
জীবনটা যে আজিব বড় পাই না খুঁজে দিশা
এক লহমায় জোছনার খেল এক লহমায় নিশা।
কখনও সে প্রেমিক পুরুষ বংশি বাজায় ঘাটে
ফুলে ফুলে ঢলে ঢলে দিনগুলো সব কাটে।
হঠাৎ সে হয় উদ্দামেতে বিদ্রোহী মম শির
পাই না খুঁজে কিছুতে সে অর্থ থাকার স্থির।
আস্তিকতার মুখোশে সে বেরিয়ে আসে হঠাৎ
তুমি মহান, অসীম তুমি স্বর্গীয় ধারাপাত।
তাই বলে ভেবো নাকো নাস্তিকতা চুপ
প্রয়োজনে উঠবে জেগে নিয়ে রুদ্র রুপ।
কখনো সে বামপন্থি কখনো বা ডান
কখনো সে মাঝপন্থি চালতে সঠিক দান।
চলছে দিন কাটছে সময় চড়কি কাটার মত
প্রশ্ন গুলো ঘুরছে মাথায় খাচ্ছি থতমত।
হচ্ছে নাতো কিছুই আমার চাইছিটা ঠিক যেমন
আপোসের পাপোশ গড়ে করছি যে সব দমন।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




