somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বর্ন-মন্দির,মেঘলা,নিলাচল এ ভ্রমন

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ২ বছর বান্দরবন ঘুরার প্লান নিয়ে ভাবছিলাম,আস্তে আস্তে প্লানটা মাথার বোঝ হয়ে উঠছিলো ৷ অবশেষে ঘুরে আসলাম স্বপ্নের হাতছানি দেওয়া মেঘের ক্যানভাসে আঁকা বান্দরবন ৷ বর্ষাকালে বান্দরবন ঘুরতে যাবো শুনে অনেকেই হাসির ছলে উড়িয়ে দিলো,কিন্তু এই বর্ষাই আমাদেরকে প্রকৃতির সবচেয়ে কাছে নিয়ে গেছে হয়তো ৷মেঘ,বৃষ্টি,রোদ,রংধনু কী নেই বর্ষার বান্দরবন এ?বলতে গেলে এক বর্ষাই ছয়টি ঋতুর ছোয়া লাগালো মনে ৷মাত্র ৩ দিনের এই ভ্রমনে আমরা স্বর্ন-মন্দির,মেঘলা,নিলাচল,শৈলো প্রপাত,মিলনছড়ি ও নিলগীরি ঘুরেছি ৷আজ স্বর্ন-মন্দির,মেঘলা ও নিলাচল এর বিস্তারিত লেখবো ৷
স্বর্ন-মন্দিরঃ বান্দরবন শহর থেকে মাত্র ৪ কিমি দুরুত্বে অবস্থিত অপরুপ সুন্দর স্বর্ন-মন্দির টি ৷শহরের ট্রাফিক মোর থেকে অটোরিকশা তে জনপ্রতি ২০ টাকা করে নিবে ৷ স্বর্ন-মন্দির একটি উপসনালয়,তাই এখানে শর্টপ্যান্ট পরে ঘুরার অনুমতি নেই,কেও না জেনে যদি শর্টপ্যান্ট পরে চলে যান,সমস্যা নেই ২০ টাকা করে লুঙ্গী ভাড়া পাওয়া যায় ৷ জুতা রাখার জন্য আলাদা যায়গা আছে,প্রতি জোড়া জুতা ৫ টাকা ৷ স্বর্ন-মন্দির এ প্রবেশ টিকেট ২০ টাকা ৷ গ্রীষ্মকালে সন্ধ্যা ৬ টা ও শীতকালে সন্ধ্যা ৫ টা পর্যন্ত দর্শনার্থী দের জন্য খোলা থাকে ৷ গোধূলি বেলার স্বর্নালী আভা হলো স্বর্ন-মন্দিরের সার্থকতা ,আর ভাগ্য ভালো থাকলে রংধনুর দেখা পাওয়াটাও সৌভাগ্যময়(যেমনটা আমরা পেয়েছি) ৷
মেঘলাঃ মেঘলা বান্দরবন শহর থেকে কেরানীহাট সড়কের পথে ৫ কিমি দুরুত্বে অবস্থিত ৷ শহরের ট্রাফিক মোড় থেকে সিএনজি তে জনপ্রতি ৩০ টাকা করে নিবে ৷ নামটা তার মেঘলা হলেও মেঘের সাথে তার কোনো সম্পর্ক নেই ৷ প্রকৃতির কোলে কৃত্রিম হ্রদ,ঝুলন্ত ব্রিজ,প্যাডল বোট, মেঘলা এক্সপ্রেস(ট্রেন),কেবল কার(অধিকাংশ সময় ই বন্ধ থাকে),পাহাড়ের উপর আদিবাসীদের ফলের দোকান গুলো নিয়েই মেঘলা ৷ ফরমালিন ছাড়া অসাধারণ স্বাদের ফল গুলো মিস করবেন না,আমরাও করিনি ৷ মেঘলা তে প্রবেশ টিকেট ৪৬ টাকা, কেবল কার জনপ্রতি ৩৪ টাকা ৷

নিলাচলঃ নিলাচল বান্দরবন শহর থেকে কেরানীহাট এর পথে ৫ কিমি দুরুত্বে অবস্থিত ৷ সমতল থেকে আনুমানিক ১৭০০ ফিট উপরে এর অবস্থান ৷ শহরের ট্রাফিক মোড় থেকে মাহেন্দ্র বা সিএনজি তে জনপ্রতি ৫০ টাকা করে নিবে ৷ নিলাচল নামের সার্থকতা মেঘ ভর্তি নিলের আকাশ থেকে আসে ৷ মোডারেট করার পর অনেকেই নিলাচল কে নিলগীরি থেকে ও সুন্দর বলেন ৷ নিলাচল অসাধারণ,মনে হবে মেঘের সাথে খেলা করছি ৷আমরা মেঘ দেখে এতটা হারিয়ে গিয়েছিলাম যে প্রয়োজনীয় জিনিস পত্র মাহেন্দ্র তেই রেখে নেমে গেছি ৷ নিলাচল এ প্রবেশ টিকেট নিবে ৪৬ টাকা ৷একজন মাহেন্দ্র এর চালকের নাম্বারঃআবুল কালাম( +880 1861 627762) ৷
বান্দরবন কিভাবে যাবেনঃ ঢাকা থেকে শ্যামলি,ইউনিক,সৌদিয়া,ডলফিন,এস আলম এর সরাসরি বান্দরবন এর বাস আছে,ভাড়া জনপ্রতি ৬২০ টাকা ৷ অথবা ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম(৩২০ টাকা) রেলস্টেশন ৷ চট্টগ্রাম বহদ্দারহাট থেকে পুরবী বাস এ করে বান্দরবন (১৪০ টাকা) ৷
কোথায় থাকবেনঃথাকার জন্য বান্দরবন এ হোটেল এর অভাব নেই ৷ হোটেল গুলোর মান ও মোটামুটি ভালো ৷ আমরা ছিলাম হোটেল আজমীর এ ৷ হোটেল এর ম্যানেজার এর ব্যাবহার ছিলো অসাধারন ৷হোটেল আজমীরঃ০১৮২৮৮৬৮৬০০(সিঙ্গেল রুম ৪০০ টাকা করে নিবে ) ৷
কোথায় খাবেনঃ তাজিং ডং হোটেল টাই বান্দরবন এর বেস্ট মনে হলো,ট্রাফিক মোড় থেকে ২ মিনিট হাটার পথ ৷ মোটামুটি ১০০-১২০ টাকার মধ্যে পেট পুরে খাওয়া যায় ৷
বিদ্রঃ
১ ডাকাতের সাথে সন্ত্রাসী করার মানসিকতা থাকলেই কেবল সেলুন এ যাবেন ৷
২ বর্তমানে বান্দরবন এ হওয়া বন্যার থেকে আল্লাহ তাদের মুক্ত করুক,এই কামনা করছি ৷
ছবিগুলোঃ
নিলাচল এ



স্বর্ন-মন্দির এঃ



মেঘলা তেঃ



*নিলগীরির বিস্তারিত পরে দিবো
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×