০২-০১-২০১০ইং
শনিবার.......
বর্ননা করছি,
শুভ জন্মদিন। জীবন টা যাতে সুন্দর কাটুক সেই প্রত্যাশা আমার বন্ধু।
কোন কল করে উইশ বা এসএমএস পাঠাবো না আজ। থাকবে তোমার জন্য অনেক ভালোবাসা আর ছোট উপহার। তোমার প্রতি জন্মদিনে আমি অন্য রকম কিছু করার চেস্টা করি। কাল সকালে দেখা হলেও এর ব্যতিক্রম কিছু হবে না। আমি জানি না আমার লেখা গুলো তুমি পড়বে কি না। তোমাকে আমি প্রতি বারই অনেক বিশাল বিশাল চিঠি লিখি। এবার তোমাকে যে চিঠি দিচ্ছি জানি পড়ে অবাক হবে। কারণ আমি কোন দিন তোমাকে এমন কথা বলিনি বা লিখি নি। আজ পর্যন্ত তোমাকে আমি যত গুলো চিঠি লিখেছি, তুমি পড়ার পর বলেছও পিংকী তুমি চিঠিতে এসব কি কথা বলো। তুমি কেন অন্য রকম করে চিঠি লিখো। আসলে আমি নিজেও জানি না কেন এত পঁচা চিঠি লিখি। কিন্তু তুমি অনেক সুন্দর করে চিঠি লিখো যা কি না বার বার পড়তে ইচ্ছা হয়। জানো আমি জীবনে তোমাকে যে কটা চিঠি লিখেছি টেম্পুকে মাত্র ১টা দিয়েছি শুধু তার জন্মদিনে। আজ রাত ১১.৫০ তে ভালোবাসার কাগজের মধ্যে তোমাকে চিঠি লিখি। কি অদ্ভুত তাই না!! আমি তোমার জন্য ১টা সুন্দর কার্ড বানিয়েছি নিজ হাতে, ভালোবাসার কাগজ টা কে দিব বলে। প্লিজ তুমি সেই ভালোবাসা টা কে আগুনের কাছে নিও না পুঁড়ে যাবে। পানির কাছে নিও না ভিজে যাবে। বাতাসের কাছে নিও না উড়ে যাবে। খুব সাবধানে ধরো তা না হলে ছিড়ে যাবে। আচ্ছা ভালোবাসার কাগজের চিঠি টা কে কি তুমি যত্ন করে রাখতে পারবে নিজের কাছে???? আমি কিন্তু তোমার চিঠি টা কে যত্ন করে রেখে দিয়েছি। কি বিশাল চিঠি ৪ পাতা। তুমি চিঠির উওর চেয়ে ছিলে লিখে ছিলাম ৫ পাতা কিন্তু শেষ পর্যন্ত দেই নি। তুমি ও চাও নি। জানো আমার এই চিঠি টা তোমার জীবনে হবে শেষ চিঠির আগের চিঠি!!
আর কিছু বলার নেই। শুধু কষ্ট লাগছে আমাদের বন্ধুত্ত্বের কথা ভেবে, আমরা একদিন এই শহরে হারিয়ে যাবো। নিজেরা নিজে দের নিয়ে ব্যস্ত হয়ে যাবো। এই ভাবে কোন দিন কেউ কাউকে ভাববো না। রাস্তায় হাটতে হাটতে ঝালমুড়ি-চিপস-সিঙ্গারা-চানাচুর-চকলেট খেয়ে বলবো না আজ আমাদের খাওয়া দিবস। ওই দিবস পালন করবো না। টি.এস.সি তে আর কোন দিন ঘুরা হবে না তিন জন মিলে। সিজনে গিয়ে খাওয়া হবে না ফুচকা আর ঈদে কার্ড কিনতে যাওয়া হবে না আজাদ প্রোডাক্সসে।
ভালো থেকো, পারলে মনে রেখো।
বছরের প্রথম দিনে সকাল টা আমার ভালো কাটেনি।
আল্লাহ হাফেজ
তোমার
বেস্ট বান্ধবী
স্মৃতি....................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

