স্বাধীন বিচার ব্যবস্থা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি অপরিহার্য উপাদান। গনতান্তীক রাষ্ট ব্যবস্থার মৌলিক লক্ষ্য গুলির একটি হচ্ছে রাষ্ট্রে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমার কোনই দ্বি-মত নেই কারও থাকা স্বাভাবিকও নয়। সুতরাং বলা যায় স্বাধীন বিচার ব্যবস্থার লক্ষ্যে আমরা সঠিক পথেই এগুচ্ছি। সবাই হয়তো তাই বলবেন। কিন্তু আমি ভিন্ন ও সত্য বলবো।
আমরা যে ভাবে বিচার ব্যবস্থা স্বাধীন করছি তাতে আমরা বর্তমান বিচার ব্যবস্থার উকিল মুক্তার পেশকার আইও জেলার আর বিচারক এই চক্রকে স্বাধীন ভাবে লোক চক্ষুর আড়ালে এদেশের কোটি কোটি সাধারন মানুষের রক্তো চোষার পাকা ফুল প্রুফ আয়োজন করে দিচ্ছি।
আজ প্রতিটি জামীন এবং রায় জেলার আদালত ভবনগুলোতে স্বাধীন ও গোপন ভাবে নীলামে উঠছে ও বিক্রি হচ্ছে। দ্যাশের মানুষগুলোর গরু বেচা ক্ষেত বেচা টাকা খাওয়ার এ এক মহা স্বাধীন ও গোপন আয়োজন প্রতিদিন প্রতিটি জেলায় অর্থাৎ নিম্ন আদালে চলছে। আর উচ্চ আদালত সেতো অনেক উচ্চ দরের।
এর থেকে মুক্তির একমাত্র উপায় স্বাধীন ও প্রকাশ্য বিচার ব্যবস্থা।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




