somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থাইল্যান্ড ভ্রমণ (পর্ব-৫)

১২ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা ১.০০টায় বাসে উঠে পাতায়া রওনা দিই এবং বিকাল ৩.০০টায় পৌছায়। ষ্ট্যান্ড থেকে জন প্রতি ২০ বাথ ভাড়ায় বাংলাদেশের টেম্পুর মত গাড়ীতে উঠে বীচ এলাকায় আসি এবং বহু খোজাখুজি করে একটি মধ্যম মানের হোটেলে (১ রাত্রি = ৫০০ বাথ) উঠি। যার যার রুমে যেয়ে ফ্রেশ হয়ে খুজে পেতে একটি পাকিস্তানী হোটেল পেয়ে সেখানে লাঞ্চ করে বীচে বেড়াতে যাই।

পাতায়া বীচ আমাদের কক্সবাজারের মত এত সুন্দর না হলেও খারাপও না। কারণ এর সৈকত খুব অল্প। মেইন রাস্তার পরেই সমুদ্র শুরু হয়েছে। সমুদ্রও উত্তাল নয়, শান্ত। তেমন বড় বড় ঢেউ নেই। স্পীড বোটে করে ঘুরা যায়, পাশের দ্বীপে বেড়াতে যাওয়া যায়। সময় না থাকার কারণে আমরা যেতে পারি নি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান এবং বিভিন্ন ধরনের মূর্তি বানানো আছে। সেখানে আমরা অনেক ছবি তুললাম।

সমুদ্রে অনেক ছোট বড় জাহাজ ছিল। আমরা সেগুলোর ছবিও তুললাম। রাতের বেলা খুবই সুন্দর লাগছিল তাদের দেখতে। রাত ৯.০০টা পর্যন্ত বীচ ও বিভিন্ন মার্কেট ঘুরে আমরা হোটেলে ফিরে আসি। রাত ১০.০০টায় সেই পাকিস্তানী হোটেলে ডিনার করে রাত ১২.০০ টা পর্যন্ত পাব, বার ও ডিসকো দেখে হোটেলে ফিরে চমতকার একটি ঘুম দিই। তবে সময়ের অভাবে টাইগার শো দেখা হয় নি।

অত:পর সকালে উঠে আমরা নাস্তা করতে যাই। পুরা বীচ এলাকা তখন চুপচাপ, কোন হৈ'হল্লা নেই। কারণ সারা রাত এটা সরগরম থাকে আর দিনে ঘুমায়। এখানকার রাস্তায় প্রকাশ্যেই ব্লু'ফ্লিম এর সিডি সাজিয়ে রাখা হয়েছে। যার যেটা প্রয়োজন কিনে নেয়, নো প্রবলেম। এরপর আমরা বীচে ছবি তুলি এবং স্পীড বোটে করে কিছুদুর ঘুরে হোটেলে ফিরে আসি। ১২.০০টার সময় আমরা পাতায়া ত্যাগ করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিই।
(চলবে)
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×