আমার প্রিয় পোস্ট

সিষ্টেম ইন্জিনিয়ার উইল ব্যাক SOON..

প্রিয়জনকে শুভেচ্ছা জানতে ভেরিয়েশন আনুন(.--. .-. .. --- .--- --- -. -.- .- ... ..- ...- .- ... -.-. .... .- .--- .- -. .- - .- ...- .- .-. .. .- - .. --- -. .- -. ..- -. )..!! উইশ করুন মোর্স কোড এ .. ;)

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৪

শেয়ারঃ
0 0 0



প্রিয়জনকে গোপনীয় কিছু পাঠানোর জন্য বা কোন উৎসবের উইশে ভেরিয়েশন আনার জন্য আমরা কত কিছুই না করি। মাঝেমাঝে আশ্রয় নিই সাংকেতিক কোডের। মোর্স কোড হতে পারে সেরকম একটি সাংকেতিক কোডে। আসুন আগে আমরা জেনে নিই মোর্স কোড কি।
বৈদ্যুতিক টেলিগ্রাফ যোগাযোগের জন্য কোন ভাষার বর্নকে মোর্স কোডে রুপান্তর করে পাঠানো হয়।স্যামুয়েল মোর্স ১৮৪০ সালে বৈদ্যুতিক প্রথম এ কোড তৈরি করেন।সাধারনত "ডট(ডিট)" এবং "ড্যাশ(ডাহ্)" এর মাধ্যমে কোন ভাষার letters, numerals, punctuation এবং special characters প্রকাশ করা হয়। (স্যামুয়েল এফ. বি. মোর্স)
১৮৯০ সালের দিকে রেডিও কমিওনিকেশন এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে telegraph lines, undersea cables এবং radio circuits এর মাধ্যমে দ্রুত গতি সম্পন্ন আন্তর্জাতিক যোগাযোগের জন্য মোর্স কোড ব্যাপকভাবে ব্যবহৃত হত। কিন্তু মোর্স কোডের characters এর variable দৈর্ঘ্যের কারনে সয়ংক্রিয় সার্কিট এর সাথে সমন্বয় করা কঠিন হয়ে পরে এবং পরবর্তীকালে ASCII কোডের আবির্ভাব ঘটে।
তারপরও বর্তমানকালে পেশাগত ভাবে পাইলট, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রনকারী, জাহাজের ক্যাপ্টেন, সামুদ্রিক স্টেশন চালনাকারীদের মোর্সকোডে খুবই ভাল দক্ষতা থাকতে হয়।আকাশে বিমান চালানোর সুবিধার্থে গঠিত বিভিন্ন বেইজ স্টেশন যেমন VHF Omni-directional Radio Range (VORs); Non-Directional Beacon (NDB) আকাশে চলমান বিমানের বিভিন্ন সমস্যা সমাধানে জন্য প্রতিনিয়ত নিজেরদের অস্তিত্ত্ব জানান দিতে মোর্স কোডের ব্যবহার করে।যুক্তরাষ্ট্রের ফেডেরাল কমিউনিকেশন কমিশন এখনো সামুদ্রিক যোগাযোগের জন্য মোর্সকোড ব্যবহার করে। (U.S. Navy seaman মোর্স কোডে সিগনাল পাঠাচ্ছে)

মোর্স কোডের সবচেয়ে বড় সুবিধা হল এটি নানারকম ভাবে যোগাযোগের জন্য ব্যবহার করা যায়। শব্দ, চিহ্ন, পাল্স, রেডিও সিগনাল, রেডিও অন অফ, আয়নার আলো, লাইট অন অফ ইত্যাদি নানা উপায়ে মোর্সকোডের মাধ্যমে তথ্য প্রেরন করা যায়। একারনেই S O S মেসেজ পাঠানোর জন্য মোর্স কোড সবচেয়ে উপযোগী।
যেহেতু মোর্স কোডের মূল উপাদান দুটি তাই একে বাইনারির মাধ্যমও প্রকাশ করা যায়।
এখন কাউকে যদি মোর্স কোডে SMS/Mail করতে চান তাহলে
এখানে ক্লিক করুন

আপনার SMS/Mail টি Plain English এ টাইপ করুন এবং Translate বাটনটি চাপুন। আপনার message টি মোর্স কোডে রুপান্তরিত হল। এইবার শুধু কপি পেষ্ট এবং ফ্রি তে ওয়েব SMS করুন এই লিংক(http://www.chawt.com/)থেকে।গ্রামীনফুনের সাব্‌সক্রাইবাররাও ওয়েব SMS করতে পারেন এইখান(Click This Link) থেকে তবে চার্জ লাগবে।
এইবার যাকে পাঠাতে চান তার মেইল/SMS এর সাথে নিচের লিংকটিও পাঠিয়ে দিন।
এখানে ক্লিক করুন (এটা শুধু মোর্স থেকে English এ Translate করার লিংক )

সবাইকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা(... --- -... .- .. -.- .- -... .. .--- --- -.-- -.. .. -... --- ... .... . .-. --- --. .-. .. -- ... ..- ...- .- ... -.-. .... .- );):)

তথ্যসূত্র :
1. http://en.wikipedia.org/wiki
2. http://www.onlineconversion.com/morse_code.htm
3. Click This Link
4. http://www.learnmorsecode.com/
5. http://inter.scoutnet.org/morse/

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মোর্স কোডটেলিযোগাযোগমোর্স কোডটেলিযোগাযোগ ;
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৯
ঝড়১২৩ বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।
ভালো লাগল তথ্য
১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১
জামাল ঊদ্দিন বলেছেন: ভালো লাগল... আপনাকে অনেক ধন্যবাদ...

লেখাটার টাইটেলে কি মোর্স কোডে লেখা...?
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: হ্যা, টাইটেল মোর্স কোডে লেখা। আপনাকেও ধন্যবাদ।

৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩২
বাবুনি সুপ্তি বলেছেন: --- -. . -.- -.. .... --- -. -. --- -... .- -.. - .... .- -. -.- ..- .. -. ..-. --- - .- .--- .- -. .- -. --- .-. .--- --- -. -. ---
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: .-.. . -.- .... .- .-. -- .- .--- .- ... .--. .- -.-. . -. .- .. -.- . -. --- ..--.. .- .--. -. .- -.- .- --- -.. --- -. -. --- -... .- -..

৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৪
জামাল ঊদ্দিন বলেছেন: --- -. . -.- -.. .... --- -. -.-- -... .- -.. .- .--. --- -. .- -.- . .-.-.- .-.-.- .-.-.- .-.-.-
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: .- .--. -. .- -.- . --- -.. .... --- -. -. --- -... .- -.. :) :-B

৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪২
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: মোর্স কোডে কনভার্ট করার পর মন্তব্যে পেষ্ট করলে মধ্যবর্তী স্পেস বাদ হয়ে যায়। এইজন্য কনভার্ট করে প্রতেকটা word এর মাঝখানে ৩টা স্পেস দিয়ে পেষ্ট করলে সম্ভবত এই সমস্যার সমধান হবে(- . -..- - ..-. --- .-. - . ... -)
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: :D :)

৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
ধ্রুবমেঘ বলেছেন: ভালো একটি জিনিস জানলাম।
আপনার পোস্ট প্রিয়তে গেল।
ধন্যবাদ।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: এটা সম্ভবত আমার প্রথম পোষ্ট যেটা কিনা কারো প্রিয়তে গেল।অনেক অনুপ্রেরনা পেলাম।ভালো থাকবেন, ধন্যবাদ।

৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৫
বাবুনি সুপ্তি বলেছেন: .- -- .. ... .--. .- -.-. . -.. .. -.-- . -.-. .... .. -.- .. -. - ..- -.- . -. --- .--- . ... .--. .- -.-. . -... ..- .--- .... .- .--- .- -.-- -. .- .- -- .. .- .--. -. .- .-. .-.. . -.- .... .- .-. -- .- .--- .... . --- ... .--. .- -.-. . .--. .- .. -. .- ..
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২১
পাথুরে বলেছেন:
সেই মোর্স কোড?

সুন্দর তথ্যবহুল পোস্ট।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:০৫

লেখক বলেছেন: এই পোস্ট আমার কলিগ শাখাওয়াত ভাইকে উৎসর্গ করলাম যিনি আমাদের আরেক কলিগ আপুকে মোর্স কিছু লিখতে চেয়েছিলেন কারন আপুকে নীল শাড়িতে খুব সুন্দর লাগছিল ;) B-) :P :-B

১১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১২
পাথুরে বলেছেন: হাহাহাহা
ও দেখসে?
৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: মেইল কইর‌্যা লিংক পাঠাইচি ;) B-) =p~

১২. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৮
কলমীকণ্ঠ বলেছেন: পোরতোম প্লাচ +++++++++++++
১৩. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫২
কলমীকণ্ঠ বলেছেন: পোর্তম প্লাচ দিতে প্রে কইল্জাটা হাল্কা লাগ্সে।
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩২

লেখক বলেছেন: পুত্তুম প্লাসতো রাজসোহানের পেটেন্ট করা :):)

যাই হোক প্লাস সাদরে গৃহীত হলো।

১৪. ২১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:২২
মনুমনু বলেছেন: ভালো লাগলো প্রিয়তে নিলাম
২৮ শে জুলাই, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ..।

১৬. ২৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৬
আমিনুল ইসলাম বলেছেন: হায় হায় সবাই দেখি মোর্স কোডে কমেন্টানো শুরু করসে। :-/
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আপনিও মোর্স কোডে কমেন্ট করুন :)

১৫ ই আগস্ট, ২০১১ সকাল ৯:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ....।

১৮. ০৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৭
আসিফ নেওয়াজ বলেছেন: কোড গুলো তো মনে রাখা অনেক কঠিন। মনে রাখার সহজ কোন উপায় জানাতে পারলে উপকৃত হতাম।
ধন্যবাদ।
১৪ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: আপনাকে কিছুই মনে রাখতে হবে না, জাস্ট এই লিঙ্ক এ যান, ইংলিশ এ আপনার ম্যাসেজটা টাইপ করুন এবং ট্রান্সলেট বাটন চাপুন।

তাইলেই আপনার ম্যাসেজ কনভার্ট হয়ে যাবে মোর্স কোড এ :)

০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৫৪

লেখক বলেছেন: - .... .- -. -.- ...

 

মোট সময় লেগেছে ১.৭৪২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইন্জিনিয়ারিং পাস করে একটা বহুজাতিক মোবাইল কোম্পানিতে কামলা হিসেবে কর্মজীবন শুরু করলাম । দিনদিন প্রচন্ড অলস হয়ে যাচ্ছি। নির্ভরশীল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই