১
দুই বন্ধু একজন অন্যজনকে বলল-
১ম বন্ধুঃ আচ্ছা মনির, তুই কাকে ভয় করিস? বাঘকে নাকি মশাকে?
২য় বন্ধুঃ আমি বাঘকে বেশী ভয় করি
১ম বন্ধুঃ আর আমি মশাকে বেশী ভয় করি
২য় বন্ধুঃ কেন?
১ম বন্ধুঃ বাঘকে ভয় করিনা। এই কারণে যে, বাঘের ভয়ে আমরা বাঘকে খাঁচায় বন্দী করি। কিন্তু মশার ভয়ে আমরা নিজেরাই খাঁচায় ঢুকি।
২
১ম বন্ধুঃ কিরে দোস্ত তোমাকে খুব চিন্তিত দেখা যাচ্ছে?
২য় বন্ধুঃ শোন দোস্ত। আমি খুব সমস্যায় আছি। আমার গাভীটা সবুজ ঘাস ছাড়া অন্য কিছু খায় না। শুকনো ঘাস বা খড় কিছুই খাচ্ছে না। এসময় সবুজ ঘাসও তো পাওয়া সম্ভব নয়, কী যে করি।
১ম বন্ধুঃ সবুজ ঘাস যখন পাচ্ছ না তাহলে এক কাজ কর। সবুজ গ্লাস নিয়া যাও।
২য় বন্ধুঃ মানে?
১ম বন্ধুঃ সবুজ গ্লাস মানে সানগ্লাস। আর দেখবে গ্লাসটি গাভীর চোখে লাগালে--------
৩
এক বাড়িতে রান্না করার জন্য নতুন বাবুর্চি রাখা হয়েছে।
একদিন সে মাছ না ধুয়ে রান্না করছিলো-
গৃহকত্রীঃ কি ব্যাপার, তুমি না ধুয়ে মাছ রান্না করছো যে?
বাবুর্চিঃ মেম সাহেব, মাছতো সারা জীবন পানিতেই থাকে। তাই তাকে আর পানিতে ভেজানোর দরকার কি?
৪
রোগীঃ ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা হয়েছে, আমাকে ঔষুধ দিন।
ডাক্তারঃ আপনি ওর স্যালাইন খাবেন তাহলে ভাল হবে।
রোগীঃ ডাক্তার সাহেব ওর স্যালাইন খাব কেন? আপনার স্যালাইন দেন।
৫
বাবাঃ বুঝলি বাবু, বাজারে গিয়ে মাল কিনতে হলে দোকানি যে দাম চাইবে, সব সময় তার চেয়ে এক টাকা কম বলবে।
বাবুঃ জ্বি, তাই হবে আব্বু।
বাবুঃ এই কাকু, এই লেবুগুলোর হালি কত?
দোকানিঃ আজ্ঞে বাবু এক টাকা।
বাবুঃ মাগনা দিবেন?
৬
অপরাধীঃ আমাকে এখানে ধরে নিয়ে লেন কেন স্যার?
পুলিশঃ চুরির জন্য
অপরাধীঃ ও আচ্ছা, তাহলে আপনিও আমার মতই ...................
৭
দুই সহপাঠী বন্ধুর মধ্যে কথা হচ্ছে। উভয়ে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে-
ঃ দোস্ত, তোদের বাড়ী যেন কোথায়?
ঃ শুনতে চাস, না দেখতে চাস?
ঃ দেখতে পেলে শুনে কে?
এমন সময় দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর গলা চেপে ধরল
ঃ আরে তুই করিস কি? দম বন্ধ হয়ে গেল তো?
ঃ কেন, তুই না আমার বাড়ী দেখতে চাইলি? আমার বাড়ী তো গলাচিপায়।
৮
নববিবাহিত ১ম বন্ধুঃ কিরে বন্ধু, জানিস আমার সংসার কেমন কাটছে?
২য় বন্ধুঃ তোর সংসার আবার কেমন কাটবে রাগী স্ত্রীকে নিয়ে
১ম বন্ধুঃ আমার স্ত্রী কোনদিন আমার দিকে চোখ তুলে তাকায়নি
২য় বন্ধুঃ এত রাগ কোথায় উড়ে গেল?
১ম বন্ধুঃ আরে, না তাকানোর কারণ হচ্ছে-সে যে আমা থেকে দেড় ফুট লম্বা।
৯
ভাতিজা বাজার থেকে সাবান কিনে বাড়ী ফিরছিলো।
পথিমধ্যে চাচার সাথে সাক্ষাত হলো তার।
চাচাঃ সাবান দিয়ে কি করবে?
ভাতিজাঃ কি আর করবো, পানিতে ফেলে দেব।
চাচাঃ এ বেআদব, আমার সাথে ঠাট্টা করছিস্?
ভাতিজাঃ ঠাট্টার কি হলো, কাপড় ধোয়ার সময় সাবান তো ফেনা হয়ে এক সময় পানিতেই চলে যাবে।
১০
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধুঃ কিরে দোস্ত, শুনলাম তোর স্ত্রী নাকি প্রায় কান্নাকাটি করে
২য় বন্ধুঃ হ্যাঁ
১ম বন্ধুঃ কেন?
২য় বন্ধুঃ কারণ জিজ্ঞাসা করি না।
১ম বন্ধুঃ কেন?
২য় বন্ধুঃ যতবারই কান্নার কারণ জিজ্ঞাসা করেছি, ততবারই আমাকে বড় অংকের টাকা গচ্চা দিতে হয়েছে।
১১
দুই বন্ধুর মাঝে কথা হচ্ছেঃ
ঃ আমার হাতের লেখা তো খুব খারাপ, ভবিষ্যত নিয়ে ভাবছি।
ঃ আরে, ভাবছিস কেন?তোর অবিষ্যত খুব ভাল।
ঃ কিভাবে বলছিস, তা কী করে
ঃ তুই একজন ডাক্তার হবি। কেননা ডাক্তারদের লেখা এতই খারাপ যে তাদের লেখা ফার্মেসীর লোকেরা ছাড়া কেউ পড়তে তো পারেই না, বুঝতেও পারে না।
১২
ঃ এক ইহুদী একটি ছোট মুসলিম বালককে প্রশ্ন করল, ওহে বালক। বলো দেখি আল্লাহ কোথায়? বলতে পারলে তোমাকে একটি কমলা দেবো।
বালকটি বললো, আল্লাহ কোথায় নেই, যদি আমাকে বলতে পারেন, তাহলে আমি আপনাকে দুটি কমলা দেবো।
১৩
ছাত্রঃ দারোয়ান ভাই, সাইকেলটি এখানে রাখলাম, একটু দেইখেন।
দারোয়ান। ঠিক আছে, দেখুনের কথাতো দেখুম্নে।
কিছুক্ষণ পর অন্য একলোক (চোর) এসে সাইকেলটি নিয়ে গেল।
এর কিছুক্ষণ ছাত্র ফিরে এসে-
ছাত্রঃ আমার সাইকেল কই?
দারোয়ানঃ তুমি বাছা রাইখা গেলা, তারপর আর একজন আইসা লইয়া গেল, আমিতো সবই বইসা বইসা দেখলাম।
হাসতে নেই মানা-১ : Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১০ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




