আমার প্রিয় পোস্ট

থাইল্যান্ড ভ্রমণ (পর্ব-২)

০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৪

শেয়ার করুন:                   Facebook

হারজাই পৌছে প্রথমেই আমরা ব্যাংকক যাওয়ার কাউন্টারে যাই এবং টিকিট কাটি। ৬৫০ বাথ থেকে ১১৫০ বাথ পর্যন্ত বিভিন্ন রকমের বাসের টিকিট আছে। এরমধ্যে ৬৫০ বাথ হচ্ছে মাইক্রোবাসের ভাড়া এবং এগুলো সবসময় ব্যাংকক যায়। কিন্তু বড় বাসগুলো বিকাল ৩ টার আগে যায় না। আমরা ১১৫০ বাথের বাসে সন্ধ্যা ৬ টার টিকিট কাটলাম। কারণ দীর্ঘ ১২/১৩ ঘন্টার জার্নিতে একটু আরাম করে না যেতে পারলে কি চলে?

এরপর আমরা নাস্তা করে আশপাশের এলাকা ঘুরতে বের হলাম। ৭০০ বাথ দিয়ে কার ভাড়া করে সালিমা সী'বিচ-এ গেলাম। পথিমধ্যে অনেক সুন্দর জায়গার ছবি তুলি। অবশেষে সী'বিচে পৌছুলাম। খুবই সুন্দর সী'বিচটা। যদিও তেমন ঢেও বা গর্জন নেই, শান্ত সী'বিচ কিন্তু দেখার মত। অনেক টুরিষ্ট এখানে ঘুরতে এসেছে। এখানে সুন্দর একটা জলকন্যা আছে, ড্রাগন আছে এবং আরো অনেক কিছু আছে। আমরা সবার সাথে ছবি তুললাম।

এখানে থাকার জন্য রেস্টহাউসও আছে। সবকিছু পরিস্কার এবং গোছানো বলে জায়গাটা আমাদের কাছে অসম্ভব ভাল লেগেছে। সাগরের পিছনে পাহাড় থাকায় এটা আরো মোহময় হয়ে উঠেছে। থাইল্যান্ড বেড়াতে আসলে আপনাদের কাছে অনুরোধ, এটা কেউ মিস্ করবেন না।

ছবি: হারজাই থেকে বিচে যাওয়ার পথে এবং বিচের।
(চলবে)

 

 

  • ৩ টি মন্তব্য
  • ১৭৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬
comment by: নতুন বলেছেন: thanks for shairing....
২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫২
comment by: প্রাগৈতিহাসিক বলেছেন: ধন্যবাদ @নতুন।
৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
comment by: বিবেক সত্যি বলেছেন: সুন্দর..

দার্জিলিং গিয়েছিলাম গত নভেম্বরে, সব ছবি হারিয়ে ফেলেছি..

 



 


প্রাগৈতিহাসিক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪৪৮৮