আমার প্রিয় পোস্ট
- Creative bookshelves - রানা
- ডাউনলোড করুন সাইমুম সিরিজের আরো আটটি বই - চুম্বক
- নিয়ে নিন Eset nod32 antivirus 5 আজীবনের জন্য... - রহস্যপ্রিয় চয়ন
- ডাউনলোড এত ইজি - মি: জন
- "খোঁজ দ্য সার্চ" মুভির ডাউনলোড লিংক
- আশাহত
- SOULS এর ১৮টি গান - গানচিল
- গোপনে কপি করে ফেলুন পেন ড্রাইভের সব ডাটা!!! - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- আবারও জ্বীনের ফোন। এবার শুনুন রেকর্ড করা কথোপকথন
- শোভন এক্স
- ভিডিও টি দেখে আমি বাকরুদ্ধ। - মাহমূদ হাসান
- শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করাঃ - সুফিয়ান আহমেদ
- এই মাত্র ফোন পেলাম, আমি নাকি অনেক ধন-সম্পদ পেয়েছি জ্বীনের কাছ থেকে
- শোভন এক্স
- মরিশাস ভ্রমণের বিস্তারিত - অর্ফিয়াস
- বিপদজনক!!! - পান্থ নজরুল
- সাবধান! থাকুন এক্স-রে ক্যামেরা থেকে!!! - মঈনউদ্দিন
- ফ্রিতে ডাউনলোড করুন Adobe CS4 এর Keygen - ট্রাবলশ্যুটার আসিফ
- ● এবার অনলাইনে হবে ফাইল কনর্ভাট, কোন প্রকার সফটয়্যার ছাড়াই !!! - না বি ল
- • ম্যাজিক !!! সাদা-কালো ছবিকে রঙ্গিন করুন মাত্র ৩ মেগাবাইটের সফটয়্যার দিয়ে… - না বি ল
- বড়ই ... সুন্দর ... বান্দরবান!!! - িটিটিটএস
- লাইগবো নাকি বিজয় বায়ান্নো?
- বৈদ্যুতিক আঘাত
- পিডিএফ কনভার্টার সফটওয়্যার - আবিদ হাসান
- ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১১ কিভাবে বিনামূল্যে ব্যবহার করবেন ও এক্টিভেট করবেন - ডট কম ০০৯
- ছবিব্লগ: রাইখ্যং-এর উজান বেয়ে পানছড়ি: পর্ব ১ (কাপ্তাই থেকে ফারুয়া) - যীশূ
- অস্ট্রেলিয়া - ৬ - আরিয়ানা
- ছবি ও কথা : (ইউ.এ.ই) আবুধাবী - ৩ - মোহাম্মদ লোমান
- ছবি ও কথা : (ইউ.এ.ই.) আবুধাবী - ২ - মোহাম্মদ লোমান
- ছবি ও কথা : (ইউ.এ.ই) আবুধাবী - ১ - মোহাম্মদ লোমান
- আপনার অচল (নষ্ট) কীবোর্ড সচল (ভালো) করুন
- আলোকিত পৃথিবী
থাইল্যান্ড ভ্রমন (পর্ব-১)
০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৮
অনেকদিন ধরে থাইল্যান্ড যাওয়ার শখ ছিল। অবশেষে সেটা পূরণ হলো। আমি যে ফ্লাটে থাকি সেখানকার একজন ফ্রেন্ড এবং অন্য ফ্লাটের এক বড়ভাইসহ আমরা তিনজন ২৪ তারিখ শুক্রবার রাত ১১ টায় কেএল থেকে বাসে করে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিই। ১৭ সীটের বাসটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রত্যেক সীটের পিছনে টিভি ছিল। এর মধ্যে চাইনিজ, ইংলিশ, থাইল্যান্ডের অনেক মুভি এবং বিভিন্ন গান দেয়া ছিল। যার যেটা খুশি দেখতে পারে। কেএল থেকে হারজাই পর্যন্ত ভাড়া ৫০ রিংগিত।
তো আমরা শুয়ে শুয়ে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। ভালই লাগছিল। পথিমধ্যে একবার থেমে তাদের রেস্টুরেন্টে খাওয়া ছাড়া তেমন কিছুই ঘটে নি। পরদিন সকাল ৬টায় আমরা মালয়েশিয়ার বর্ডারে পৌছায়। কাগজপত্র চেক করার পর আমাদের বাস আবার চলতে শুরু করে। ৭টার দিকে থাইল্যান্ড বর্ডারে পৌছায়।
ইমিগ্রেশনে কাগজপত্র চেকিং এর জন্য আমরা একটি বুথের লাইনে দাড়ালাম। আধাঘন্টা পর যখন আমাদের পালা আসলো, তখন বাংলাদেশী বলে ইমিগ্রেশন অফিসারটি আমাদের পাসপোর্ট নিয়ে ভিতরের আফসারের সাথে কথা বলতে বললো। আমরা তার কাছে গেলে পাসপোর্টগুলো দেখে পাশে রেখে দিল প্রায় ১৫ মিনিট। কোন অসুবিধা হয়েছে কিনা জিজ্ঞেস করলেও উত্তর দেয় না। মাঝখানে কয়েক থাইল্যান্ডি দালাল এসে বলে প্রতিজনে ৫০০ বাথ করে দিলে তারা সব ঠিক করে দিবে। আমরাও পণ করলাম ফিরে আসব কিন্তু ঘুষ দেবো না।
এইভাবে প্রায় দু'ঘন্টা পর আমরা নিজেরাই পাসপোর্টগুলো নিয়ে অন্য বুথের লাইনে দাড়ালাম। আগেই খেয়াল করেছিলাম যে, দালালরা এই বুথে আসে না। তো কিছুক্ষণ পর আমাদের পালা আসলে অফিসারটি আমাদের পাসপোর্টগুলো চেকিং করে সীল মেরে দিয়ে দিল। সেইসাথে আমরা বিরক্তিকর ঝামেলা থেকে রক্ষা পেলাম। শুধুমাত্র বাংলাদেশী বলেই আমাদের এমন ঝামেলায় পড়তে হয়েছিল। এ ব্যাপারে থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের হস্তক্ষেপ কামনা করছি, যেন আর কোন বাংলাদেশীকে এরূপ বিড়ম্বনায় পড়তে না হয়।
যা হোক ইমিগ্রেশন থেকে বের হলেও যেতে পারছিলাম না, কারণ দেরী দেখে আমাদের রেখেই বাস চলে গিয়েছিল। একটু পর একই কোম্পানীর আরেকটি বাস আসলে তাতে সিট খালি থাকার ফলে আমরা সেই বাসে করে সকাল ৯টায় হারজাই এসে পৌছায়।
ছবি: ১ম দুটো বাসের। ৩য় টা রেস্টুরেন্টের। পরেরগুলো হারজাই-এর।
(চলবে)
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তানভীর আহমেদ সজীব বলেছেন:
ভাল লিখেছেন, পরের পর্বে বিস্তারিত ভ্রমনকাহিনী আশা করছি। ৫ দিলাম
প্রাগৈতিহাসিক বলেছেন:
ভাই অনেক বড় কাহিনী তো, ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














