somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলগিরিঃসবুজের ক্যানভাসে মেঘের ছোয়া

০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীলগিরিঃনীলগিরি বান্দরবন শহর থেকে ৪৮ কিলোমিটার দুরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত ৷ সমুদ্র সমতল থেকে ধীরে ধীরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো ক্রমেই উপরে উঠতে থাকে ৷ পাহাড় কেটে তৈরি হয়েছে সাপের মতো আঁকাবাঁকা সরু পিচঢালা পথ ৷ দুরে কোনো পাহাড়ের বুকে চোখে পরবে নির্জন মাচা ঘর ৷ সর্পিল রাস্তা ধরে যতই উপরে উঠতে থাকবেন তখন ই সবুজের ক্যানভাসে হানা দেবে সাদা মেঘ ৷ কখনো মেঘ আমাদের নিচে,কখনো বা উপরে আবার কখনও পুরোই মেঘের ভিতরে ৷ পথে যেতে যেতে পরবে অপরুপ মিলনছড়ি,শৈলো প্রপাত,চিম্বুক,Peak 69 ৷ স্বপ্নের নীলগিরি তে রয়েছে অসাধারন কিছু কটেজ ৷ এদের মধ্যে মেঘদূত ও আকাশনীল এ থাকতে গুনতে হবে দিনপ্রতি ১০০০০ টাকা ৷
মারমা রিসা ১,২ ও তীক্ষ্ম রিসা তে থাকতে গুনতে হবে দিনপ্রতি ৫০০০ টাকা ৷ নীলগিরি যেতে পারেন শহর থেকে চাঁদের গাড়ী বা ল্যান্ড ক্রুজার এ করে ৷ চাঁদের গাড়ী দিয়ে ঘুরতে হলে অর্ধেকবেলার জন্য গুনতে হবে ৪-৬ হাজার টাকা আর সারাদিনের জন্য ঘুরতে হলে গুনতে হবে ৭-১০ হাজার টাকা ৷
এছাড়াও থানচি যাওয়ার বাসে করেও যেতে পারেন নীলগিরি,সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ১ ঘন্টা অন্তর অন্তর বাস ছেড়ে যায় ৷ ভাড়া জনপ্রতি ২০০ টাকা করে ৷

শৈলো প্রপাতঃ শৈলো প্রপাত বান্দরবন শহর থেেক ৭ কিলোমিটার দুরে নীলগিরির পথে অবস্থিত ৷ এটি ফারুক পাড়ায় অপরুপ একটি শিলাময় ঝরনা ৷ এখানে রয়েছে বম জনগোষ্ঠীর বাস ৷ নীলগিরি যাওয়ার পথেই শৈলোপ্রপাত ঘুরে নিতে পারবেন ৷
অথবা থানচি যাওয়ার বাসে চড়েও যেতে পারবেন এই প্রপাতে ৷ ভাড়া জনপ্রতি ৪০ টাকা করে ৷


অসাধারণ কিছু সময় কেটেছে আমার স্বপ্নের ক্যানভাস বান্দরবন এ ৷ লেখতে লেখতেই নস্টালজিক হয়ে গেলাম!

নীলগিরি এর কিছু ছবিঃ



শৈলো প্রপাতের কিছু ছবিঃ



মিলনছড়ি এর কিছু ছবিঃ

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×