somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সি.এন.জি'র দাম প্রসঙ্গে

০৯ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে যানবাহনের জ্বালানী হিসেবে সি.এন.জি সবচেয়ে জনপ্রিয়। প্রায় সব ধরনের গাড়ি সি.এন.জিতে চালানো যায়। অন্যদিকে অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। বর্তমানে দেশে চরম গ্যাস সংকট চলছে। বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাসের যোগান দিতে গিয়ে অনেক কল কারখানা গ্যাস সংকটে বন্ধ হবার উপক্রম। অনেক এলাকায় বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ রয়েছে। অন্যদিকে গ্যাসের অপ্রতুলতার কারনে গ্যাস নির্ভর সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। কিন্তু কেউ কি বলতে পারবেন যে গ্যাস সংকটে কয়টি সি.এন.জি স্টেশন বন্ধ হয়েছে। আমার মতে একটিও না। সরকার সি.এন.জি'র ব্যবহারকে উৎসাহিত করছে, কিন্তু এখন যা অবস্থা যদি বেশিরভাগ গাড়ি সি.এন.জি তে রুপান্তরীত করে ফেলা হয় তবে অন্যান্য ব্যবহারের জন্য পর্যাপ্ত গ্যাস আছে কি না তা যাচাই করা আবশ্যক ।বর্তমানে সি.এন.জি'র বহুল ব্যবহার গ্যাসের অপচয়ের নামান্তর। আর সি.এন.জি'র দাম বাড়িয়ে আমরা এ অপচয় রোধ করতে পারি। একথা শুনে কেউ যদি আকাশ থেকে পড়েন তবে কিচ্ছু করার নেই। আসলে সি.এন.জি ব্যবহার করে ব্যবহারকারীই অত্যাধিক লাভবান হচ্ছে জনগন খুবই কম উপকার পাচ্ছে। চলুন একটু হিসেব করিঃ

এক লিটার ডিজেল-৪৪ টাকা, পেট্রোল-৭৪ টাকা অন্যদিকে সমপরিমান সি.এন.জি'র দাম-১৬.৭৫ টাকা। বেশিরভাগ মানুষ বাসে যাতায়ত ও ট্রাকে পণ্য পরিবহন করে। একটি বাস ঢাকা-চট্টগ্রাম (আসা-যাওয়া) যাতায়াত করলে প্রায় ১৫০ লিঃ ডিজেল প্রয়োজন টাকার হিসাবে ৬৬০০/= অন্যদিকে প্রায় ৩৫০০/= টাকার সি.এন.জি প্রয়োজন। মাসে ১৯৮০০০/- টাকার ডিজেল এবং ১০৫০০০/- টাকার সি. এন. জি. প্রয়োজন। তার মানে সি. এন. জিতে চালালে মাসে জ্বালানী বাবদ সাশ্রয় ৯৩০০০/-। কিন্তু ডিজেল চালিত বাস এবং সি. এন. জি চালিত বাসের ভাড়া সমান তার মানে লাভ বাস মালিকের পকেটে। অন্যদিকে পরিবহন সেক্টরে অতিরিক্ত বিনিয়োগের ফলে এ সেক্টর ক্রমশ রুগ্ন হয়ে যাচ্ছে। লাভের কথা চিন্তা করে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী পরিবহন ব্যবসায় টাকা বিনিয়োগ করছে তারা বড় বড় কোম্পানীর সাথে পাল্লা দিতে না পেরে বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই আদতে দেশের কোন লাভ হচ্ছে না।

অন্যদিকে একটি সি.এন.জি কার এর জ্বালানী খরচ একটি মোটরসাইকেলের কাছাকাছি। তাই অনেক মধ্যবিত্ত পরিবার তাদের বিশেষ প্রয়োজন না হলেও কার কিনতে আগ্রহী হচ্ছে। আর কম খরচের কারনে অনেকেই অযথা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে গ্যাস অপচয় করছে।

সরকারের কাজ হল দেশের সম্পদরে সুষ্ঠু ব্যবহার করে দেশের জনগনের কল্যাণে কাজ করা। এখন প্রশ্ন হল সি. এন. জি এর ব্যবহারে জনগন সরাসরি কতটা লাভবান হচ্ছে? আমাদের কৃষক ভাইরা তো সি.এন.জি ব্যবহার করতে পারে না আবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কবলে পড়ে ডিজেল দিয়ে সেচের কাজ করতে হয়। আবার কল কারখানা বন্ধ রেখে কম দামে সি.এন.জি বিক্রি করা কতটুকু যুক্তিযুক্ত? দরিদ্র জনগোষ্টি এর কোন সুফল ভোগ করতে পারছে না।

তাই সরকারের উচিৎ সি.এন.জি'র দাম এমন পর্যায়ে নিয়ে আসা যাতে কম দামের কারনে মানুষ অযথা এর অপচয় না করে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×