১
এক মোটা মহিলা আদর করছে এক ছোট মেয়েকে।
উভয়ের মধ্যে কথা হচ্ছে-
মহিলাঃ আচ্ছা, তুমি যখন আমার মতো বড় হবে তখন তুমি কী করবে?
মেয়েঃ আমি ডায়েট কন্ট্রোল করব।
২
কথা হচ্ছে নানা ও নাতির মধ্যে-
নানাঃ কিরে, তুই নাকি আজকাল খাওয়া দাওয়া নিয়ে বড্ড ঝামেলা করছিস? খেতে বললেই বলছিস-দেখব, শুনব, তারপর খাব। এসবের মানেটা কী শুনি?
নাতিঃ তোমার কথা মতোই তো আমি কাজ করছি?
নানাঃ মানে?
নাতিঃ তুমিই তো বল, দেখে শুনে খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে।
৩
দাদা ও নাতির মধ্যে কথা হচ্ছে-
দাদাঃ তোকে রসগোল্লা আনতে দোকানে পাঠিয়েছিলাম, কই এনেছিস?
নাতিঃ না দাদু।
দাদাঃ কেন?
নাতিঃ তুমি যেমন টাটকা ছানার সুস্বাদু রসগোল্লা আনতে বলেছিলে, দোকানে তেমন মিষ্টি পেলাম না।
দাদাঃ ঠিক আছে, তাহলে টাকাটা ফেরত দে।
নাতিঃ এখন টাকা পাব কোথায়। ওই টাকা দিয়ে দোকানে দোকানে রসগোল্লা কিনে খেয়ে পরীক্ষা করে দেখেছি, তোমার চাহিদা মতো রসগোল্লা পাওয়া যায় কিনা?
৪
দুই চাপাবাজের মধ্যে কথা হচ্ছে-
১ম জনঃ বুঝলি, আমার দাদার হোমিও ওষুধের কি যে গুণ ছিল না।
২য় জনঃ যেমন ...?..
১ম জনঃ একবার দাদার তৈরি ওষুধ যাচ্ছিল চীনে। কিছু ওষুধ বিমান থেকে পড়ে যায় হিমালয় পর্বতে। তারপর কী হলো শুনবি?
২য় জনঃ শুনছি তো, বল না ....।
১ম জনঃ মুহূর্তেই বরফ গলে সৃষ্টি হলো নদীর।
২য় জনঃ শোন, আমার দাদার হজমের কবিরাজি ওষুধ বেশি মাত্রায় খেয়ে এক লোক নিজেই হজম হয়ে গিয়েছিল। পরদিন ঐ লোকের শুধু চুলটাই পাওয়া গেছে।
৫
দুই চাপাবাজ বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম জনঃ বুঝলি, আমার দাদার দুটি ছাগল ছিল। আর জানিস, ঐ ছাগল দিয়ে দিব্বি হালচাষ করতো।
২য় জনঃ তা না হয় বুঝলাম, কিন্তু আমার দাদার ছিল দুটি রামগাধা। এদের দিয়েও হালচাষ করা যেত।
১ম জনঃ রাম গাধা আবার কিরে? আগে তো কখনো এটা শুনিনি।
২য় জনঃ কেন, যারা ছাগল দিয়ে হালচাষ করে তাদের তো রামগাধা না চেনার কথা নয়।
৬
এক লোক তার বন্ধুকে তার বাড়িতে আসতে দেখেই জিজ্ঞেস করল,
প্রথম বন্ধুঃ আরে বন্ধু, তুই, কী মনে করে?
দ্বিতীয় বন্ধুঃ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই তোর কাছে এসেছি।
দ্বিতীয় বন্ধুঃ আরে বোকা, এর জন্য আসতে হয় নাকি, এ কথা তুই আমাকে ফোনেও তো বলতে পারতি?
-----------------------------------------------------------------
হাসতে নেই মানা-১ : Click This Link
হাসতে নেই মানা-২ : Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


