আমার প্রিয় পোস্ট

অদ্ভুতুড়ে: ব্ল্যাক ম্যাজিক

০১ লা মে, ২০০৯ সকাল ১১:২৬

শেয়ারঃ
0 7 0



গ্রিমোরিস



বিখ্যাত ভৌতিক গল্পকার এইচ, পি, লাভক্রেফট তাঁর বহুল আলোচিত বই দ্যা নেক্রোনোমিকন এ কথিত গ্রিমোরিস শব্দটির খুঁটিনাটি বিশ্লেষন করেছিলেন। শব্দটি এসেছে ফরাসী গ্রামেরি শব্দ থেকে ... যার অর্থ সোজা বাংলায় দিক-নির্দেশনা।


এইচ, পি, লাভক্রেফট (১৮৯০-১৯৩৭)

গ্রিমোরিসই হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের যাবতীয় নিয়মকানুনের সত্যিকারের গাইড বই। শুধু তাই নয় এতে রয়েছে সুপারন্যাচারাল পাওয়ার এই যেমন ধরুন পিশাচ (demon), দেবদূত (angels) এবং দৈত্য-দানোর পুঙ্খানোপুঙ্খ বর্নণা।


ডেমন নাম সিথুলু (লাভক্রেফটের বর্ণিত)

বেশিরভাগ গ্রিমোরিসই লিখিত বা সম্পাদিত হয়েছিল ১২৫০ থেকে ১৭৫০ খ্রিস্টাব্দের মধ্যে। অথচ সে সময়ে এ ধরণের বই লেখা বা নিজের কাছে রাখা ছিল ভয়াবহ এক ব্যপার। ডাকিনীবিদ্যা চর্চার জন্য বিচারের সম্মুখিন হয়া ছিল নিত্য নৈমিত্তিক ব্যপার...... যেটা বেশিরভাগ সময় শেষ হত মৃত্যুদন্ডের মধ্য দিয়ে। সবচেয়ে মজার ব্যপার হচ্ছে এত কঠোর নজরবন্দির পরও সেই সময়ের গ্রিমোরিসগুলো এখনো অক্ষত অবস্থায় আছে। কারণটা কি আন্দাজ করুন তো দেখি...... মঠগুলো তাদের লাইব্রেরিতে ওগুলো সংরক্ষণ করেছে নিদর্শনস্বরুপ।

ম্যাজিকাল আচার অনুষ্ঠান (হুমমম)

বেশির ভাগ গ্রিমোরিসেই রয়েছে সুসংগঠিত ম্যাজিকাল আচার নীতি। তাহলে চলুন আমরাও (আমার মত যাদের মাথার কয়েকটা স্ক্রু নেই) দেখে নেই আচার পদ্ধতীগুলো।

প্রথম ধাপ



একজন ম্যাজিশিয়ানকে আচার অনুষ্ঠান শুরু করার আগে অবশ্যই শারিরীক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিতে হবে। আচার-অনুষ্ঠানের উপর ভিত্তি করে প্রস্তুতিও ভিন্ন ভিন্ন রকম হত...... কোনটার জন্য উপোস তো কোনটার জন্য শীতের সকালে ঠান্ডা জলে স্নান আবার কোনটার জন্য সারা রাত জেগে প্রার্থনা। তবে বেশির ভাগ গ্রিমোরিসই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর (জোড় নয়) দিত।

দ্বিতীয় ধাপ



এই ধাপে ম্যাজিশিয়ানকে তার অনুষ্ঠান সম্পাদনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করা হত (ধাপ গুলো গুরুগম্ভির ভাষায় লেখার আপ্রাণ চেষ্টা নিশ্চয় পরিলক্ষিত হচ্ছে) যেমন ধরুন চক, একটা লৌহ দন্ড, একটা ছুরি অথবা একটা জাদুদন্ড। বেশিরভাগ ক্ষেত্রেই এই সব জিনিসগুলোকেও অনুষ্ঠানে ব্যবহারের জন্য প্রস্তুত করে নেওয়া হত।
আসুন তবে এবার একটু এগুলোর প্রস্তুতি পর্বে চোখ ফেলি। উদাহরণস্বরুপ, ছুরিটিতে কোন বিশেষ লিপি খোদাই করা থাকতে হবে, রড বিশেষভাবে তৈরি হবে, জাদু
দন্ডের প্যাটার্ন হবে নির্দিষ্ট বর্নণানুসারে। এছাড়াও জিনিসগুলোকে হতে হবে কুমারী (virgin) অর্থাৎ পূর্বে ব্যবহৃত না এরুপ ...... এক কথায় আনকোড়া।


তৃতীয় ধাপ


এই ধাপে রয়েছে বলয় বা চক্র তৈরির কাজ। চক্রটি সাধারণভাবে আঁকা হতে পারে আবার বিভিন্ন ম্যাজিকাল সিম্বল-চরিত্র দিয়ে সাজানো থাকতে পারে। মজার ব্যপার হচ্ছে এই যে, চক্রটি কিন্তু ম্যাজিকের বলয় থেকে মুক্ত। এটাকে ম্যাজিশিয়ানের সেফ হাউস বলা যেতে পারে অর্থাৎ ম্যাজিকের মাধ্যমে ওখানে সুপারন্যাচারাল পাওয়ারের উদ্ভব হবে তার প্রভাব থেকে চক্রটি মুক্ত।

শেষ ধাপ

এই শেষ ধাপটিকে বলা যায় মাল্টিডাইমেনশনাল। কারণ অনুষ্ঠেয় ম্যাজিকের উপর ভিত্তি করে এর পালন রীতিও পালটে যায়। এই ধাপটির জন্যই মুলত গ্রিমোরিসের এত কদর। গাইড বুকটি এ ধাপে ব্যপক কাজে আসে। এর মধ্যে বর্ণিত সুত্রানুযায়ী ম্যাজিশিয়ানরা অগ্রসর হতে থাকে...... এটা জরুরী। এ সময় আরো একটা বই বা অন্য কিছুর দরকার হয় যার মাধ্যমে আগত সুপারন্যাচারাল পাওয়ার ম্যাজিশিয়ানের প্রতি তার আনুগত্য প্রকাশ করতে পারে।

সতর্কিকরণঃ গ্রিমোরিসে এটা স্পষ্টভাবে বলা আছে প্রত্যেকটি ধাপ ঠিক রীতি অনুযায়ী অবশ্য পালনীয়। একটু ভুলের মাশুল হতে পারে নৃশংস মৃত্যু।


ফাউঃ
কালা এবং সাদা জাদুর মধ্যে পার্থক্য
সত্যিকার অর্থে, কালা এবং সাদা জাদুর অনুষ্ঠান রীতির মধ্যে কোন পার্থক্য নেই। পার্থক্যটা নিহিত রয়েছে জাদুটা কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে সেখানে। কারো ভালর উদ্দেশ্যে যদি জাদু টা ব্যবহৃত হয় তাহলে সেটা সাদা জাদু। এর বিপরীতটাই কালা জাদু।
(চলবে)
অদ্ভুতুড়ে সিরিজ
আটলান্টিস
এল ডোরেডো

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্ল্যাক ম্যাজিকব্ল্যাক ম্যাজিক ;
প্রকাশ করা হয়েছে: অদ্ভুতুড়ে  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মে, ২০০৯ সকাল ১১:২৯
লুথা বলেছেন: ভাই, আরো ইনফরমেশন দেন ++++++
০১ লা মে, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: ভাই আরো ইনফরমেশন দিব... আমি সব সময় চলবে কথাটা লিখতে ভুলে যাই :| ... দু:খিত ..... পড়ার জন্য ধন্যবাদ :)

২. ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৩০
অপ্‌সরা বলেছেন: ভয়ংকর পোস্টে একটা প্লাস দিলাম।
০১ লা মে, ২০০৯ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: আপনার মত শিল্পি মানুষের এই অন্ধকার দিক দেখা উচিত নহে... এইটা এ্যাড করতে ভুলে গিয়েছিলাম... খারাপ কিছু ঘটলে লেখক দায়ী নহে :-B

৩. ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৪২
বিডি আইডল বলেছেন: শেষের ছবিটার মাহাত্ম্য কি? এটা একটা নামকরা ফটো ট্রিক
০১ লা মে, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: :D ওটা আমি নৃশংস মৃত্যুর সিম্বল হিসাবে দেখিয়েছি... গুগল থেকে নেওয়া... আমিও জানি ওটা ফটো ট্রিকস... কিন্তু ভায়োলেন্ট ছবি দেওয়ার চেয়ে কি এটা দেওয়ায় ভাল নয়??... ধন্যবাদ পড়ার জন্য :)

৪. ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৪৪
ইমন জুবায়ের বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ।
০১ লা মে, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য :)

৫. ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৪৭
শাওন৩৫০৪ বলেছেন: শুধু সারমর্ম টা দিছেন ভাই...যেই প্যারাগুলা লেখছেন, সেইগুলাতেই আরেকটু ডিটেইলস থাকলে ভালো হইতো......পরের পর্ব আনেন.......দেখা যাক, কামড় বসাইতে পারি কিনা.....;)

আপাতত স্বল্প লেখার জন্য মাইনাস(;)) দিয়া গেলাম....
০১ লা মে, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: এএএএ ... বেকুব পাইছেন আমারে... হইতে পারে মাথায় গ্রে ম্যাটার কম :D... তাই বইলা সব গুমড় ডিটেলস কইয়া দিমু!!! :| কস কি রে মমিন ... আমি একটু একটু সুড়সুড়ি দিয়া যামু বাকিটা সেই ফিজিক্স বইয়ের মত এসো নিজে করি হু...

আর তাছাড়া ডাকিনি বিদ্যার যে উদ্ভট নিয়ম কানুন আছে তা এই সুচীল ব্লগে দেওয়া যাবে না :| .... কি আর করার .. :( ... আপনার কামড় খাওয়া আর হইল না..

এরকম মাইনাস পাইতে খুব ইচ্ছে করে... ;) এরুপ মাইনাস আমার সব পোষ্টে দিয়া যাল পিলিজ

৬. ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৪৯
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:

চুপার ন্যাছারাল পাওয়ারে বিশ্বাস কর নি মিয়া?
০১ লা মে, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: মনটা বেয়াড়া বিশ্বাস করাইতে পারিনা... কিন্তু আমার বিশ্বাস করতে ভাল লাগে. :|.. তাই এই গুলা নিয়ে বহুত ঘাটাঘটি করতাছি... দেখি.. কাকাক্রিক্রিচিচিহিহি হুশ হুশ... :)

৭. ০১ লা মে, ২০০৯ দুপুর ১২:০৪
রুমমা বলেছেন: আপনি এসব জানলেন কোথাথেকে?ভয় লাগেনাই?
০১ লা মে, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: আসলে ভয় নামক বস্তুটি উৎপত্তি স্থল হচ্ছে বিশ্বাস থেকে... আমার বিশ্বাসটা একটু কম তাই অতটা ভয় পাইনি... তবে একদম যে পাইনি তা না ... গা ছমছম করেছে :|

৮. ০১ লা মে, ২০০৯ দুপুর ১২:০৪
রুমমা বলেছেন: আপনি এসব জানলেন কোথাথেকে?ভয় লাগেনাই?
০১ লা মে, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: :)

৯. ০১ লা মে, ২০০৯ দুপুর ১২:০৮
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:


মজা কইরা পড়লে ঠিক আচে কিন্তু বিশ্বাস থাকলে ভাই, বিসমিল্লয়া গলদ।
০১ লা মে, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: বচ ডোন্ট ওয়ারী... আমার নিজের প্রতিই বিশ্বাস নাই আর অন্য ব্যপার .... তাহলেই হয়েছে /:)

০১ লা মে, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ওক্কে...... আমি আরেকটু পাকা পোক্ত হয়ে নেই ...তারপর ফার্মগেটের মোড়ে একটা কোচিং সেন্টার খুলব... তোমার (আমি জ্ঞাত হয়েছি তুমি আমার জুনিয়র তাই তুমি সম্বোধন) ফি হচ্ছে প্রতি সপ্তাহে তোমার গরমাগরম গল্প B-)

১১. ০১ লা মে, ২০০৯ দুপুর ১২:২৪
স্বদেশ হাসনাইন বলেছেন: সাদা ম্যাজিকে সুখ নাই। কালো ম্যাজিক চাই।
০১ লা মে, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: সহমত ... কাল জগতের আলো :D

০১ লা মে, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: :| পেট্রল দেবার নিশ্চয়তা থাকলে অবশ্যই চলবে ;)

১৩. ০১ লা মে, ২০০৯ দুপুর ১:০১
রিসাত বলেছেন: আমি ডিমন হইতে চাই,,,,,,,,,,,
০১ লা মে, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: খাইছে সিথুলু হতে চান!!!! :| .... তাহলে চর্বিযুক্ত খাবার খান বেশি করে ... আরো কোনদিক দিয়ে না হোক বপুটি খাসা হবে :D

১৪. ০১ লা মে, ২০০৯ দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: ব্ল্যাক ম্যাজিক ভন্ডামি আর ছাড়া আর কিছু না। তবে ভুত বা শয়তানের বইয়ের উপাদান হিসেবে ভালো।
০১ লা মে, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: কি কন ভাইডি?? কেঠা কইল ভন্ডামী B-)... প্লেনচ্যাট করলেই বলে সর্বপ্রথম রবিবাবু এসে হাজির হন... ;) উনার মত এত্ত বিজ্ঞ লোক যদি এই ভন্ডামীরে সাপোর্ট করে ... আপনে আমি কেঠা :P বেয়াড়া মন তাও বুঝে না ... ঐ গানটার মত গাইতে ইচ্ছা করে
মন মানে না আমার মন মানে না :D

১৫. ০১ লা মে, ২০০৯ বিকাল ৩:৩০
মেঘলা মানুষ বলেছেন: জানতাম না, জানলাম।

হ্যারি পটার কই? ;)
০১ লা মে, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: হ্যারি পর্টার কৈ ?? আমিও তাই বলি কই কৈ ?? ;) ... হ্যারিরে তোর কথা মনে পড়ে :(

০১ লা মে, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ... :)

১৭. ০১ লা মে, ২০০৯ রাত ৯:০০
~স্বপ্নজয়~ বলেছেন: পরের পর্বের জন্য ব্যাপক আগ্রহে অপেক্ষা করতেছি :|:|
০২ রা মে, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: সবুরে বলে মেওয়া ফলে... এক্ষেত্রে যে কি ফলবে কে জানে :| :|

১৮. ০১ লা মে, ২০০৯ রাত ৯:৫১
শ।মসীর বলেছেন: এই জাদুটা যদি সত্য হত তাহলে আমি তা শিখে নিতাম...
আর.....................................................।। :)
০২ রা মে, ২০০৯ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: তোমারে তো কইলামই আমার লগে যোগাযোগ কর ;) ...... অতি অবশ্যই তোমার বিখ্যাত লিস্ট এবং সবার চুল নিয়া...... তোমারে দিয়া আমার ব্যবহারিক শিক্ষা শুরু করমু ভাবতাছি :-B

১৯. ০১ লা মে, ২০০৯ রাত ১০:৩০
শূন্য আরণ্যক বলেছেন: ওহ ................ কি বলবো ................।


তুমি পুরা আমার মতো । :)

প্রিয়তে না নিলে নিজের সাথে বিট্রে করা হবে ।


বেশী কিছু বল্লাম না ।
০২ রা মে, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: তুমি পুরা আমার মত ;) ... কথা সন্দেহজনক ... সবাই ভাববে আমি আপনার আরেকটা নিক B-)...

বস আমাদের সব কিছুই কমন ... ব্যপারটা খুব এনজয় করি... :)

ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাহাড়ের গায়ে লেখা আছে
'কথা কম কাজ বেশি' ... :D

২০. ০১ লা মে, ২০০৯ রাত ১০:৩৩
আহমেদ রাকিব বলেছেন: আর সেই মাইয়ার উপর প্রয়োগ করতা তাই না শামসীর ভাই?
আইচ্ছা এই কালা যাদু বশীকরন যাদুতো? নাকী বশ মানানো যাবে না? :)

ওরে রসুন যাদু টোনায় গেলি কেন? এর চেয়ে হিচককই তো ভালো ছিল। হিচককরে অনেক কম ভয় লাগে। :)

ভয় ডর সহ + দিলাম। :)
০২ রা মে, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: 'খা খা খা বখিলারে খা'...... অ...ফু ফু ফু ...... একজনরে বান মারমু ঠিক করছি... কেঠা তুমি মনে লয় জানো ... ;)

ডেমন ... এঞ্জেল সব বশ করণ যাইবো ...B-)... শামসীর ভায়ের পাত্রী খুঁজনের লাইগা সাদা জাদুই কামে দিব...... আর শামসীর ভায়ের শারিরীক বিয়াপারের জন্য লাগবো কালা জাদু...... সেই রকম মিক্সচার বানামু হু :-B

হিচকক না দূরে গিয়া মর .. X(.... আউলা ঝাউলা কথা কস

সবাই বলেছেন এক চিমটি লবণসহ লেখার জন্য ...... তাই একটু সময় নিয়া লিখমু ... :)

২১. ০২ রা মে, ২০০৯ রাত ১২:১৮
শ।মসীর বলেছেন: @ রাকিব : আর সেই মাইয়ার উপর প্রয়োগ করতা তাই না শামসীর ভাই?

এভাবে হলে ত বিপদে পরে যেতাম। সেই মাইয়ার লিষ্টত বিশাল লম্বারে.....।
০২ রা মে, ২০০৯ রাত ৮:৩৫

লেখক বলেছেন: এ তো কুচ ভি নেহি শামসীর ভাই... নিজের উপর বিশ্বাস রাখুন... লিস্ট বিশাল তো কি হয়ছে ;)

০২ রা মে, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: :P আমি তো বলি

ভুল সবই ভুল
এই ব্লগের পাতায় পাতায় যা পড়া
সব ভুঅঅঅল /:)

২৩. ০২ রা মে, ২০০৯ সকাল ৭:১০
নুশেরা বলেছেন: পরণের কাপড়ের কোণা, মাথার দুগাছি চুল... হুজুর, জ্বিনসাধক, ওঝা, গুণিন........ আমাদের পল্লীগ্রামের ব্ল্যাকম্যাজিকও একটুখানি আসুক :)
০২ রা মে, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: :D আরে আপনিতো আমার মনের কথাটাই বলেছেন.... ডাকিনি বিদ্যা... কালভৈরবী...তান্ত্রিক... পাগলাবাবা... নাফিসের প্রেম লতা ... কামরুপ কামাখ্যা ...আহা... নামগুলো নিলেই কেমন জানি শিহরণ হয়... ইচ্ছেতো করে অনেক কিছু লিখতে... কিন্তু ইচ্ছেই থেকে যায় আসল হয়ে উঠে না কিছু /:)

২৪. ০২ রা মে, ২০০৯ সকাল ১১:১৯
নাজিম উদদীন বলেছেন: ম্যাজিক জিনিসটায় কেন জানি বিশ্বাস করতে মন চায় না।
০২ রা মে, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: কি দরকার বিশ্বাস করার?? অপ্রয়োজনীয় জিনিস বেশি না চিন্তা করাই ভাল.. :) ... এগুলো চিন্তা করার জন্য আমার মত স্ক্রু ঢিলা পাবলিক আছে না :D... তবে একটা প্রবাদ আমার খুব প্রিয়
'বিশ্বাসে মিলাই বস্তু
তর্কে বহুদূর ' :)

২৫. ০২ রা মে, ২০০৯ সকাল ১১:২০
তায়েফ আহমাদ বলেছেন: ভয় পাইছি!
তাই, তাড়াতাড়ি পড়ে চলে গেলাম!
০২ রা মে, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: বড্ড বেশি তাড়াহুড়া কইরা ফেলছ... + না দিয়ায় দৌড় দিছো .... বাঙালী যুব সমাজ এত ভীতু হইলে চলবো কেমনে /:)

২৬. ০২ রা মে, ২০০৯ দুপুর ১২:০১
মুক্ত বয়ান বলেছেন: অবশেষে আবার অদ্ভূতুরে সিরিজ। :)
চলেন.. আফ্রিকা যাই গা.. তাইলে 'এল ডোরাডো' থেকে সোনা-দানা আনার পথে ব্ল্যাক ম্যাজিক-টাও শিখ্খা আসমু নে!!! ;)
++ এবং প্রিয়তে।
০৩ রা মে, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: আফ্রিকা আর নিজ গরজে যেতে হবে না মনে হয়... এমনিতই পাঠায় দিবে :( ... আফ্রিকা গিয়ে ব্ল্যাক ম্যাজিক শিখতে হবে কে বলল?? আরে হাতে কাছেই কামরুপ কামাখ্যা আছে না :D... ঐ খানে গিয়ে তন্ত্র মন্ত্র শিখে ফেলা যাবে ;)

২৭. ০২ রা মে, ২০০৯ দুপুর ১২:৪৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ব্ল্যাকম্যাজিক নিয়ে ছোটবেলায় আগ্রহ ছিল। মুহম্মদ জাফর ইকবালের একটা বই পড়েছিলাম, 'প্রেত'। বেশ শিউরে ওঠা কাহিনি! তারপরে 'দ্য ওমেন' পড়ে শয়তানের উত্থান এবং পতন এবং পুনরুত্থান নিয়ে প্রবল ঝোঁক তৈরি হল। একটা সময়ে বুঝলাম যে প্রায়োগিভাবে ব্ল্যাকম্যাজিক আর আমাদের ওঝাদের তুকতাকের মাঝে খুব বেশি পার্থক্য নাই।:)

একটা সংশোধনীঃ ফৌজদারহাট ক্যাডেট কলেজের মটো'টা একটু ভুল বলেছেন- 'কথা নয়, কাজ'। (অযাচিত মাতব্বরি মার্জনা করবেন।)
০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: প্রেত টা আসলেই সে রকম একটা গল্প ... সংশোধনীর জন্য ধন্যবাদ .... মটোটার মাহাত্ম্য বুঝা যাচ্ছে নিশ্চয় ... আমি বেশি কথায় মটোটা বলেছি... :D.. তাই আসল অর্থই বিকৃত করে ফেলেছি... সেজন্যই কথা নয় কাজ ... পড়ার জন্য ধন্যবাদ :)

২৮. ০৩ রা মে, ২০০৯ সকাল ১১:৪৮
কাক ভুষুন্ডি বলেছেন: বেলাক মেজিক শিক্তাম্চাই :)
০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: :-B ওরে ওরে ওরে রে রে ... আমার লাহান কত্ত স্ক্রু ঢিলা আছে রে... :D

০৩ রা মে, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: এইখানে ছু: মন্তর গিলি গিলি ফাঁক হয় .. :P

০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: সাঁঝু কি খাইছ ;) ... ব্ল্যাক ম্যাজিকের জন্য কারণবেরি অবশ্য পেয় পাণিয় :D

৩১. ০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:০৬
মুক্ত বয়ান বলেছেন: সাঁঝু'র মন্তব্য মুছনীয়!!! ;)
০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: দোস্ত মানুষ ... কালকের ঝড় বাদলে মন উতলা হয়ছে মনে লয়... কি আর করার... আয় সাঁঝু বুকে আয় :)

৩২. ০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:১১
মুক্ত বয়ান বলেছেন: পার্সিয়াল্টি!!! :(
[মন্তব্য কৃতজ্ঞতা: খারেজি ভাই :)]
০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: :(( এইটা কি কইলা তুমি... মনটা উদাস হইয়া গেল /:)

৩৩. ০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:১৮
কাক ভুষুন্ডি বলেছেন: ওরে আমি উইচ্ক্রাফ্টের বৈ ডাউন্লোড দিয়া বৈয়া আসি ;)
০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: ওলে ওলে.... আমারে পাঠাই দিও ভাইডি পিলিজ... সাঁঝুর কাছে মেইল এড্রেস পাবা... :)

৩৪. ০৩ রা মে, ২০০৯ দুপুর ২:২৩
দ্বিধা বলেছেন: আমিও একডা ব্ল্যাক ম্যাজিক জানি...ওটা করলে তুই দিনের বেলায় অন্ধকার দেখবি...চাঁদ-তারা ভি দেখবার পারস!! :D
০৩ রা মে, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: আর দেখাইস নারে ভাই.... তোর চাইয়া অনেক বড় জাদুকর আমারে চন্দ্র, সূর্য, প্লুটো বৃহস্পতি নেপচুন সব দেখাইতেছে.... আর জানসই তো অখন আমি চোখে ব্ল্যাক ছাড়া কিছু দেহি না... :(

৩৫. ০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৩৪
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ব্লাক মেজিক কর্তে মন্ঞায়। :)
এইটা কইরা কি কি করন যায় একটু খুইল্লা কইবা?
০৩ রা মে, ২০০৯ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: আমি তো কইছিই আমি বিনাপয়সায় সুড়সুড়ি দিমু ... বাকি টুকু পদার্থবিদ্যা বয়ের এস নিজে করি.. :| ... বস আপনের চিন্তা কি আমারে শুধু কইবেন ... বস্তির রাণী সুরাইয়া থেকে সবাইরে আপনার বশ কইরা ফেলমু... জয় মা তারা :)

৩৬. ০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৩৬
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: @মুক্ত বয়ান: আমি আফ্রিকা যাইতাছি। এল ডোরাডো তো আফ্রিকায় না।
০৩ রা মে, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: খাইছে... আপনারে ঐখানে পাঠায় কেলা?? B-) ... দেশে কি আকাম করলেন এক্কেরে অন্ধকারের মহাদেশে পাঠায় দিতাছে.. ;)

৩৭. ০৪ ঠা মে, ২০০৯ সকাল ১০:০৯
তনুজা বলেছেন: শূন্য আরণ্যক বলেছেন: ওহ ................ কি বলবো ................।
প্রিয়তে না নিলে নিজের সাথে বিট্রে করা হবে । বেশী কিছু বল্লাম না ।

খাসা হয়েছে ভ্রাতঃ , অ্যাম ইম্প্রেসড !! ওয়েন্ট টু প্রিয়
০৪ ঠা মে, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: হুড় ড়ে ঠানুজা দি ইম্প্রেসড B-) বাচ্চা লোক তালিয়া বাজাও :D

০৪ ঠা মে, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: ভাব পর্ব:
/:) পরের পর্ব!!! ... ঠিক করছি ১০০ কমেন্ট না হয়লে ২য় পর্ব লিখমু না

সত্য পর্ব:

সময় পাচ্ছি না... আশা করছি সামনে ছুটিতে দিয়ে দিতে পারব :)

৩৯. ০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১২:০৫
কঁাকন বলেছেন: খাস বাংলায় এগুলারে বলে বশীকরন,বানমারা
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: সেজন্যই আমি খাস বাংলা পরিহার কইরা ডিজুস বাংলায় লিখছি... ;) একটা ব্যাপার আছে না... তবে কি জানেন বঙ্গদেশের তন্ত্রের নিয়ম কানুন কিন্তু আরো কঠিন, জটিল এবং ভয়াবহ :|

০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: কেমনে কি??? :| তাবিজ লাগবো নাকি?? ;)

৪১. ০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:০১
ক্লান্ত দুচোখ বলেছেন: দোস্ত,
মাইয়াগোরে পটানের কোন ম্যজিক জানা থাকলে পোষ্ট দে তারা-তারি।
(হুনলাম প্রিয়াংকা চোপরা নাকি এখন single!!)
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: শামসীর আমারে বুকিং দিয়া রাখছে... তার লিস্টি বলে বিশাল... শত হইলেও সিনিয়ার ভাই ওরটা আগে দেইখা লই... ততদিন যদি তুমার প্রিয়াংকা আজাইর থাকে তাহলে কঠিন বশিকরণ করমু... :P

৪২. ০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:০৩
কঁাকন বলেছেন: হ

অমবস্যার রাতে দিগম্বর হইয়া স্মশানে তিন চক্কর দিয়া ...............
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: শুধু কি তাই আরো কত্ত কি আছে.... সব কিছুতো আর এই সুচীল ব্লগে লেখা যাইবো না... :| ...শত হইলেও আমি সুচীল পোলা :-B

৪৩. ০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:১৫
কঁাকন বলেছেন: আমিও অতটা অসুশীল না এইজন্য ডট ডট দিসি :)
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: আপনি কত্ত জ্ঞানী :P .... ছেলেবেলার পর্বগুলো আসছে না কেন?? ... প্রেম পত্রের পর আর কিছু ঘটে নাই ;)

৪৪. ০৫ ই মে, ২০০৯ সকাল ১১:৩৯
জয় সরকার বলেছেন: সরাসরি প্রিয়তে......অনেক ধন্যবাদ।
০৫ ই মে, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

০৭ ই মে, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন:
বুত আমার পুত
পেত্নী আমার ঝি
রাম লক্ষণ সাথে আছে
করবি আমার কি /:)

৪৬. ০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
নাহিন বলেছেন: বিশাল জ্ঞানী ব্যাপার দেখি।
০৭ ই মে, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: :-B কেউ বুঝল না... :(

৪৭. ০৫ ই মে, ২০০৯ রাত ৮:২৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ফিজিক্স বইটা বাংলা অনুবাদ কইরা পাঠায় দিয়েন, এসো নিজে করি:P
০৭ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: :P এসো নিজে করি ...

৪৮. ১৫ ই মে, ২০০৯ ভোর ৪:১৩
শফিক আসাদ বলেছেন: ডরখাইছি। জাফর ইকবালের প্রেত বইটা পড়ছেন?
১৫ ই মে, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: নাটকটা দেখেছি... তবে বইটা পড়া হয়ে উঠেনি...
ডর খাইছেন ঠিক আছে... বদ হজম হইলে কিন্তু আমার দোষ নাই ;)

৪৯. ২৭ শে মে, ২০০৯ দুপুর ২:০৭
রথে চেপে এলাম বলেছেন: ভাই.. ভালই লাগল..তবে আরও ডিটেইলস জানতে ইচ্ছা করছে।
২৭ শে মে, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: হা হা হা... আমার মত মাথার স্ক্র ঢিলা লোকের দেখি অভাব নাই.. :D .. ওকে জানানোর চেষ্টা করব

৫০. ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৮
তলানি বলেছেন: অমবস্যার রাতে দিগম্বর হইয়া স্মশানে তিন চক্কর দিয়া ...............
:):D
০২ রা জুন, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: শুধু তিন চক্কর দিলে হবে!!! না না ... কারণবেরী পান করে মা তারা জয় মা কাল ভৈরবী বইলা চক্কর লাগাতে হবে :D :P

৫১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯
রিমি (স. ম.) বলেছেন: ব্ল্যাক ম্যাজিক বড়ই ইন্টারেস্টিং। জানলে দারুণ হত।

ইন্টারেস্টিং বিষয়ে ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ :)

৫২. ২০ শে মে, ২০১০ রাত ৯:০৬
প্রতীক্ষা বলেছেন: পড়িলাম! ছবি খুব ভাল লাগছে!

ব্ল্যাক ম্যাজিকে কোন ইন্টারেস্ট খুঁজে পাচ্ছি না! গাঁজাখুড়ি সব কাজ!

হুমম আর লেখা মনে হয় ভালই হইছে! কি জানি! :P
২৩ শে মে, ২০১০ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: খিক খিক খিকজ.... আমি শিরোনামে একটা নোট দিতে ভুলে গিয়েছিলাম ইহা দুর্বল হৃদয়ধারীদের জন্য নহে ... =p~

তবে আপনি লেখাটা না পড়ে বুদ্ধিমানেরই কাজ করিয়াছেন বটে :-B

৫৩. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৩
ডেমিয়েন থর্ন বলেছেন: আমার নামের সাথে পোস্টের মিল পাইলাম
১৬ ই জুন, ২০১০ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: শুধু কি তাই!! আপনার আমার প্রিয় দলও দেখছি একই :)

৩০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ!

 

মোট সময় লেগেছে ১.২২৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মামুণি বলত ডাকাত ছেলে। যদিও আমার মনে হয় আমার মত ভেবুলকান্ত ছোটবেলায় আর কেউ ছিল না। তবুও মামুণি’র কথাতে যেন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ