা নামাইলেন নাকি ইয়াহু থিকা নামাইলেন? লেখাটা ছবিটার সাথে মিলছে। খুবই সুন্দর ছবি।
০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: ছবিটা আমি নিজেই আঁকসি। লেখাটা গুগোল থিকা পাইলাম /:)

৩৬. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪১
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: তুমিও সাহস রাখ, কেটে যাবে রাত
কুয়াশা বিদীর্ণ করে আসবে প্রভাত।



ছন্দ মনে করিয়ে দিল দত্ত বাবুকে। (সতেন্দ্রনাথ দত্ত)
০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: এত বড় কমপ্লিমেন্ট পাবার যোগ্য বোধ হয় আমি না! কিন্তু এরকম কমপ্লিমেন্ট পেলে যে কি ভালো লাগে! :) অনেক ধন্যবাদ আপনাকে!

৩৭. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ৮:০০
শাওন৩৫০৪ বলেছেন: এত বড় কমপ্লিমেন্ট পাবার যোগ্য বোধ হয় আমি না! কিন্তু এরকম কমপ্লিমেন্ট পেলে যে কি ভালো লাগে! অনেক ধন্যবাদ আপনাকে!


আপনার বিনয় দেখে মুগ্ধ হয়ে গেলাম বিনয় কাকা..:D:D


:P:P:P


;););)





আপনারে অনলইনে দেইখা মজা করলাম একটু..;)
০৬ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: জিতে রহো বৎস। ব্লগে মজা ফিরে আসুক আবার। সুম্মা আমিন।

৩৮. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৭
নাজনীন খলিল বলেছেন:
এটা কি দুঃখের ছড়া নাকি?:)
০৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: দুঃখের ছড়া আর না লিখতে পারার দুঃখের ছড়া!

৩৯. ০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩০
েভােরর স্বপ্‌ন বলেছেন: দোস্ত + নাদিয়ে পারলাম না। স্বজন প্রিতি ভাইবোনা।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: ঠিকাছে। তয় মাঝে মাঝে স্বজনপ্রীতি করিস কিন্তু! ;)

০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: হ্যাঁ, এটাতো লিরিকই। ট্যাগ/কি-ওয়ার্ড তাই দিয়েছি। আপনিও ভালো থাকুন।

৪১. ০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৪
ক-খ-গ বলেছেন: ছন্দের দারুন খেলা
০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল ভাই।

০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: আজকে কেবল ব্লগে বসলাম। ইন্টারেস্টিং কোন পোস্ট আসছে নাকি? টং।

৪৩. ০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
শ্রাবনের ফুল বলেছেন: রুমান্তিকতা ভরা খাব্য ভালা পাইলাম হামা ভাই :)

অফটপিক: আর হবে না কেনু??? আফসুস খাইতেচি :(
০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: অফটপিকটাই আসল টপিক! কেম্নে হবে, এখন যে আর আগের মত আবেগ টাবেগ খেলা করেনা বুকের মইদ্যে । তব্দাবস্থা :|

৪৪. ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১:৩০
মমমম১২ বলেছেন: হবে হবে আবার হবে

খুব ছন্দময় হইছে।
০৯ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ। দুয়া রাইখেন।

৪৫. ০৯ ই জুলাই, ২০০৯ ভোর ৫:০০
আশরাফ মাহমুদ বলেছেন: প্রেমিকা পালাইছে নাকি? ;)
০৯ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩২

লেখক বলেছেন: না..যারা আমার সাথে প্রেম কর্তে চায় তাদেরকে আগে থেকেই সতর্ক করে দিলাম!

৪৬. ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ৯:১৩
শাওন৩৫০৪ বলেছেন: ইদানীং কুনু ইণ্টারেশ্টিং পোষ্ট খুঁজিনা...চ্যান্কস এন্ড গং আড্ডা বাজী কইরা সামুতএ ইতিহাস গড়তাছে...সাথে থাকি...আর পুরান লোকদের খুঁজি....
০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: হ জেডা গ্রুপই এখন ব্লগের প্রাণ। আমার অবশ্য যাওয়া হয়নাই এখনও। এত কমেন্ট! দিশা পাইনা!

৪৭. ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৬
শাওন৩৫০৪ বলেছেন: যাইয়েন, ভালো লাগ্তারে...অল্প কয়জন নিরীহ লোক ভালো আড্ডাবাজি, পৈতাল নাই কোনো....
০৯ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: যাবো। ওদের সাথে অবশ্য চাপ্পুতে নিয়মিতই আড্ডা হয়। তুমি চাপ্পুতে আইসো মাঝেমধ্যে।

৪৮. ০৯ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৩
নাজনীন খলিল বলেছেন:
নতুন লেখা দিয়েছি। পড়ো।
০৯ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: পড়ে আসলাম আপু। খুব ভালো লেগেছে।

৪৯. ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৫
অন্যরকম বলেছেন: আজকে কমেন্ট কইরা গেলাম! পরে পড়মুনে! ;)
০৯ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: এইটা ভালো। এম্নে হিট বাড়ে। হেহে

৫০. ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪২
অক্ষর বলেছেন: আপ্নে কি হাসান মাহবুবরে দ্যাখছেন?
১০ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: জ্বী না, হে কেঠা?

৫১. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৩
আকাশ অম্বর বলেছেন:

হুম ! বিপ্লবী-রোমান্টিক আপনি !



কেমন আছেন, ভ্রাতা?
১০ ই জুলাই, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

একসময় কি ছিলাম জানিনা, কিন্তু এখন আমি নৈরাশ্যবাদী এ্যান্টি রোমান্টিক।

৫২. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১:৩২
অন্যরকম বলেছেন: আর হবে না কষ্ট বিলাস...... মৃতের দেশে!


.............................

আমি মৃতের দেশের কষ্ট বিলাস উপভোগ করি!
১১ ই জুলাই, ২০০৯ রাত ২:২৮

লেখক বলেছেন: উপভোগ্য হোক আরো।

৫৩. ১১ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৬
জনৈক আরাফাত বলেছেন: দারুন... ফেসবুকে গ্রহণ করার জন্য ধন্যবাদ!
১২ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ! ফেসবুকে আপনাকে পেয়ে আমারও ভালো লেগেছে।

৫৪. ১১ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৭
রুমমা বলেছেন: দারুন ভাইয়া,চমৎকার যা কে বলে।কেমন আছ ভাইয়া?সরি পরে পরলাম।
১২ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুমমা। পরে পড়ার জন্যে স্যরি হবার কিছু নেই।পড়েছো, এতেই খুশী।

১২ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ জইন। আমার ব্লগে স্বাগতম :)

৫৬. ১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৭
সবাক বলেছেন: লেখাটিকে জটিল বা কঠিন বলা যায় :)
১২ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪৯

লেখক বলেছেন: সহজ বা সাধারণ বলা যায়না? :(

১২ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: জানতাম ফিরে আসবেন। চলে যাওয়াটা অত সহজ না মিয়া!:)

৫৮. ১২ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩৯
টোনা বলেছেন: কি ব্যাপার ?? নতুন পুস্ট কই ??? X( X( X( X(
১২ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: হেহে! এই মাসটা এই পুস্ট দিয়াই পার করমু ভাবতাসি :#)
আসলে ব্যাপারকি,নতুন পোস্ট দিতে আর ইচ্ছে করেনা। এটাও একচুয়্যালি একটা রিপোস্ট /:)

১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: কেমন আছো? ডং!

৬০. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪০
শাওন৩৫০৪ বলেছেন: অক্ষর বলেছেন: আপ্নে কি হাসান মাহবুবরে দ্যাখছেন?
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: হাসান মাহবুব এখন ডিং ডং এ ব্যস্ত ;)

১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ভালো ভালো। ডং। নতুন ছবি আঁকোনা কেন?

৬২. ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১২
রুমমা বলেছেন: আর আকব না।ভালোলাগছেনা
১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: এটা কোন কথা হলো? মন খারাপ কেন? মন খারাপ কাটিয়ে ওঠো,আমাদের সুন্দর সব ছবি উপহার দাও।

৬৩. ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৫
অন্ধ দাঁড়কাক বলেছেন: ভালো লিখছেন। ছবিটাও ভালো আঁকছেন :)
১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: হাহা! ধন্যবাদ!

৬৪. ১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১২
রুমমা বলেছেন: হাসান ভাইয়া আপনার লিনকে আমার নাম নাই কেন?রাগ করছি
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: আরে..এটাতো খেয়ালই করিনাই! এখনই এ্যাড করছি দাঁড়াও।

৬৫. ১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২১
অনন্ত দিগন্ত বলেছেন: হামা ভাই এত উদাস ক্যান ? :(
১৩ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: কিতা কই! আমিতো আজন্ম উদাস :(

১৩ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৭

লেখক বলেছেন: :)

৬৭. ১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৭
হাইফেন বলেছেন: বস, আচো কিরাম। এইডারে গান বানামু।
১৪ ই জুলাই, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: আচি দৌড়ের উপ্রে। তুমি গানের ভূবনের লোক নাকি? জোস্ তো! :)

৬৮. ১৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১০
শাওন৩৫০৪ বলেছেন: টিং...........

আপনের আক্ষেপ শেষ হয়নাই.....?:(
১৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: আক্ষেপ শেষ। অহন আফসুস পর্ভ চল্তাসে।

৬৯. ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯
অদৃশ্য বলেছেন: হাসান ভাই............ভালো লাগলো আমার।

শুভকামনা......
১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ অদৃশ্য। ভালো থাকুন।

৭০. ১৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০২
গিফার বলেছেন: হামা ভাওয়ের নাকি বিয়া ঠিক হইসে হুনলাম...?
১৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: এইডা কি কৈলা! হৈলে জান্তানা? :`>

২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

৭২. ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আর হবেনা,তোমার সাথে
সুপ্রভাতে,গহীন রাতে
মনের পোষাক বুনন করা।

সুন্দর.........
ছন্দকবিতার জুড়ি নাই।
শুভেচ্ছা।
২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১৩

লেখক বলেছেন: ছন্দকবিতা! সুন্দর একটা নাম দেয়ার জন্যে অনেক ধন্যবাদ! ভালো থাকুন।

৭৩. ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১২
পানকৌড়ি বলেছেন: এতোদিন কবিতার দিকে খিয়াল করতামনা,এখন দেখি কবিতা জিসিটা খারাপ না ।
২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:২১

লেখক বলেছেন: ধন্যবাদ। তবে উপরের কমেন্টে দেখুন, সাজি'পু এটার একটা চমৎকার নাম দিয়েছেন, ছন্দকবিতা। আমিও আসলে ছন্দকবিতা লিখতেই সাচ্ছ্যন্দ বোধ করি।

৭৪. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৯
হাসজারু বলেছেন: সাদা কালো এবং ধূসর বলেছেন: লিরিক জটিল রকমের সরল :);)
আর হবে বললেও কিন্তু হয়েই যাচ্ছে:)

খুব ভাল লাগল:)
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: কেমনে যে কি হয়! কিছু বুঝিনা। দুআ রাইখেন :`>

৭৫. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৫
হাসজারু বলেছেন: দুর, বেশি ইমো দিতে গিয়ে টাইপিং মিসটেক হয়ে গেলX((
'আর হবে না 'পড়ুন....।
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: ওটা বুঝে নিয়েই কমেন্টের রিপ্লাই আগেই দেয়া হয়ে গ্যাছে :)

৭৬. ২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৮
শত রুপা বলেছেন: আর হবেনা,তোমার সাথে
সুপ্রভাতে,গহীন রাতে
মনের পোষাক বুনন করা।
আর হবেনা,গিটার হাতে
একলা ছাদে,পূর্ণ চাঁদে
সুরের খেলা ছন্নছাড়া।
আর হবেনা,বৃষ্টিদুপুর
পদ্যলেখা,আবেগউপুড়
ছন্দ উধাও নিরুদ্দেশে।
আর হবেনা,কষ্টবিলাস
স্বপ্নসুখের বৃথা অভিলাষ
আবেগগুলো মৃতের দেশে....






sundar
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: Thanks! :)

৭৭. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৩১
চিটি (হামিদা রহমান) বলেছেন: আর হবেনা,কষ্টবিলাস
আর হবেনা,কষ্টবিলাস

০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৬

লেখক বলেছেন: কিন্তু কষ্টবিলাস না থাকলে তো এরকম বিষণ্ণ লিরিক লেখাটাও কঠিন :(

৭৮. ০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৯
শান্তির দেবদূত বলেছেন: চমৎকার লাগলো....কঠিন কঠিন শব্দ নেই, নেই জটিল জটিল উপমার বাহার, এত সরল সহজ ভাষা এমন চমৎকার কবিতা কমই চোখে পড়ে।

এটাকে সুর দিয়ে দারুন একটা গানে রুপান্তরিত করতে পারো কিন্তু ইচ্ছা করলে।
০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: আমি মূলত এই টাইপের ছন্দ মেলানো লিরিকই লিখতাম বেশি। এখন আর আসেনা সেই সাবলীল ছন্দ :(। তবে আমার লিরিকগুলো প্রতিটাই আমি সুর দেয়ার চেষ্টা করি। ঐ সুর শুধু আমি জানি, আর কেউ জানেনা :)

১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: Thanks! :)

৮০. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪০
ফেরারী পাখি বলেছেন: বাহ! সহজ ছন্দের প্রকাশে সত্যি অনবদ্য।
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপা :)

৮১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৯
সুমন অহেমদ বলেছেন: আর হবেনা,গিটার হাতে
একলা ছাদে,পূর্ণ চাঁদে
সুরের খেলা ছন্নছাড়া।
-----------------------------------------
ছন্দময় কবিতা বা ছড়া না বলে লিরিকই বলা বেষ্ট
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: হ্যাঁ, সেরকমই লেখার ইচ্ছা ছিলো!

৮২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৬
বিষুন বলেছেন: হবে না । এই শব্দ চয়নেও কেমন সুন্দর হ'য়ে ওঠা। শুভেচ্ছা।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২১

লেখক বলেছেন: আপনার ভাল লাগায় প্রীত হলাম বিষুন। পুরোনো পোস্ট কেউ পড়লে ভীষণ সারপ্রাইজড হই, আর আনন্দের একটা অনুভূতি হয়। অনেক ধন্যবাদ।

৮৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
ভেবে ভেবে বলি বলেছেন: ঐ পুস্টে ১৩০০০ তম কমেন্ট দিতে গ্যাসেন কিয়েল্লিগা? ধুর্মিয়া, ঘিলুমিলু কিছু নাই মাথাত? X((
১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: ঐটারে আবার জীবিত কর। :#)

৮৪. ১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
তায়েফ আহমাদ বলেছেন: কেন হবে না?
সব হবে।
ঘর হবে, সংসার হবে,
হবে ছানা-পোনা।
:)
১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: আপনের মুখে ফুলচন্দন পরুক।

৮৫. ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩২
রিমি (স. ম.) বলেছেন: আর হবে না ভীষণ আপন
তোমায় নিয়ে সময়যাপন
ভরদুপুরের তপ্ত বেলায়,
স্বপ্ন গড়ার স্বপ্ন ছিঁড়ে
আমিও জেনো যাচ্ছি ভিড়ে
জীবন নামের নিঠুর খেলায়।।


আপনার কবিতাটা পড়তে খুব ভাল লাগল। কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন? :(
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: বাহ... আপনার লাইনগুলোও অনেক সুন্দর হয়েছে! এখন আমারও মনে হচ্ছে এত তাড়াতাড়ি কেন শেষ করলাম :(

৮৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৩
রাজসোহান বলেছেন: গ্যাংস্টার এর পর কি দুষ্ক পাইছিলেন???

লিরিক টা আসলেই জোস

আর হবেনা,গিটার হাতে
একলা ছাদে,পূর্ণ চাঁদে
সুরের খেলা ছন্নছাড়া।
২৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৮

লেখক বলেছেন: আসলেই দুশ্ক পাইছিলাম। ব্লগের অনেক বন্ধু চলে গেসিলো ঐসময়। খুব দারুন মানুষ ছিলো তারা। ওরা থাকলে দেখতা ব্লগে আরো কত মজা হয়। ১০০ জন নয়া ব্লগারের চেয়ে ৫ জন প্রাণবন্ত ব্লগার সামুকে অনেক বেশি জমায় তুলতে পারে। মিস করি.....

৮৭. ১৫ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২১
শায়মা বলেছেন: এই কবিতাটা আমার খুবই ভালো লেগেছে।
১৫ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ শায়মা। কমেন্ট এক্সেস পেয়েছেন দেখে ভালো লাগলো।

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৩

লেখক বলেছেন: এই ছোট্ট লেখাটা আমারও খুব প্রিয়। আগে এসবই লিখতাম। এখন লিখতে ইচ্ছে করে কিন্তু পারিনা :(

৮৯. ০৪ ঠা জুন, ২০১০ রাত ৩:০৯
সোমহেপি বলেছেন: মাগোমা নামতে নামতে কাহি ল+/-
দিমু?
০৪ ঠা জুন, ২০১০ রাত ৩:৩৬

লেখক বলেছেন: দেন যেটা মঞ্চায়!

৯০. ০৪ ঠা জুন, ২০১০ রাত ৩:৪৬
নৈশচারী বলেছেন: এইডা ছ্যাক খাওয়া কবিতা! /:)
০৪ ঠা জুন, ২০১০ রাত ৩:৫০

লেখক বলেছেন: ছ্যাক না খাইয়াও ছ্যাক্কোবতে লিক্সি কি পরতিভা :-0

৯১. ০৪ ঠা জুন, ২০১০ রাত ৩:৫৭
নৈশচারী বলেছেন: আমি কি আফনেরে জিগাইসিলাম ছ্যাক খাইসেননি? /:)
চুরের মন এত ফুলিস ফুলিস ক্যা? :-/ /:) :|
০৪ ঠা জুন, ২০১০ ভোর ৪:০৪

লেখক বলেছেন: ঐডাতো আমার পরতিভার প্রমাণ দেহানোর্জন্যে কৈছি। ছ্যাক খাইতে যামু কোন্দুক্ষে? ছ্যাক খাওয়া ও দেওয়া দুই'ই হারাম :| :-/

৯২. ২২ শে জুন, ২০১০ ভোর ৫:০৭
অন্ধ আগন্তুক বলেছেন: আর হবেনা,গিটার হাতে একলা ছাদে,পূর্ণ চাঁদে

কতদিন বসিনা এমনভাবে !

অসাধারণ লিরিক বস !

টিউন দিসেন এখানে??? আপনার লিরিকের সবগুলো টিউনসহ শুনতে ইচ্ছা করে।

উপায় কি ?? :| :| :|| :||
২২ শে জুন, ২০১০ ভোর ৫:১৯

লেখক বলেছেন: আমি সবগুলাই মনে মনে টিউন করি। এইটাও করসি। কিন্তু শোনার কুনো উপায় নাই। আর দরকারও নাই :P

৯৩. ২২ শে জুন, ২০১০ সকাল ৭:২৩
অন্ধ আগন্তুক বলেছেন: ক্যান উপায় নাই ক্যান ???

আমার কানেও তো সমস্যা নাই আর আপ্নের গলাও তো মাশাল্লা !!

এখন কণ্ঠ কর্ণের বিবাদ ভঞ্জন করিলেই সমাধান !! :) :) :P

আর যদি এইটাতে আপত্তি থাকে তাইলে , অন্য সিস্টেম নিতে হবে !!!
নিজেই নিজের সুরে গায়া ফেলবো !!! B:-/ B:-/ B:-/ :P

তখন আবার কপিরাইট আইন দেখায়েন না বস ! :-B :-B :-/
২২ শে জুন, ২০১০ সকাল ৭:৩১

লেখক বলেছেন: আমার গলা! :| এইডা আবার কিরকম রসিকতা! দ্বিতীয় সিস্টেমটায় কুনো আপত্তি নাই :#)

৯৪. ২২ শে জুন, ২০১০ সকাল ৭:৪৪
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: সহজ ভাষায় সুন্দর এক ছন্দময়তা । ভাল্লাগসে । :D :D
২২ শে জুন, ২০১০ সকাল ৮:০১

লেখক বলেছেন: আপনে আইসা ফিফটি কৈরা দিলেন !:#P আচ্ছা একটা কথা, আপ্নি নিক পাল্টাইসেন, কিন্তু ভিজিটর লিস্টে আগেরটাই দেখায়।

সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন

* নৈশচারী
* রক্তলাল কৃষ্ণচূড়া :|

৯৫. ২২ শে জুন, ২০১০ সকাল ৮:০৯
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: হুম । এই প্রবলেমের কথা আমার এক ফ্রেন্ডও বলসিলো । ঘটনা কি ভাই ? কিছুই তো বুঝতেসি না ।
২২ শে জুন, ২০১০ সকাল ৮:১৩

লেখক বলেছেন: এটা সামুর একটা পুরাতন সমস্যা। যারা নিক চেঞ্জ করে তাদেরকে ভিজিটর লিস্টে আগের নামেই দেখা যায়। এটা শুধু আপনার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই দেখসি। ব্যাপারনা!

৯৬. ২২ শে জুন, ২০১০ সকাল ৮:১২
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ওহ । হাপ চেঞ্চুরির শুভেচ্ছা জানাইতে ভুলে গেসিলাম । ;)
হাপ চেঞ্চুরির জন্য অভিনন্দন । !:#P !:#P !:#P
২২ শে জুন, ২০১০ সকাল ৮:৫০

লেখক বলেছেন: এত সোন্দর একটা কবিতায় হাফ সেঞ্চুরি হৈতে লাগ্লো পেরায় এক বচ্ছর। :-/ আক্ষেপ! :|

৯৭. ২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আক্ষেপ ! :|


অ.ট.- ব্লগের ব্যাপারে দুইটা প্রশ্ন ছিল ।
* উপরে আপনি যেখানে - 'ধুর' আর 'বিকট' লিখে রাখসেন , ঐ জায়গাটা আসলে কিসের জন্য? ফেসবুকের স্ট্যাটাসের বক্সটায় তো লেখা থাকে "what's on your mind ?" কিন্তু এইখানে তো শুধু লেখা "এডিট করুন" । এইটাও কি স্ট্যাটাস টাইপের কিছু ? তাই যদি হয়ে থাকে তাইলে দুইটা ক্যান ?
* 'আমার লিঙ্কস' -টা কি?
২২ শে জুন, ২০১০ রাত ৮:২৯

লেখক বলেছেন: ঐ দুইটা যে কি আমি নিজেও জানিনা! হুদাই লিখ্যা রাক্সি আর্কি! "আমার লিঙ্কস" এ আপনি যেকোনো ওয়েব এ্যাড্রেস শিরোনাম দিয়ে লিংকড কৈরা রাক্তে পারেন। মূলত ব্লগাররা অন্য ব্লগারদের ব্লগগুলাই লিংকড করে রাখে যাতে ঐ ব্লগে সহজে যাওয়া যায় এক ক্লিকেই। তবে যেকোনো কিছুই রাখা যায়, আপনার ফেসবুক প্রোফাইল বা ইউটিউব লিংক, যেকোন কিছুই। :|

২৩ শে জুন, ২০১০ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: শুভ সকাল। অনেকদিন পরে রাতে ঘুমালাম। আর্জেন্টিনা জিতসে বলেই হয়তোবা :#)

৯৯. ২৩ শে জুন, ২০১০ সকাল ৮:৪৪
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: শুভ সকাল । :)
তাইলে তো জটিল ঘুম হইসে । :D :D
২৩ শে জুন, ২০১০ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: ঘন্টা চারেক। খারাপ না!

১০০. ২৫ শে জুন, ২০১০ রাত ১:৩৯
নস্টালজিক বলেছেন: এটার কথা বলছিলাম!

মিঠা লিরিক!
২৫ শে জুন, ২০১০ রাত ২:৩৫

লেখক বলেছেন: ওহ! এইটা তো আমিও হালকা সুর বসাইসিলাম। আহো কাইল্কা বহি। তোমার নতুন গানটা শুনলাম। জোস লাগসে। আবৃত্তির অংশটুকু শুধু অপ্রয়জনীয় মনে হৈসে।

১০১. ২৫ শে জুন, ২০১০ রাত ২:৩৮
রাজসোহান বলেছেন: একলা একলা বইবেন ক্যা ? আমারেও সাথে নেন :-/
২৫ শে জুন, ২০১০ রাত ২:৪৩

লেখক বলেছেন: পকেটে করে গান আর সুর নিয়ে আসতে হবে। ফিরি ফিরি সুর কৈরা দেওনের দিন শ্যাষ /:)

২৫ শে জুন, ২০১০ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: সুপ্রভাত

১০৫. ২৫ শে জুন, ২০১০ ভোর ৫:৫৫
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: মানুষ কিভাবে কবিতা লিখে, এইটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় বিষ্ময়। আমি ক্যান লিখতে পারি না? :(
২৫ শে জুন, ২০১০ ভোর ৬:১৪

লেখক বলেছেন: আমার নিজেরও অবাক লাগে। কেমনে লিখতাম আগে, আর এখন কেন পারিনা? :(

২৬ শে জুন, ২০১০ সকাল ৮:২৬

লেখক বলেছেন: কালকে রাতে রানা ভাইয়া মেইল কর্ল গান্টা।

১০৭. ২৬ শে জুন, ২০১০ সকাল ৮:৩৬
রাত্রি২০১০ বলেছেন: দিলেন তো মন খারাপ করে। বাইরে ঝম ঝম বৃষ্টি--রবীন্দ্র সঙ্গীত বাজছে দূরে কোথাও---এখন কোনটা যে আসলে দায়ী জানি না! গানটায় সুর দিয়ে ফেলেন! মন খারাপের আসামী হইলেও ভাল লাগছে।
২৬ শে জুন, ২০১০ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: গানটায় রানা ভাইয়া সুর দিসে। দারুন হৈসে সুরটা। আমাদের এখানেও তো বৃষ্টি! সারাদিন বৃষ্টি পড়ুক। বৃষ্টির মত আর কি আছে!

২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: থ্যাংকস পুরান লেখা পড়ার জন্যে।

১০৯. ০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪১
সায়েম মুন বলেছেন: আবারো পড়লাম /:)
আক্ষেপ হৈতাছে। কেন আর কবিতা ল্যাহেন্না :-/
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: :(( :(( :((

০৮ ই মে, ২০১১ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: ঠিকই কৈসেন :(

১১১. ১১ ই মে, ২০১১ রাত ১২:৫০
সমুদ্র কন্যা বলেছেন: আর হবে না

আর হয় না

যা চলে যায়

আর আসে না
১১ ই মে, ২০১১ রাত ১:২৩

লেখক বলেছেন:

 

মোট সময় লেগেছে ২.৯৯৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই