আমার প্রিয় পোস্ট
- ব্লগার হাসান মাহবুবের প্রথম গল্পগ্রন্থ প্রবেশাধিকার সংরক্ষিতের মোড়ক উন্মোচিত - নাহুয়াল মিথ
- প্রিয় পোস্টগুলো: মুক্তিযুদ্ধ ১৯৭১; ব্লগের একটি ছোট আর্কাইভ - ফারজুল আরেফিন
- এমন 'ভৃত্যসুলভ' বন্ধুত্ব নয়,শক্ত প্রতিকার ও প্রতিবাদ চাই! - দূর্যোধন
- মুনলাইট সোনাটা - ফাহাদ চৌধুরী
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- উৎসমুখে আসতে হলে... ইনসোমনিয়াক'স আড্ডা! - রুদ্রপ্রতাপ
- দুঃস্বপ্নের দুঃসময়............... - মিরাজ is
- হঠাৎ মৃত্যু; অতঃপর মৃতজীবন - ইমরান নিলয়
- গ্রোভ এন্ড দ্যা ক্রিমিন্যাল - রিয়েল ডেমোন
- অবাস্তব পরাবাস্তববাদ (শেষ পর্ব) - আকাশ অম্বর
- প্রিয় অনুজেরা, শুনতে পাচ্ছো? - সমুদ্র কন্যা
- আমাদের কিছু বিদেশী বন্ধুর কথা - কল্পবিলাসী স্বপ্ন
- চিৎকাত, ব্লাইন্ড এবং মাইন্ড গেম (শেষ পর্ব) - আজমান আন্দালিব
- মেটামরফিস অথবা মথজীবন - শামীম শরীফ সুষম
- কোনো একরাতে-সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা - দূর্যোধন
- ~~আমরা তখন পাখি ছিলাম, আমরা তখন ফড়িং~~ - শায়মা
- কর্তব্যকালীন মুহূর্ত - মাহী ফ্লোরা
- গানের জগতে এক বিষ্ময়কর নাম সায়ান - নাআমি
- এই হুমায়ুন স্যার, এই !! - জিকসেস
- ইনসমনিয়াক - rudlefuz
- জেব্রামাস্টারের প্রতি - নাবিক হ্যাডক
- ওয়ারফেজ খ্যাত বাবনা সমগ্র, বাবনার সবগুলো গান একসাথে (লিরিক সহ) আপডেট! - রাজসোহান
- গল্প: ভেজা বাতাসে গ্রামটাকে ভুল মনে হয় - আব্দুল্লাহ আল মুক্তািদর
- রকস্ট্রাটার সকল গানের লিরিকস - টর্মেণ্টর্ বিষু
- চলে গেলো এ-টিমের জন্মদিন, আমরা কি তবে ভুলতে বসেছি তাদের অবদান? - স্বপ্নকথক
- হাচিকো- এক মহান কুকুর - সজল শর্মা
- স্বভাবজাত বোহেমিয়ান এক নাগরিক কবি : শহীদ কাদরীর প্রতি প্রণতি - নাবিক হ্যাডক
- আমাদের বর্ষাক্রান্ত ক্ষ্যাপা নাগরিক ভাবনাগুলো - আমি উঠে এসেছি সৎকারবিহীন
- অরণ্যে বিরতি, এক তুষারাচ্ছন্ন সন্ধ্যায়(অনুবাদ কবিতা) - নাবিক হ্যাডক
- আরেকটি সম্ভাব্য মিরসরাই থেকে কিছু নিষ্পাপের প্রাণরক্ষা - বিনিদ্র ~ রজনী
- কুহক - সমুদ্র কন্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গণহত্যার গল্প,রাশিয়ার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের পাকি প্রেম। - Neelpoddo
- আজম খান আমাকে এক কাপ চা খাইয়েছিলেন ... - ইমন জুবায়ের
- সহাবস্থান বা প্রস্থানের গল্প! - দ্যা ডক্টর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- আমার মন খারাপের পরেও ... - নস্টালজিক
- আমার পিসিতে থাকা কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যার শেয়ার করলাম - রাজসোহান
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
- আমার পিচ্চি বাহিনী আর একটা মজার খেলা ...
- রক্তিম কৃষ্ণচূড়া
- ডায়লেমা _কারাতে - আহাদিল
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- স্যরি টু সে...আপনাদের ক্ষমা নেই...রাসিকরা মরে নাই - নাহোল
- ফাঁসি........................... - মিরাজ is
- অনন্তকাল শহুরে জানালায় - ত্রাতুল
- তুমি কি কারণ জানো?(অনুবাদের অণুচেষ্টা) - সোমহেপি
- এক পোস্টের কত্তো রূপ!!! - আলিম আল রাজি
- উন্মাদনার যোগজীকরণ – ০০৪ (১৮+) - আকাশ_পাগলা
- স্পর্শবিজ্ঞান - ছন্নছাড়ার পেন্সিল
- মনোলগ - অমিত চক্রবর্তী
- লেট নাইট শো - অন্ধ আগন্তুক
- উত্তরণের পথে - সায়েম মুন
- সৃষ্টি - শিরীষ
- নিরুদ্দিষ্ট হওয়ার কিছু দিন পর - স্বদেশ হাসনাইন
- এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ - লুলু পাগলা
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- অণুগল্পঃ কয়েকজন গড়পড়তা মানুষের মর্নিং ওয়াক - অমিত চক্রবর্তী
- রেস্তোরাঁজনিত - অমিত চক্রবর্তী
- বিচিত্র বমি - তাশমিয়া
- রোদচশমা - প্রাতঃপর্ব - অন্ধ আগন্তুক
- নেড়ি কুত্তা আর শকুনের খাবার হোক আমার লাশ, তবু এই জাতীয় আস্তিকের হাতের সৎকার যেন না পাই - পারভেজ আলম
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- সুমনা হক : বাংলার জিঙ্গেল কুইন - ধ্রুবো
- নস্টালজিয়া.....পরী! - নস্টালজিক
- ঈশ্বরের হনন ও কতিপয় অন্ধ ও বধির গুটিপোকা - নৈশচারী
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- এক শিবির সদস্যের স্বীকারোক্তি : মুক্তিযুদ্ধ নিয়ে কতো ভুল যে জানতাম! - কানু
- পাপগল্প: পেরেক - পাপতাড়ুয়া
- ভীনদেশী তারা ----- (চন্দ্রবিন্দু) - বিষাক্ত মানুষ
- ছোটগল্প: আমাদের মহল্লায় যে আগন্তুকটি কখনই এসে পৌঁছাবেন না! (অখন্ড) - আকাশচুরি
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- পিঙ্ক ফ্লয়েড অথবা সীড ব্যারেট অথবা বাইক! - ছন্নছাড়ার পেন্সিল
- চলে যাব - অমিত চক্রবর্তী
- বৃষ্টিগুলো পাখীর ডানায়,বাতাস অপেক্ষায়! - নস্টালজিক
- কুক্কুরের কামড় বাধ্যতামূলক - দীহেমে
- আনন্দ
- তাশমিয়া
- উদ্ধরণ - আকাশ অম্বর
- আমি এইখানের কেউ নই, আমি এখানকার ছিলাম না কখনো... - শাওন৩৫০৪
- গল্পঃ একটি পনের সেন্টিমিটার কমেন্টের অপমৃত্যু--রাজ্যদ্রোহীদের জন্য একটি সিরিয়াস (নাতি+) জুক্স - ফাহাদ চৌধুরী
- পুড়ে গেছে উপেক্ষা তোমার - শিরীষ
- পাপগল্প: মানিপ্লান্ট ডগায় দীর্ঘশ্বাসেরা.... - পাপতাড়ুয়া
- সম্মোহনী পেন্ডুলামে কবির স্বতোদহন(মুক্তগদ্য) - অমিত চক্রবর্তী
- বড় পর্দার স্বপ্ন-একটি দৃশ্যকল্প - ফাহাদ চৌধুরী
- যেখানে স্বাধীন বাংলাদেশের লজ্জা: পাহাড়ের আদিবাসীদের মর্মন্তুদ জীবন........ - সুবিদ্
- মনোবিদের দফতরে... - খারেজি
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- আবেগী পোষ্ট ( উৎসর্গঃ দেশী পোলা ভাইজান ) - রাজ মো, আশরাফুল হক বারামদী
- যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ - হাবিবমহাজন
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- কবিতা থেকে গান: অপলাপ - ইমন জুবায়ের
- পারভার্ট! পারভার্ট! - আকাশ অম্বর
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- ওয়ার্ল্ডপ্রেস ফটো অভ দ্য ইয়ার ১৯৭৫-১৯৯১ - ম্যাক্স পেইন
- গল্প: ছায়ার ডানা - নির্ঝর নৈঃশব্দ্য
- ধর্মের ভৌতিকতা কিম্বা ভুত'আশ্রয়ী ধর্মের অম্লঃপরীক্ষা ... ০১ ... - মনির হাসান
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- হাসনুহেনা ----- [ ফসিলস ] - বিষাক্ত মানুষ
- মুক্তগদ্য: শোনো, এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় - নির্ঝর নৈঃশব্দ্য
- রাত পোহালে কোটি টাকার লড়াই । সুপার কাপের শিরোপা জিতবে আবাহনী নাকি মোহামেডান ? - আবুল বাহার
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- অনুবাদ: সিলভিয়া প্লাথ এর Mad girl’s love song - নির্ঝর নৈঃশব্দ্য
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- চিঠি - সাদা কালো এবং ধূসর
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- গণিতের সপ্ত কৌতুক - ম্যাভেরিক
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- কারো নাভিমূলে পোঁতা কোমলগান্ধার - নির্ঝর নৈঃশব্দ্য
- হা'ভাইত্যামী .. - মনির হাসান
- গাছের বাঁকলে রৌদ্রের ছায়া - ক-খ-গ
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- বাইসাইকেল চোর ----- [ ফসিলস ] - বিষাক্ত মানুষ
- রবীন্দ্রসংগীত আর রক/মেটালের তুলনামূলক আলোচনা অথবা অন্য কোন *চনা - শূন্য আরণ্যক
- বেলা অবেলার গল্প - ক-খ-গ
- এটি একটি দুঃস্মৃতি কথা ... - অমি রহমান পিয়াল
- বই মেলা এবং আমার কন্যারত্ন - মেহবুবা
- চাচা, আপনাকে অভিবাদন! আমরা সবাই শান্তি চাই! - ওমর হাসান আল জাহিদ
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন? - নাফিস ইফতেখার
- স্রোতের বিপরীতে একজন টাইপিস্টের জীবন সংগ্রাম - এ. এস. এম. রাহাত খান
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
মিউজিক্যাল সিনেমা, এবং মিউজিসিয়ানদের নিয়ে সিনেমা;কিছু প্রিয় নাম।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২২
হলিউডে একসময় মিউজিক্যাল মুভির রমরমা অবস্থা ছিলো। এখনও মিউজিক্যাল তৈরী হয়, তবে আগেকার মত আশ্চর্য সরলতায় ভরা অদ্ভুত সুন্দর সব ছবি আর পাওয়া যায়না। ওগুলোতে সুইট সিক্সটিজের একছ্ত্র অধিকার! মিউজিক্যাল মুভি যে খুব বেশি দেখেছি তা নয়। কিন্তু যেগুলোই দেখেছি,বেশিরভাগই ভালো লেগেছে। তাই প্রিয় তালিকা করতে গেলে, দেখা প্রায় সব ছবির নামই চলে আসবে!
প্রথমেই বলি সাউন্ড অফ মিউজিকের কথা।
এটার কথা অবশ্য মুভিখোরদের কাছে বলার কিছুই নেই। যারা খুব কম সিনেমা দেখেন তাদের অনেকেও হয়তোবা এটা দেখেছেন। না দেখে উপায়ই বা কি! এটা এমন একটা ছবি, যে কারো ভালো লাগতে বাধ্য। অসাধারণ জুলি এন্ড্রুজ। দেবদূত শিশু সব। আহা মায়া! আর অসম্ভব সুন্দর সব গান। মাস্ট সি মুভি।
Grease-
নিটোল প্রেমের ছবি। সস্তা কাহিনী। কিন্তু অনেকগুলো গান। আর সেইসময়কার ক্রেজ জন ট্রাভোল্টা এবং অলিভিয়া নিউটন জন। Summer days এর মত মজার গান, আর সেই বিষণ্ণ বোকা মেয়ের গান যে একজন গার্ডিয়ান এ্যানজেল খুঁজে বেড়ায়.. আরো কতক বিরহের গান..... গানে গানে ভরা! শুধুমাত্র গান গুলি দেখার জন্যে ছবিটা দেখতে পারেন। হতাশ হবেন না নিশ্চিত।
Fiddler on the roof-
একটি ইহুদি পরিবারের জীবনযপনের চালচিত্র, রাশিয়ার প্রেক্ষাপাটে। গ্রামে। ধর্মপ্রাণ মানুষজন, পারিবারিক জীবন, কিশোরী বয়স পার না হতেই বিয়ের পিঁড়িতে বসা, আর সে স্বপ্নেই মেয়েরা আকূল।তাই তারা গেয়ে ওঠে "Matchmaker matchmaker make me a match" প্রেম করা সেখানে পাপ। কিন্তু তারপরেও সময়ের আবর্তনে পরিবর্তন ঘটে সমাজ কাঠামোয়। রাশভারী, একগুঁয়ে গোঁড়া বাবাও শেষ পর্যন্ত মেনে নেন মেয়ের পছন্দ করা পাত্রকে। রাজনীতির পট পরিবর্তনে একসময় বসতভূমি ছেড়ে যায় তারা। তিন ঘন্টার মহাকাব্যিক সিনেমা একটা। এত বড় দৈর্ঘ্যের সিনেমা বলে আবার মনের মধ্যে দোনোমনা চলছে নাকি আপনার! আমি কিন্তু ছবিটা কয়েকবার দেখেছি!
West side Story-
রোমিও জুলিয়েটের কাহিনীর আধুনিক, মিউজিক্যাল সংস্করন। দুই শত্রু শিবিরের দুইজন নরনারীর প্রেম কাহিনী, অবশেষে ট্রাজেডী, আর মাঝখানে কোরিওগ্রাফি'র সর্বোচ্চ মেধার খেলা! বারবার দেখার মত একটা ছবি।
The wizard of Oz-
ছোট্ট মেয়ে ডরোথি হঠাৎ এক ঝড়ের দিনে উড়ে চলে যায় রুপকথার দেশে। সাথে তার প্রিয় কুকুরটা। ওখানে দেখা হয় ভালো ডাইনী খারাপ ডাইনী, বোকা বাঘ আর টিনমানব, অনেকের সাথে। মজার এই অভিযাত্রায় অংশ নিতে চাইলে ছবিটা দেখতে ভুলবেননা কিন্তু!
Chicago-
এ সময়কার ছবিগুলোর মধ্যে শুধু এটাকেই রাখলাম। অস্কারজয়ী এই ছবিটা আমার অন্যতম পছন্দের একটি ছবি। এটা একটা মিউজিক্যাল হলেও, এবং গানের সংখ্যা অনেক হলেও আমার সেরকম পছন্দের কোন গান নেই, কিন্তু গান পছন্দ হওয়া বা না হওয়াটা এই ছবিটা পছন্দের মাপকাঠি না। এখানে রয়েছে তীব্র স্যাটায়ার, হলিউডের খ্যাতির ইদুর দৌড়ের প্রতি শ্লেষ আর ক্যথেরিন জেটা জোনস, রেনি জেলওয়েগার এর অসাধারণ অভিনয়। গানের মাধ্যমে ছবির কাহিনী বলার অতি চমৎকার ফরম্যাটটা এখানে দারুনভাবে ব্যবহার করা হয়েছে।
The Broadway melody-
১৯২৯ সালের ছবি। এমন কিছু ভালো ছবি নয় এটা। কিন্তু সিনেমাটির ঐতিহাসিক তাৎপর্যের কারণে এটাকে লিস্টে রাখলাম। প্রথমত; এটা অস্কারজয়ী প্রথম সবাক চলচ্চিত্র। দ্বিতীয়ত, এটাই মিউজিক্যাল ছবিগুলোর মধ্যে এটাই প্রথম অস্কার জেতে। এখনকার অস্কারপ্রাপ্ত ছবিগুলোর মানের সাথে এটার আকাশ পাতাল তফাৎ।
হাই মেলোড্রামা, দূর্বল এডিটিং...তারপরেও ভালো লাগে, অন্যরকম একটা সরলতার জন্যে।
Singing in the rain-
এটা শুধু আমার প্রিয় মিউজিক্যাল না, প্রিয় ছবির অতি সংক্ষিপ্ত তালিকাতেও এই ছবিটা আসবে। কাহিনী, অভিনয়, নাচ, গান, কমেডি, রোমান্টিকতা সবকিছুর মিশেলে আশ্চর্য সুন্দর এক ছবি। আমি আর আমার ছোটভাই একসময় প্রতিদিনই ছবিটা দেখতাম! বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে যখন বাইরে থেকে বাসায় ফিরি, তখন মনের অজান্তেই গুনগুনিয়ে উঠি, "Singing in the rain/singing in the rain/what a glorious feelings I'm happy again"
হলিউডের নির্বাক যুগ থেকে সবাক যুগে প্রত্যাবর্তনের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটা। বলার ভঙ্গিটা অনবদ্য। অদ্ভুত মজার সব দৃশ্য আছে, যা দেখতে গিয়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। আর নাচের মুদ্রাগুলো রীতিমত অবিশ্বাস্য। এই ছবির নায়ক Gene Kelly ছিলেন চেইন স্মোকার। কিন্তু অসম্ভব কষ্টকর নাচগুলো পারফর্ম করার জন্যে তিনি ধূমপান ছেড়ে দিয়েছিলেন। শুধু গান আর নাচর কথা বলছি দেখে নাক সিঁটাকাবেন না! স্টোরিলাইনটা এক কথায় অসাধারণ। আমার কথায় ভরসা না পেলে একটা তথ্য দিই, বৃটিশ ফিল্ম ইনস্টিটিউটের সেরা দশ ছবির সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় এই ছবিটি আছে সিটিজেন কেইন, এইট এ্যান্ড হাফ এর মত ছবির সাথে। কোনভাবেই মিস করা উচিৎ নয়।
এবার সংক্ষেপে কিছু সিনেমার নাম বলি, যেগুলো মিউজিক্যাল নয়, তবে মিউজিক রিলেটেড।
Ray- আমার দেখা জেমি ফক্সের প্রথম ছবি। অভিনয় দেখে অভিভূত। অন্যতম সেরা মেল পারফরম্যান্সের তালিকায় থাকবে।অন্ধ কৃষ্ণাঙ্গ জ্যাজ শিল্পী রে চার্লসের জীবনের উত্থান পতনের কাহিনী।
Walk the line- কিংবদন্তী কান্ট্রি সিঙ্গার জনি ক্যাশ এর জীবন নিয়ে তৈরি ছবি। ভালো লেগেছে।
Tenacious, D in the path of destiny- গুরু জ্যাক ব্ল্যাকের হাহাপগে রক কমেডি।
This Is Spinal Tap- এটা আমার গুরু জ্যাক ব্ল্যাকের প্রিয় ছবি। তার ভাষ্যমতে এটাই প্রথম ছবি যা তার পশ্চাদ্দেশে লাথি দিয়েছিলো। একটা কিক এ্যাস রকুমেন্টারি!!
School of Rock- আমার ধারনা এই ছবিটায় জ্যাক ব্ল্যাক শুধুমাত্র অভিনয় করার জন্যে অভিনয় করেননি, রক মিউজিকের প্রতি তার অসম্ভব প্যাশন প্রতিটা ডায়ালগ, মনোলগ আর মুভমেন্টে প্রকাশ পেয়েছে। ছবিটার কাহিনীতে অনেক দূর্বলতা আছে, তাতে কি! আমার অন্যতম প্রিয় ছবি।
Control- বৃটিশ ফিল্ম। সাম্প্রতিককালের, কিন্তু সাদাকালো। অসম্ভব মুডি একটা ছবি। স্টাইলিশ, এবং বিষণ্ণ।
Sid and Nancy- বৃটিশ পাংক গ্রুপ সেক্স পিস্তলের মেধাহীন বেজিস্ট সিড ভিশিয়াসের জীবন, তাদের ব্যান্ডের চিয়ারলিডার ন্যান্সির সাথে প্রেমের সত্যি কাহিনী অবলম্বনে তৈরী ছবি।
সিডকে কেউ কখনই ভালো বেজিস্ট বলবেনা, কিন্তু পাংক জেনারেশনের আইকন হিসেবে চিরকাল বেঁচে থাকবে সিড, মাত্র ২২ বছর বয়সে হেরোইন ওভারডোজের কারণে মারা যাওয়া এই তরুন।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফাহমিদুল হক বলেছেন:
সাউন্ড অব মিউজিক আর সিঙ্গিং ইন দ্যা রেইন অসাধারণ।
লেখক বলেছেন: বার বার দেখলেও পুরোনো হবেনা ছবিগুলো।
ফানিয়েষ্ট মিউজিক্যাল --
~~~~~~~~~~
সাউন্ড অফ মিউজিক -- > বেষ্ট
গ্রিস
ইউজার্ড অফ ওজ (এটা কি মিউজিক্যাল ছিলো ? )
শিকাগো
সিংগিং ইন দ্য রেইন
হাই ফেডালিটি
আর স্কুল অফ রক দেখা ।
~~~~~~
হাই ফেডালিটি অনেকের ভালো লাগবে না -- কিন্তু আমার কাছে বেশ মজা লাগসে ।
স্কুল অফ রক -- যেকোন গানপাগলার ফেবরিট মুভি অনায়সে।
লেখক বলেছেন: প্রোডিউসারস দেখিনাই। উইজার্ড অফ ওয কে মিউজিক্যাল বলা যায়। অন্তত আইএমডিবি তো তাই বলে! কন্ট্রোল দেখিস। স্কুল অফ রকের ব্যাপারে একদম হাছা কতা কৈছোস।
লেখক বলেছেন: বিড়াট মিসটেক হয়া গ্যালো। আফসুস!
লেখক বলেছেন: পোস্টের ওজন একটু বেশি ভারি হয়া গ্যাসে।
চিপা পদ্ধতিতে কমেন্টের রিপ্লাই দিতাছি ![]()
আহমেদ রাকিব বলেছেন:
মুলা রোজ বাদ পইড়া গেল মনে হইতাছে। পোস্টে বিশাল একখান +
লেখক বলেছেন: ঐটা দেখা হয়নাই। ডিভিডি পৈরা আছে, মাগার দেহা হয়না
নাম শুনসি অনেক। এইবার দেক্তে হৈবো।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ভাল+
লেখক বলেছেন: ধন্যবাদ!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!আমার পরিশ্রম বৃথা যায়নি তাহলে!
লেখক বলেছেন: ঐ ছবিটা দেখিনাই ভাই ![]()
লেখক বলেছেন: একদম ফকফকা দেখতে পার্তেসি। তুমার্মনেহয় লোড হৈতে টাইম লৈতাছে।
স্কুল অভ রক সেইরকম, বিশেষ কইরা আমার মত রক পাগলদের জন্য।
সিংগিং ইন দ্য রেইন দেখি নাই, মনে হচ্ছে দেখতেই হবে।
এইবারে বাদ পড়া ২টা ছবির কথা, একটা "মাই ফেয়ার লেডি", অড্রে হেপবার্নের, অসাধারণ অভিনয়। আরেকটা "অ্যামাডিউস", একই সাথে মিউজিক্যাল এবং মিউজিশিয়ানের কাহিনী, মোজার্টের জীবনী নিয়ে, এইটা মিস করাই যাবে না।
লেখক বলেছেন: সাউন্ড অফ মিউজিক আমার কাছেও সেরা ছিলো, সিংগিং ইন দ্যা রেইন দেখার আগ পর্যন্ত।অবশ্যই দেখবেন। স্কুল অফ রক কয়বার দেখসি হিসাব নাই। এ্যামাডিউস দেখা হয়নাই, দেখতে হবে। মাই ফেয়ার লেডি আমার কেন যেন একদম ভালো লাগেনাই। যেদিন দেখসি, ঐদিন আসলে মুড ভালো ছিলোনা।
মুভি পাগল বলেছেন:
ভাই, লিস্টটা অসাধারণ আর পোস্টটাও জোশ। ধন্যবাদ পোস্টটার জন্য। সরাসরি প্রিয়তে নিলাম আর +++++++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!!
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
শিকাগো আর সিংগিং ইন দ্য রেইন দ্যাখছি ফাঁকতালে, আর কিচ্ছু দ্যাখি নাই
আপ্নের লিষ্টিং ভালা হ্লইছে, কারণ আমার দ্যাখতে ইচ্ছা করতেছে তাই
আইচ্ছা মাম্মা মিয়ারা কি এই লিষ্টে রাখন যায়, এবা এর গানগুলার লাইগ্যা?
লেখক বলেছেন: আমার কাছে ভালো লাগেনাই। গান গুলা শুনতে চাইলে তো এ্যাবা'র এ্যালবাম কিনলেই হয়
তবে মেরিল স্ট্রিপের সেই রুফটপ ড্যান্স অনবদ্য এককথায়। খুব মজা লাগসিলো।
লেখক বলেছেন: কি আর করা লইয়া যান
![]()
আকাশ অম্বর বলেছেন:
চমৎকার।ভ্রাতা My Fair Lady!
A Night at the Opera
Oliver!
এ্যানিমেশনে The Lion King, Beauty and the Beast, The Prince of Egypt
ধন্যবাদ।
লেখক বলেছেন: মাই ফেয়ার লেডি আমার কেন যেন ভালো লাগেনাই। আর এ্যানিমেশন কেন যেন দেখতে ইচ্ছা করেনা। তবে অন্যগুলো দেখার ইচ্ছা রইলো। শুভেচ্ছা ভ্রাতা!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!
রথে চেপে এলাম বলেছেন:
মিউজিক এন্ড লিরিকস মুভিটা আমার অনেক ভাল লাগছে।
লেখক বলেছেন: দেখা হয়নি। এই লিস্টের না দেখা ছবিগুলো দেখে নিয়েন সম্ভব হলে।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
The wizard of Oz খালি বইডা পড়ছি। আর কিছুই দেহি নাই। আফসুস। কি করলাম জীবনে।
লেখক বলেছেন: আমার আফসুস তো আরো বেশি, আমি ছবিটা দেখসি, মাগার বইটা পড়িনাই।
আকাশ_পাগলা বলেছেন:
এই মিউজিকাল মুভির লাইনে আমি নবিশ। ওক্কে, তাইলে এখন থেকে এই টাইপ মুভিও দেখা শুরু করব।
লেখক বলেছেন: শিওর!
লেখক বলেছেন: মানিনা!
তাজা কলম বলেছেন:
ভাল লাগরো পোষ্টটি। +
লেখক বলেছেন: ধন্যবাদ!
তামিম ইরফান বলেছেন:
টেইক দ্যা লীড মুভিটাও ভালো লাগছিলো।
লেখক বলেছেন: দেহিনাই ![]()
শাওন৩৫০৪ বলেছেন:
Across The Universe নাই? আমার খুব পছন্দের...
এখন ডর্মে ফিরা ওয়াক দ্যা লাইন আবার দেখুম, ডিভিডি প্রিন্ট...
লেখক বলেছেন: Across The Universe দেখিনাই যে! তয় এইডা দেকতেই হৈবো। বিটলস এর গান নিয়া মিউজিক্যাল, কেমনে মিস করি কউ? তুমিই কউ?
শওকত হোসেন মাসুম বলেছেন:
সিঙ্গিং ইন দ্যা রেইন আমার কাছে সেরা
লেখক বলেছেন: আমার কাছেও। অতুলনীয় একটা ছবি। পড়ার জন্যে ধন্যবাদ মাসুম ভাই।
ভেবে ভেবে বলি বলেছেন:
আমার মনে হয় এটাই আপনার প্রথম পোস্ট যেখানে আপনি আপনার কোনও ফ্যামিলি মেম্বারকে নিয়ে অন্ততঃ একটি কথা লিখলেন।
লেখক বলেছেন: এ থেকেই বোঝা যায় যে বাঙালির পারিবারিক বন্ধন কতটা দৃঢ়! না লিখে পারা গেলনা শেষ পর্যন্ত।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সবি প্রিয়।+++
লেখক বলেছেন: মুভিখেকো দোস্ত আমার!
সুদীপ চৌধুরী বলেছেন:
মিউজিক্যাল জানরার সবচেয়ে ভালো দিক হলো ছবি গুলো বার বার দেখা যায়। এই পোস্টের অনেক ছবিই অবশ্য আমি দেখি নাই। শেষ দেখা মিউজিক্যাল ছবি বোধ হয়--
"সোয়েনি টোড: দ্য ডিমোন বারবার অফ ফ্লিট স্ট্রিট"।
আর খুব ভালো লাগে "রোমান্স এন্ড সিগারেটস"---জন টার্টুরোর ছবি।
লেখক বলেছেন: হু, এটা ঠিকই বলেছেন। সোয়েনি টড এর ডিভিডি বাসায় পৈরা আছে, দেহা হয়না। মুভি দেখাই আসলে হয়না এখন। শুধু স্ম্বতি রোমন্থন।
শত রুপা বলেছেন:
সাউন্ড অব মিউজিক এর গান গুলো বারবার শুনতে ইচ্ছে করে
লেখক বলেছেন: এই ছবির গান যার ভালো লাগেনা, সে মানুষ না পাত্থর!
লেখক বলেছেন: ধন্যবাদ!
জুল ভার্ন বলেছেন:
চমতকার! অনেকগুলো ভালো ছবির কথা উল্যেখ করার জন্য বেশী বেশী ধন্যবাদ কিন্তু প্লাস মাত্র একটা!
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
সুবিদ্ বলেছেন:
.......ভালো মুডে থাকার সময় মাই ফেয়ার লেডীটা দেইখো, ভালো না লেগে উপায় নাই.......
লেখক বলেছেন: আসলে কিছু কিছু ছবির সাথে ঠিক টিউনিং হয়না, সে যত ভালো ছবিই হোক না কেন! এটাও সেরকম একটা ছবি, আবার দেখব বলে মনে হয়না।
লেখক বলেছেন: রঙচঙা পোস্ট ![]()
গায়ত্রী সান্যাল বলেছেন:
Suman er jua gaaner কোনো লিংক দিতে পারেন?
লেখক বলেছেন: আকাশ অম্বরের কাছে আমিও কৃতজ্ঞ!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সাউন্ড অফ মিউজিক...............অসাধারন।
কিছু অদেখা ছবিআছে।দেখে নেবো।
গতবছরের দেখা খুব প্রিয় একটা ছবি........August Rush.
শুভকামনা থাকলো হাসান।
লেখক বলেছেন: সাউন্ড অফ মিউজিক কারো ভালো লাগেনাই, এ কথা আমি কখনও শুনিনাই
। মুভি রিভিউ দেয়ার একটা সুবিধা হল, কমেন্টের মাধ্যমে অনেক ছবির নাম জানা যায়, এই যেমন অগাস্ট রাশ এর কথা আমি এই প্রথম শুনলাম। ভালো থাকবেন সাজি আপু।
আসফাকুল আমিন বলেছেন:
August Rush. দেইখা ফেলান। কাহিনী আর মেকিং ভালো না ......... কিন্তু মিঊজিক জটিল । আমার কাছে পুরা সাউন্ড ট্রাক আছে ......... আহ পুলাডা এক রাইতে গিঁটার বাজায়া শেষ কৈরা হালায় ...........
লেখক বলেছেন: ওক্কে! প্রিপারেশন কেমন চল্তাসে? ফুটবলের ভরা মৌসুমে বইয়ে মন দেয়া তোমার জন্যে অবশ্য একটু কঠিনই!
তামিম ইরফান বলেছেন:
Grease এর নকল কইরা হিন্দী একটা সিনেমা বের হইছিলো ৯৯-২০০০ এর দিকে দেখার পর পরিচালকের উপর বমি কর্তে ইচ্ছা হইছিলো।
লেখক বলেছেন: হিন্দির কথা আর কি কমু।সাউন্ড অফ মিউজিকেরও নাকি একটা হিন্দি ভার্শন আছে? মাধুরী ছিলো নাকি? শুনসিলাম। তয় গ্রিজ এর একটা সেকেন্ড পার্ট বাইর হৈসিলো হলিউডেই, সর্বকালের অন্যতম ফ্লপ একটা ছবি!
তামিম ইরফান বলেছেন:
হ!.....।তয় মাধুরীরে ভালাপাই
লেখক বলেছেন: আমি জীবনেও মাধুরীর কুনো ছবি দেহিনাই, আফসুস! তয় মাধুরীরে ভালা লাগতো। এক্সেপশনাল সৌন্দর্য। গর্জিয়াস যাকে বলে।
ভেবে ভেবে বলি বলেছেন:
মাধুরীর 'দিল' ছবিটা দেখতে পারেন, রূপ তো কতজনেরই থাকে কিন্তু রূপের এমন তেজ... বিস্ময়কর! সমস্যা হলো, যত তেজ বা যত দেমাগই সে দেখাক না কেন, একটুও খারাপ লাগে না। একটুও না! লেখক বলেছেন: "মনে জিদ না লাগে(৩)
মনে রাগ না লাগে(৩)
মনে জিদ না লাগে
মনে রাগ না লাগে
সে আইলোনা টাইম দিয়া
না জানি কনে করসে বিয়া
না জানি কনে করসে বিয়া"
![]()
লেখক বলেছেন: ৩২ নম্বর কমেন্টের রিপ্লাই অফ্রাসোংগিক না। আকাশ অম্বর গানটা খুঁইজা দিছিলো।
আর ৩৭ নং কমেন্ট পুরাটা যায়নাই
শুরুতে কয়েকটা কথা ছিলো, হেইডা নাই দেইখা চেতসো। শুরুতে লিখসিলাম,
"দিল ছবিটায় আমির খান আছে না? ছবিটাতে একটা হিট গানাছিলো। আমগো কাজইল্যা সেইডা প্যারোডি কৈরা গাইছিলো"
তারপর বাকি অংশটুকু ![]()
ভেবে ভেবে বলি বলেছেন:
তাই? কিন্তু আমি ঐটার একটা প্যারোডি (ঠিক প্যারোডি না, বঙ্গানুবাদ বলা যাইতে পারে) জানিআমি প্রেম কি জানি না প্রেম কি জানি না প্রেম কি জানি না
আমি প্রেম কি বুঝি না প্রেম কি বুঝি না প্রেম কি বুঝি না
আমি প্রেম কি জানি না আমি প্রেম কি বুঝি না
শুধু ধিকি ধিকি মন যায় পুড়ে
কি জানি হায় কোন আগুনে
পুড়ি গো আমি এই ফাগুনে!
[অ.ট. কালকের সেই বাসে মেয়েদের ঘটনার পোস্টটা সরিয়ে ফেলা হয়েছে, না?]
লেখক বলেছেন: হাহা! ঐ সময় যেকোনো হিট হিন্দি গানেরই প্যারোডি বাইর হৈতো। এক হাওয়া হাওয়া গানের যে কত প্যারোডি বাইর হৈছিলো হিসাব নাই।
হ, আবুলটার (পরিমার্জিত সংস্করন
) পোস্ট সরায় দিছে।
লেখক বলেছেন: ঐটা ইচ্ছা কৈরাই বাদ্দিসি। ভালো লাগেনাই কেন যেন ![]()
দ্রোহি বলেছেন:
হলিউড মিউজিক্যালস এর সর্বশেষ সংযোজন মনে হয় Mamma Mia.
Pierce Brosnan অভিনীত ছবিটি গত পরশু HBO চ্যানেল এ দেখলাম, আংশিক।
রিভিউ লিঙ্ক http://www.imdb.com/title/tt0795421/
লেখক বলেছেন: ছবিটা দেখসি
ভালোই। তবে আমার প্রিয় লিস্টে থাকবেনা ![]()
আসফাকুল আমিন বলেছেন:
শেষ ফুটবল খেলা দেকসি চ্যাম্পিয়ন লীগ ফাইনাল .............কঠিন কাম মানে ........পিসিতে বসি ৩-৪ দিনে একবার তাও ১ ঘন্টার লাইগা ............মাথা নষ্ট ম্যান । সিরিয়াস কষ্ট করতাসি ................... আমার ঢাকায় থাকাই লাগবো। নাইলে আমি সেষ
লেখক বলেছেন: বৎস, কষ্ট করিলে কেষ্ট মেলে। কষ্ট কর। ঢাকায় থাকতে হবে এই সিদ্ধান্তটা ভালো নিসো। খুলনায় যায়া আমার প্রথমদিকে খুব কষ্ট হৈতো। পরে অবশ্য মানায়া নিসিলাম। বেস্ট অফ লাক।
অপরিচিত_আবির বলেছেন:
মিউজিশিয়ান নিয়ে ছবি শিরোনাম দেখেই আশা করেছিলাম আমাদিউস সবার আগে থাকবে - আমার খুবই প্রিয় ছবি এবং অস্কার জয়ী্ও।মিউজিকালের মাঝে অবশ্যই সবার আগে থাকবে সাউন্ড অফ মিউজিকের নাম এবং এরপরই সিঙ্গিং ইন দা রেইন(এই মুহূর্তেই দেখছি এখনো শেষ হয় নাই
রে ছবিতে জেমি ফক্স আর ওয়অক দা লাইনের হোয়াকিন ফিনিক্স দুজনেই অসামান্য অভিনয় করেছেন। আর স্কুল অফ রক আর টেনাশিায়াস ডিতে জ্যাক ব্ল্যাকের জুড়ি মেলা ভার।
তবে আমার দেখা সেরা মিউজিকালের নাম জিজ্ঞেস করলে আমি আমার দেখা প্রথম মিউজিকাল ছবিটার নামই বলবো - ফ্যান্টাসিয়া।
লেখক বলেছেন: আমাদিউসটা কিনি কিনি কৈরা কেন যেন কেনা হৈলোনা এখনও। আর মুল্যা রুঝ আমারে একজন গিফ্ট কর্সিলো, মাগার ডিভিডিটা খুঁইজা পাইতেসিনা
। ফ্যান্টাসিয়ার নামএই প্রথম শুনলাম
প্রাকৃত বলেছেন:
ইংলিশ মুভি দেখি কম, তাই আইডিয়াও কম। ধন্যবাদ হাসান ভাই। ছবিগুলো সংগ্রহ করে দেখার চেষ্টা করবো।
লেখক বলেছেন: সাউন্ড অফ মিউজিক, আর সিংগিং ইন দ্যা রেইনটা অন্তত দেখেন। ভালো না লাগলে পয়সা ফেরত!
রুবেল শাহ বলেছেন:
সব গুলো দেখা হয়নি............
আর যে গুলো দেখা হয়েছিল সেগুলোর কথাও ভুলে গিয়েছিলাম......ব্যস্ততার জন্য। আপনার লেখায় আজ আবার মেঝেতে বসিয়ে দিলো .........................
অসাধারণ পোষ্ট
=====
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা সর্বদা
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকুন, কবিতা আর আঁকাআঁকি নিয়ে।
আশরাফ মাহমুদ বলেছেন:
পোস্ট নজরে রাখলাম, নামানো শুরু করবো সপ্তাহান্তে।
লেখক বলেছেন: পোস্টরে নজরটিপ পড়ায়া রাখলাম ![]()
ভেবে ভেবে বলি বলেছেন:
ও হামা'দা, অপ্সরাদি'র আংটি ব্লগে একখান কমেন্ট দিয়া আইছি, একবার দেইখা আইবেননি? (নিশ্চয়ই অফিসে ঝিম মাইরা বৈয়ারইছেন, ঈদের হাওয়া লাইগা কাম-কাইজ হজ্ঞলডি মাথায় উটছে, তাই ভাবলাম আপ্নেরে একখান দৌড়ানি দিই!) লেখক বলেছেন: তোমার কথা শোনামাত্র দৌড়ানি দিসিলাম, তয় অপ্সরা আপার ব্লগে না, কাম আছিলো। এখন হাঁফাইতে হাঁফাইতে আইলাম। জিরায়া লয়া আপার বলগে যামুনি।
লেখক বলেছেন: এই দুইটা আমার খুব প্রিয়! ![]()
আয় আইজক্যা বলেছেন:
সিংগিং ইন দ্যা রেইন দেখিনাই....অদেখা আছে কত কিছু...
লেখক বলেছেন: অদেখা অনেক কিছুই থাকবে এই জীবনে, কিন্তু সিংগিং ইন দ্যা রেইন যেন সেই লিস্টে না থাকে!
লেখক বলেছেন: থ্যাংকস! সময় পেলে ছবিগুলো দেখে ফেলেন। অন্তত সাউন্ড অফ মিউজিক, আর সিঙ্গিং ইন দ্যা রেইন।
লেখক বলেছেন: থ্যাংকস। আবার উধাও হৈয়েন্না আগের মত ![]()
মন মানে না বলেছেন:
স্কুল অফ রক দেখেছে এক সপ্তাহের কিছু বেশি হয়েছে । সেই রকম লাগছে ।(যদিও আমি গান বাজনা খুব একটা পছন্দ করি না, তার পরও)
বাকি গুলো দেখবো আশা করি ।
লেখক বলেছেন: স্কুল অফ রক আমার খুব প্রিয়!
মন মানে না বলেছেন:
প্রিয়তে নিয়ে রাখলাম । টাকা পয়সা দিতে পারুম না !!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: খুব একটু ভালো নেই আপু। হঠাৎ পাওয়া বহু প্রতীক্ষার ছুটি কেন যেন উপভোগ করতে পারছিনা। ভালো থাকবেন। ঈদ মোবারক।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
লেখক বলেছেন: সিনেমার বৃষ্টি!
কঁাকন বলেছেন:
ঈদ মোবারক হাবা থুক্কু হামা
লেখক বলেছেন: ঈদ মোবারক কঁাকন। আপনের ঈদের বিশেষ আলুচুনা অনুষ্টানে অংশগ্রহণ কৈর্তাম ছাই।
শাওন৩৫০৪ বলেছেন:
মুবারক
লেখক বলেছেন: ঈদ মোবারক
ভেবে ভেবে বলি বলেছেন:
এইবার আমার মরণ ঠেকায় কে? হা হা হা...
লেখক বলেছেন: ঈদ মোবারক।
লেখক বলেছেন: ঈদ মোবারক
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো কাটুক ঈদ। ভালো থাকুন সারাদিন।
লেখক বলেছেন: ঈদ মোবারক! ঘুম থেকে উঠলাম কেবল ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!ঈদ মোবারক! ভালো থাকুন।
মুক্তি মণ্ডল বলেছেন:
সাউন্ড অব মিউজিক chamotker
লেখক বলেছেন: Classic!
রোহান বলেছেন:
জোস পোষ্ট... মিউজিকের শব্দ আর বৃষ্টিতে গান গাওয়া সিম্পলি জোস..কপালডা খারাপ The wizard of Oz এর নাম খালি শুইনাই গেলাম দেখা হইলো না
আর আমগো দেশের বাইদার মাইয়া জুসনা রে লিষ্টিতে ধর্লেন না....বাইদার মাইয়া জুসনা আমায় ফাগল কইরেছে --- ইরাম গান ওলা মুভি রে মিউজিকাল সিনেমার প্রিয় লিষ্টিতে না রাখলে কেমতে কি
লেখক বলেছেন: ধন্যবাদ! The wizard of Oz তো পাওয়া যায়। আমি ডিভিডি কিনসিলাম।
আর বেদের মেয়ে জোসনা নাই দেইখা টেনশন লৈতাসেন ক্যান! সেকেন্ড পার্টে থাকবো। ঐহানে সব দেশী মিউজিক্যাল। চাকভুম চাকভুম! ![]()
রোবোট বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন: Thanks!
লংকার রাজা বলেছেন:
মিউজিকাল মুভি দেখি না খুব একটা,তবে অগাস্ট রাশ খারাপ লাগে নি।
লেখক বলেছেন: অন্তত সাউন্ড অফ মিউজিক, আর সিঙ্গিং ইন দ্যা রেইন দেখে ফেলেন।
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
কয়েকটা দেখা নাই। উইজার্ড অব ওজ আমার দেখা সেরা গানওলা মুভিগুলোর মধ্যে একটা।লিস্টিটা তুলে রাখতেসি ডাউনলোডের লিস্টিতে। যেটা যেটা বাকি, সেগুলো গিয়ে ডাউনলোড দেবো।
পোস্টে প্লাস, যদিও দেখাচ্ছে "আপনি একবার রেটিং দিয়েছেন"
লেখক বলেছেন: উইজার্ড অফ ওয দেখলে মনটাই ভালো হয়ে যায়। কি আশ্চর্য সরল, সুন্দর একটা ছবি!
রেটিং কোন ব্যাপার্স না, গত তিন পোস্টে মাইনাস খাইনাই দেইখাই আনন্দে আত্নহারা হাহাহা!
লংকার রাজা বলেছেন:
ওক্কে বস,দেইখা ফালামু।মুভি দেখতে আমার কোন আপত্তি নাই.......
লেখক বলেছেন: শুনে ভালো লাগলো
ক্যারি অন!
নুশেরা বলেছেন:
দারুণ পোস্ট। সিঙ্গিং ইন দ্য রেইনই সেরা আচ্ছা হামা, একটা বেশ বিখ্যাত মুভি ছিলো (নাম ভুলে গেছি, নিজেকে মাইনাস)... থাই এক রাজার বাড়ীতে শ্বেতাঙ্গিনী গভর্নেস আসে... রাজার ছেলেপিলেদের বিরাট ব্যাটেলিয়ান... ওটাও তো বোধহয় মিউজিক্যালের মধ্যে পড়তো
লেখক বলেছেন: সিঙ্গিং ইন দ্য রেইনই সেরা। অবশ্যই! আপনি যে ছবিটার কথা বললেন ঐটা আমি দেখিনাই ![]()
নুশেরা বলেছেন:
দ্য কিং অ্যান্ড আই। ১৯৫৬ সালের মুভি। ওটা ছিলো একই গল্পের মিউজিক্যাল ভার্সন; ১৯৯৯তে যেটার সিরিয়াস ভার্সন অ্যানা অ্যান্ড দ্য কিং রিলিজ করে। এখানে বিস্তারিত পাবে।Click This Link
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। এই ছবিটার নামই আমি শুনিনাই। ভালো মিউজিক্যালের প্রতি আমার ভীষণ আকর্ষণ। এটা খুঁজে পেতে দেখে নেব নিশ্চয়ই।
নুশেরা বলেছেন:
বিটিভিতে আশি-নব্বইয়ের দশকে মুভি অফ দ্য উইকে দারুণ সব মুভি দেখাতো (মোস্তফা কামাল সৈয়দের প্রতি কৃতজ্ঞতা!)। দ্য কিং অ্যান্ড আই- এর মিউজিক আর সঙ্গের কোরিওগ্রাফি দুর্দান্ত; কিন্তু মিউজিকের জন্য এটা আমার মনে আছে তা কিন্তু না। প্রাচ্যের একটা রাজা কতোটা দৈনন্দিন জীবনাচরণে কতোটা ক্রুড হতে পারে, পলিশড এক গভর্নেসের সঙ্গে তার ইন্টারঅ্যাকশান কেমন, এই ব্যাপারগুলো খুব ভাবায়। এটার পিছনে উনিশ শতকের এক ঐতিহাসিক কাহিনী আছে।
লেখক বলেছেন: তাহলে শুধুমাত্র মিউজিক ছাড়াও ছবিটাতে ভালো লাগার মত আরো উপকরণ আছে। এ ছবিতো মিস করাই যাবেনা। আবারো ধন্যবাদ আপু।
দ্যাট থিং ইয়ু ডু ,
অলমোষ্ট ফেমাস ,
ডোরস -- এইসব কি এই পোষ্টের আওতায় পড়ে ?
না পড়লে সেই সব নিয়া একটা নতুন পোষ্ট দে।
লেখক বলেছেন: অবশ্যই পরে। তবে লিস্ট বেশি বড় হয়ে যাচ্ছিলো দেখে আর এত নাম দিলামনা। দেখি পার্ট টু দেয়া যায় কিনা।
ভেবে ভেবে বলি বলেছেন:
ভচ, অনেক খাটাখটনি কইরা সিঙ্গিং ইন দ্য রেইন এর ফাটা ডিভিডিটাই চালায়া ফিলিমের মোটামুটি ৪ভাগের ৩ ভাগ দ্যাখলাম। অনেক ভালা লাগলো, মনে হইলো বয়স কইমা যাইতাসে! পুরাটুক দ্যাখলে আরো ভালা লাগবো নিয্যস!আমি খালি হেগো পায়ের দিকে চায়া আছিলাম আর ভাবতাসিলাম আল্লায় এগো পাও কি দিয়া বানাইসে, এমুন অদ্ভুত নাচতাম পারে ক্যাম্নে?
আইচ্ছা এডি তো একরকম দ্যাখা হইলো... নেক্সট কুনডা দেখুম কনদি?
লেখক বলেছেন: এটাই আবার দেখো। এই ছবিটা যতবার দেখবা ততবেশি ভালো লাগবে। বিলিভ মি! এর পরে সাউন্ড অফ মিউজিকটা দেইখোনা....... সবচেয়ে ভালোটা তো দেখে ফেলসো... সেকেন্ড বেস্টটা রেখে দাও পরে দেখার জন্যে। গ্রিজ দেখতে পারো এখন।
ভেবে ভেবে বলি বলেছেন:
কি! সাউন্ড অফ মিউজিক সেকেন্ড বেস্ট??? আর ইউ ম্যাড হামা? সিঙ্গিং ইন দ্য রেইনকে যদি আমি ১০০তে ১০০ দিই তাহলে সাউন্ড অফ মিউজিক কে অন্ততঃ ১১৫ দিতে বাধ্য! সাউন্ড অফ মিউজিকের বাচ্চাগুলোকে আমার খুব ভালো লাগে, আর কি লোকেশন! আর ক্রিস্টোফার প্লামার আর জুলি অ্যান্ড্রুজের সেই মরোমরো প্রেম... আহা! ঐ মুভির গানগুলোও অনেক বেশি সুন্দর হামা। এই মুভিতে (সিঙ্গিং ইন দ্য রেইন) সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো চরিত্রগুলোর পাগলামি, আর কাহিনীর ফর্মেশনটাও দারুণ ইন্টারেস্টিং... কিন্তু তাই বলে... আচ্ছা গ্রিজ আগে দেখবো না ওয়েস্ট সাইড স্টোরি আগে দেখবো?
লেখক বলেছেন: আবারও বলি, ছবিটা আরেকবার দেখো। ফাডা ডিস্কে দায়সারা ভাবে দেখলেতো হবেনা। অবশ্য সাউন্ড অফ মিউজিক খুব কাছাকাছিই থাকবে আমার কাছে সেরার দিকে। যাই হোক দুটোর মধ্যে কোনটা সেরা এটা নিয়ে তর্ক না করাই ভালো। যার কাছে যেটা।
গ্রিজ আগে দেখো। ওয়েস্ট সাইড স্টোরিটা একটু অন্যরকম, পছন্দ নাও হতে পারে। তবে গ্রিজ ভালো লাগবেই।
শান্তির দেবদূত বলেছেন:
সাউন্ড অফ মিউজিক আর ইউজার্ড অফ ওজ -- এই দুইটা দেখা, বাকি গুলো দেখতে হবে।
লেখক বলেছেন: সিঙ্গিং ইন দ্যা রেইন দেখে ফেলেন a must see
অমিত চক্রবর্তী বলেছেন:
i liked it boss.a good article.are you a fan of STANELY KUBRICK.for me he is the best director in the history of cinema.i hope you can write something about him and his films.
A REQUEST FROM A JUNIOR.
OK boss KEEP it UP.
লেখক বলেছেন: কুবরিকতো আমার গুরু! ওর ক্লকওয়ার্ক অরেন্জ আমার অন্যতম প্রিয় ছবি। এছাড়াও ফুল মেটাল জ্যাকেট, পাথস অফ গ্লোরি, শাইনিং.....কুবরিকের তুলনা শুধু কুবরিকই।
রিকুয়েস্ট রাখার চেষ্টা করব। ধন্যবাদ!
অমিত চক্রবর্তী বলেছেন:
দাদা কুবরিক এর DR. STRANGELOVE টা না দেখা থাকলে দেখে নিবেন। THE BEST DARK COMEDY EVER MADE.ভালো লাগলো আপনার কুবরিক প্রীতি দেখে ।
অমিত।
লেখক বলেছেন: ঐ ছবিটার নাম ম্যালা শুনসি। কিন্তু দেখা হয়নাই। ওটাতো দেখতে হবেই, সঙ্গে কুবরিকের অন্য না দেখা ছবিগুলোও দেখবো ইচ্ছা আছে।
মানবী বলেছেন:
"সাউন্ড অফ মিউজিক" অলটাইম ফেভারিট, আর কোন মিউজিক্যাল মুভি কেনো যেনো ভালো লাগেনা! মুভির মিউজিক যেভাবে এনজয় করি, মিউজিক্যাল মুভি সেভাবে ভালো লাগেনা।হলে শিকাগো দেখতে গিয়ে হতাশ হয়েছিলাম, যদিও এটিও বেশ ভালো মুভি।
Singing in the rain আগে দেখে থাকলেও মনে নেই, পোস্টটি পড়ার পর আবার দেখতে ইচ্ছে করছে।
ভিন্নধর্মী চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ হাসান মাহবুব।
লেখক বলেছেন: ধন্যবাদ! সিঙ্গিং ইন দ্যা রেইন দেখে ফেলেন, a must see
বোহেমিয়ান কথকতা বলেছেন:
মাই ফেয়ার লেডি কি আনা যায় না?জুশ এক্টা মুভি ।
স্কুল অব রক ছাড়া তো একটাও দেখি নাইক্কা
এই জীবনে দেখলাম টা কি?!
লেখক বলেছেন: মাই ফেয়ার লেডির কথা সবাই বলতেসে। কিন্তু আমার কেন যেন ভালো লাগেনাই সেরকম। আর কিছু না দেখলেও সাউন্ড অফ মিউজিক আর সিঙ্গিং ইন দ্যা রেইনটা দেইখো।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
হায় হায় কি কন!!!! আইচ্ছা এই দুই টা দেখার চেষ্টা করব
লেখক বলেছেন: অদ্রে হেপবার্নকে ভালো লাগসে ঠিকৈ, কিন্তু মুভিটা ভালো লাগেনাই কেন যানি।
যেই দুইটার নাম বলসি, ঐগুলা দেখা ফরজ! দেইখা ভালো না লাগলে ডলার ফেরত।
বাংলা সিনেমা এখনও হাফ মিউজিক্যাল, হাফ কমেডীতে পড়ে আছে।
লেখক বলেছেন: সবসময় দেখতে তো কোন ক্যাটাগরির ছবিই ভালো লাগেনা। তবে মিউজিক্যাল ছবিগুলা টেনেটেনে বারবার দেখা যায়।
বাংলা মিউজিক্যাল! আমিও একটু হাইসা নেই ![]()
লেখক বলেছেন: তাই সই ![]()
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
ভচের্কি এরাম কুনো মুভি আচে যেডি ম্যালাদিন্ধৈরা আঁতিপাতি কৈরা খুঁজতাসেন্মাগার পাইতাসেন্না? ভেবুর পরিচিত এট্টা দুকান আচে, খালি মুভির্নামখান মুখদিয়া বাইর্কর্বেন, দুইন্নার হজ্ঞল ফিলিম হেরা সাঁড়াশি অভিযাঞ্চালায়া খুইজ্জা আইনা ডাউনলোড কৈরা ডিভিডি রাইট কৈরা দিবো। লাগ্লে আওয়াজ দিয়েন। লেখক বলেছেন: আওয়াজ যথাসময়ে দেওয়া হবে। লিস্ট বানানির কাম শুরু করি আগে ![]()
ফাহাদ চৌধুরী বলেছেন:
"আমেডাস" দেইখেন । Mozart এর জীবনি উপর ।
লেখক বলেছেন: কত কি দেখার আছে বাকি! ওটা নেক্সট অভিযানে কিনে ফেলব।
রাজসোহান বলেছেন:
সিঙ্গিং ইন দ্যা রেইন ডাই দেখছি
লেখক বলেছেন: সাউন্ড অফ মিউজিকটা মাস্ট সি।
আপনি summer holiday টাও দেখতে পারেন ।খুব সুন্দর।
লেখক বলেছেন: sound of music বারবার দেখলেও পুরান হয়না। summer holiday দেখিনি। দেখার আশা রাখি। Thanks.
লেখক বলেছেন: আমি ফুলটা খুঁজে পেলামনা গুগলে সার্চ দিয়ে
যাই হোক, থ্যাংকস। ভালো থাকুন, অচেনা ঘাসফুল ভালো থাকুক।
কালীদাস বলেছেন:
এই ধাঁচের মুভি দেখা হয় কম। শিকাগো আর উইজার্ড অফ ওজ দেখেছিলাম, বেশ লেগেছিল! বাকিগুলা সময় নিয়ে দেখতে হবে!!
লেখক বলেছেন: সব দেখার দেকার নাই, সিংগিং ইন দ্যা রেইন আর সাউন্ড অফ মিউজিকটা অন্তত দেইখেন।
দ্যা ডক্টর বলেছেন:
৯-সংস , হেভ্ভি রকিং একটা মুভি।
লেখক বলেছেন: এটার তো নামই শুনিনাই! দেখতে হবে।
ইকারাস ইমন বলেছেন:
AUGUST RUSH সি্নেমাটা দেখতে পারেন ...
লেখক বলেছেন: এটার কথা অনেকেই বলেছে। দেখতে হবে। ধন্যবাদ!
লেখক বলেছেন: পোস্ট ড্রাফট কৈরা ফালামু ![]()
সিনেমাখোর বলেছেন:
পছন্দের মুভি অনেকগুলো।
লেখক বলেছেন: আমারও
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
আইজকা পুরা কুপানি ইস্পিড পাইতাছি। এইখান থিকা দুই একখান সাজেস্টা, নামায়ালাই।
লেখক বলেছেন: Fiddler on the roof
Wizard of oj
লেখক বলেছেন: মানুষ কত চেঞ্জ হয়!
লেখক বলেছেন: দুটোই খুব ভালো। আপনাকে সাজেস্ট করব সিংগিং ইন দ্যা রেইন আর সাউন্ড অফ মিউজিক দেখতে। অবশ্যই দেখবেন।
মিরাজ is বলেছেন:
একটাও দেখা নাই তবে মিউজিক্যাল একটা মুভি দেখেছি নাম মনে নেই
লেখক বলেছেন: মিউজিক্যাল মুভি এখন আর আগের মত তৈরী হয়না, আগেকার গুলোই ভালো ছিলো।
লেখক বলেছেন: Thanks! ota dekha hoynai.
লেখক বলেছেন: Dont miss singing in the rain and sound of music!
নিপপন বলেছেন:
taking woodstock মুভিটা দেখুন।
লেখক বলেছেন: নাম শুনিনাই। সাজেস্ট করার জন্যে ধন্যবাদ।
আহাদিল বলেছেন:
সাউন্ড অভ মিউজিক সেরা, দ্য উইজার্ড অব ওজ একটুখানি বোরিং লেগেছে। মাই ফেয়ার লেডী ভালোই তো কিন্তু স্কুল অব রক খুবই জোস লেগেছে। সিঙ্গিং ইন দ্য রেইন বাদ পড়ল কেমন করে বুঝতে পারছি না! আইজ রাইতেই দেখুম!
লেখক বলেছেন: সিঙ্গিং ইন দ্যা রেইন! আহা কী মজার মুভি! লিস্টের মধ্যে থেকে grease টাও ডেখতে পারেন। হালকা চালের ছবি। মজার।
লেখক বলেছেন: ঐটা দেখা হয়নাই এখনও।
লেখক বলেছেন: ওক্কে! ওয়াচলিস্টে রাখলাম।
আমি সুফিয়ান বলেছেন:
সাউন্ড অফ মিউজিক অসাধারণ, Grease ভালো লাগে নাই ,
Singing in the rain মুভি দেখি নাই গানটা অসাধারণ মুভিটা দেখতে হবে,
Chicago অন্যরকম,
The wizard of Oz গল্পটা আগে পড়া ছিলো সেজন্যই বোধহয় ভালো লাগে নি,
Walk the line গানগুলো ভালো তারচেয়ে ও ভালো মূল ২ চরিত্রের অভিনয় ,
School of Rock- মুভিটা দেখে ভালো মজা পেয়েছিলাম,
লেখক বলেছেন: গ্রিজ মুভিটায় গান নাচ ছাড়া ভালো লাগার মত কিছু নাই। উইজার্ড অফ ওজ পড়া ছিলো না বলেই হয়তো ভালো লাগসে! সিংগিং ইন দ্যা রেইন মাস্ট সি!
আমি সুফিয়ান বলেছেন:
ম্যুল... রোজ অতটা ভালো লাগল না, সিংগিং ইন দ্যা রেইন কি নরমাল সাইট গুলাতে পাওয়া যাবে, না টরেন্টে খুজতে হবে?
লেখক বলেছেন: আমি তো ডিভিডিতে দেখসি। টরেন্ট ইউজ করি না। স্টেজভু থিকা নামাই। তয় ঐখানে সার্চ দিয়া পাইলাম না!
পারভেজ আলম বলেছেন:
হুম। কিন্তু রেন্ট ছাড়া লিস্টটা অপূর্ণ লাগতাছে।
লেখক বলেছেন: উপস! ভালা কথা মনে করায়া দিসেন। রেন্ট দেক্সিলাম। কেম্নে যে বাদ পর্ল!
অবশ্যই যোগ করে দিবো।
তন্ময় ফেরদৌস বলেছেন:
জিম মরিসন কে নিয়ে দা ডোরস একটা অসাধারন ছবি।পিঙ্ক ফ্লয়েডের দা ওয়াল।
আর আপনার উল্লেখিত নামটা মনে হয় টেনেশিয়াস ডি, পিক অফ ডেস্টিনি হবে। এটা আমার অন্যতম ফেবারিট।
ব্যাপুক পোস্ট, অধিকাংশ মুভি দেখেছি।
লেখক বলেছেন: হ্যাঁ টেনেশিয়াস ডি। চরম চরম হাসির মুভি। এই পোস্ট যখন লিখি, তখন দ্যা ওয়াল দেখিনাই। পরে দেখসি। এক্সেলেন্ট!
লেখক বলেছেন: ড্যান্সার ইন দ্যা ডার্ক দেখিনাই। সাজেস্ট করার জন্যে এবং পোস্ট পড়ার জন্যে অনেক ধন্যবাদ!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























