থাইল্যান্ড ভ্রমণ (পর্ব-৩)
০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সালিমা বিচ থেকে ফেরার পথে আরো কিছু স্পট ঘুরে আসি। আসতে আসতে পথে পাথর দিয়ে বানানো কিছু সুন্দর জিনিস (সম্ভবত বৌদ্ধদের প্রার্থনা করার জিনিস) দেখলাম। খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে কাঠ দিয়ে সুন্দর সুন্দর চেয়ার-টেবিলও বানানো ছিল। সেখানে আমরা কিছু ছবি তুললাম।
এরপর আমরা ব্রোঞ্জের তৈরী বিরাট একটা বৌদ্ধ মূর্তি দেখতে যাই। তার আশে পাশে আরো অনেক ছোট ছোট বৌদ্ধ মূর্তি আছে। সবগুলিই দেখতে খুব সুন্দর এবং আকর্ষনীয়। এখানে ছোট করে হলেও আরো অনেক জীবজন্তু দিয়ে সুন্দর একটা পার্ক তৈরী করা হয়েছে। এখানে আমরা অনেক ছবি তুললাম। এত সুন্দর যে এখান থেকে আসতেই মন চাচ্ছিল না।
৩.০০ টার দিকে আমরা মার্কেটে যেয়ে কিছু কেনাকাটা করি এবং লাঞ্চ করে ৪.০০ টার দিকে কাউন্টারে ফিরে বাসের অপেক্ষায় থাকি। সারারাত সারাদিন না ঘুমানোর ফলে প্রচন্ড ক্লান্ত লাগছিল। ঘুম ঘুম ভাব আসলেও ঘুমানোর উপায় নেই দেখে সোফাতেই একটু জিরিয়ে নিই। এরপর ৬.০০ টায় বাস আসলে আমরা বাসে উঠি। অবশেষে বাস ব্যাংককের উদ্দ্যেশ্যে রওনা দিল। দীর্ঘ ও ক্লান্তিকর একটি যাত্রার জন্য আমরা প্রস্তুত হলাম।
হারজাই থেকে ব্যাংকক পর্যন্ত বেশীরভাগ সময়ই আধো ঘুম আধো জাগরণের মাঝে কাটিয়ে দিলাম। মাঝে বাস কর্তৃপক্ষ তাদের নিজস্ব রেষ্টুরেন্টে থেমেছিল খাওয়ার জন্য। এরপর আবার সেই একঘেয়ে ক্লান্তিকর যাত্রা। সকালের দিকে সামান্য কিছু সময়ের জন্য রিফ্রেশের টাইম দিয়ে আবার যাত্রা করে। অবশেষে সকাল ৮.৩০ টার দিকে দীর্ঘ যাত্রার অবসান ঘটিয়ে আমরা ব্যাংকক এসে পৌছায়।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন
সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন...
...বাকিটুকু পড়ুন
চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে...
...বাকিটুকু পড়ুন