somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম ও কিছু প্রশ্ন

২১ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম শব্দটির অর্থ হচ্ছে ধারণ করা। ধর্ম হচ্ছে মানুষের বিশ্বাস। প্রথমে মানুষ এসেছে পরে ধর্ম। আমি বিভিন্ন ধর্মের বইপত্র নাড়াচাড়া করতে পছন্দ করি এবং ধর্মের যতটুকু আমি বুঝি ততটুকুই বিশ্বাস করি ও মানি তা যে ধর্মেরই হোক না কেন।
১. মানুষের মনে প্রশ্ন জাগা অস্বাভাবিক কিছু নয়, প্রশ্ন জেগেছিল বলেই নবীজি হেরা পর্বতে ধ্যান করতেন। কিন্তু এখনকার আলেমরা ধর্ম নিয়ে প্রশ্ন করলেই কান চেপে ধরে বলেন নাউজুবিল্লাহ, এসব কথা শোনাও পাপ যদি আমি কোন কিছু সম্পর্কে না জানি তবে তা কিভাবে বিশ্বাস করব।
২. আল্লাহ এত কষ্ট করে ধীরে ধীরে কোরআন নাজিল করলেন কিন্তু তিনি জানেন না তার সেরা সৃষ্টি মানুষ এত প্যাচানো কথা বোঝেন না তিনি কেন আমাদের মত ডিগ্রী ছাড়া মানুষদের জন্য একটু সহজ করে লিখলেননা।
৩. আল্লাহ সবশেষে মানুষ সৃষ্টি করলেন তার সেরা জীব কিন্তু সৃষ্টি করে তিনি পরলেন ভ্যাজালে, এই মহাসৃষ্টিকে সঠিক পথে রাখার জন্য তিনি রাখালের মত পিছু পিছু লাঠি হাতে দৌড়াচ্ছেন। আর সময় মত একটা করে আসমানী কিতাব রচনা করছেন। তিনি কেন এত কিতাব রচনা করলেন আর করলে আগের গুলি কেন বাদ দিলেন তাহলে কি তারও ভুল হয়। কিন্তু আমরা তো জানি মানুষ মাত্রই ভুল হয়= ম্যান ইজ মরটাল।
৪. কুরআন বৈজ্ঞানিক গ্রন্থ আবার সময় আর নদীর স্রোত কারও জন্য অপো করেনা কিন্তু নবীজি কিভাবে মিরাজে গেলেন আর এত দুরের পথ কিন্তু সময় লাগলোনা । বৈজ্ঞানিক ব্যাখ্যা তো পেলামনা।
৫. নবীজি আল্ল্হ্রা সাথে কথা বললেন আমরা জানি যার ভোকাল কর্ড আছে তার শরীর ও থাকবে কিন্তু আল্লাহর তো কোন দেহ নাই ঠিক বুঝলামনা
৬. নবীজির সবকিছু আমাদের অনুসরন করতে বলেছেন কিন্তু নিজের থেকে বড় একজন মহিলাকে বিয়ে করতে তো কাউকে দেখিনা, তবে কি সেই মহিলা বড়লোক হলে করা চলে?
৭. আমার সীমিত জ্ঞান অনুযায়ী একমাত্র আরবী ভাষা উল্টা দিক থেকে পড়তে হয়। অন্য সকল ভাষা বাদ দিয়ে আল্লাহ কেন এই উল্টা ভাষা বেছে নিলেন।
৮. যারা ইসলাম ধর্ম পালন করেন না তারা কাফের, তাদের জন্য আছে জাহান্নামের আগুন। কিন্তু আমি যদি পাপ না করি তবে কেন আমার এই শাস্তি। তাহলে কেন আল্লাহ সবাইকে মুসলমান করে তৈরী করলেন না । দোষটা কার
৯. কোরআনে আল্লাহ বলছেন, কাফেররা তোমার কথা শোনবেনা কারণ আমি তাদের কান মোহর করে দিয়েছি। তবে দোষটা কার
১০. প্রায় সবাই ই তার সৃষ্টিকর্তাকে উপাসনা করে। যদি সবার ধর্ম আলাদা হয় তবে সৃষ্টিকর্ত কয়জন? যদি একজন হয় তবে তিনিই এই বিভক্তির মূল কারণ।
১১. যিশু খ্রিষ্টকে আপনার নবী বলবেন অথচ তার পথ মানবেননা কারণ সে আল্লাহর পথ দেখায়নি তাহলে কি নবীদের উপর আল্লাহর কতৃত্ব নেই?
১২. সকল ধর্মেই মানুষের শান্তির জন্য প্রার্থনা করা হয়, কিন্তু ইসলাম ধর্মে তাদের লোক ছাড়া অন্যদের আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার কথা বলে কেন?
১৩. যদি ইসলাম শান্তির ধর্ম হয় তাহলে আমাদের দেশের অধিকাংশ মুসলমানদের মধ্যে এত হানাহানি আর হত্যা কেন? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সবচেয়ে বেশি হানাহানি কেন?
১৪. বর্তমানে যে সব তত্ব আবি®কৃত হয় তার সবই যদি ১৪০০ বছর আগে কোরআনে লেখা থাকে তবে মুসলমান জাতি এইসব আগে ব্যাবহার করেনাই কেন?
১৫. আল্লাহর নিকট প্রার্থনা করতে গেলে যদি আরবী ভাষায় করতে হয় তবে কি আল্লাহ আমাদের ভাষা বোঝেন না তাহলে নামাজের পর মোনাজাত ও কি আরবীতে করতে হয়।
১৬. নবীজি তার বিদায় হজ্বের ভাষণে অন্য ধর্মের মানুষদের তাদের ধর্ম করতে বাধা না দিতে বলেছেন। কিন্তু এখনও প্রতি বছর আমাদের দেশে মুর্তি ভাঙার খবর পাওয়া যায়।
১৭. রোজাতে মানুষকে সংযমী থাকতে বলা হয়েছে কিন্তু প্রতিটা পরিবারে রোজার মাসে খাবার খরচ অন্য মাসের থেকে অনেক বেশী হয়, তাহলে সংযম কোথায়?
১৮. রোজাতে যদি অন্যের খাওয়া দেখতে সংযম নষ্ট হয়ে যায় তবে হোটেলের দোকানদাররা কিভাবে রোজা করবে।
১৯. শয়তান আল্লাহর আদেশ মানলনা অথচ আল্লাহ তার কিছুই করতে পারলো না তবে কে বেশী শক্তিশালী?
২০. নবীজির কোন ছবি নাই কেন? ছবি তোলা কি পাপ তাহলে আমরা তুলি কেন? তুললে বা আঁকালে দোষ কি
২১. নবীজি কাছিম কাটতে গিয়ে ব্যার্থ হয়েছিলেন কারন কাছিম তার মাথা খোলসের ভেতরে নিয়ে গিয়েছিল মৃত্যুর ভয়ে তাই আমাদের কাছিম খাওয় নিষেধ। আমার প্রশ্ন মৃত্যু ভয় নাই কোন প্রাণীর?

এরকম হাজার প্রশ্ন মনের মাঝে। কিন্তু কোন ও সঠিক উত্তর নেই। আমি এরকম হিন্দু ধর্মের কিছু প্রশ্ন নিয়ে গিয়েছিলাম ইস্কনে তারাও অনেক কিছু বলে আমার মুল প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেছিল আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? উত্তর দিয়েছিলাম হ্যা আর কথা বাড়াইনি।

প্রশ্ন করলে নিজের মনেই তার একটা উত্তর দাড়ায়, সে সম্বন্ধে আরও জানার জন্যই প্রশ্ন করা। আমার ও ধর্ম সম্পর্কে কিছু ধারণা আছে সময় অভাবে আজ আর লিখলামনা। পরে লিখব আশা করি

বর্তমানে সামুতে দুইটি ভাগ হয়ে গেছে নাস্তিক আর আস্তিক। আসুন আমরা সবাই মিলে এইসবের উদ্র্ধে উঠে সত্যটাকে জানার চেষ্টা করি, আর নিজে জানলে তা অপরকে বুঝাই গালি দিয়ে নয়।( এই কথাটি বলার জন্য আর সত্যটাকে পুনরুদ্ধার এর জন্য ব্লগ টা আবার পোষ্ট দিলাম।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:৫০
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×