somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থাইল্যান্ড ভ্রমণ (পর্ব-৪)

০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাংকক পৌছে প্রথমেই আমাদের যে সমস্যায় পড়তে হয় তা হলো ভাষাগত সমস্যা। বেশীরভাগ থাই ইংরেজী বোঝে না। সুতরাং আমরা হোটেলে যেতে চাই এবং কোথায় মিডিয়াম মানের হোটেল আছে এটা বোঝাতেই আমাদের অবস্থা কাহিল। অগত্যা আমরা সহজতম রাস্তা অর্থাৎ পায়ে হেটে রওনা দিলাম। পথে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে রাস্তায় যতজনের সাথে দেখা হয়েছে কেউই আমাদের কথা ঠিকমত বুঝতে পারে নি।

অত:পর একজন অল্প-স্বল্প ইংরেজী বোঝা লোক খু্জে পাওয়ায় তার সাহায্যে একটি ট্যাক্সি ঠিক করলাম এবং তার নির্দেশিত হোটেলে ট্যাক্সিওয়ালা আমাদের নিয়ে গেল। ৩৫ বাথের ভাড়া নিল ৬০ বাথ। যাই হোক তবুও সান্তনা যে হোটেল খুজে পেয়েছি। কিন্তু হোটেল ম্যানেজারের কথা শুনে তো আমাদের আক্কেল গুড়ুম। এটা নাকি শুধু স্থানীয়দের, ফরেনারদের জন্য নয়। কি আর করা বাধ্য হয়ে আবার রাস্তার মানুষ রাস্তায় এসে বসে থাকলাম। প্রায় আধাঘন্টা পর এক ষ্টুডেন্ট এর সাথে পরিচয় হলো, তার সাহায্যে আমরা ট্যাক্সি নিয়ে ইন্ডিয়া মার্কেট নামে একটি জায়গায় গেলাম। অবশেষে ব্যাংকক পৌছার প্রায় ৩ ঘন্টা পর আমরা হোটেলে পৌছালাম।

এরপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটি চমতকার ঘুম দিয়ে বিকেলে আমরা ঘুরতে বের হলাম। প্রথমেই পাশের একটি পার্কে গেলাম। পার্কটা খুবই সুন্দর। সেখানে আমরা অনেক ছবি তুললাম আর নির্মল হাওয়া খেলাম। এরপর আমরা গেলাম পাশেই একটি বৌদ্ধ মন্দিরে। মন্দিরের চারদিকের এবং ভিতরের কারুকাজ খুবই সুন্দর, দেখার মত। মন্দিরের ভিতরে এবং আশেপাশেও অনেক বৌদ্ধ মূর্তি এবং অন্যান্য মূর্তি দিয়ে সাজানো ছিল। সেখানে আমরা ভিক্ষুদের সাথেও ছবি তুললাম।

এরপর আমরা এমবিকে মার্কেটে গেলাম কেনাকাটার জন্য। অনেক বড় এবং সুন্দর মার্কেটটা। এমন কিছু নেই যা এখানে পাওয়া যায় না। এমনকি কেএফসি, ম্যাকডোনাল্ডস্ এবং অনেক রেষ্টুরেন্টও আছে। মোবাইলের অনেক বড় মার্কেটও এখানে আছে। এখান থেকে আমরা টি'শার্ট, জামা, জুতা, শাড়ী, ব্যাগ, প্যান্ট এবং বিভিন্ন কসমিটিকস কিনে একবারে ডিনার করে রাত ১০.৩০ টায় হোটেলে ফিরে আসি।

সকালে উঠে নাস্তা করে আবার মার্কেটে যাই কিছু কেনাকাটার জন্য এবং হোটেলে ফিরে তৈরি হয়ে বাসষ্টান্ডে যাই পাতায়া যাওয়ার জন্য। (চলবে)
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×