মুক্তির দিন, রঙ্গিন রঙ্গিন 
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি সাইন আপ করেছি আজ চার মাস দুই সপ্তাহ। এই সুদীর্ঘ সময় পর সম্ম্ভবতঃ আজই প্রথম পাতায় একসেস পেলাম। এ যেন জেল থেকে মুক্তির স্বাদ। এই দীর্ঘ সময় আমাকে আটকে রাখা হল কেন তা জানি না। এত দিন যখনই কোন পোস্ট পড়েছি মন্তব্য পড়তে পড়তে যখন শেষে এসে দেখতাম 'দুঃখিত, আপনি এখানে মন্তব্য করতে পারবেন না.....' তখন মনটা বিষিয়ে যেত। আর প্রথম পাতায় লেখা না আসার কারনে আমার লেখা পড়ত খুব কম লোকে। প্রথম পাতায় একসেস চেয়ে একটা পোস্ট দিলাম। কতৃপক্ষকে মেইল করার কথা মনে ছিল না। ভেবেছিলাম পোস্টটি পড়ে আমাকে বিবেচনায় আনবেন। কিন্তুই কিছুই হল না। শেষে রেগে মেগে এখানে ব্লগিং বাদ দিলাম। বিদায় জানিয়ে একটা পোস্ট দিলাম।
পরে অন্য একটা ব্লগ সাইটে কয়েকজন ব্লগারের কাছে জনতে পারলাম তারা এখানে চার থেকে সাত দিনের মধ্যে নিরাপদ ঘেষিত হয়েছে অর্থাৎ প্রথম পাতায় একসেস পেয়েছে। আর আমি এখনো অনিরাপদ? মনে হল কোথাও কোন সমস্যা হচ্ছে। মডারেটররা হয়তো আমাকে ভুলে গেছে। এবার মনে পড়ল মেইলের কথা। দিলাম কতৃপক্ষকে একটা মেইল ঠুকে। তার পর আজ দুরুদুরু বুকে লগ ইন করে দেখি আমি 'সাধারন ব্লগার'।
আহা কি আনন্দ! সমস্যাটা কোথায় ছিল কে জানে!
আমি বোধ হয় একটা রেকর্ড করে ফেলেছি (নিশ্চিৎ নই), সবচে' দেরী করে প্রথম পাতায় একসেস পাওয়ার। অনেক দেরী করে একসেস পাওয়া ব্লগাররা একটু আওয়াজ দিন তো, দেখি রেকর্ডটা হয়েছে কি না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন